মানবে তুমি এই পৃথিবী
সকল গ্রহের রাণী?
তবুও এই গ্রহের চোখে
ঝরছে কেনো পানি?
দূষণ যেন মিশন হয়ে
ভীষণ রকম বাড়ছে,
নিতল-সাগর শীতল-আকাশ
সব পুড়িয়ে ছাড়ছে!
কত্ত প্রাণীর আবাস ছিল
শূন্য হলো সবটি,
পাখ-পাখালির সাঁঝ-সকালে
বন্ধ কলরবটি!
দৈত্য হয়ে কলের ধোঁয়া
কার্বনে সব ঢাকছে,
অবুজ-সবুজ বন-বনানী
আর কিছু কি থাকছে?
মুছতে তুমি চাও কি বলো
গ্রহের চোখের পানি?
দু’হাত বাড়াও, তোমার ডাকেই
ফিরবে গ্রহের রাণী!
প্রকাশকাল: আগস্ট ২০২৬



