Home Blog Page 164

মায়ের ভাষার প্রতি শ্রদ্ধা

সবাইকে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাই। এমন একটা পৃথিবী কি কল্পনা করা যায় যেখানে কোনো শব্দ নেই, কোনো ভাষা নেই? যেখানে শুধু সব দেখবে কিন্তু কিছুই শুনবে না? অথবা এমনকি ভাবতে পারো যে তুমি বধির হয়ে গেছো, কিছুই শুনতে পাচ্ছো না। তোমার চারপাশে যা কিছুই হচ্ছে তুমি দেখছো, বুঝতেও পারছো কিন্তু শুনতে পারছো না। কেউ এসে তোমাকে কিছু জিজ্ঞেস করছে, অথচ তুমি শুনতে পাচ্ছো না, বুঝতে পারছো না। কেমন লাগবে তখন? আসলে ভাষার গুরুত্ব হচ্ছে এখানটাতে। ধ্বনি থেকেই শব্দ, শব্দ থেকে ভাষা। বলা হয় সভ্য যুগের আগে মানুষ চিৎকার করে, বিভিনড়ব অঙ্গভঙ্গি করে কথা বলতো। যখন তাদের সুনির্দিষ্ট বলার ভাষাও ছিল না, তখন তারা লেখ্য ভাষা হিসেবে হায়ারোগ্লিফিক বর্ণমালায় লিখতো। তারও আগে হয়তো তারা অগোছালোভাবে বিভিনড়ব ছবি এঁকে অনুভূতি প্রকাশ করতো। আজকের পৃথিবীতে দুই হাজার ভাষা আছে। এসব ভাষায় মানুষ মনের ভাব প্রকাশ করে।
ভাষার সূচনা হয় মায়ের গর্ভে থাকতেই। গর্ভস্থ শিশু তখন কিছুই দেখেনা, অন্যান্য অনুভূতি তার কাজ করে না। কিন্তু শ্রবণ অনুভূতি সবার আগেই জন্মায়। জন্মের পর শিশু তার মাকে চিনতে পারে তার শব্দ শুনেই। কারণ গর্ভকালীন এই শব্দ তার মস্তিষ্কে অতি পরিচিত হিসেবে জায়গা করে নেয়। জন্মের পরবর্তীতে শিশু যে ধরনের পরিবেশে বড় হবে, যে ভাষা বেশি শুনবে, সেটিই আয়ত্ব করবে। সেজন্য শিশুদের আশেপাশে ভালো ভাষায় কথা বলতে হয়।
ভাষার গুরুত্ব অন্য যে কোনো জাতির চাইতে আমাদের বেশি বোঝা উচিত। কেননা আমরা ভাষার জন্য জীবন দিয়েছি। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বুকের রক্ত দিয়ে মাতৃভাষার দাবি আদায় করেছে এ দেশের তরুণরা। প্রাণ দিয়েছে রফিক, সালাম, শফিউর, বরকত, জব্বার সহ অনেকে। ভাষা আন্দোলনের প্রায় সত্তর বছর হতে চলেছে।
কিন্তু ভাষা সম্পর্কে আমাদের অনুভূতি কী? মাতৃভাষার প্রতি আমাদের দায়িত্ব কী? ২১ ফেব্রুয়ারি সকালে খালি পায়ে হেঁটে গিয়ে শহীদ মিনারে ফুল দিলেই কি ভাষার প্রতি সম্মান জানানো শেষ হয়? আমাদের কি নিজেদের আর কোনো দায়িত্ব নেই? ভাষার মর্যাদা বাড়ে কিসে? ভাষার সংরক্ষণ হয় কিভাবে? ভাষার সাথে আমাদের সম্পর্ক কী? এ বিষয়গুলো বুঝতে হবে। মাতৃভাষার প্রতি সম্মান দেখাতে হলে প্রমত নিজের মাতৃভাষা ভালোভাবে জানতে হবে। সেটা কী রকম? প্রমিত ভাষা জানতে হবে। প্রত্যেকের আঞ্চলিক ভাষা তার গৌরবের। কিন্তু ভাষার নিজস্ব প্রমিত রূপ না জানলে, তার সুনির্দিষ্টতা থাকে না। সবাই মিলে যেটিকে আদর্শ ধরা হয়েছে সেটিই প্রমিত রূপ। আনুষ্ঠানিক জায়গায় প্রমিত বাংলায় কথা বলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। এটিকে
অনেকে কৃত্রিমতা মনে করে। কারো কাছে এটি লোক দেখানো, ফুটানি বা তামাশা মনে হতে পারে। কিন্তু এটি মাতৃভাষাকে সম্মান দেখানোর একটি গুরুত্বপূর্ণ কাজ। বাড়িতে অথবা নিজস্ব বন্ধুবান্ধবের আড্ডায় আঞ্চলিক ভাষা ব্যবহার না করলে চলে না। কিন্তু আনুষ্ঠানিক জায়গায় অবশ্যই প্রমিত বাংলায় কথা বলার চেষ্টা করতে হবে।
নিজস্ব পরিবেশে কথা বলার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যেসব ইংরেজি শব্দ ব্যবহার না করলেই নয়, সেগুলো ছাড়া অহেতুক ইংরেজি শব্দের মিশেল ঘটানো থেকে বিরত থাকতে হবে। অপ্রয়োজনীয় ইংরেজি ব্যাবহার কোনো স্মার্টনেস বা আধুনিকতা নয়। দ্বিতীয়ত, বাংলা সাহিত্য পড়তে হবে। ভাষা এবং এর ভিত্তিতে গড়ে ওঠা সংস্কৃতি সম্পর্কে জানতে হলে পড়ার কোনো বিকল্প নেই। হাজার বছর ধরে গড়ে ওঠা বাংলা সাহিত্যের রস আস্বাদন করতে হবে পড়ার মাধ্যমে। পড়তে হবে উপন্যাস, গল্প ও কাব্য। পড়তে হবে ইতিহাস। আবহমান বাংলাকে জানতে হবে। তাহলে ভাষাজ্ঞান সমৃদ্ধ হবে।
তৃতীয়ত, বাংলা লেখার ক্ষেত্রে শুদ্ধ বাংলা লেখার চেষ্টা করতে হবে। কারণ ভাষার কাঠামো টিকে থাকে লেখার মধ্যে। ভুল লেখা বা ভুল বানানে লেখা হলে পরবর্তীতে সেটাকে কেউ সঠিক মনে করে নিয়ে ভুল চালিয়ে যেতে পারে। লেখার ক্ষেত্রে বলা দরকার বর্তমানে অনলাইনসহ অন্যান্য ডিভাইসে যেখানে বাংলায় লেখার সুযোগ আছে সেখানে বাংলা বর্ণে লেখাই হলো ভাষার প্রতি ভালোবাসা। আর লেখার মধ্যেও যতটা সম্ভব বাংলিশ ভাষা বর্জন করতে হবে। চর্তুত, লেখালিখি করতে হবে। লেখালিখি বলতে গল্প, কবিতা, প্রবন্ধ, অভিজ্ঞতা এমনকি ডায়েরি লেখাও গুরুত্বপূর্ণ। কারণ ভাষা সমৃদ্ধ হয় লেখালিখিতে। যে ভাষায় যত বেশি বই, গবেষণা, ইতিহাস
লেখা হয়েছে সেই ভাষা অন্য ভাষার ওপর বিজয়ী হয়েছে। আরবরা যখন প্রাচ্য এবং পাশ্চাত্যের বিপুল অংশ বিজয় করে নেয়, তখন তারা ইউরোপীয় এবং ভারতীয় অনেক বই আরবিতে অনুবাদ করে সংরক্ষণ করেছিল। পরবর্তীতে ইংরেজরা যখন বিশ্ব শাসন করে তখন তারাও সব ধরনের সাহিত্য ইংরেজিতে অনুবাদ করেছে। আজকে অনলাইন নেটওয়ার্কে ইংরেজি ভাষায় কনটেন্ট বেশি হওয়ার কারণে আমাদের বাধ্য হয়ে ইংরেজি বুঝতে হচ্ছে, শিখতে হচ্ছে। তাই প্রত্যেককে মাতৃভাষায় লেখালিখি করতে হবে। কারণ যে কারো যেকোনো বিষয়ে লেখা এক সময় ইতিহাসের অংশ হয়ে যেতে পারে। যেমন আনা ফ্রাঙ্ক নামে এক কিশোরীর লেখা ডায়েরি বিখ্যাত হয়েছে। অনলাইনে তোমার যেকোনো একটি বিষয়ে লেখা একটি প্রামাণ্য লেখা হয়ে যেতে পারে। তাই যাদের লেখার মত যোগ্যতা আছে, লিখতে থাকো।
পঞ্চমত, মাতৃভাষার সংস্কৃতি চর্চা করতে হবে। বাংলা ভাষা ভিত্তিক যে সংস্কৃতি তা চর্চা করতে হবে আবশ্যকভাবে। এই সংস্কৃতি আমাদের মূল্যবোধের ওপর গড়ে ওঠা। ভিনদেশী সংস্কৃতি নিয়ে মেতে থেকে শুধুমাত্র শহীদ মিনারে ফুল দিলে বাংলা ভাষার প্রতি, ভাষা শহীদদের প্রতি নিছক উপহাস করা হয়। সংস্কৃতিচর্চা বলতে বোঝায় নিজে উপভোগ করা এবং অনুশীলন করা। সংস্কৃতির মধ্যে অনেক কিছু আছে। উৎসব আনন্দে কনসার্ট করে হিন্দি ইংলিশ গান বাজানো যাবে না। বাংলায় অনেক উৎসবের আমেজের গান আছে, সেগুলো শুনতে হবে এবং গাইতে হবে। অনেকে নিয়মিত হিন্দি গান শোনো। তার পরিবর্তে বাংলা ভালো গান খুঁজে বের করতে হবে। নিজস্ব পছন্দ তৈরি করতে হবে। এটি ভাষার প্রতি সম্মানের তাগিদে। অন্য ভাষার গান শোনা যাবে না, তা নয়। তবে নিজের ভাষার গানকে সমৃদ্ধ করার জন্য চেষ্টা চালাতে হবে। যাদের যোগ্যতা আছে তারা বাংলা গানের কথা, সুর নিয়ে গবেষণা করতে পারো। কিভাবে আরো ভালো গান লেখা যায়, সুর করা যায়, সুরে বৈচিত্র্য
আনা যায়, সেগুলো নিয়ে কাজ করতে পারো। বাংলায় ভালো নাটক, সিনেমা তৈরি করা খুব জরুরী। আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাকে পরিচিত করানোর মাধ্যম হলো গান, নাটক এবং সিনেমা। বর্তমানে এই
পরিমন্ডলে কাজ করা খুব দরকারী। ভালো টিভি অনুষ্ঠান, কার্টুন ইত্যাদিও তৈরি করা দরকার। বাংলায় ভালো কার্টুন না থাকায় শিশুরা হিন্দি, জাপানী বা ইংরেজি কার্টুন দেখছে। এর ফলে হিন্দি ভাষা তাদের মনে গেঁথে যাচ্ছে। তাই এসব নির্মাণ করতে হবে শুধুমাত্র ভাষাকে টিকিয়ে রাখতে। সংস্কৃতির মধ্যে আছে কী কী উৎসব পালন করবে, কিভাবে পালন করবে সেটিও। বাইরের দেশের যেসব উৎসব অশ্লীলতা ছড়ায়, নোংরামি ছড়ায় সেগুলোকে আত্মীকরণ করার মধ্যে গৌরবের কিছু নেই। উৎসব অনুষ্ঠানের নামে মাতলামি, পাগলানৃত্য বর্জন করতে হবে। আনন্দ উল্লাস করার মধ্যে দোষের কিছু নেই। কিন্তু যা সমাজের জন্য ক্ষতি বয়ে আনে এমন কাজ ত্যাগ করতে হবে।
লেখালিখি ছাড়াও বর্তমানে অনলাইনে অডিও, ভিডিও কনটেন্ট এবং ওয়েব কনটেন্ট তৈরির মাধ্যমে ভাষার প্রতি দায়িত্ব পালন করা যায়। বাংলায় ভিডিও কনটেন্ট তৈরি করা, সফটওয়্যার তৈরি করা, ওয়েবসাইট তৈরি করা খুবই জরুরী। একটি মোবাইল অ্যাপ তৈরি করেও ভাষার অনেক উপকার করা যায়। এখনো আমাদের অনেক কিছু করা বাকি। বাংলা পৃথিবীর অন্যতম মধুর ভাষা। এই ভাষা আমাদের প্রাণের ভাষা। এই ভাষা নিয়েই গড়ে উঠেছে আমাদের স্বকীয় পরিচয়, আমাদের জাতিসত্ত্বা। তাই শুধুমাত্র দিবসভিত্তিক মাতৃভাষাকে সীমাবদ্ধ না রেখে এসো মায়ের ভাষার প্রতি সম্মান দেখাই। আন্তর্জাতিক পরিমন্ডলে মাতৃভাষাকে ওপরে তুলে ধরি।

মঙ্গলের আগন্তুক

– মা, আমি কোথা থেকে এসেছি?
– তুমি এক মহান সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছো।
– না মা, আমি মঙ্গলগ্রহ থেকে এসেছি।
– হ্যাঁ, তুমি মঙ্গলগ্রহ থেকেই এসেছো। যাও এখন বিরক্ত করো না।
স্কুলের পড়া তৈরি করো গে। একটু পরেই তোমাকে নাস্তা দিচ্ছি। মা নাস্তা তৈরি করছিলেন। ৪ বছরের ছেলে অয়ন স্কুলের পড়া পড়ছিল আর বিভিনড়ব গ্রহের ছবি দেখছিল। মঙ্গল গ্রহের ছবি দেখে দৌড়ে মায়ের কাছে চলে আসে। অয়ন আট-দশটা শিশুর মতো নয়। তার মধ্যে ব্যতিμমধর্মী কিছু বৈশিষ্ট্য রয়েছে। বিশেষ করে মেধা বা বুদ্ধিমত্তার ক্ষেত্রে তার ভেতরে কিছু অবাক করা বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে। সে চার মাস বয়স থেকেই শব্দ উচ্চারণ করতে শেখে। এক বছর বয়সেই সে বইয়ের সব অক্ষর চিনে ফেলে এবং বাক্য পড়তে পারে। তাই মা দু’বছর বয়সেই তাকে কিন্ডার গার্টেনে ভর্তি করে দেন। মা একটি হাসপাতালে নার্সের চাকুরি করেন। অয়নের বয়স যখন দু’মাস তখন একটি সড়ক দূর্ঘটনায় তার বাবা মারা যান। মাকেই সংসারের সবকিছু সামলাতে হয়। অয়নকে তেমন সময় দিতে পারেন না। কিন্তু অয়ন প্রকৃতিগত ভাবেই মেধাবী হওয়ায় পড়াশোনার ব্যাপারে তাকে তেমন বেগ পেতে হয় না।

কয়েক বছর পর।
অয়ন এখন কৈশোরে পদার্পণ করেছে। অয়ন একদিন মাকে বলে, তোমাকে একদিন বলেছিলাম না, আমি মঙ্গল গ্রহের বাসিন্দা। তুমি কিন্তু তা বিশ^াস করো নি মা। আমি কিন্তু একসময় সত্যি সত্যি মঙ্গল গ্রহের বাসিন্দা ছিলাম। সেই সময় মঙ্গল গ্রহে মানুষের বসতি ছিল। তখন ওরা খুব উনড়বত প্রযুক্তির অধিকারী ছিল। উনড়বত প্রযুক্তির কারণে ওদের অহংকার বেড়ে গিয়েছিল। ওরা বৃহস্পতি গ্রহকে দখল করতে চেয়েছিল। কিন্তু তার আগেই ওরা নিজেদের মধ্যে বিধ্বংসী যুদ্ধে লিপ্ত হয়। এতে মঙ্গল থেকে মানুষ জাতি ধ্বংস হয়ে যায়। তবে ওরা পুরোপুরি মৃত্যু বরণ করে না। ওরা…
– কি বলছিস এসব! মা অবাক হয়ে তার ১২ বছরের ছেলে অয়নের কথা শুনছিলেন। একটু থেমে অবিশ^াস্য দৃষ্টিতে অয়নকে প্রশড়ব করেন, মঙ্গলে যদি সবার মৃত্যুই হলো তাহলে তুই আমার পেটে আসলি কীভাবে?
– মা, আমি আমার মঙ্গলের কথা বলছি। এটা তো জানো আত্মার মৃত্যু নেই। যুদ্ধে মঙ্গলের সবার দেহ মরে পঁচে যায় কিন্তু প্রাণ বা আত্মাগুলো তাদের হাড়ের মধ্যে লুকিয়ে থাকে। এভাবে বহু বছর কেটে যায়। মঙ্গলে একসময় প্রলয়ংকরী ভূমিকম্প বা মহাজাগতিক বিপর্যয় ঘটে তখন মঙ্গলের মাটি বা পাথরের সঙ্গে মিশে থাকা মানুষের হাড় বা জীবাশ্মগুলো বিভিনড়ব গ্রহ-উপগ্রহে উল্কার মতো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। একটি পাথরখণ্ডের সঙ্গে আমার জীবাশ্মও ছিল যেখানে আমার প্রাণ বা আত্মা লুকিয়ে ছিল। ওই পাথরখণ্ডটি পৃথিবীতে পতিত হয়। বহুকাল পরে আমি দৈবμমে তোমার পেটের ভেতরে ঢুকে পড়ি। মা আর ছেলের সঙ্গে কথা বাড়ান না। ছেলে
অত্যন্ত মেধাবী তাতে সন্দেহ ছিল না কিন্তু অতি মেধা তার মস্তিষ্কে বিরূপ প্রতিμিয়ার সৃষ্টি করেছে। সিদ্ধান্ত নেন তিনি ছেলেকে কালই একজন মনোচিকিৎসকের কাছে নিয়ে যাবেন।
পরের দিন মনোচিকিৎসক অয়নকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করেন এবং তার সাথে বিভিনড়ব কথাও বলেন। পরিশেষে মাকে বলেন, ওর যা বয়স তাতে এত কিছু জানার কথা নয়। একটি বিষয় একেবারে ফেলে দিতে পারছি না; তাহলোÑ মঙ্গলে একসময় মানুষ বা উনড়বত বুদ্ধিমান প্রাণীর বসবাস ছিল। এ কথা ইতোপূর্বে ইউ এসের বিজ্ঞানী ড. জন বাউন্ট গবেষণা করে বলেছেন। তিনি বলেছিলেনÑ বহুকাল পূর্বে মঙ্গলে বুদ্ধিমান প্রাণীর বসবাস ছিল। তারা অত্যন্ত উনড়বত প্রযুক্তির অধিকারী ছিল কিন্তু কোনো কারণে নিউক্লিয়ার বোমার
বিস্ফোরণে সে জাতি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এ ছাড়া নাসার বিজ্ঞানীরাও বলেছেনÑ মঙ্গলে একসময় নদ-নদী বা খাল-বিল ছিল। বর্তমানে এর ছবিও তুলে পাঠিয়েছে কৃত্রিম উপগ্রহগুলো। মা কি উত্তর দেবে ভেবে পান না। চিকিৎসক ও অয়ন উভয়ের দিকেই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন।
(রাশিয়ার একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে।)

ফড়িং ছানাগুলো

হাউমাউ করে কানড়বা করছে ফড়িং ছানাগুলো। বড্ড খিদে পেয়েছে তাদের। দুই ঘণ্টা পাড় হয়ে গেল। মা ফড়িংটা আসছেনা এখনো। মায়ের পরশ ছাড়া শান্তি নেই পৃথিবীতে। সব শিশুদের মা থাকবে, তাদের বাচ্চাদের আদর করবে, মজার মজার গল্প বলবে, মাঝে মাঝে গান শোনাবে আর বাচ্চারা তা কান পেতে শুনবে এটাই তো স্বাভাবিক। সবুজ মাঠের শেষ দিগন্তে একটি সরষে ফুলের জমি। পাশেই লিয়নদের বাসা। উঠানে খেলা করছিল হৃদয়, সিরাজ, মৌ এবং মুনিড়ব। সরষে ক্ষেতে কয়েকটা
ফড়িংকে ওড়াউড়ি করতে দেখে দৌড়ে ছুটে এল তারা। লিয়ন ছোট মানুষ। মা তাকে কোলে নিয়ে আদর করে নুডুল্স খাওয়াচ্ছিল। মুনিড়বদের বাইরে আসতে দেখে সেও আসার জন্য ছটফট করে। এক সময় তাকে ছেড়ে দেয় তার মা। ফুলের উপর বসে ছিল লাল রঙের একটা ফড়িং। সবাইকে চুপ থাকতে বললো হৃদয়। আস্তে আস্তে করে এগুতে থাকলো ফড়িংটার দিকে। খপ করে ধরে ফেলল একসময়। সবাই হুররে…. বলে চিৎকার দিয়ে উঠল। তাদের হৈ হুল্লো আওয়াজ শুনে ছুটে এল শিমুল, রিয়াদ, মনির, শিউলি এবং আসমা। ফড়িংটি দেখতে খুব সুন্দর, চল এটাকে নিয়ে খেলা করি, সবাই বলল হৃদয়। এই এটাকে একটা সুতা দিয়ে বাঁধলে কেমন
হয়, বলল মৌ। লেজের সাথে বাঁধতে হবে ওকে। তারপর দেখবে কেমন বিমানের মত উড়াউড়ি করে বলল শিমুল। রিয়াদ প্রস্তাব দিল, তার চেয়ে আমরা একে পলিথিন ব্যাগে আটকে রেখে আরো কয়েকটা ধরলে কেমন হয়। ঠিক বলেছ তুমি, সবাই একযোগে সায় দিল।
পলিথিন ব্যাগে ফড়িংটিকে ভরে পেয়ারা গাছের ডালে ঝুলিয়ে রাখল তারা। তারপর সবাই মিলে নামলো সরষে ক্ষেতে। একযোগে খোঁজাখুঁজি করছিল ফড়িংগুলোকে। দুয়েকটা এখানে সেখানে বসছিল কিন্তু ধরতে পারছিলনা কেউ। উড়ে চলে যাচ্ছিল সঙ্গে সঙ্গে। সরষে গাছগুলো ভেঙ্গে যাচ্ছিল। তাই সবাইকে সরষে ক্ষেত থেকে উঠে আসতে বলল লিয়নের আব্বু। লিয়ন একটি ফড়িংয়ের জন্য কানড়বাকাটি করছিল। এগিয়ে আসল তার আব্বু। কিছুক্ষণ চেষ্টা করার পর ধরে ফেলল একটি ফড়িং। আমাকেও একটা ধরে দাও আবদার করল মৌ। আমাকেও একটা দাও মনির বলল। একে একে শিমুল, শিউলি, মুনিড়ব, সিরাজ, রিয়াদসহ সবাই বায়না ধরে বসল। ‘আচ্ছা সবাইকে একটি করে ধরে দিচ্ছি বলল লিয়নের আব্বু।
সাদা বলদটা দড়ি ছিড়ে পালিয়ে যাচ্ছে, কণ্ঠ ভেসে এল লিয়নের আম্মুর। থাম, একটু পরেই ফিরে আসছি বলে চলে গেল লিয়নের আব্বু। এদিকে লিয়ন তার ফড়িংটার ডানা ভেঙ্গে ফেলেছে। প্রচুর ছটফট করছিল সেটি। লাফিয়ে পায়ের নিচে পড়ে গেল মনিরের। একসময় মারা গেল সেটি। শিমুল বলল, অ্যাই লাল ফড়িংটার খবর কি?চল পলিথিন থেকে বের করে সেটি নিয়ে খেলা করি সবাই।
রিয়াদ প্রমে হাতে নিল পলিথিনটি। খোলার চেষ্টা করলো সাবধানে। কিন্তু দমকা এক বাতাস ভেসে এল কোথা থেকে যেন। মনের অজান্তেই আলগা হয়ে গেল সেটি। ফুড়ুত করে উড়ে চলে গেল ফড়িংটি। এ্যাই র্ধ র্ধ বলে পিছু পিছু ছুটলো সবাই। কয়েকটা ক্ষেত পেরিয়ে উঁচু একটি টিলার উপর বসল সেটি। চারদিকে ঘাস এবং ভাটিপাতা দিয়ে ভরে ছিল টিলাটি। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল শিমুলরা। ঠোঁটে আঙ্গুল লাগিয়ে ইশারা করলো হৃদয়। শান্ত হয়ে গেল সবাই। ওই যে দেখ ফড়িং ছানাগুলো কিভাবে কানড়বা করছে, বলল মৌ। ছানাগুলোর আহাজারি দেখে প্রমে ছলছলিয়ে উঠলো তার চোখ। তার দিকে তাকিয়ে সবাই বুঝতে পারে বড় অন্যায় হয়ে গেছে তাদের। ফড়িংটাকে কষ্ট দেয়ার জন্য অনুতপ্ত হয়ে বাড়ি ফিরলো সবাই। এদিকে লিয়নের আব্বু সবার নিরবতা লক্ষ্য করে আশ্চর্য হয়ে যায়। ছোটদের কাছে যখন অসহায় ফড়িং ছানাগুলোর কথা শুনলেন তখন নিজেকে সবচেয়ে বড় অপরাধী মনে হলো তাঁর। তিনি সবার উদ্দেশ্যে বললেন, আমি সচেতনভাবে খেয়াল করিনি বলে ফড়িং নিয়ে খেলা করায় তোমাদের উৎসাহ দিয়েছি। কিন্তু এই ফড়িং যে পরিবেশবান্ধব তা আমার মনে ছিল না। ফড়িং ও এর বাচ্চা জলাশয়ের পোকা মাকড় ও মশার লার্ভা খেয়ে মশা নিয়ন্ত্রণ করে ফলে আমাদের পরিবেশ ভালো থাকে। বড় ফড়িং উড়ন্ত অবস্থায় মশা জাতীয় পোকা শিকার করে। এরা বিভিনড়ব প্রজাতির ক্ষতিকর মশা দমন করে ফসলের ও মানুষের উপকার করে। তাই যে এলাকায় যত বেশি ফড়িং থাকে সে এলাকার পরিবেশও তত ভালো। আমাদের সবার উচিত উপকারী পোকাগুলোকে সুন্দরভাবে বাঁচার সুযোগ করে দেয়া। লিয়নের আব্বুর কথাগুলো অনেক দামী মনে হলো সবার কাছে। তারা সবাই প্রতিজ্ঞা করলো কোনো প্রাণীকে কষ্ট দিয়ে খেলা করবে না কখনো।

কবিতা

মুস্তফা মানিক
বড় হবার ইচ্ছে যদি

বড় হবার ইচ্ছে যদি
থাকে তোমার মনে,
মিথ্যা কথা বলবে না আর
কভু কারো সনে।

অবহেলা-অলসতায়
রাখবে না কাজ বাকি,
রুটিনমাফিক পড়বে পড়া
দেবে না আর ফাঁকি।

বড় হবার লক্ষ্যে মনে
রাখবে মনোবল,
রাতের পরে আসবে আলো
পাবে মধুর ফল।

ছোট-বড় সকল কাজে
হবে নিষ্ঠাবান,
জীবন তোমার ফুলের মতো
ছড়াবে সুঘ্রাণ।

প্রজীৎ ঘোষ
এই বিছানার ওম

রোজ সকালে তুমি আমায়
ঘুম ভাঙিয়ে দাও;
হুকুম সুরে বলো আমায়
‘ইশকুলেতে যাও।’

মাগো! তুমি বোঝো নাকো
এই বিছানার ওম;
তোমার আদর থেকে ওমা
অনেক অনেক কম।

ইশকুলেতে যাবো আমি
করবো পড়ালেখা;
এসব তো মা তোমার থেকেই
আমার প্রথম শেখা ।

আমি যদি সাফল্য পাই
ভরবে তোমার বুক;
আমায় নিয়ে গর্বে তোমার
উজ্জ্বল হবে মুখ।

জিল্লুর রহমান পাটোয়ারী
নতুন বই

ছন্দ মুখে গন্ধ শুঁকে,
নতুন বইয়ের ঘ্রাণ –
খোকা খুকি ইশকুলে যায়,
আনন্দে গায় গান।
গন্ধ শুঁকে নতুন বইয়ের,
পড়বে মন ভরে –
খোকা খুকি ইশকুলে যায়,
নতুন বই পড়ে।
নতুন বইয়ের নতুন পড়া,
ওদের লাগে ভালো
খোকা খুকির কী আনন্দ,
জ্বালাবে জ্ঞানের আলো।

আহমাদ সোলায়মান
কিশোর কিশোর মন

মন বসে না কোন কাজে
কেমন কেমন লাগে
উদাস উদাস ভাবনাগুলো
দেয়নি দেখা আগে।

ইচ্ছে করে পাখির সাথে
আপন ডানায় উড়ি
নীল আকাশের মাঝে যেমন
নাটাই ছাড়া ঘুড়ি।

মন বসে না পড়ার মাঝে
মন বসে না খেলায়
মন ছুটে যায় নদীর ধারে
সকাল, সন্ধ্যাবেলায়।

রাত্রি হলে ঘুম আসে না
আকাশ পানে চেয়ে
জোনাক পোকার সঙ্গে যেন
মন ওঠে গান গেয়ে।

কিশোর কিশোর মনটা আমার
ভাবে কতো কিছু
জোছনা ভরা রাত্রিতে মন
ছোটে চাঁদের পিছু।

নতুন বছর

এবারের পৌষে তো খুব শীত পড়ে গেছে। শুক্রবার সকাল বেলা দাদাভাই গায়ে চাদর, গলায় মাফলার ও মাথায় কানটুপি লাগিয়ে হইচই করছেন। কই, তোমাদের বন্ধুরা কই, এখনো তো কেউ এলো না। দশটা তো বাজতেই চললো।
আরিজ কিছু বলার আগেই আমিরা বলে ফেলে, দাদাভাই তুমি কিচ্ছু জান না। পরীক্ষা শেষ, ক্লাস নেই পর তো নতুন বছর শুরুর আমেজে এখন তো সবাই যার যার নানা বাড়ি ও দাদা বাড়ি বেড়াতে গেছে। এই তো আমরাও তো নানা বাড়ি থেকে ঘুরে আসলাম। দু’দিন পর তো আমরাও দাদা বাড়ি যাবো। আজ তুমি সব বন্ধুকে পাবা না।
হুম, তাহলে তো ওরা আমাকে বলতেই পারতো। আমিও তাহলে আমার দাদা বাড়ি বেড়াতে যেতাম। ওরা যদি আমাকে বলে যেতো, তাহলে কতো না ভালো হতো।
আরিজ বলে ওঠে, আমিরা তো খালি বানিয়ে বানিয়ে কথা বলে। তুমি কিচ্ছু ভেবো না। বাইরে ঠা-ার মধ্যে একটু বৃষ্টি হচ্ছে তো। আমাকে তো আজাদ, মিজানুর, শাহিন ও শরীফ ফোন করেছিল। ওরা সবাই একসাথেই আছে। আমাদের মাঠের পশ্চিম কোনায়। বৃষ্টিটা একটু কমলেই ওরা হুট করে চলে আসবে। তুমি মাথাটা একটু ঠা-া করো। আর এই নাও নারকেল দিয়ে চিঁড়া ভাজা। বসে বসে চিবোতে থাকো।
দাদা ভাই আমি কি তোমাকে বলেছি, আমার মাথা গরম হয়ে গেছে। আমি তো টুপির ওপর দিয়ে কানটুপি পড়েছি। ঠা-ায় আমি জমে যাচ্ছি।
আরিজ, ওই হলো, ‘টাইফয়েড’। এরপর তোমার না আবার ‘ভার্টিকো’ হয়েছে। দুনিয়াটা নাকি শুধু ঘুরছে।
দাদা বলেন, ঘুরুক। তুমি আবারো ওদেরকে ফোন দাও।
বলতে বলতে সিঁড়িতে নানা রকম শব্দ শোনা যায়।
আমিরা চিৎকার করে ওঠে, ওই তো ভাইয়ারা এসে গেছে। দরজা খুলার আগেই আসসালামু আলাইকুম এর শব্দ শোনা যায়। আরিজ কপাট খুলতেই সবাই জোরাজোরি করে একসাথে ঢুকে পড়ে।
দাদাভাইও ওয়ালাইকুম আসসালাম বলে সবার কপালে চুমু দিতে থাকেন। আরিজ হইচই করে বলে, একটু আগেই না রাগ করেছিলে, এখন তো মনে হয় তোমার চেয়ে ঠা-া মানুষ দুনিয়াতে আর একটাও নাই।
কথা বলতে বলতে চিঁড়ার বাটিটা উল্টে গেলো।
আজাদ বলে উঠলো, এই দেখ দেখ একদম চিকন চিঁড়া। নিশ্চয়ই ঠাকুরগাঁও থেকে এসেছে। দাদাভাই চুরি করে একা একা খাচ্ছে। আমাদেরকে দেয় নি। তাই তো চিঁড়াগুলো রাগ করে উল্টে গেছে। চোর ধরা পড়ে গেছে।
আরিজ হাসতে হাসতে বলে, কাল ঠাকুরগাঁও থেকে আমাদের এক খালা এসেছেন। তিনি চিড়া, গুড়, মুড়ি, মুড়কি, কাটারিভোগ আর বাসমতি চাল নিয়ে এসেছেন। নো চিন্তা ডু ফূর্তি। এখনই তোমরা চিঁড়ার বিরিয়ানি পাবে।
মিজান ‘ফুলকুঁড়ি’র হাত তালি দিলো। এক-দুই এক-দুই-তিন। এই তালিতে ঘরটা গরম হয়ে উঠলো। দাদাভাই বসতে বসতে বলেন, এই তোমরা তাড়াতাড়ি বসো। সময় তো শেষ হয়ে যাচ্ছে।
আমিরা হাসতে হাসতে বলে, দাদাভাই ঠিক বলেছো। বৃষ্টিও তো কমতে শুরু করেছে। আল্লাহর রহমতে তোমরা জুম’আর নামাজও পড়তে পারবে।
এই বুড়ি তুমি চুপ করো। খালি বেশি বেশি কথা বলো।
দাদাভাই বলেন, গোফরান, অলী, নাঈম এরা কই?
শরীফ বলে, এরা ছুটিতে দাদা ও নানা বাড়িতে বেড়াতে গেছে। এবার তো অনেক দিন ছুটি পাওয়া গেছে। এর মধ্যে বিজয় দিবস গেল, পাড়ার পিঠা উৎসব গেল, বনভোজন গেল কোনো কিছুতেই ওরা যোগ দিতে পারেনি।
দাদাভাই : ঠিক আছে। এবার যোগ দিতে পারেনি, আগামীবার যোগ দেবে। আনন্দ-উৎসব তো করতেই হবে। এখন তো নতুন বছর। মানে নতুন স্বপ্ন। নতুন উদ্দীপনা। এতে আমরা বাতাসে নতুন বইয়ের গন্ধ পাচ্ছি।
মাহিন : আচ্ছা দাদা আমাদের কয়টা নতুন বছর?
কেন, তুমি জানো না। আমাদের নতুন বছর তিনটা। একটা বাংলা নতুন বছর। একটা ঈসায়ী নতুন বছর। আরেকটি আরবি নতুন বছর, যার নাম হিজরি সন। অন্যদের একটা নতুন বছর থাকলেও আমাদের তিনটা। এর অবশ্য কারণও আছে। আমাদের দেশের বেশির ভাগ মানুষ মুসলিম। সে কারণে আমরা আরবি মাসকে অনুসরণ করে থাকি। আমরা আবার বাঙালি। সে কারণে বাংলা সন আমাদের অনুসরণ করতে হয়। আমরা কিন্তু বিচ্ছিন্ন দ্বীপে বসবাস করি না। সবার সাথে তাল মিলিয়ে একসাথে চলি। সে কারণে ঈসায়ী সালকে আমরা অবহেলা বা অবজ্ঞা করতে পারি না।
আরিজ বলে ওঠে, কী যেন বললে, ঈসায়ি সাল! এটা আবার তুমি
কোথায় পেলে? সবাই তো বলে ইংরেজি সাল। তুমি না খটুটে খুঁটে নতুন নতুন কথা উদ্ভাবন করো।
দাদা ভাই হাসতে হাসতে বললেন, সবাই তো আবার সব বিষয়ে অভিজ্ঞ হয় না। সে জন্য সবাই হালকাভাবেই বলে ফেলে। ইংরেজি সাল অনুযায়ী পঁচিশে ডিসেম্বরে আমাদের নবী হযরত ঈসা আ: জন্মগ্রহণ করেছিলেন। যেটাকে সবাই আমরা ইংরেজি সাল বলছি। আসলে এটার সাথে ইংরেজি সালের কি কোনো যোগ আছে? যোগ আছে ঈসা নবী আ: জন্মের সাথে। তোমরা হয়তো বলবে, তিনি যদি আমাদের নবী হন, তাহলে আরবি সালের সাথে এটা সম্পৃক্ত হলো না কেন? এর কারণটা হলো, আরবি সন আগে যাই থাকুক না কেন, আমাদের প্রিয় নবীর সা: একটা বড় ঘটনাকে কেন্দ্র করে এখনকার আরবি সন গণনা নতুন করে শুরু হয়।
শরীফ : দাদাভাই কি বড় ঘটনা?
দাদাভাই বললেন, সেটা আরেক দিন বলবো। তিনি নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে বাধ্য হয়েছিলেন। একে আরবিতে বলে ‘হিজরত’।
আরিজ হাততালি দিয়ে বলে ওহ্ বুঝেছি বুঝেছি, তিনি তো মক্কা থেকে মদিনায় চলে যেতে বাধ্য হয়েছিলেন। আমাদের ধর্ম স্যার একদিন কাঁদতে কাঁদতে এই বিষয়টা পড়াচ্ছিলেন।
বাংলা সনেরও তো একটা পুরনো হিসাব আছে, শাহিন হাসতে হাসতে বলে ওঠে। এখন অবশ্য আর আমরা ওই হিসাব ঠিকমতো মেনে চলছি-ই না।
দাদাভাই বললেন, এখন আমরা পুরনো সনের হিসাব বাদ দিয়ে সবকিছুর নতুন হিসাব করছি। বড় হলে স্যারদের কাছ থেকে তোমরা এসব ভালোভাবে জেনে নেবে।
শরীফ বললো, সবচেয়ে ভালো হতো, যদি আমরা সবাই হিজরী সন মেনে চলতাম।
দাদাভাই বললেন, তোমার কথার মধ্যে একটা আবেগ আছে, একটা ভিন্ন অর্থও আছে। যদি মুসলিমরা এখনো সারা দুনিয়া শাসন করতে পারতো, তাহলে হয়তো হিজরি সন ঈসায়ি সনের মতো সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত থাকতো। মুসলিমরা তো একসাথে সারা দুনিয়া শাসন করার যোগ্যতা অর্জন করতে পারেনি। দ্বিতীয় খলিফা হযরত ওমরের রা: সময় মুসলিমরা অর্ধেক পৃথিবী শাসন করেছিল, এমন একটি তথ্য কবিতায় দিয়েছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি লিখেছিলেনÑ

“অর্ধ পৃথিবী করেছ শাসন
ধূলার তখ্তে বসি,
খেজুর পাতার প্রাসাদ তোমার
বারে বারে গেছে টুটি।”

এরপর অবশ্য উসমানীয়া, উমাইয়া ও তুর্কি মুসলিমরা অনেক দেশ জয় ও শাসন করেছিল। মাঝে মাঝে পরাজিত হয়ে দেশ হারিয়েছিলও। যেমন : ইংরেজদের কাছে পলাশীর যুদ্ধে আমরাও হেরে গিয়েছিলাম। ফলে ইংরেজরা ভারতবর্ষ দু’শ বছর শাসন করেছিল। যারা শাসন করে তারাই তো তাদের সংস্কৃতি প্রতিষ্ঠিত করে। সেভাবেই ঈসায়ী সন আজ সারা দুনিয়া মেনে চলতে বাধ্য হচ্ছে।
আমাদের বাংলা সনটি অবশ্য হিজরি সনের সঙ্গে মিলিয়ে মোঘল সম্রাট আকবর এখনকার চালু নতুন সনটি প্রবর্তন করেছিলেন।
আরিজ বলে ওঠে, আমরা অবশ্য দুটি সন ব্যবহার করি। একটি বাংলা ও আরেকটি ঈসায়ী। বাংলা সনটি আমরা উদযাপন করি প্রতি বছর ১৪ এপ্রিলে। ঈসায়ী সনটি উদযাপন করি প্রতি বছর পহেলা জানুয়ারিতে।
দাদাভাই বলেন, এইতো আমাদের সামনে এসে দাঁড়িয়েছে ২০২০ ঈসায়ি সাল। আমরা এখন থেকে খ্রিস্টাব্দ বা ইংরেজি সাল এসব বলবো না। এসো আমরা নতুন ঈসায়ি সালকে অভিনন্দন জানাই। নতুন বছরের জন্য নতুন করে রুটিন তৈরি করি। প্রতি বছরের রুটিনে নতুন করে তৈরি হই। সময়ের সাথে সাথে তা পরিবর্তন হয়। তোমাদেরকে একটি উপদেশ দিয়ে রাখি, এখন থেকে রুটিন ও ডায়েরিগুলো সংরক্ষণ করে রেখো।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া। তোমরা চিঁড়া খাও, আমি জুমআর নামাজের জন্য অজু করতে যাই।

পরিযায়ী পাখির কলকাকলিতে প্রাণপ্রাচুর্যে ভরে উঠছে দেশ

শীতকালে শীতের হাত থেকে বাঁচতে যে সব পাখি ওদের নিজ দেশের চেয়ে অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চলে চলে আসে, তাদেরকে বলা হয় অতিথি পাখি বা পরিযায়ী পাখি।
প্রতিবছরের মতো এবারও জেঁকে বসেছে শীত। এসেছে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। তাদের কলকাকলিতে প্রাণপ্রাচুর্যে ভরে উঠেছে দেশের নানা প্রান্তের হাওড়, বাঁওড়, বিল, লেকসহ অসংখ্য জলাশয়। বালিহাঁস, বাটুল, চখাচখি, শামুকখোল, খোপাডুবুরিসহ অন্যান্য পাখির চঞ্চল ওড়াউড়ি মুগ্ধ করে যেকোনো মানুষকে। হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে এসব পাখি আসে আমাদের দেশে একটু উষ্ণতার জন্য। অথচ একশ্রেণির অসাধু চক্র শুধু অর্থের লোভে নির্মমভাবে শিকার করছে এসব অতিথি পাখি।
প্রতিবছর শীতকালে আমাদের দেশেও কিন্তু এরকম কিছু অতিথি পাখি আসে। ওরা আসে মূলত হিমালয়ের পাদদেশ আর রাশিয়ার বিভিন্ন জায়গা থেকে।
এই পাখিগুলো দেখতে যেমন সুন্দর, তেমনই সুন্দর এদের গায়ের বাহারি রং। ওদের দেখলেই মন ভরে যায়।
পাখিদের কোন সীমান্তরেখা নেই। তারা অনায়াসে উড়ে বেড়ায় এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে। এক দেশ থেকে আরেক দেশে। প্রতিবছর শীতকাল এলেই জলাশয়, বিল, হাওড়, পুকুর ভরে যায় নানা রংবেরঙের নাম না জানা পাখিতে। আদর করে আমরা সেগুলোকে বলি অতিথি পাখি। নাম অতিথি হলেও এই পাখিরা ঝাঁকে ঝাঁকে আমাদের দেশে হাজির হয় নিজেদের জীবন বাঁচাতে। খাদ্যের সন্ধানে ব্যস্ত থাকে তারা। বিচিত্র তাদের সন্তান পালন, বাসা তৈরির কৌশল। ঝড়, বৃষ্টি, তুষারপাতসহ প্রকৃতির হাজারও প্রতিকূলতা থেকে বাঁচতে তারা পাড়ি জমায় হাজার হাজার মাইল দূরের দেশে।
প্রাণী বিজ্ঞানীদের মতে, উপমহাদেশে ২ হাজার ১০০টি প্রজাতির পাখি আছে। তবে এর মধ্যে প্রায় সাড়ে ৩শ’ প্রজাতির পাখি হিমালয় পেরিয়ে আমাদের দেশে চলে আসে। এরা শীতের অতিথি পাখি। সাধারণত সেপ্টেম্বর-অক্টোবরে দলবেঁধে আসতে শুরু করে এসব পাখি। মার্চ-এপ্রিল পর্যন্ত এরা কলকাকলিতে আমাদের প্রকৃতিকে ভরিয়ে তোলে। এরপর শুরু হয় নিজ দেশে ফিরে চলা।
পাখি বিশেষজ্ঞদের মতে, ডিসেম্বর-জানুয়ারি এ দু’মাসে সবচেয়ে বেশি পাখি এদেশে আসে। বাতাসে শীতের আমেজ লাগতেই আমাদের হাওড়, বিল, চরাঞ্চলে দেখা যায় হাজার হাজার অতিথি পাখি। ইংল্যান্ডের নর্থ হ্যামশায়ার, সাইবেরিয়া কিংবা এন্টার্কটিকার তীব্র শীত থেকে বাঁচতে এরা পাড়ি জমায় দক্ষিণের কম শীতের দেশে। প্রকৃতিগতভাবেই এ পাখিদের শারীরিক গঠন খুব মজবুত। এরা সাধারণত ৬০০ থেকে ১৩০০ মিটার উঁচু দিয়ে উড়ে যায়। ছোট পাখিদের ঘণ্টায় গতি ৩০ কিলোমিটার। দিনে-রাতে এরা প্রায় ২৫০ কিলোমিটার উড়তে পারে। বড় পাখিরা ঘণ্টায় ৮০ কিলোমিটার অনায়াসে উড়তে পারে। আশ্চর্যের বিষয় এসব পাখি তাদের গন্তব্যস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এসব পাখির রয়েছে বংশগত সূত্রে পাওয়া বিশেষ দিক নির্ণায়ক ক্ষমতা। শীত মওসুমে এদেশে আসা পাখিদের মাঝে সোনাজঙ্গ, খুরুলে, কুনচুষী, বাতারণ, শাবাজ, জলপিপি, ল্যাঞ্জা, হরিয়াল, দুর্গা, টুনটুনি, রাজশকুন, লালবন মোরগ, তিলে ময়না, রামঘুঘু, জঙ্গী বটের, ধূসর বটের, হলদে খঞ্চনা, কুলাউ ইত্যাদি প্রধান। এরা গ্রীষ্মকালে সুমেরুতে বাস করে এবং বাচ্চা দেয় হাঁস জাতীয় এমন পাখি শীতকালে বাংলাদেশে আসে। লাল বুকের ক্লাইক্যাসার পাখি আসে ইউরোপ থেকে। আর অন্য সব পাখি আসে পূর্ব সাইবেরিয়া থেকে। এসব পাখিদের মধ্যে বাংলাদেশের অতি পরিচিত অতিথি পাখি নর্দান পিনটেইল।
এছাড়া স্বচ্ছ পানির খয়রা চকাচকি, কার্লিউ, বুনো হাঁস, ছোট সারস পাখি, বড় সারস পাখি, হেরন, নিশাচর হেরন, ডুবুরি পাখি, কাদাখোঁচা, গায়ক রেন পাখি, রাজসরালি, পাতিকুট, গ্যাডওয়াল, পিনটেইল, নরদাম সুবেলার, কমন পোচার্ড, বিলুপ্ত প্রায় প্যালাস ফিস ঈগল (বুলুয়া) ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া নানা রং আর কণ্ঠ বৈচিত্র্যের পাখিদের মধ্যে রয়েছে ধূসর ও গোলাপি রাজহাঁস, বালি হাঁস, লেঞ্জা, চিতি, সরালি, পাতিহাঁস, বুটিহাঁস, বৈকাল, নীলশীর পিয়াং, চীনা, পান্তামুখি, রাঙামুড়ি, কালোহাঁস, রাজহাঁস, পেড়িভুতি, চখাচখি, গিরিয়া, খঞ্জনা, পাতারি, জলপিপি, পানি মুরগি, নর্থ গিরিয়া, পাতিবাটান, কমনচিল, কটনচিল প্রভৃতি।
পৃথিবীতে প্রায় ৫ লাখ প্রজাতির পাখি আছে। এসব পাখিদের মধ্যে অনেক প্রজাতিই বছরের একটি নির্দিষ্ট সময় অন্য দেশে চলে যায়। শুধু ইউরোপ আর এশিয়ায় আছে প্রায় ৬০০ প্রজাতির পাখি। কিছু কিছু পাখি প্রতিবছর ২২ হাজার মাইল পথ অনায়াসে পাড়ি দিয়ে চলে যায় দূরদেশে। উত্তর মেরু অঞ্চলের এক জাতীয় সামুদ্রিক শঙ্খচিল প্রতিবছর এই দূরত্ব অতিক্রম করে দক্ষিণ দিকে চলে আসে। আমাদের দেশে অতিথি পাখিরা অতটা পথ পাড়ি না দিলেও তারাও অনেক দূর থেকেই আসে। বরফ শুভ্র হিমালয় এবং হিমালয়ের ওপাশ থেকেই বেশির ভাগ অতিথি পাখির আগমন ঘটে। এসব পাখিরা হিমালয়ের পাদদেশে অবস্থিত তিব্বতের লাদাখ থেকে সেন্ট্রাল এশিয়ান ইন্ডিয়ান ফ্লাইওয়ে দিয়ে প্রবেশ করে।
এ ছাড়া ইউরোপ, দূরপ্রাচ্য (যেমন সাইবেরিয়া) থেকেও এসব পাখি আসে। এরা কিছু সময় পর আবার ফিরে যায় নিজ দেশে।

অতিথি পাখি কেন আসে কেন যায়
এর উত্তর খুব সহজেই দেয়া যায়, শীত এলে এরা সহ্য করতে না পেরে অন্য দেশে যেখানে শীত অপেক্ষাকৃত কম সেখানে চলে যায়। তাছাড়া এ সময়টাতে শীতপ্রধান এলাকায় খাবারেও দেখা যায় প্রচ- অভাব। কারণ শীতপ্রধান এলাকায় এ সময় তাপমাত্রা থাকে অধিকাংশ সময় শূন্যেরও বেশ নিচে। সেই সাথে রয়েছে তুষারপাত। তাই কোনো গাছপালা জন্মাতেও পারে না। তাই শীত এলেই উত্তর মেরু, সাইবেরিয়া, ইউরোপ, এশিয়ার কিছু অঞ্চল, হিমালয়ের আশপাশের কিছু অঞ্চলের পাখিরা ঝাঁকে ঝাঁকে চলে আসে কম ঠা-া অঞ্চলের দিকে। বসন্তের সময় মানে মার্চ-এপ্রিলের দিকে শীতপ্রধান অঞ্চলের বরফ গলতে শুরু করে, কিছু কিছু গাছপালা জন্মাতে শুরু করে। ঘুম ভাঙতে শুরু করে পুরো শীতকালে ঘুমিয়ে থাকা অনেক প্রাণীদের। ঠিক এ রকম এক সময়ে অতিথি পাখিরা নিজ বাড়িতে ফিরে যায় দলবলসহ। আবার এখানে বেশ মজার একটা ব্যাপার আছে। তারা ফিরে গিয়ে ঠিক তাদের বাড়ি চিনে নেয়। অদ্ভুত এক ব্যাপার।
মওসুমী অতিথি পাখির কলরব আর গুঞ্জনে দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন মুখরিত। প্রশাসনিক ভবন সংলগ্ন লেকসহ এখানকার বিভিন্ন লেকে প্রায় ২০-২৫ প্রজাতির পাখি আসে। তবে সবচেয়ে বেশি সংখ্যক পাখি হচ্ছে জেন্ডাসিগলা। জাডানিক বা সরালী হাঁস। দলবেঁধে শিস দিয়ে গান গেয়ে উড়ে যায় এরা। কালচে বড় লম্বা গলার এ সরালী পাখিকে দেখলে অনেকটা দেশী হাঁসের মতো মনে হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক সোহরাব উদ্দিন জানান, এ পাখিগুলো দিনের বেলা লেকের পানিতে দলবেঁধে ঘুরে বেড়ায়। রাতে খাবারের সন্ধানে অন্য জায়গায় চলে যায়। সাধারণত দিনের মিষ্টি রোদে থাকতে এরা স্বাচ্ছন্দ্যবোধ করে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়া মিরপুর চিড়িয়াখানার লেক, বরিশালের দুর্গাসাগর, নীলফামারীর নীলসাগর, সিরাজগঞ্জের হুরাসাগর, আর সুনামগঞ্জের টাঙগুয়ার হাওড় এসব অতিথি পাখিদের প্রিয় অবকাশ কেন্দ্র। বাংলাদেশের জলাশয়গুলোই যেন এদের পছন্দের স্থান। নিরাপদ আশ্রয়। বেশ কয়েক বছর ধরে নিঝুম দ্বীপ, দুবলারচর, চরকুতুবদিয়া এলাকাতেও শীতের পাখিরা বসতি গড়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, কর্তৃপক্ষের সহায়তায় গত দু’বছর ধরে ভিসির কার্যালয় ও প্রশাসনিক ভবন সংলগ্ন লেক দু’টোতে পাখি শিকার বন্ধ করা সম্ভব হয়েছে। ২০০৭ সালে তারা এ দু’টো লেক বার্ষিক লিজ দেয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তাদের সহযোগিতায় এ সময় পাখি সংরক্ষণ কমিটিও গড়ে উঠেছে। এবার মিরপুর চিড়িয়াখানায় অতিথি পাখি প্রায় নেই বললেই চলে। এতে বিশেষজ্ঞরা চিন্তিত হয়ে পড়েছেন। বিস্মিত হয়েছেন চিড়িয়াখানা
কর্তৃপক্ষও।
বিশেষজ্ঞরা বলছেন, চিড়িয়াখানার অপরিচ্ছন্ন লেক পাখিদের আর আকৃষ্ট করছে না। অন্যদিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষের মত হলো– এ বছর সাধারণ সময়ের চেয়ে কিছু আগে লেকের কচুরিপানা ও অন্যান্য জলজ উদ্ভিদ পরিষ্কার করা হয়েছে। তাই শীতের পাখিরা আকৃষ্ট হয়নি।
পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক বলেন, এক দশক আগেও এদেশে ২০০ থেকে ২১৫ প্রজাতির অতিথি পাখি আসতো। এ সংখ্যা প্রতি বছরই হ্রাস পাচ্ছে। ব্যাপকহারে পাখি শিকার ও জলাভূমির সংখ্যা কমে যাওয়ায় অতিথি পাখিরা এদেশকে আর নিরাপদ ভাবছে না। গ্রামের গরীব মানুষ পেটের দায়ে পাখি শিকার করে বিক্রি করছে। কিন্তু যারা কিনছে তারা শহুরে শিক্ষিত ও ধনী শ্রেণি। প্রোটিনের চাহিদা মেটানোর জন্যে নয়, রুচির পরিবর্তনের জন্যেই তারা নিজেরা শিকার করে কিংবা কিনে নেয় অতিথি পাখি। এটা বক বা সরালী হাঁসে আর কতটুকুই গোশত হয়। অতিথি পাখি ছাড়াও তাদের প্রোটিনের চাহিদা মেটানো কিংবা রুচির পরিবর্তন করা যায়। এক্ষেত্রে মানুষের সচেতনতা ও
প্রকৃতিপ্রেমই সবচেয়ে বেশি কাজে আসবে।
ইনাম আল হক আরও বলেন, জনসচেতনতা বাড়ানোর জন্য পত্র-পত্রিকা রেডিও-টেলিভিশনে বিভিন্ন ডকুমেন্টারি প্রচার করা যেতে পারে।

পাখি আইন
অতিথি পাখির জন্যে সরকারি হিসাব অনুযায়ী ১২টি অভয়ারণ্য
থাকার কথা। কিন্তু প্রকৃতপক্ষে অভয়ারণ্য বলতে যা বুঝায় তা আজও পরিপূর্ণভাবে গড়ে উঠেনি। ১৯৭৪ সালের বাংলাদেশ বন্যপ্রাণী আইনের ২৬ ধারা মতে পাখি শিকার ও হত্যা দন্ডনীয় অপরাধ। শীতের শুরুতে পরিবেশ ও বন মন্ত্রণালয় অতিথি পাখি হত্যা, জাল ব্যবহার ও শিকার ইত্যাদির ক্ষেত্রে কিছু আইনগত কার্যকারিতা দেখায়। কিন্তু কয়েকদিনের মধ্যেই এ তৎপরতায় ভাটা পড়ে। বাংলাদেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা জাতীয় সংসদের সামনেও দিনের বেলা অতিথি পাখি অবাধে বিক্রি হতে দেখা যায়। পত্র-পত্রিকায় এর ছবিও ছাপা হয়। কিন্তু এতে কারো টনক নড়ে না। বার বার একই ছবির পুনরাবৃত্তি ঘটে। পাখির দেশ, গানের দেশ, কবিতার দেশ-বাংলাদেশ। অনিন্দ্য প্রাকৃতিক সৌন্দর্যের এদেশ এবার পেয়েছে অতিথি পাখি সমৃদ্ধ অঞ্চল হিসেবে বিশেষ আন্তর্জাতিক স্বীকৃতি। সম্প্রতি ফ্রেন্ডশিপ ইস্ট এশিয়ান-অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে নামক অতিথি পাখি সংরক্ষণ ও গবেষক সংস্থা বাংলাদেশকে এই স্বীকৃতি দিয়েছে।
এ বিষয়ে বন সংরক্ষক ড. তপন কুমার দে জানান, ফ্রেন্ডশিপ ফর ইস্ট এশিয়ান-অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ের একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঘুরে পরিবেশ ও বন মন্ত্রণালয়কে এ
স্বীকৃতিমূলক সনদপত্র হস্তান্তর করে। সংস্থাটির দেয়া সনদ অনুযায়ী বাংলাদেশের টাঙগুয়ার হাওড়, হাকালুকি হাওড়, হাটল হাওড়, নিঝুম দ্বীপ ও সোনাদিয়া-এই পাঁচটি এলাকা অতিথি পাখিসমৃদ্ধ অঞ্চল। তাদের মতে, এসব এলাকায় বহু বছর ধরে অতিথি পাখিরা নিরাপদে বাস করছে। অবিলম্বে এসব অঞ্চল সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেয়া প্রয়োজন।
বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুসারে অতিথি পাখি শিকার ও বিক্রয় করা দ-নীয় অপরাধ। কিন্তু এ আইনের সুষ্ঠু প্রয়োগ নেই বলে চলতি মওসুমে পাখিশিকারিরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। শুধু পেশাদার নয়, অনেক শৌখিন শিকারিও অতিথিপাখি শিকার করেন। প্রতিদিনই মারা পড়ছে শত শত অতিথি পাখি। এতে একদিকে মারাত্মক হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। বাড়ছে ক্ষতিকর পোকামাকড়ের প্রকোপ, যার কারণে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।
প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে অতিথি পাখি রক্ষার দায়িত্ব আমাদের সবার। আসুন, আমরা অতিথি পাখি শিকার বন্ধ করি। পরিবেশের বাস্তুতন্ত্রকে সমুন্নত রাখার জন্য সামান্য হলেও সবাই অবদান রাখি।