Home Blog Page 165

গোয়েন্দার চোখ

ট্রেন আসতে এখনো এক ঘণ্টা বাকি। আজিজ সাহেব তার বাড়ির সামনে পায়চারি করছেন। আকাশে ছেঁড়া-ছেঁড়া মেঘ। চার দিকে ঘন অন্ধকার। উদ্দাম ঝড়ো হাওয়ার মধ্যে ঘুরতে তাঁর বেশ লাগছিল। তখনই একটি লোক গেটের সামনে এসে জিজ্ঞেস করলো, স্টেশনে যাবার পথটা কোন দিকে বলতে পারেন?
লোকটার পরনে সাহেবি পোশাক। চোখে চশ্মা, মাথায় হ্যাট, হাতে ছাতা আর কাঁধে একটি চামড়ার ব্যাগ।
আজিজ সাহেব টর্স জ্বাললেন। টর্সের আলোয় লোকটাকে ভালোভাবে দেখে খুব চেনা-চেনা মনে হলো। কিন্তু কবে কোথায় দেখেছিলেন ঠিক মনে করতে পারছিলেন না। তবে চিন্তার জাল ঝাড়তে ঝাড়তে হঠাৎ তার মনে পড়ে গেল। ঢাকার মণিহার জুয়েলারির দোকানে ছদ্মবেশে ডাকাতি করতে গিয়ে লোকটাকে দেখেছিলেন। লোকটি ওই দোকানের ম্যানেজার।
আজিজ সাহেব বিনয়ের সুরে বললেন, আপনি বিদেশী লোক, এই অন্ধকার রাতে কোথায় গিয়েছিলেন? লোকটি বললো, গিয়েছিলাম বাণী বসুর বাড়িতে। ব্যাগের মধ্যে নানান রকম ওষুধের স্যাম্পল। ফিরে আসার সময় তিনি অবশ্য সঙ্গে একজন লোক দিতে চেয়েছিলেন। আমিই বললাম তার আর প্রয়োজন নেই। কিন্তু হঠাৎ মেঘ করে নেমে এলো অন্ধকার। ফলে, পথঘাট সব গুলিয়ে গেল। আজিজ সাহেব বললেন, আপনি বাঁ দিকের পথ ধরে এগিয়ে ছোট্ট মাঠটা পাড়ি দিয়ে ডান দিকের পথ ধরলেই স্টেশনে যেতে পারবেন।
লোকটা ক্লান্ত সুরে বললো, অনেক ঘুরেছি, কেউ বলে এদিক দিয়ে যান কেউ বলে ওদিক দিয়ে যান। এভাবে ঘুরতে ঘুরতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি- আর পারছি না। অতি বিনয়ের সুরে আজিজ সাহেব বললেন, তাহলে আমার এই বসবার ঘরে একটু বসে জিরিয়ে নিতে পারেন। নয়টার ট্রেনে আমিও ঢাকা যাব বলে অপেক্ষা করছি। যদি কোনো আপত্তি না থাকে তাহলে এক সঙ্গে যাওয়া যাবে। লোকটি বললো, না না আপত্তি থাকবে কেন।
– চা-কফি চলবে? ক্লান্তি দূর হবে। সেই সাথে আমিও না হয় এক কাপ খেয়ে নিলাম।
– বাতাসে শীতের ছোঁয়া, গরম কফি হলে মন্দ হয় না।
আগন্তকের কথা শুনে একটু হাসলেন আজিজ সাহেব। তারপর তিনি ভেতরে চলে গেলেন। চুলায় পানি বসিয়ে আপন মনেই বললেন, ওহে আগন্তক তুমি ওষুধ কোম্পানির লোক নও। তুমি ঢাকার নামকরা জুয়েলারি দোকানের ম্যানেজার। তোমার ব্যাগের মধ্যে সোনা-দানা আর দামি সব পাথর বসানো গহনা রয়েছে। সে কি আর আমি জানি না! বাণী বসুর মেয়ের বিয়ে, সে কথাও আমি জানি। আপনি এসেছেন গহনা দেখাতে। বাণী বসুর পূর্বপুরুষ এককালে এলাকার জমিদার ছিলেন- সে কথাও আমার জানা।
একবার ছদ্মবেশে তোমার দোকানে গিয়েছিলাম কিন্তু কিছু অসুবিধার কারণে ডাকাতি না করেই আমাকে ফিরে আসতে হয়েছিল। তবে আজ ঘরে বসেই ডাকাতি করা যাবে। একেই বলে ভাগ্য। মেঘ না চাইতেই জল। তবে আজই তোমার জীবনের শেষ রাত।
একটু পরই দু’পেয়ালা কফি নিয়ে ঘরে ঢুকলেন আজিজ সাহেব। ছোট একটা বিস্কুটের টিন নিয়ে এলেন আলমারি থেকে। কয়েকখানা বিস্কুট পিরিচে তুলে বললেন, নিন, শুরু করুন। কফির সঙ্গে বিস্কুট খেতে ভালোই লাগবে। একটু দম নিয়ে আজিজ সাহেব আবার বললেন, কিছু মনে না করলে আপনার নাম জানতে পারি কি?
– এতে মনে করার কী আছে; আমি শশীকান্ত। অবশ্য…
– থাক, আর কিছু বলতে হবে না। কথা বলার জন্যই নামটা জানা। তা শশীবাবু আর এক পেয়ালা চলবে কি? আমার তো ভালোই লাগছে। এখন বৃষ্টি না হলেই বাঁচা যায়। অবশ্য এখান থেকে স্টেশন বেশি দূরেও নয়। আমার কাজের ছেলেটা ছুটি নিয়ে বাড়ি গেছে- ফিরতে দু-একদিন দেরি হবে। এখন নিজেকেই সব কিছু করতে হয়। নিজের কাজে আনন্দও আছে।
– আপনি ঠিকই বলেছেন। এরকম অবস্থায় আমাকেও পড়তে হয় মাঝে মাঝে। তবে আপনার মতো এমন নিরিবিলি বাড়ি ক’জনার আছে।
– হইচই আমার একদম পছন্দ নয়। ছেলে- মেয়েরা গ্রামের বাড়িতে থাকে। মাঝে মাঝে সবাই এসে থেকে যায় দু’চার দিন। আসলে জায়গাটা পেয়েছিলাম সস্তায়, তাই বাড়িটা করতে পেরেছি।
এই আজিজ সাহেব বাইরে যতটা ভদ্র, মার্জিত এবং দয়ালুভাবাপন্ন ভেতরে কিন্তু একেবারেই উল্টোটা। তিনি ভদ্রসমাজে মেশেন, মাঝে মাঝেই ঢাকা এবং অন্য শহরগুলোতেও ঘুরতে যান। তিনি মুখোশের আড়ালে একজন নরপিশাচ, ডাকাত এবং খুনি। অনেক লোককে তিনি বধ করেছেন। তাদের সর্বস্ব লুট করেছেন। সেসব টাকা দিয়েই এই বাড়ি করা। এ ছাড়াও ঢাকার শহরতলিতে আর একটা বাড়ি আছে। ঢাকা গেলে তিনি সেখানেই থাকেন।
আজিজ সাহেব আবার কফি নিয়ে এলেন। তখন শশীবাবু মাথার হ্যাট-টা খুলে রেখে কৌটা থেকে তামাক বের করে কাগজে মুড়িয়ে সিগারেট তৈরি করছিলেন। কফির কাপটা হাতে নিয়ে টেবিলে রেখে সিগারেট জ্বাললেন। তিনি দোকানের সিগারেট খান না।
আর আজিজ সাহেবের সিগারেটের নেশা নেই। তিনি কফিটা শেষ করে বললেন, হালকা বাতাসে বেশ শীত অনুভব করছি। ভাবছি একটা ওভার কোট গায়ে দেয়া দরকার। আপনি বসুন আমি ভেতর থেকে আসছি। শশীবাবু বললেন, বেশ তো আপনি ভেতরে যান। আমি ততক্ষণ আরাম করে সিগারেট-টা টানতে থাকি।
– ওই নেশাটা আমাকে ধরতে পারেনি।
– খুব ভালো আছেন। বড্ড ঝামেলা- আবার না খেয়েও পারি না।
– আসলে যার যে নেশা, সেটা তাকে করতেই হবে।
তিনি চলে গেলেন ভেতরে। ওভার কোট পরাটা তার অজুহাত মাত্র। এর মধ্যেই আজিজ সাহেবের কানে এলো মালগাড়ির শব্দ। তিনি মনে মনে ভাবলেন, আর বেশি দেরি করা যাবে না। এরপর আর একটা মালগাড়ি আসবে। তারপর আসবে নয়টার ট্রেন। তিনি প্রথমে রান্নাঘরে গেলেন। চোখে পড়লো দেড় হাত লম্বা একটা শাবল। হাতে তুলে নিলেন সেটা। শাবলের ধারটা একটু পরীক্ষা করলেন। ভাবলেন, এই শাবলের একটা ঘা দিতে পারলেই বাবুর ভবলীলা সাঙ্গ হবে।
তিনি জুতা খুলে খালি পায়ে বিড়ালের মতো এক পা, দু পা করে এগিয়ে এলেন বসবার ঘরের কাছে। শশীবাবু আরাম করে সিগারেট টানছে। আজিজ সাহেব কোনো প্রকার শব্দ না হবার জন্য হাঁ করে নিশ্বাস টানছেন এবং ফেলছেন। তাঁর চোখ দুটো তখন শিকারি বাঘের মতো চক-চক করছে। মাথায় খুনের নেশা। যেমন করেই হোক লোকটাকে খুন করে তার ব্যাগের মধ্যে রাখা দামি জিনিসগুলো নিজের করে নিতে হবে। খুব সাবধানে পা টিপে-টিপে এগিয়ে এলেন আজিজ সাহেব। তার ইচ্ছা খুব কাছ থেকে একটা আঘাত করতে হবে মাথায়। তারপর নিশ্বাস বন্ধ করে শেষ করতে হবে তাকে।
এত সাবধানতা অবলম্বন করার পরও উড়ন্ত একটা তেলাপোকার ফড়-ফড় শব্দের কারণে শশীবাবু মাথাটা কিঞ্চিত ঘুরালেন। আজিজ সাহেবের রক্তপিপাসু চোখমুখ দেখেই বাবু চিৎকার করতে যাবেন ঠিক তখনই আজিজ সাহেব তার হাতের শাবলটা বাবুর মাথা লক্ষ্য করে ছুড়ে মারলেন। মাথার এক পাশে কেটে শাবলটা ছিটকে পড়লো মেঝেয়। শশীবাবু বেহুঁশের মতো হয়ে ঝাপটে ধরলেন আজিজ সাহেবের বলিষ্ঠ দেহটা। তিনি এক ঝট্কায় বাবুকে মেঝেয় ফেলে তার বুকের ওপর চেপে বসলেন এবং টেবিল ক্লোথ টেনে দলা করে বাবুর মুখের ভেতর পুরে দিলেন। শশীবাবুর চোখ দুটো তখন ঠিকরে বেরিয়ে আসতে চাইছিল যেন। কিছুক্ষণ পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন।
আজিজ সাহেবের ভয় ছিল আঘাতের সময় বাবু যদি চিৎকার করে তাহলে বাইরের কেউ কৌতূহল বসে এখানে আসতেও পারে। কিন্তু কোনো ঝামেলা ছাড়াই আসল উদ্দেশ্য সফল হলো। এবার তিনি ধীরেসুস্থে চিন্তা করলেন লাশটা কোথায় কিভাবে রাখা যায়। মুহূর্তে সিদ্ধান্ত নিলেন এটাকে রেললাইনে রেখে আসতে হবে। একটু পরই আর একটা মালগাড়ি আসবে। যেখানে লাইনটা একটু বাঁক নিয়েছে সেখানে লাশটা রাখতে হবে। এপর্যন্ত যতো লোককে সে খুন করেছে লাশ গুমও করেছে সে একাই। কেউ কখনো তাকে সন্দেহ করেনি।
একটু ধস্তাধস্তিতে ঘরটা বেশ এলোমেলো হয়ে যায়। শাবলের মাথায় একটু রক্ত লেগে ছিল। টেবিল ক্লথে রক্ত মুছে শাবলটা ছুঁড়ে ফেলে দেয় বাড়ির পাশের ঘাস আর লতাপাতার মধ্যে। একটা পানির গ্লাস ভেঙেছে। বাবুর চশমাটাও টুকরো টুকরো হয়ে গেছে। চেয়ার উল্টে পড়েছে। আজিজ সাহেব ঘরটা ঠিকঠাক করে বাবুর চামড়ার ব্যাগ থেকে সোনা-দানা আর দামি দামি পাথর বসানো গহনাগুলো নিজের কোটের পকেটে রাখলেন। তারপর কাঁচের ভাঙা ছোট-বড় টুকরাগুলো জড়ো করে একটা কাগজে মুড়ে সেটাও পকেটে রাখলেন। আর দেরি করা নয় ভেবে ঘরের বাইরে গিয়ে পথটা দেখে এসে লাশটা ঘাড়ে করে দ্রুত এগিয়ে চললেন রেললাইনের দিকে। লাশটাকে উপুড় করে শোয়ালেন, ঘাড়টা রাখলেন রেললাইনের ওপর। কাগজে মোড়ানো কাঁচের টুকরাগুলো ছড়িয়ে দিলেন লাইনের পাশে। দোমড়ানো চশমাটা ফেললেন মাথার ধারে।
খুব অল্প সময়ের মধ্যে কাজটা সেরে তিনি ফিরে এলেন নিজের বাড়িতে। কফির কাপ দুটো রেখে এলেন ভেতরে। বিস্কুটের টিনটা রয়ে গেলো টি-টেবিলেই। তিনি হাতঘড়ির দিকে তাকালেন। একটু পরই কানে এলো মালগাড়ির বিকট একটা আর্তনাদ। গাড়িটা থামানোর জন্য ব্রেক করেছে ড্রাইভার। এতক্ষণে লাইনে কাটা পড়েছে লোকটা।
তিনি নিজের ব্যাগটা ঘাড়ে করে আর একবার সব কিছু দেখে অন্য পথে স্টেশনে রওনা করলেন। হঠাৎ শশীবাবুর হ্যাটের কথা মনে হতেই আবার ফিরে এলেন তিনি। দরজা খুলে বসবার ঘর থেকে হ্যাটটা নিয়ে চুলার আগুনে দিলেন। চুলা নিভিয়ে দিলেন কিন্তু হ্যাটটা পুড়তে থাকল। তিনি দরজা বন্ধ করে চলে গেলেন।
স্টেশনে এসে দেখলেন, লোকজন ছোটাছুটি করছে। কেউ বলছে লোকটা আত্মহত্যা করেছে, কেউ বলছে অসাবধানে চলতে গিয়ে ট্রেনে কাটা পড়েছে। একেবারে দু’টুকরো হয়ে গেছে লোকটা। সাহেবী পোশাক পরা লোকটাকে কেউ চিনতে পারেনি। মনে হয় ঢাকা শহর থেকে এসেছিলেন। আজিজ সাহেব মনে মনে বললেন, লোকটা ঢাকা শহর থেকেই এসেছিলেন- তার নাম শশীবাবু।
ওই দিন বাণী বসুুর ছেলে সুশান্ত ঢাকা থেকে ফিরছিল। সঙ্গে তার বাল্যবন্ধু সাহেদ রানা। রানা সাহেব তুখোড় গোয়েন্দা। প্লাটফর্ম দিয়ে ছুটছিলেন স্টেশন মাস্টার- সঙ্গে কয়েকজন পুলিশ। তাকে ছুটতে দেখে সুশান্ত বলল, হ্যালো মাস্টার কী ব্যাপার বলুন তো। মাস্টার বললেন, একটা মানুষ লাইনে কাটা পড়েছে। লোকটার গায়ে কোট-প্যান্ট, কোনো বড় শহরের মানুষ হবে হয়তো। তো কেউ বলছে আত্মহত্যা কেউ বলছে অ্যাক্সিডেন্ট, আবার কেউ বলছে খুন।
সুশান্ত বললেন, পরিচয় করিয়ে দেই- এই হলো তুখোড় গোয়েন্দা সাহেদ রানা। আমার কলেজ জীবনের বন্ধু। এদিকে এসেছেন একটা কাজে। আপনারা এ ব্যাপারে রানার সাহায্য নিতে পারেন। এমন সময় ট্রলিতে লাশ এলো, লাশটা কাপড় দিয়ে ঢাকা। মি: রানা লাশের কাছে গেলেন না। সুশান্ত এগিয়ে গেলেন লাশের কাছে। লাশের মুখের দিক থেকে কাপড় তোলা হলো। ধড় থেকে মাথাটা আলাদা হয়ে আছে। লাশের মুখটা দেখেই সুশান্ত অস্ফুট কণ্ঠে বলে উঠলেন এ যে দেখছি শশীবাবু! বাবুকে তো আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল।
এর মধ্যেই পুলিশ ইন্সপেক্টর মাহবুব এসে দাঁড়ালেন। মি: রানা নিজের কার্ডটা এগিয়ে ধরে বললেন, আপনার অনুমতি পেলে লাশটা আমি দেখতে পারি? ইন্সপেক্টর বললেন, আপনার নাম শুনেছি। আপনি অসম্ভব জটিল কেস্ সহজেই সমাধান করে দেন। অবশ্যই আপনার সাহায্য আমাদের কাম্য। রানা সাহেব রেলের পুলিশকে ডেকে বললেন, ওহে, ব্যাপারটা কী ঘটেছে বলতে পারো? লোকটা কাটা পড়লো কীভাবে?
পুুলিশ হাত-পা নেড়ে বলতে শুরু করলো। মালগাড়ির লাইনটা যেখানে বেঁকেছে, সেই বাঁকের মুখে যখন গাড়িটা এসেছে তখন ড্রাইভার লক্ষ্য করলো লাইনের উপর একটা লোক উপুড় হয়ে শুুয়ে আছে। ড্রাইভার ব্রেক করলো। গাড়ি থামতে থামতে ইঞ্জিনসহ দুইটা বগি মানুষটার উপর দিয়ে চলে গেল। আহা বেচারা!
ইন্সপেক্টর লণ্ঠনের তীব্র আলো মৃতের শরীরের ওপর ফেললেন। তখন মি: রানা তীক্ষè দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলেন। তারপর মুখ তুলে বললেন, লোকটা আত্মহত্যা বা দৈবাৎ চাপা পড়েনি। এ ব্যাপারে আমি নিশ্চিত। একে কেউ আগেই খুন করে বা অজ্ঞান করে লাইনের উপর ফেলে গেছে।
এই যে মৃতের মাথার বাঁ দিকে একটা ক্ষত চিহ্ন রয়েছে, এটা থেকে দুটো ধারায় রক্তক্ষরণ হয়েছে। এবং সেই দুই জায়গাতেই রক্ত শুকিয়ে আছে।
আপনারা যেভাবে বর্ণনা দিয়েছেন, যেমন করে ইঞ্জিনের ড্রাইভার হেড লাইটের আলোয় দেহটাকে লাইনের ওপর পড়ে থাকতে দেখেছে, সে অবস্থান বিবেচনা করলে মানতেই হবে যে, আগে মাথাটা দেহ থেকে আলাদা হয়েছে তারপর মাথার বাঁ দিকটায় হয়তো ইঞ্জিনের ঘষা লেগে আহত হয়েছে।
ইন্সপেক্টর বললেন, তা হওয়া খুবই সম্ভব। কিন্তু এর মধ্যে আপনি কী এমন গুরুত্বপূর্ণ প্রমাণ খটুজে পেলেন।
মি: রানা মৃদু হেসে বললেন, তাই যদি হয়, তাহলে রক্তগুলো এলো কেমন করে। মস্তকচ্যুত দেহ থেকে রক্ত তো আসতে পারে না। ওই আঘাতটা ইঞ্জিনের দ্বারা হয়নি। তাকে আগেই আঘাত করা হয়েছে। রক্তের ধারাটা বয়ে গেছে দু’ভাবে। একটা ধারা গেছে মুখের বাঁ পাশ দিয়ে আর একটা ধারা মাথার পেছন দিক দিয়ে গেছে। এর থেকে বোঝা যায় লোকটার মাথায় যখন আঘাত করা হয় তখন সে বসে অথবা দাঁড়িয়ে ছিল। তারপর নিশ্চয়ই তাকে চিৎ করে শুইয়ে রাখা হয়েছিল। পরে তাকে উপুড় করে লাইনের ওপর রাখা হয়।
গোয়েন্দার দূরদৃষ্টি দেখে ইন্সপেক্টর সাহেব মুগ্ধ। মি: রানার দিকে তাকিয়ে তিনি বললেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার দৃষ্টি বাজপাখির মতো। সামান্য ব্যাপার থেকে কত বড় সত্য বেরিয়ে এলো। তারপর মি: রানা ম্যাগনিফাইয়িং লেন্স দ্বারা মৃতদেহের মুখের ভেতর কি সব পরীক্ষা করে দেখছিলেন। তিনি তার সহকারীকে বললেন, তুমি বক্স থেকে একটা স্লøাইড ফরসেপ্্স ও ছোট মাইক্রোস্কোপটা নিয়ে এসো।
মি: রানা ফরসেপ্স দিয়ে একটি সূক্ষè সুতোর মতো বস্তু মৃতের দাঁতের ফাঁক থেকে বের করলেন এবং স্লাইডে সযতেœ রাখলেন। তারপর মাইক্রোস্কোপ দিয়ে গভীর মনোযোগ দিয়ে পরীক্ষা করলেন। কিছুক্ষণ পর আবার মাইক্রোস্কোপ দিয়ে মৃতের পায়ের জুতার তলা দেখতে লাগলেন। কোটের ওপর সাদা গুঁড়ো-গটুড়ো কী যেন লেগে আছে সেটাও দেখলেন।
ইন্সপেক্টর সাহেব বললেন, এত কী দেখছেন? জুতার তলায় আর কোটে কী দেখার আছে! মুখই বা শটুকছেন কেন? নিশ্চয়ই খাওয়ার দোষে লোকটা মরেনি। মি: রানা বললেন, এই লোকটা মরার আগে সিগারেট খেয়ে শেষটা মেঝেয় ফেলে জুতা দিয়ে পিষে দিয়েছিলেন। চায়ের সঙ্গে বিস্কুট খেয়েছিলেন এবং যে ঘরে খুন হয়েছেন সে ঘরে দামি একটা কার্পেট পাতা রয়েছে। টেবিলে একটা টেবিল ক্লথ আছে। মুখে কাপড় জাতীয় কিছু গুঁজে দিয়ে দম বন্ধ করে মারা হয়েছে।
ইন্সপেক্টর সাহেব হাঁ করে মি: রানার মুখের দিকে চেয়ে বললেন, আপনি কি মনোচক্ষে সমস্ত ঘটনাটা দেখতে পাচ্ছেন? নাকি এসব শুধুই আপনার কল্পনা?
মি: রানা বললেন, মোটেও কল্পনা নয়। আমি কেমন করে দেখতে পাচ্ছি তা শুনুন। প্রথমে আমি মৃতের মুখের ভেতরটা লেন্স ও মাইক্রোস্কোপ দিয়ে দেখলাম, মুখের ভেতর দিকটা ফোলা। মাড়ি ও ঠোঁটে রক্ত যেন জমাট বেঁধে আছে। তারপর দাঁতের ফাঁকে সুতো পেলাম। যে কাপড়ের টুকরো মুখের ভেতর গটুজে দম বন্ধ করা হয়েছিল সেটি তারই একটি সুতো।
যাক সেসব, তারপর মৃতের জুতার তলায় দেখলাম- এত ঝড় বৃষ্টি, রাস্তায় কাঁদা, অথচ সেই কাঁদার কোনো চিহ্নও নেই জুতার তলায়। রয়েছে বিস্কুটের গুড়ো। সিগারেটের পোড়া অংশের নমুনাও রয়েছে। তাই বোঝা যায়, লোকটা খুন হওয়ার আগে চা-বিস্কুট খেয়েছিল। সম্ভবত ধস্তাধস্তির সময় বিস্কুট নিচে পড়ে যায় এবং জুতোর তলায় গটুড়ো হয়। চশমার ফ্রেমটা দেখছি থুবড়ে রয়েছে- কাঁচটা গেল কোথায়?
স্টেশন মাস্টার বললেন, কাঁচ হয়তো রেললাইনের পাশেই পড়ে আছে। এতটা লক্ষ করে দেখা হয়নি। মি: রানা বললেন, সবাই চলুন- একবার লাইনের ধারে যাওয়া যাক। জায়গাটা ভালোভাবে দেখা দরকার। হয়তো আরো কোনো সূত্র পাওয়া যেতে পারে।
ইন্সপেক্টরের হাতে তীব্র হেড লাইটের আলো। যেখানে লোকটি কাটা পড়েছিল ঠিক সেই জায়গায় তারা দাঁড়ালেন। লাইনের আশেপাশে কাঁচের অনেকগুলো টুকরো ছড়ানো। মি: রানা সেগুলো মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর মুখ তুলে বললেন, দু’রকম কাঁচ রয়েছে। কিছু চশমার কাঁচ আর কিছু গ্লাস ভাঙা কাঁচ। মৃতের চশমাটি রেলে কাটা পড়ার আগেই ভেঙেছে। রেলের চাকায় পিষ্ট হলে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। সেখানে এক টুকরো সবুজ দড়িও পাওয়া গেলো- যা দ্বারা লাশ বেঁধে আনা হয়েছিল। তিনি সেটাও পকেটে রাখলেন।
আমার ধারণা একটা বাড়িতে লোকটা চা-বিস্কুট এবং সিগারেট খাওয়ার পর অতর্কিত আক্রান্ত হয়। যে বাড়িতে খুন হয়েছে সেই বাড়িটা পেলে খুনের সব বিষয় অবগত হওয়া যেত। আরেকটা কথা- আমার মনে হয় লোকটার মাথায় হ্যাট ছিল। সেই হ্যাটটা কোথায় গেল? সেটা মনে হয় ওই বাড়িতেই আছে। আচ্ছা এদিকে কোনো বাড়ি আছে কি?
একজন সেপাই বলল, এই খালি জমিগুলোর পরই একটা বাড়ি আছে। ভদ্রলোকের নাম আজিজ সরকার। এ ছাড়া আর কোনো বসত বাড়ি নেই। আছে তবে দূরে।
তারা তিনজন তখন ওই বাড়িটার দিকেই চললেন হ্যাট খটুজতে। ঝোপ-ঝাড় পেরিয়ে যেতে যেতে ইন্সপক্টরের পায়ে কিছু একটা বাঁধলো। তিনি চেঁচিয়ে উঠলেন। মি: রানা বললেন, কী ব্যাপার?
– পায়ে কিছু একটা বাঁধলো।
– তুলে দেখুন তো।
ইন্সপেক্টর সাহেব সেটা তুলে দেখলেন- ছোট একটা শাবল।
– দেখি, আমার হাতে দেন তো।
– সব কিছুই কি আপনার দেখা লাগে? এসেছি হ্যাট খটুজতে, আগে সেটাই খটুজুন।
মি: রানা তখনই ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললেন, এই দেখুন এই শাবলের মাথায় সুতো লেগে আছে যা আমি মৃতের গালের মধ্যে পেয়েছি। আমার মনে হচ্ছে এই বাড়িতেই লোকটা খুন হয়েছে। এখন বাড়ির ভেতর ঢুকতে হবে।
ইন্সপেক্টর সাহেব বললেন, তাহলে দরজা ভাঙতে হবে। তখন মি: রানা পকেট থেকে এক গোছা চাবি বের করে দরজা খুলে ফেললেন। বসবার ঘরে পায়ে পেষা সিগারেটের টুকরো বিস্কুটের টিন পাওয়া গেল। টেবিলে রঙিন টেবিলক্লথ ও মেঝেয় দামি কারপেট পাতা।

হঠাৎ নাকে পোড়া গন্ধ এলো। তখন সবাই রান্নাঘরের দিকে ছুটে গেলেন। চুলার উপর দেখলেন শশীবাবুর হ্যাটটা পুড়ছে। আর একটু দেরি হলে হ্যাট পাওয়া যেত না, পাওয়া যেত পোড়া ছাই। মি: রানা ইন্সপেক্টরকে বললেন, এখন থেকেই এ বাড়িতে কড়া নজর রাখতে হবে আর আজিজ সরকার যেদিনই স্টেশনে পা রাখবে সেদিনই তাকে অ্যারেস্ট করা উচিত।

নতুন বছরে নতুন স্বপ্ন

নতুন বছর, নতুন সূর্যোদয়, নতুন সবকিছু। স্কুলে নতুন বই, নতুন পোশাক, নতুন ব্যাগ। অফিস, পাড়া, মহল্লায় নতুন উদ্যমে নতুন বছরকে বরণ এবং যাত্রা। বছর বছর কী সবকিছুই নতুন হয়? তুমি কি নতুন হও? আসলে কী হয়? গত বছর তুমি যা ছিলে আজ কি তাই আছো? তোমার দেহে গত এক বছরে কী কী পরিবর্তন এসেছে? একটু হিসেব করে নাও আমি বলছি। তোমার দেহে যা রক্ত আছে তার মধ্যে নিউট্রোফিল নাম কণিকা বদলেছে গড়ে ৩-৪ দিনে। ব্যাসোফিল কণিকা বদলেছে গড়ে দশ দিনে। ইসিনোফিল বদলেছে গড়ে তিন সপ্তাহে। লোহিত রক্ত কণিকা বা রক্তের লাল কণিকা বছরে ৩ বার বদলে গেছে।
পাকস্থলির ভেতরের আবরণ বদলেছে কমপক্ষে ৭০ বার। নতুন করে সেই আবরণ তৈরি হয়েছে বারবার যাতে তোমার পাকস্থলির দেয়াল এসিডে পুড়ে না যায়। লিভার ও যকৃতের কোষগুলো বদলে গেছে পুরোপুরি অথবা প্রায় দুই তৃতীয়াংশ। তোমার চামড়া বা ত্বকের বাইরের অংশ প্রায় প্রতি মাসে একবার করে বদলে যাচ্ছে। নতুন চামড়া পাচ্ছ প্রতিবার। অর্থাৎ দেহের একটি বড় অংশ বদলে যাচ্ছে। আর সেটা তোমার কল্যাণে। এটা দেহের পরিবর্তন। কিন্তু তোমার মনমানসিকতা এবং কর্মকান্ডে কি পরিবর্তন আসছে? তুমি কি নতুন গুণ অর্জন করতে পেরেছ? কিংবা নতুন দক্ষতা অথবা নতুন কোনো ভালো অভ্যাস? গত এক বছরে তোমার অর্জনগুলো কী কী? খাতা কলম নিয়ে বসে একটু চিন্তা করে লেখো সেগুলো। গত এক বছরে তোমার কী কী অর্জন হলো? পড়াশুনায় গত বছর কী কী ভালো ফল অর্জন করেছো?
যেমনÑ গত বছর আগের ও বছরের তুলনায় কী কী সাবজেক্টে ভালো রেজাল্ট করেছ? অথবা আগের বছর যে সাবজেক্ট বুঝতে কষ্ট হতো, গত বছর তুমি সেই কাঠিন্য পার হয়েছ, এখন সেই সাবজেক্ট তোমার কাছে সহজ মনে হয়? খেলাধুলায় কী কী সাফল্য পেয়েছ? পাড়াপড়শী বা আত্মীয় স্বজন তোমাকে নতুন কোনো পরিচয়ে চেনে কিনা? যেমনÑ তুমি আগের চেয়ে ভালো আচরণ করো, সবার খোঁজখবর রাখো, বিপদে আপদে এগিয়ে যাও ইত্যাদি। নতুন কোনো ভালো অভ্যাস কি আয়ত্ব করতে পেরেছ? যেমনÑ সকালে ঘুম থেকে ওঠা, নিয়মিত পাঠ্যবই ছাড়া অন্যান্য বই পড়া, নামাজ পড়া, নিয়মিত দাঁত ব্রাশ করা, নিয়মিত গোসল করা, নিজের কাজ নিজে করা, ঘর গুছিয়ে রাখা ইত্যাদি। গত এক বছরে নিয়মিত কোন কাজটা করেছো? সেটাও গুরুত্বপূর্ণ। গত একবছরে কোন কোন বন্ধুকে সাহায্য করেছো? কী কী প্রয়োজনে সাহায্য করেছো সেটাও লিখতে পারো। একই সাথে এটাও লিখতে পারো যে গত বছরের সেরা ভুলগুলো কী ছিল? কী কী বোকামী করেছো? কোন কোন ভুল সিদ্ধান্ত তোমার জন্য ক্ষতি বয়ে এনেছে? কোথায় কোথায় রাগ করে নিজের ক্ষতি নিজেই ডেকে এনেছো? কোন কোন বাজে অভ্যাসের কারণে তোমার কোনো সফলতা অর্জনে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে? লিখতে থাকলে দেখবে তোমার নিজের ব্যাপারে একটা সুন্দর ধারণা তৈরি হয়েছে।
আমরা আসলে অন্যের কাজ কর্মের দিকেই তাকিয়ে থাকি। আর সেগুলোর সমালোচনা করতে থাকি। নিজের দিকে তাকানো হয় না, সমালোচনাও করা হয় না। আর এর ফলে নিজের অবস্থার কোনো পরিবর্তন হয় না। হযরত মুহাম্মাদ সা. বলেছেনÑ ধ্বংস তার জন্য যার আজকের দিনটি গতকালের চেয়ে ভালো হলো না। তিনি আরো বলেছেনÑ বুদ্ধিমান ব্যক্তি সে, যে নিজের সমালোচনা নিজে করতে পারে। সুতরাং নিজের ভুল ধরার চেষ্টা করতে হবে। তাহলেই নতুন বছরে কী কী কাজ, কোন কোন স্বভাব বা অভ্যাস পরিবর্তন করতে হবে তা বুঝা যাবে।
বিগত বছরের অবস্থা পর্যালোচনা শেষে এবার নতুন বছরের জন্য কর্মতালিকা করতে হবে। সেটাও একই রকম। এই বছরে কোন কোন বিষয়ে তুমি সফলতা অর্জন করতে চাও তার তালিকা। লেখাপড়ায় আগের বছরের তুলনায় কেমন সফলতা অর্জন করতে চাও? খেলাধুলায় কেমন করতে চাও? সাহিত্য বা সাংস্কৃতিক কর্মকান্ডে কেমন করতে চাও? অলিম্পিয়াড বা বিজ্ঞান মেলায় কী করতে চাও? তোমার ক্লাব বা সংগঠনে কী করতে চাও? পরিবারে কী করতে চাও? সবগুলো প্রথমে বিস্তারিত লিখতে হবে। বছর শেষে তুমি নিজেকে কোন অবস্থানে দেখতে চাও সেটা চিন্তা করতে পারলেই চলবে। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবেÑ গত বছর তুমি কী করতে পেরেছ সেটা কোনোভাবেই তোমার সক্ষমতা বা পারদর্শিতার মানদন্ড নয়। গত বছর গণিতে ৫০ নম্বর পেয়েছ সুতরাং যদি ভাবো এ বছর তুমি বড়জোর ৬৫ নম্বর পাবে সেটা নিতান্তই ভুল ধারণা। তোমার চাওয়া বা আকাক্সক্ষা হতে হবে সর্বোচ্চ। যেমনÑ তুমি মঞ্চে দাঁড়িয়ে কথাই বলতে ভয় পাও। তাহলে তুমি যদি নিজের সম্পর্কে ভাবো যে আমি কখনোই বক্তা/বিতার্কিক হতে পারবো না, সেটা ভুল ধারণা। ইচ্ছে রাখোÑ তুমি বিতার্কিক/বক্তা হবে। চেষ্টা করলে, সাহস রাখলে তুমি অবশ্যই হতে পারবে। অথবা তুমি ক্রিকেটে ব্যাটিং করতেই পারো না। বল আসতে দেখলেই ভয়ে ব্যাট ছেড়ে পালাতে ইচ্ছে করে। সাহস করো যে তুমি পারবে। ইচ্ছে রাখো। তুমি পারবেই। মানুষের সাথে মেশার বা কথা বলার ভয় আছে অনেকের। বাসায় কেউ এলে লুকিয়ে যাও তোমার রুমে। এই ভয় তুমি অতিক্রম করতে পারো এ বছরে। অনেকের সকালে ঘুমানোর অভ্যাস। কোনোভাবেই তোমার সকালে ওঠা সম্ভব হয়নি গত বছর, তার মানে এই নয় যে এ বছর তুমি পারবে না। সিদ্ধান্ত নাও, পরিস্থিতি তোমার পক্ষে চলে আসবে।
নিজেকে বদলানো বা নিজের ভালো করা কি সম্ভব নয়? আবার তাকাও নিজের দিকে। নিজের শরীরে প্রতি মিনিটে কী হচ্ছে জানো? প্রতি মিনিটে তুমি শ্বাস নিচ্ছ গড়ে ১৫ বার। এসময় প্রায় ৭ লিটার বাতাস নিচ্ছ তুমি। আর তা থেকে ফুসফুস ৪ লিটার অক্সিজেন রক্তের সাথে মেশাচ্ছে যা তৈরি করছে ১২০ মিলিয়ন রক্ত কণিকা। প্রতি মিনিটে তুমি ০.০০৬ লিটার কার্বনডাই-অক্সাইড ত্যাগ করছো যা পরিবেশের জন্য ক্ষতিকর। তোমার হৃদপিন্ড মিনিটে ৭০-৮০ বার পাম্প করছে। প্রতি মিনিটে ৫ লিটার রক্ত সরবরাহ করছে হৃদপিন্ড। কিডনি প্রতি মিনিটে শোধন করছে ১.২ লিটার রক্ত। তোমার দেহে প্রতি মিনিটে ১০০ ওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। প্রতি মিনিটে ত্বক থেকে ঝরে যাচ্ছে ৩০ থেকে ৫০ হাজার কোষ। ¯œায়ুতন্ত্র দিয়ে প্রতি মিনিটে যাচ্ছে ৮৬ বিলিয়ন সিগন্যাল। এই যে এত কিছু ঘটে যাচ্ছে প্রতি মিনিটে তোমারই শরীরে, সুতরাং একটি বছরে তুমি নিজের পরিবর্তন আনতে পারবে না! বিশ্বাস অর্জন করো এবং পরিকল্পনা করে কাজে মন দাও।
যা যা অর্জন করার সিদ্ধান্ত নিয়েছো তা এবার সংক্ষিপ্ত করে পয়েন্ট আকারে লিখে তোমার পড়ার টেবিলের সামনে বা তোমার রুমের দেয়ালে লাগিয়ে রাখো। প্রতিদিন তোমার পরিকল্পনার ছক দেখবে আর ভাববে কতদূর এগোলে তুমি। একটি কথা আছেÑ হাজার মাইলের যাত্রা শুরু হয় একটি মাত্র পদক্ষেপের মাধ্যমে। সুতরাং শুরু হোক তোমার নতুন বছরের নতুন স্বপ্ন নিয়ে দৃঢ় পথচলা।

ঠাণ্ডা বরফ

উপকরণ : একটি টেনিস বল।
শিশুরা গোল হয়ে বসবে। খেলার পরিচালক এবার একটি ছোট বল হাতে নিয়ে বলবে, মনে করো এটা একটা ঠা-া বরফের টুকরা এবং যখন আমি ‘ঠাণ্ডা বরফ ঠাণ্ডা বরফ’ বলতে শুরু করব তখন একজন আরেকজনকে বলটি এমনভাবে দ্রুত দিতে থাকবে যেন বরফটি সত্যি খুব ঠাণ্ডা। পরিচালক চোখ বন্ধ করে সবার পেছন দিক দিয়ে চতুর্দিকে হাঁটতে থাকবে। যখন থেমে যাবে তখন বলটি যার হাতে থাকবে সে খেলা থেকে সরে গিয়ে পাশে দাঁড়াবে।
খেলা শুরুর পর হাঁটা থামিয়ে দেখবে বলটি কার হাতে আছে। যার কাছে বল সে খেলা থেকে সরে গিয়ে লাইনে দাঁড়িয়ে হাততালি দেবে। এভাবে খেলতে খেলতে শেষে যে থাকবে সে বিজয়ী হবে।
উল্লেখ্য, যার হাতে বল থাকবে সে ঠাণ্ডা বরফ হাতে থাকলে সে অনুভূতি হয় সে রকম করে দেখাতে হবে। আর বলটি হাত থেকে পরে গেলে দ্রুত তুলে নিতে হবে। মাঝে মাঝে পরিচালকের জায়গায় যারা শেষ হয়েছে তাদের মধ্য থেকেও কাউকে দেয়া যেতে পারে।

জন্ডিস হলে করণীয়

বন্ধুরা, জন্ডিস কোনো রোগ নয়, বরং রোগের লক্ষণ। জন্ডিস হতে পারে নানা কারণে। জন্ডিস বলতে সাধারণত যকৃৎ বা লিভারের প্রদাহজনিত জন্ডিসকেই বোঝানো হয়। ভাইরাস থেকে শুরু করে নানা ধরনের ওষুধ ইত্যাদি কারণে লিভারে প্রদাহ হতে পারে। আমাদের দেশে লিভার প্রদাহের প্রধান কারণ হেপাটাইটিস ই, এ এবং বি ভাইরাস। এর মধ্যে ই ও এ পানি ও খাদ্যবাহিত আর বি ছড়ায় মূলত রক্তের মাধ্যমে। হেপাটাইটিস এ ভাইরাস প্রধানত শিশুদের জন্ডিসের কারণ, তবে যেকোনো বয়সের মানুষই হেপাটাইটিস ই ও বি ভাইরাসে আক্রান্ত হতে পারে।
প্রস্রাবের রং, চোখ ও ত্বক হলদে দেখালে জন্ডিস হয়েছে বলে সন্দেহ করা হয়। অনেক কারণেই জন্ডিস হতে পারে। তাই চিকিৎসকের শরণাপন্ন হয়ে জন্ডিসের কারণ, মাত্রা, জটিলতা ইত্যাদি জেনে নেওয়া উচিত। আর জন্ডিসের রোগীরা তাদের খাওয়া-দাওয়ার ব্যাপারে খুবই বিভ্রান্তিতে থাকে। কী খেতে হবে আর কী খাওয়া যাবে না, এই নিয়ে পরামর্শের যেন শেষ থাকে না। কারণ, জন্ডিস রোগীর পথ্যের ব্যাপারে প্রচলিত বিশ্বাস অনেক ক্ষেত্রেই আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে খাপ খায় না।
কীভাবে প্রতিরোধ করা যায়? সব সময় বিশুদ্ধ খাদ্য ও পানি খেতে হবে। শরীরে রক্ত নেওয়ার দরকার হলে অবশ্যই প্রয়োজনীয় স্ক্রিনিং করে নিতে হবে। ডিসপোজিবল সিরিঞ্জ ব্যবহার করাও খুবই জরুরি। বিশেষ করে হেপাটাইটিস বি-এর টিকা প্রত্যেকেরই নেওয়া উচিত। জন্ডিস হলে টিকা নিয়ে কোনো লাভ হয় না। তাই সুস্থ থাকতে আগেই টিকা নিতে হবে। হেপাটাইটিস বি-এর ক্ষেত্রে প্রথম মাসে একটি, দ্বিতীয় মাসে একটি বা ছয় মাসের মধ্যে একটি ডোজ দেওয়া হয়। হেপাটাইটিস এ-এর ক্ষেত্রে একটি ডোজই যথেষ্ট। আর দুই ক্ষেত্রেই পাঁচ বছর পর পর বুস্টার টিকা দেওয়া হয়।
বন্ধুরা, এবার এসো আমরা জন্ডিসের চিকিৎসা সম্পর্কে জেনে নিই। যেহেতু জন্ডিস কোনো রোগ নয়, তাই এর কোনো ওষুধ নেই। ৭ থেকে ২৮ দিনের মধ্যে রক্তে বিলিরুবিনের পরিমাণ স্বাভাবিক হয়ে গেলে জন্ডিস এমনিতেই সেরে যায়। এই সময়ে পর্যাপ্ত বিশ্রামই চিকিৎসা। এ সময় ব্যথার ওষুধ যেমন: প্যারাসিটামল, অ্যাসপিরিন, ঘুমের ওষুধসহ অন্য কোনো অপ্রয়োজনীয় ওষুধ খাওয়া উচিত নয়। এককথায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধই বাস্তবে সেবন করা ঠিক না। এতে হিতে বিপরীত হওয়ার ঝুঁকিই বেশি থাকে।
এই রোগে কিছু সাবধানতা অবলম্বণ করা আবশ্যক। রোগীকে বাইরের খাবার সব সময় পরিহার করতে হবে। বিশেষ করে খুব সাবধান থাকতে হবে পানির ক্ষেত্রে। জন্ডিস থাক বা না থাক, না ফুটিয়ে পানি পান করা যাবে না। বিশেষ সতর্ক থাকতে হবে ফুচকা, চটপটি, বোরহানি আর সালাদের ব্যাপারে। কারণ, হেপাটাইটিস এ বা ই-এর মতো পানিবাহিত ভাইরাসগুলো এসবের মাধ্যমেই ছড়িয়ে থাকে। বিশেষ করে গর্ভবতী নারীদের খুব সাবধান থাকা উচিত। এ সময় মায়েরা প্রায়ই বাইরের খাবার খেয়ে থাকেন। আর গর্ভাবস্থায় শেষ তিন মাসে যদি হেপাটাইটিস ই হয়, তবে তা থেকে মা ও গর্ভের শিশুর মৃত্যুর আশঙ্কা শতকরা ৫০ ভাগেরও বেশি।
খাবার কেমন হবে? খাবারের ব্যাপারে তেমন কোনো বিধিনিষেধ নেই। তবে ভাইরাল হেপাটাইটিসে যকৃতের কার্যকারিতা কিছুটা হলেও ব্যাহত হয়। তাই যকৃৎ ও পিত্তথলির ওপর অতিরিক্ত কাজের চাপ সৃষ্টি করে এমন কিছু খাবার এড়িয়ে চলাই উচিত। যেমন চর্বিজাতীয় খাবার (ঘি, মাখন, যে কোনো ভাজা খাবার বা ফাস্টফুড, গরু-খাসির গোশত ইত্যাদি)। জন্ডিসের রোগীদের ক্যালরির উৎস হিসেবে তাই সহজে হজমযোগ্য সরল শর্করা, যেমন: শরবত, ভাত, জাউভাত, সুজি, রুটি ইত্যাদি বেশি খাওয়া উচিত।
জন্ডিসের রোগীর পূর্ণ বিশ্রাম নিতে হবে, মানে এই সময়ে ভারী বা পরিশ্রমের কোনো কাজ না করা। কারণ, ভাইরাল হেপাটাইটিস লিভারে প্রদাহ সৃষ্টি করে। ফলে পূর্ণ বিশ্রাম না নিলে বা অতিরিক্ত শারীরিক পরিশ্রমের কাজ করলে জন্ডিসের মাত্রা বেড়ে গিয়ে জটিল আকার ধারণ করতে পারে।
বন্ধুরা, জন্ডিস নিয়ে আমাদের সমাজে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। অনেকে মনে করে, জন্ডিস হলে বেশি বেশি পানি পান করতে হবে। খেতে হবে বেশি করে আখের রস, ডাবের পানি, গ্লুকোজের শরবত ইত্যাদি। আসলে ব্যাপারটি এ রকম নয়। জন্ডিস রোগীকে সাধারণ মানুষের মতোই পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। সমস্যা হতে পারে স্বাভাবিকের চেয়ে কম পানি পান করলে। বেশি বেশি পানি খেলে ঘন ঘন প্রস্রাব হয় বলে তা কিছুটা হালকা হয়ে এলেও রক্তে বিলিরুবিনের পরিমাণ এতে বিন্দুমাত্র কমে না। বরং ঘন ঘন প্রস্রাব করার জন্য রোগীকে বারবার টয়লেটে যেতে হলে রোগীর বিশ্রামে ব্যাঘাত ঘটে।
আখের রস আমাদের দেশে জন্ডিসের একটি বহুল প্রচলিত ওষুধ। রাস্তার পাশের যে দূষিত পানিতে আখ ভিজিয়ে রাখা হয় সেই পানি মিশ্রিত আখের রস খাওয়া থেকে হেপাটাইটিস এ বা ই ভাইরাস মানুষের শরীরে ছড়াতে পারে। আরেকটি প্রচলিত বিশ্বাস হচ্ছে জন্ডিসের রোগীকে হলুদ দিয়ে রান্না করা তরকারি খেতে দিলে নাকি জন্ডিস বাড়তে পারে। কথা হলো, রক্তে বিলিরুবিন নামক একটি হলুদ পিগমেন্টের পরিমাণ বেড়ে যাওয়ার কারণেই জন্ডিস দেখা দেয়। এর সঙ্গে খাবারের হলুদের কোনো সম্পর্ক নেই।
জন্ডিসে আক্রান্ত মায়ের দুগ্ধদানে মানা নেই। জন্ডিস রোগে আক্রান্ত মা নিশ্চিন্তে তাঁর সন্তানকে দুধপান করাতে পারেন। তবে মায়ের যদি হেপাটাইটিস বি ভাইরাসজনিত জন্ডিস হয়ে থাকে তবে শিশুর জন্মের সঙ্গে সঙ্গেই হেপাটাইটিস বি ভাইরাসের টিকা এবং ইমিউনোগ্লোবুলিন ইনজেকশন দেওয়া অত্যন্ত জরুরি। কারণ, মায়ের দুধের মাধ্যমে না ছড়ালেও, মায়ের ঘনিষ্ঠ সাহচর্যে শিশুর হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

নবজাতকের জন্ডিস : সব ঠিকঠাক থাকলেও জন্মের পর শতকরা ৭০ থেকে ৮০ ভাগ নবজাতকের জন্ডিস হতে পারে। জন্ডিস আক্রান্ত শিশুর প্রায় ৫০ শতাংশের বেলায় একে বলে স্বাভাবিক জন্ডিস। শিশুর যকৃৎ পুরোপুরি কর্মক্ষম হয়ে উঠতে একটু দেরি হলে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গিয়ে এই জন্ডিস হয়। এ সময়ে কোনো অবস্থায়ই নবজাতককে বুকের দুধ খাওয়ানো থেকে বিরত রাখা যাবে না। স্বাভাবিক জন্ডিস সাত দিনের মধ্যেই সেরে ওঠার কথা। তবে জন্মের ২৪ ঘণ্টার মধ্যেই জন্ডিস দেখা দিলে, সাত বা দশ দিনের পরও না সারলে, শিশু খাওয়া বন্ধ করে দিলে বা কমিয়ে দিলে, জ্বর বা সংক্রমণের লক্ষণ থাকলে, বিলিরুবিনের মাত্রা দ্রুত বাড়তে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।

বন্ধুরা, জন্ডিস হলে রোগীর পথ্য কী হবে, তা নিয়ে অনেকের ভেতর ভ্রান্তি রয়েছে, যার কোনো ভিত্তি নেই। জন্ডিস হলে এমন খাবার খাওয়া উচিত, যাতে যকৃৎ কিংবা পিত্তথলির ওপর কোনো চাপ না পড়ে। অল্প করে একটু পরপর সঠিক খাবার খেলে এবং পূর্ণ বিশ্রামে থাকলে এমনিতেই জন্ডিস সেরে যায়।

জন্ডিস হলে যা খাবেÑ
গোটা শস্য : কার্বোহাইড্রেটের চাহিদা পূরণে বাদামি চাল, রুটি, ওট্স খেতে পারো। গোটা শস্যে প্রচুর আঁশ, ভিটামিন থাকে, যা ক্ষতিকর টক্সিন বের করে দেয়।
প্রোটিন : খাদ্যতালিকায় প্রতিদিন মাছ, মুরগির গোশত, ডাল পরিমাণমতো থাকতে হবে। না হলে রোগী দুর্বল হয়ে পড়বে। অনেকে মনে করে, জন্ডিসে আক্রান্ত রোগী মাছ-মাংসজাতীয় খাবার খেতে পারবে না। এটা আসলে ভুল ধারণা।
সবজি : মিষ্টিকুমড়া, মিষ্টি আলু, মুলা, বিট, গাজর, টমেটো, ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি ও পালংশাক জন্ডিস রোগীর জন্য খুব ভালো। ফল : বেরিস, পেঁপে, তরমুজ, আনারস, পাকা আম, কলা, কমলা, জলপাই, অ্যাভোকাডো ও আঙুরের মতো সহজপাচ্য ফল প্রতিদিনের খাদ্যতালিকায় থাকতে হবে।
দুগ্ধজাতীয় খাবার : জন্ডিস হলে ফুলক্রিম দুধ বা দই, পনির খাওয়া ঠিক নয়। এতে সম্পৃক্ত চর্বি বেশি থাকে, যা যকৃতের জন্য ক্ষতিকর।
অ্যান্টি-অক্সিডেন্টযুক্ত খাবার : লেবু, বাতাবি লেবুর শরবত জন্ডিস রোগীর জন্য খুবই ভালো। এগুলো শরীরে পানির চাহিদা পূরণের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়া প্রতিদিন বাদামও পরিমাণমতো খেতে পারো। সামান্য আদা কুচি বা রসুন কুচি, আদার রস বা আদা-চা খাওয়া যেতে পারে দিনে দু-একবার। এগুলো যকৃতের জন্য ভালো।
পানি : প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি (দৈনিক অন্তত আট গ্লাস) পান করতে হবে। তবে অতিরিক্ত পানি পানের প্রয়োজন নেই। পানি শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয়। আখের রস, ডাবের পানিও শরীরে পানির চাহিদা পূরণ করে। তবে রাস্তার পাশের আখের শরবত না পান করে ঘরে তৈরি শরবত খেতে হবে।

যা খাওয়া যাবে না :
চিনি বা অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার, কাঁচা লবণ, অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার, রেড মিট (গরু, মহিষ, ছাগলের গোশত), ট্রান্স ফ্যাট ও স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার খাওয়া যাবে না।

By vs. Until

আমরা যারা ইংরেজির ছাত্র, তারা ইংরেজি বলতে ও লিখতে গিয়ে নু এবং ঁহঃরষ এই শব্দ দুটির মাঝে কখন কোনটা ব্যবহার করবো, তা বুঝে উঠতে পারি না। সে জন্য এই শব্দ দুটি ঈড়হভঁংরহম ড়িৎফং হিসেবে বিবেচিত। এই উভয় শব্দ ব্যবহার হয় কোনো সময়ের উল্লেখ করতে গিয়ে। কিন্তু শব্দ দুটির ব্যবহার বা প্রয়োগ কিন্তু একভাবে হয় না। এদের ব্যবহারে রয়েছে সুনির্দিষ্ট পার্থক্য। আজ আমরা ইংরেজি বলায় বা লেখায় এদের ব্যবহারের পার্থক্যটা কী, তাই সুনির্দিষ্টভাবে জানবো। সেই সাথে এদের ব্যবহার সঠিকভাবে করার কাজটি নিশ্চিত করবো।

এক : আমরা “নু” ব্যবহার করবো কোনো একটা কাজের ডেডলাইন বা সর্বশেষ সময় নির্দেশ করা বুঝাতে। ধরা যাক, একটা কাজের প্রক্রিয়া শুরু হয়েছে কিংবা এখনো হয়নি, তবে আগামী একটা নির্দিষ্ট সময় বা ডেডলাইনের মধ্যে এই কাজটি সম্পন্ন করতে হবে। যেমন: আমাকে একটি কাজ বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে, কিংবা আগামী সপ্তাহে শেষ করতে হবে, কিংবা আগামী মাসের মধ্যে শেষ করতে হবে। এখানে বিকে ৫টা, আগামী সপ্তাহ, আগামী মাস হচ্ছে একটি ডেডলাইন বা নির্দিষ্ট সময়সীমা। এসব ক্ষেত্রে আমাকে এই সময়ের আগে “নু” ব্যবহার করতে হবে। যেমন :
ও সঁংঃ ভরহরংয ঃযরং লড়ন নু ৫ঢ়স.
ও হববফ ঃড় ভরহরংয ঃযরং লড়ন নু ৫ ঢ়স.
ও যধাব ঃড় ভরহরংয ঃযরং লড়ন নু ৫ ঢ়স.
ও সঁংঃ ভরহরংয ঃযরং লড়ন নু হবীঃ ডববশ.
ও সঁংঃ ভরহরংয ঃযরং লড়ন নু হবীঃ সড়হঃয.
একইভাবে স্পষ্টতই নিচের উদাহরণগুলোতেও সময়ের আগে “নু” ব্যবহার করতে হবে:
ডব হববফ ঃড় ংঁনসরঃ ঃযব ধঢ়ঢ়ষরপধঃরড়হ নু ১১ ধস ঃড়ফধু.
ণড়ঁ রিষষ যধাব ঃড় ৎবঢ়ড়ৎঃ যবৎব নু হবীঃ ঝঁহফধু.
মনে রাখতে হবে, আমরা যখন কোনো বাক্যে সময়ের আগে “নু” শব্দটি ব্যবহার করি, তখন এসব বাক্যে সাধরণত “যধাব”, “হববফ”, অথবা “সঁংঃ” শব্দের ব্যবহার হয়ে থাকে। ওপরের বাক্যগুলা লক্ষ করলে এই বিষয়টি বুঝতে পারা যায়। তবে বিষয়টি স্পষ্ট করার জন্য নিচে আরো কিছু উদাহরণ দেয়া হলো।
ডব হববফ ঃড় ষবধাব নু ৯ ঢ়স.
ও যধাব ঃড় ভরহরংয সু ৎবঢ়ড়ৎঃ নু ঞযঁৎংফধু.
ঞযবু সঁংঃ ঢ়ৎবঢ়ধৎব ঃযবরৎ ঢ়ৎড়ঢ়ড়ংধষ নু হবীঃ ডবফহবংফধু.

দুই : আমরা যখন একটা সময়কালের কথা বলি, যার একটা শুরুর সময় আছে এবং এটি শেষ হওয়ার সময় বা ডেডলাইন পর্যন্ত চলবে, তখন আমা ওই সময়কাল বা পিরিয়ডের আগে “ঁহঃরষ” শব্দটি ব্যবহার করি, এ ক্ষেত্রে “নু” শব্দটি ব্যবহার করলে ভুল হবে। আবারো বলছি, “নু” শব্দটি ব্যবহার হবে তখন যখন কাজের শুধূ ডেডলাইন বা শেষ সময়সীমাটি বা কোনো সময়কাল বা পিরিয়ডের শেষ সময়টি উল্লেখ থাকে।
ধরা যাক, আমরা এখন একটি কাজ করছি, রাত দশটা পর্যন্ত আমাদেরকে তা চালিয়ে যেতে হ্েব। একটি কাজ ইতোমধ্যে শুরু হয়ে এখনো চলছে কিংবা ওই ডেডলাইনের আগে কোনো সময়ে শুরু করে উল্লিখিত ডেডলাইন রাত দশটা পর্যন্ত এ কাজ চালিয়ে যেতে হবে। এই বিষয়টি বুঝাতে আমাদের লিখতে হবে: ও যধাব ঃড় ড়িৎশ ঁহঃরষ ১০ ঢ়স.
অপর দিকে ধরা যাক, একটি দোকান রাত ১১টা পর্যন্ত খোলা থাকে। এর অর্থ এই ডেডলাইনের আগের সময়টায়ও দোকান খোলা ছিল বা আছে। এমনটি বুঝাতে আমাদের লিখতে হবে: ঞযব ংঃড়ৎব রং ড়ঢ়বহ ঁহঃরষ ১১ ঢ়স.
তিন : “টহঃরষ” শব্দটি দীর্ঘতর আকারে অর্থাৎ “ভৎড়স + ংঃধৎঃরহম ঃরসব + ঁহঃরষ + বহফরহম ঃরসব”. আকারেও ব্যবহার করা যায়। যেমন:
ও রিষষ ড়িৎশ ভৎড়স ৯ ঁহঃরষ ৫.
ডব পধহ মড় ভৎড়স ১০ ধস ঁহঃরষ ১০ ঢ়স.
ঞযব ঢ়ধৎশ রং ড়ঢ়বহ ভৎড়স গধু ঁহঃরষ ঝবঢ়ঃবসনবৎ.

চার : আমরা চাইলে “ঁহঃরষ” শব্দটির জায়গায় কখনো কখনো “ঃড়” শব্দটি বসাতে পারি:
ঞযব ংঃড়ৎব রং ড়ঢ়বহ ভৎড়স ৮ ধস ঃড় ৯ ঢ়স.
ডব পধহ পধসঢ় রহ ঃযব ঢ়ধৎশ ভৎড়স অঢ়ৎরষ ঃড় ঙপঃড়নবৎ.

পাঁচ : লক্ষণীয়, “হববফ”, “যধাব”, কিংবা “সঁংঃ” ইত্যাদি শব্দ “ঁহঃরষ”-এর সাথে ব্যবহার করি না। বরং এসব শব্দের পরিবর্তে “ঁহঃরষ” -এর সাথে ব্যবহার করি রিষষ”, “পধহ”, ধহফ “নব াবৎনং”-এর মতো শব্দগুল্।ো
নিচের দুইটি বাক্যের অর্থপার্থক্য লক্ষ করলে “নু” এবং “ঁহঃরষ” এই শব্দ দুটির ব্যবহারপার্থক্য আরো স্পষ্ট হবে।
ণড়ঁ পধহ’ঃ ষবধাব ঁহঃরষ ৩ ঢ়স.
ণড়ঁ সঁংঃ ষবধাব নু ৩ ঢ়স.
প্রথম বাক্যটি দিয়ে বোঝানো হচ্ছে, বেলা ৩টার আগে আপনার যাওয়া সম্ভব নয়। তিনটার আগে চলে গেলে কোনো না কোনো ধরনের একটা সমস্যা হতে পারে। অপর দিকে দ্বিতীয় বাক্যটি দিয়ে বোঝানো হচ্ছে, আপনাকে অবশ্যই বেলা তিনটার মধ্যে চলে যেতে হবে। বেলা ৩টার মধ্যে চলে না গেলে কোনো সমস্যা হতে পারে। এবার নিচের বাক্যটি লক্ষ করি।
ডব পধহ ংঁনসরঃ ঃযব ৎবঢ়ড়ৎঃ ঁহঃরষ ঋৎরফধু.
এই বাক্যটির অর্থ হচ্ছে, শুক্রবারের আগে যেকোনো দিনে বা সময়ে রিপোর্ট দাখিল করলেই চলবে। তবে সর্বশেষ শুক্রবারের মধ্যেই তা দাখিল করা যাবে। কিন্তু যদি বলা হতো: সঁংঃ ংঁনসরঃ ঃযব ৎবঢ়ড়ৎঃ ড়হ ঋৎরফধু, তবে শুধু শুক্রবারেই রিপোর্টটি জমা দেয়া যাবে বলে নির্দেশ করা হয়েছে।
অপর দিকে, ণড়ঁ হববফ ঃড় ংঁনসরঃ ঃযব ৎবঢ়ড়ৎঃ ঁহঃরষ ঋৎরফধু বলা হলে রিপোর্টটি শুক্রবারের মধ্যে যে কোনো দিন জমা দেয়ার সুয়োগ থাকে।

সারসংক্ষেপÑ
এক : এ আলোচনার সারসংক্ষেপে বলতে পারি: “নু” বসে কোনো একটি ডেডলাইন নির্দেশক সময়ের আগে। আর “নু” বসে যেসব বাক্যে, সেসব বাক্যে সাধারণত “সঁংঃ”, “হববফ”, অথবা “যধাব” ইত্যাদি শব্দ ব্যবহার হয়:
ডব সঁংঃ ভরহরংয নু ঃড়সড়ৎৎড়.ি
ঞযবু হববফ ঃড় রহভড়ৎস ঁং ড়ভ ঃযবরৎ ফবপরংরড়হ নু হবীঃ বিবশ.

দুই : অপর দিকে, আমরা “ঁহঃরষ” শব্দটি ব্যবহার করি একটি ‘সময়কাল’ বা ‘পিরিয়ড অব টাইম’ বুঝাতে, যে সময়কালের মধ্যে কোনো কিছু ঘটা সম্ভব। যেসব বাক্যে ‘সময়কাল’ ব্যবহার হয় সেসব বাক্যে “ঁহঃরষ” বসে, সেসব বাক্যে সাধারণত “পধহ”, “রিষষ” অথবা বর্তমান কারের কোনো একটি ক্রিয়া ব্যবহার হয়:
ডব পধহ ংঃধু যবৎব ঁহঃরষ ঃযব ংঃড়ৎব পষড়ংবং ধঃ ১০ ঢ়স.
ও রিষষ ংঃঁফু ঁহঃরষ ১১ ঢ়স.
ডব ঁংঁধষষু ড়িৎশ ঁহঃরষ ৮ ঢ়স. ড়হ গড়হফধু.
আশা করি এই লেখাটি “নু” এবং “ঁহঃরষ” এই শব্দ দুটির ব্যবহার জটিলতা কাটাতে সহায়তা করবে।
টহঃরষ / ঞরষষ
আরেকটি বিষয় জানিয়ে রাখি টহঃরষ এবং ঃরষষ শব্দ দুটি একই অর্থে ব্যবহার হয়। শব্দ দুটি একটির বদলে আরেকটি ব্যবহার করা যায়। তবে ঁহঃরষ শব্দটি ঃরষষ-এর চেয়ে নতুনতর। সাধারণত লেখায় ও বলায় ঁহঃরষ শব্দটি ব্যবহারের অগ্রাধিকার দেয়া হয়।

ইতু ও বায়োনিক থেরাপী

সারা বাড়ি অন্ধকার। শুধু উপরতলার বড় হলরুম থেকে আলো আসছে। এটা হলরুমের মতো হলেও মূলত বিশাল একটি ল্যাব। বায়োলজি ল্যাব। ভেতরে বিখ্যাত বিজ্ঞানী শফিক চৌধুরী তার বাকি তিন বিজ্ঞানী ও দুইজন ল্যাব অ্যাসিস্ট্যান্টসহ খুব গুরুত্বপূর্ণ একটা কাজে ব্যস্ত। তারা একটি খরগোশের DNA অনুলিপন (DNA Replication) করবেন আজ। কাজের বুয়া করিমন বিবি সবাইকে কফি আর টোস্ট দিয়ে গেলো। ড. শফিক চৌধুরী কাজ শুরু করার আগে তার সহকর্মীদের আবার মনে করিয়ে দিতে শুরু করলেন, আমার প্রিয় গবেষক বন্ধুরা, আমরা আজ DNA অনুলিপন করবো, তবে সেটা একটা খরগোশের। আপনারা জানেন, DNA অনুলিপন হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় একটি DNA অণু থেকে আরেকটি নতুন DNA অণ তৈরি হয় বা সংশ্লেষিত হয়। DNA অর্ধ-রক্ষণশীল পদ্ধতিতে অনুলিপিত হয়। এই পদ্ধতিতে হাইড্রোজেন (ঐ) বন্ধন ভেঙে গিয়ে উঘঅ সূত্র দুটি আলাদা হয়ে যায়। তখন কোষের ভেতর ভাসমান নিউক্লিওটাইডগুলো থেকে অ এর সাথে ঞ, ঞ এর সাথে অ, ঈ এর সাথে এ এবং এ এর সাথে ঈ যুক্ত হয়ে সূত্রদুটি তার পরিপূরক (ঈড়সঢ়ষবসবহঃধৎু) নতুন সূত্র তৈরি করে। উঘঅ-এর দুটি সূত্রের ভেতর একটি পুরাতন সূত্র রয়ে যায়, তার সাথে একটি নতুন সূত্র যুক্ত হয়ে পরিপূর্ণ উঘঅ অণুর সৃষ্টি হয়। অর্ধেক পুরাতন এবং অর্ধেক নতুন দিয়ে এই অর্ধ-রক্ষণশীল পদ্ধতি বলে। আজ থেকে অনেক আগে ১৯৫৬ সালে Watson ও Crick এ ধরনের অনুলিপন এর কথা বলেন। আমরাও আজ খরগোশটির DNA অনুলিপন করবো। তাই এই বিষয়গুলো ভালোভাবে জানতে হবে। তাই নয় কি? না মানে আমি কি বেশি কিছু বলে ফেললাম?
সবাই হেসে উত্তর দিলো, না স্যার, আপনি ঠিক বলেছেন।
শফিক সাহেব কফিতে মুখ দিয়ে বিরক্ত হয়ে বুয়াকে ডাকলেন। করিমন বিবি ঘরে এসে বলল, কিছু কইবেন স্যার?
– কফি কে বানিয়েছে? তুমি?
– জি স্যার, ভাবীজান নেই তো, আমি বানাইছি।
– তোমাকে কতবার বলেছি, আমি ব্ল্য­াক কফি খাই না। ব্রাউন কফি নিয়ে এসো। আর হ্যাঁ, কফি ক্রিমার দিও বুঝলে?
– জে আচ্ছা স্যার।
করিমন বিবি কিচেনে চলে গেলো। কিছুক্ষণ পর কফির মগ নিয়ে ফিরে এলো। শফিক সাহেব প্রথমে খরগোশটিকে বিশেষ ইনজেকশন পুশ করে অজ্ঞান করলেন। সবাই হাতে গ্ল­াভস পরেছেন, মুখে সার্জিক্যাল মাস্ক পরেছেন। খরগোশটির DNA নমুনা সংগ্রহ করে বিশেষ দ্রবণে রাখলেন। এরপর তারা একটি শামুকের DNA সংগ্রহ করে ওর মধ্যে রাখলেন। এগুলো দ্রবণে ফিল্টারেশন করে টেস্টটিউবে রেখে দিলেন। এক সপ্তাহ রাখার পর ই-কলি ব্যাকটেরিয়াতে সেগুলো ট্রান্সফার করে তারপর একটি বিড়ালের দেহে সংস্থাপন করবেন। আজকের মতো কাজ শেষ করে সবাই ফ্রেশ হয়ে ডাইনিং হলে গেলেন ডিনার করতে।
করিমন বিবির মনটা আজ ভালো নেই। থাকার কথাও না। এরকম

দুই
পরিস্থিতিতে কার মন ভালো থাকে? সকাল থেকে ফুলি ঘ্যান ঘ্যান করে বিরক্ত করে রেখেছে। বোবা মেয়ে ফুলি, কথা বলতে পারে না। মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে থাকে আর কী যেন চিন্তা করে। করিমন বিবি সেটা খেয়াল করেছেন কয়েকবার। আহা, বাপমরা মেয়ে আমার! এমন পোড়া কপাল, আল্ল­াহ তার জবানটাও কেড়ে নিয়েছেন!! তবুও, করিমন বিবি নিজেকে সান্তনা দেন, হোক সব মালিকের পরীক্ষা। আল্ল­াহ কাকে কখন কেমন রাখবেন সেটা তিনি ভালো বোঝেন। তবুও তার কষ্ট হয়। একটা চাপা কষ্ট। মাঝে মাঝে রাতের বেলা বুকটা ধড়ফড় করে ওঠে। ফুলির ফ্যাল ফ্যাল চাহনি দেখে বড্ড মায়া হয়। হায়রে, কিছু একটা বলতে চায় মেয়েটা, বলতে পারে না তাই এ্যাঁ.. এ্যাঁ… করে হাত, মাথা নাড়িয়ে মায়ের কাছে ভাত খেতে চায়। করিমন বিবি নিজ হাতে মাছের ঝোল দিয়ে ভাত মেখে মেখে খাওয়ান। এক লোকমা দুই লোকমা খাওয়ার পর এ্যাঁ.. এ্যাঁ… করে পানি খেতে চায়। ঢক্ ঢক্ করে এক নিঃশ্বাসে গোটা গ্ল­াস সাবাড় করে। ফুলির বয়স যখন ৬ মাস তখন ট্রাকের চাপায় তার বাপটাও গেলো। আজ প্রায় ৫ বছর হয়ে গেলো, করিমন বিবি এই বস্তিতে ফুলিকে নিয়ে থাকেন। পাশের ফ্ল্যাটের ইতুদের বাসায় ঝিয়ের কাজ করে যা পান তাই দিয়ে মা-মেয়ের দিন চলে যায়। ফুলির বাবার স্বপ্ন ছিল, শহরে বড় ডাক্তার দেখিয়ে ফুলিকে স্কুলে ভর্তি করে দেবেন। লোকে তার কথায় হাসতো। বলতো, বোবা মেয়ে কি আর ভালো হয় নাকি? লোকের কথায় মজিদ মিঞা একটু মন খারাপ করতেন। আহারে, লোকটা মরেই গেলো। মাঝে মাঝে করিমন বিবি মজিদ মিঞাকে স্বপ্নে দেখে। লোকটা কিছু বলতে চায়। তারপর ঘুম ভেঙে যায় করিমনের। করিমন আজ ভীষণ ব্যস্ত। আজ তাড়াতাড়ি ইতুদের বাসায় যেতে হবে। কারণ ড. শফিক চৌধুরীর একমাত্র ছেলে ইতুর জন্মদিন। আজ রাতে ওখানেই থাকবে তারা। তাড়াতাড়ি ফুলিকে সাজিয়ে রওনা দিলো তারা। ৫ মিনিট লাগে ইতুদের বাসায় যেতে। ইতুর বয়স ১৩ বছর। শহরের নামী স্কুলে ক্লাস সিক্সে পড়ে ইতু। ওর মা কলেজের শিক্ষিকা। আর বাবা শফিক চৌধুরী দেশের নামকরা চিকিৎসাবিজ্ঞানী। হিউম্যান DNA নিয়ে অনেক গবেষণা করে গোটা বিশ্বে সুনাম অর্জন করেছেন। খুব ভালো মানুষ তারা। করিমন ও ফুলিকে তারা নিজের মতো দেখে। ইতুও ফুলিকে অনেক আদর করে। ইতুদের গোটা বাড়ি বিভিন্ন রঙের আলোয় ঝলমল করছে। বাড়িটা নতুন করে রঙ করা হয়েছে। বিভিন্ন ফুল ও লতাপাতা দিয়ে সাজানো হয়েছে। ইতুর বন্ধুরা এসেছে। দেশের নামকরা চিকিৎসাবিজ্ঞানীরাও এসেছেন। তারা ইতুর জন্য অনেক কিছু উপহার এনেছেন। এদিকে গাইডরা সবাইকে ধন্যবাদ জানিয়ে অতিথিদের আপন আপন আসনে বসতে সাহায্য করছেন। রান্নাঘরে বড়খালামণি মা ও করিমন বিবিকে রান্নায় সাহায্য করছেন। যদিও বাবুর্চিরা ইতোমধ্যেই রান্না শেষ করেছে, তবুও এ বাড়ির রীতি অনুযায়ী বাড়ির বউকে অবশ্যই কিছু রান্না করতে হবে। একদম ট্রপিক্যাল ডিস। কেককাটা পর্ব শেষ হয়ার পর খাওয়াদাওয়া শেষে মেহমানরা চলে গেলো। ফুলিকেও ইতুর মতো নতুন জামা দেয়া হয়েছে। এভাবেই অনুষ্ঠান শেষ হয়ে গেলো সেদিনের মতো। পরের দিন, ইতু বাবার সাথে ল্যাবে বসে আছে। আজ ফুলি আসেনি। ইতু তাই বাবার সাথে বসে বসে ল্যাবে কাজ দেখছে। দুজন ল্যাব অ্যাসিস্ট্যান্টসহ কমপক্ষে পাঁচ জন কাজ করে শফিক চৌধুরীর ল্যাবে। বিশাল বায়োনিক ল্যাব। বিভিন্ন যন্ত্রপাতি, কেমিক্যালে ভর্তি ল্যাব। তাছাড়া বিভিন্ন জাতের পাখি, খরগোশ, শামুক ও বিভিন্ন প্রজাতির গাছের DNA এর নমুনা রাখা আছে। বিজ্ঞানীরা বহু আগেই DNA রিকম্বিনেশন প্রযুক্তি আবিষ্কার করেছে। তবে সেটা উদ্ভিদ ও প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। যেমন, মাছ প্রচ- ঠা-ায় বেঁচে থাকতে পারে। আবার শীতকালে ঠা-ায় টমেটোর ফলন কমে যায়। তাই, বিজ্ঞানীরা মাছের যে DNA ঠা-া সহ্য করার জন্য দায়ী সেটা শনাক্ত করে ল্যাবে রিকম্বিনেট করে টমেটোর মধ্যে ট্রান্সফার করেন। ফলে শীতেও টমেটোর প্রচুর ফলন হয়। কাজটি একটু নিখুঁত। এজন্য DNA কাটার বিশেষ কাঁচি রেস্ট্রিকশনস এনজাইম ব্যবহার করেন। এ ক্ষেত্রে ই-কলি ব্যাকটেরিয়া বাহক হিসেবে কাজ করে। এটা হলো পুরনো গল্প। শফিক চৌধুরী এবার প্রথম মানব দেহে এ প্রযুক্তি ব্যবহার করতে চাচ্ছেন। ফলে মানুষের অনেক জটিল রোগ নির্মূল হতে পারে এ প্রযুক্তি আবিষ্কার হলে। তাছাড়া দুর্ঘটনায় আঘাত বা অঙ্গহানি হলে আর নকল অঙ্গ নয় বরং বায়োনিক অঙ্গ যা বাস্তব অঙ্গের ৯৫% অনুভূতিসম্পন্ন হাত ও পা তৈরি করতে সক্ষম হয়েছেন শফিক চৌধুরী ও জার্মান বিজ্ঞানী ড. সামুয়েল থমসন। ইতু বাবাকে প্রশ্ন করে, আচ্ছা আব্বু ফুলি তো কথা বলতে পারে না। ও বোবা, কিন্তু কেন? বোবারা কি কথা বলতে পারবে না কোনো দিন? তোমরা বিজ্ঞানীরা ওদের কথা কখনও ভাবো?
ইতুর কথা শুনে বাবা কিছুটা বিস্মিত হয়ে জবাব দেন,
– না বাবা, এরকম কোনো চিকিৎসা আজো আবিষ্কার হয়নি। তবে মানুষ কেন বোবা হয় সেটার কারণ এখনো বিজ্ঞানীরা জানতে পারেন নি।
– জানলে কী হতো? ইতুর প্রশ্ন।
– হুম, জানলে বোবারাও কথা বলতে পারবে।
– আমি জানতে চাই আব্বু।
– তাই বুঝি বাবা, তুমি বড় হও তখন জানতে পারবে। শফিক চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে দেন। ইতু বাবার কাছ থেকে বিদায় নিয়ে ওর রুমে চলে গেলো। সারারাত বিষয়টা নিয়ে ভাবতে থাকে। আচ্ছা, যদি মাছের DNA ট্রান্সফার করে টমেটো তে দিয়ে সমস্যা সমাধান হয় তাহলে যারা কথা বলতে পারে তাদের কণ্ঠনালীর যে DNA কথা বলার কারণ সেটা যদি বোবাদের কণ্ঠনালীতে রিকম্বিনেট করে সংস্থাপন করা হয় তবে তো বোবারাও কথা বলতে পারবে। এটা এক ধরনের সার্জারি যাকে আমরা ‘বায়োনিক থেরাপি’ বলতে পারি। ইউরেকা! পেয়েছি!! আব্বুকে সকালেই বলবো। পরের দিন ইতু নাশতার টেবিলে বিষয়টা নিয়ে আব্বুর সাথে গল্প করে। আব্বু শুনে তো রীতিমতো অবাক।
– হ্যাঁরে ইতু, আমি তো কখনো এভাবে ভাবিনি?
– ভাবোনি এখন ভাবতে হবে। তবে আমরা কীভাবে এ কাজ করবো? মানুষের ওপর এর পরীক্ষা করতে গেলে মানুষেরও তো মৃত্যু হতে পারে?
– হুম, তবে আমরা হোমোসেপিয়েন্স গোত্রের অন্য প্রজাতি যেমন, বানর বা শিম্পাঞ্জির ওপর পরীক্ষা করে দেখতে পারি।
– এতে কী লাভ হবে আব্বু? মানুষের বিষয়টি বুঝবে কীভাবে?
– শোন ইতু, যেহেতু মানুষ হোমোস্যাপিয়েন্স তাই তার এবহঁং-এর ঝঢ়বপরবং-এর গঠনগত মিল থাকতেই পারে। তাই বলে, আমি মূর্খ বুদ্ধিজীবীদের মতো বলছি না যে, মানুষ বানর থেকে এসেছে? শফিক সাহেব বলেই হেসে ফেললেন।
– হুম, বাবা ডারউইনের বিবর্তনতত্ত্বে কিছু ভুল রয়েছে যেটা আজ আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে। তারপরও ডারউইনের বিবর্তনতত্ত্বে যে হিন্টস্গুলো রয়েছে সেগুলো তো মিথ্যা নয়। তবে, অনেকে বলছেন ডারউইনের বিবর্তনতত্ত্বে কিছু ভুল থাকায় অনেকে বিবর্তন বিষয়টিকে ভুল ব্যাখ্যা দেন। বিষয়টি সেরকম নয়। DNA রিকম্বিনেশন প্রযুক্তি তার জ্বলন্ত প্রমাণ।
– হুম, এটাই ঠিক। যা হোক, আমি আগে বিষয়টি নিয়ে ড. সামুয়েল থমসনের সাথে পরামর্শ করি। দাঁড়াও উনাকে টেলিফোন করি। শফিক চৌধুরী প্রায় এক ঘণ্টা টেলিফোনে ড. সামুয়েল থমসনের সাথে কথা বললেন। ড. সামুয়েল শিগগিরই বাংলাদেশে আসবেন। আপাতত জার্মানির মিউনিখে কিছু দিন একটা কাজে ব্যস্ত আছেন। ইতু ফুলির কথা বাবাকে বলল আর বাবাও রাজি হয়ে গেলো। করিমন বিবিকে বিষয়টি বুঝিয়ে বলায় সে তো খুশিতে কেঁদেই ফেলল। বললো, স্যার, আমার ফুলি ভালো হইয়া যাইবো তো?
– সেটা তো বলতে পারবো না করিমন। তবে আমরা আশা করছি আমরা সফল হবো। আল্ল­াহর কাছে সাহায্য চাও। তিনি চাইলে সব সম্ভব। শফিক সাহেবের কথা শুনে করিমন বিবি মাথা নাড়লো। ওর মুখ দেখে মনে হচ্ছে সেই-ই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। মায়ের মন বলে কথা।

তিন
এক সপ্তাহ পর ড.সামুয়েল থমসন জার্মানি থেকে বাংলাদেশে এলেন। মিউনিখ বিমানবন্দর থেকে লুফথানসা এয়ারওয়েজের একটি বিশেষ বিমানে তাকে বাংলাদেশে আনা হয়েছে। ইতুদের বাসায় এসে তিনি ফ্রেশ হয়ে খাওয়াদাওয়া করে সন্ধ্যা পর্যন্ত ঘুমালেন। রাতে শুরু হলো DNA টেস্ট পরীক্ষা। দুটি বিশেষ বাঁদর আনা হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিশ্চিত করে বলেছে, একটি বাঁদর জন্ম থেকে চুপচাপ। মানে শব্দ করতে পারে না। যাকে বোবা বলা যেতে পারে। আরেকটি সুস্থ। ড. সামুয়েল থমসন বাঁদর দুটোর ফিটনেস টেস্ট করে চূড়ান্ত পরীক্ষার জন্য ঊষবপঃৎড়-গধমহধঃরাব ঝবহংড়ৎ দ্বারা ইলেকট্রোলাইড করে দেখলেন। স্ক্রিনে টুথ টুথ শব্দ করে DNA ম্যাপ ভেসে উঠলো। DNA১ এ রেড সিগন্যাল। মানে একটি বানরের থাইরয়েড গ্ল­ান্ডস- এর DNA নিষ্ক্রিয়। DNA২ এ সবুজ সিগন্যাল। মানে আরেকটি বানরের থাইরয়েড গ্ল­ান্ডস সক্রিয়। ইলেকট্রোলাইড করার পর বানর দুটিকে জাতীয় DNA রিকম্বিনেশন প্রযুক্তি ও গবেষণা কেন্দ্রে পাঠানো হলো মাইক্রোসার্জারির জন্য। সেখানেই তারা DNA রিকম্বিনেশন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে, বানর দুটোর কোনো সমস্যা হচ্ছে কি না? যদি না হয় তবে, হোমোস্যাপিয়েন্স মানে মানুষের ওপর পরীক্ষা চালানোর ঝুঁকি নেয়া যাবে। শুরু হলো DNA রিকম্বিনেশন সার্জারি। সার্জারির পরও বানর দুটির জ্ঞান ফিরে আসতে সময় লাগায় তাদের লাইফসাপোর্টে পাঠানো হয়েছে। অবশেষে জ্ঞান ফিরে পেলো বানর দুটো। ওদের জুস খেতে দেয়া হলো। রাতে বিখ্যাত প্রাণিবিজ্ঞানীরা ওদের সাথে বিশেষ কম্পিউটারের সাহায্যে কথা বলবেন। দুজনের ভয়েসের ফিল্টারেশন করে বুঝবেন, এদের টাইপ ঞ-অ এবং অ-ঞ হবে কি না। ঞ/অ হলো একটি আরেকটির পরিপূরক এবং সমান। মানে তখন দুটো বানরই স্বাভাবিক। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। গোটা পৃথিবী সরাসরি লাইভে দেখলো, কিভাবে একটি বোবা বানর আরেকটি সুস্থ বানরের DNA ধার নিয়ে স্বাভাবিক হয়ে গেলো। বিবিসি, আলজাজিরা, ডিসকভারি, অ্যানিমেল প্ল­ানেট এবং বাংলাদেশ টেলিভিশন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার হলো। গোটা বিশ্বে তোলপাড় উঠলো। বোবা শিশুদের পিতা-মাতারা স্বস্তি ফিরে পেলো। তবে, বিজ্ঞানীরা জানালেনÑ মানুষের ক্ষেত্রে এ পরীক্ষা রীতিমতো ঝুঁকিপূর্ণ ও কঠিন বিষয়। তবে, তারা এমন দুজন মানুষকে খুঁজচ্ছেন যারা এ ঝুঁকিপূর্ণ পরীক্ষায় নিজেদের স্বেচ্ছায় সমর্পণ করতে রাজি হবে। আর, এ চিকিৎসার নাম ইতুর দেয়া নাম ‘বায়োনিক থেরাপি’ হিসেবে পেটেন্ট করে দেয়া হলো। এবং ইতুকে এর আবিষ্কারক ঘোষণা করলো রয়্যাল সোসাইটি ও আন্তর্জাতিক বিজ্ঞান সমিতি। গত ছয় মাসেও কেউ রাজি হলো না এ পরীক্ষায় অংশ নিতে। ফলে, মানুষের ক্ষেত্রে এটা প্রয়োগ করা নিয়ে ঝামেলায় পড়লেন বিজ্ঞান মহল। শুরু হলো নতুন গবেষণা।

চার
আজ দুই বছর হয়ে গেলো। আজও ইতু ফুলিকে নিয়ে নানাভাবে কথা বলা শেখানোর চেষ্টা করে। ফুলি শুধু এ্যাঁ.. এ্যাঁ… করে। শফিক চৌধুরী ও তার গবেষক দল চুপ করে নেই। চলছে ‘বায়োনিক থেরাপি’ নিয়ে বিস্তর গবেষণা। ইতুও স্কুলে তার বন্ধুদের সঙ্গে পরামর্শ করে কিভাবে কী করা যায়। ইতুর স্বপ্ন যেন স্বপ্নই থেকে গেলো। মাঝে মাঝে করিমন বিবি স্বপ্নে দেখেন, ফুলির কন্ঠনালীর সার্জারি হচ্ছে। কিন্তু তার আর জ্ঞান ফেরে না। একসময় ফুলি কোমায় চলে গেল। ডাক্তাররা ফুলিকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করলো। করিমন চেঁচিয়ে উঠলো, আল্ল­াহগো!! তারপর ঘুম ভেঙে যায় আর পাশে ফুলিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, খোয়াব দেখছি মা রে! থাউক, মাইয়াটা বাঁইচ্চা থাকলেই হইবো!! ফুলি কিছু বুঝতে পারে না। মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। সকাল হয়। করিমন প্রতিদিনের মতো কাজে যায়। শফিক চৌধুরীরা তাকে বুঝান, ধৈর্য ধরতে বলেন। ইতুটাও একসময় মনটা খারাপ করে। তবে কি তার স্বপ্ন পূরণ হবে না? নাকি আরেক শতাব্দীতে বিজ্ঞানীরা সফল হবেন? কিন্তু তখন তো আর ইতু থাকবে না, ফুলিও না। তবে, ইতুর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বিজ্ঞান মহলে। আজও ফুলি আকাশের দিকে তাকিয়ে থাকে। চুপচাপ কিছু একটা বলতে চায়। কী সেটা? পৃথিবী কি জানে সে কথা? নাকি ইতু?