Home Blog Page 154

ভালোবাসার কলি

 

 

 

 

 

 

 

‘আল মাহমুদ’ হৃদয় জুড়ে
ভালোবাসার কলি
বখতিয়ারের ঘোড়ার পায়ে
মিথ্যাকে যায় দলি
স্বপ্ন গাঁথা দেশকে ভালোবেসে
কবির জীবন কাটলো হেসে হেসে।

মাতৃভাষার আন্দোলনে
সক্রিয়তার বলে
পানকৌড়ির রক্তে যেন
দ্রোহের আগুন জ্বলে
মানবতার হৃদয় ছুঁয়ে কবি
আনলে দেশে স্বাধীনতার রবি।

নদীর ভেতর আরেক নদী
বিলের ভেতর বিল
প্রিয় কবির দেশটা যেন
জিব্রাইলের দিল
তোমার চোখে হরিণ মায়ার জাল
দেশের বুকে নীল-সবুজ আর লাল।

গ্রাম শহরের বন-বাদারে
ছড়িয়ে সোনা সোনা
পাখির কাছে ফুলের কাছে
তোমার আনাগোনা
কিশোর কিশোর দুরন্ত মন
ভালোবাসার গোলক
আল মাহমুদ হারিয়ে যাওয়া
আমার মায়ের নোলক।

ডাব

দুজন লোক, খুবই পিপাসার্ত। নাম মেল্টু আর কেল্টু।
কেল্টু বলল, লাগছে খুবই পিপাসা ভাই, কিন্তু পানির নিশানা নাই।
মেল্টু বলে, চল পানি কিনে খাই, কিন্তু কোথাও পানির দোকান নাই। আমাদের ভাগ্যটাই খারাপ।
কেল্টু বলল, ওই দ্যাখ ডাবের দোকান! ডাবের পানি খাই!! তাই তারা আবৃত্তি করল,
‘ডাবের গাড়ি, ডাবের গাড়ি কোথাও নাহি যাও,
যাওয়ার আগে আমাকে ডাবের পানি দিয়ে যাও।
দুজনেই দৌড়ে গিয়ে কেল্টু বলল, তাড়াতাড়ি দুইটা পানিওয়ালা ডাব দেন তো!
– পানিওয়ালা ডাব ১০০ টাকার।
– কি বলেন!! ১০০ টাকার আবার ডাব হয় নাকি!
– হয় না মানে। এছাড়া এ এলাকায় অন্য ডাবের গাড়ি পাইবেন না। আর পাইলেও পানিওয়ালা ডাব তো পাবেনই না! এদিকে পিপাসায় বুক ফেটে যাচ্ছে। ওরা পকেট থেকে ২টা ১০০টাকার নোট বের এগিয়ে দিয়ে আর বলল, আচ্ছা দেন, বাধ্য হয়ে নিচ্ছি।
ডাবওয়ালা নিচে রাখা একটা গামলা থেকে বড়সর দুটো ডাব বের করতে দেখে তাদের সন্দেহের বশে বলল, গামলার মধ্যে ওটা কী? আর ওখান থেকেই বা বের করছেন কেন? উপরেই তো কতো ডাব আছে।
ডাবওয়ালা একটু ইতস্তত হয়ে বলল, না, মানে এগুলোই পানিওয়ালা ডাব আর ওটার ভেতর রাখলে পানি শুকায় যায় না!
ডাব খেয়ে দুজনে হেঁটে কিছুদূর যাওয়ার পর কেল্টু অজ্ঞান হয়ে পড়ে গেল। কেল্টুকে দেখতে গিয়ে মেল্টুও ধপাস হয়ে পড়ে গেল। ডাবওয়ালা দেখেও না দেখার ভান করল। কিন্তু এই ঘটনাটা দেখে ফেলল এক পুলিশ। তাদের কয়েকজন এসে কেল্টু আর মেল্টুকে এম্বুলেন্সে হাসপাতালে নিয়ে গেল।
পুলিশ এসে ডাবওয়ালাকে বলল, এই যে।
আমি দেখলাম অজ্ঞান হওয়ার আগে আপনার কাছ থেকে ওরা ডাব খেয়েছে। ডাবে কি কিছু মিশিয়েছেন নাকি? তাকে প্রচ- ঘামতে দেখে পুলিশ আরো রাগি গলায় বলল, কী হলো? কিছু বলছেন না যে? ডাবওয়ালা এবার কাঁপা গলায় বলল, কই না তো কিছুুই মেশানো ছিল না!
পুলিশ বলল, তাহলে একটা ডাব নিজে খেয়ে দেখান তো! সে বলে না! আমি কেনো ডাব খাবো?
পুলিশের ভয়ে সে ডাব নিতে বাধ্য হয়ে ওপর থেকে একটা ছোট-খাট ডাব নিতে লাগছিল আর পুলিশ তখনই বললেন, নিচে গামলার ভেতরের ডাব খেতে হবে। এতে সে একেবারে ভ্যাবাচেকা খেয়ে গেল। ডাব একটু কেটে তাতে স্ট্র লাগিয়ে সামান্য গিলার পরই একেবারে মাথা ঘুরে পড়ে গেল। জ্ঞান ফিরলে তাকে থানায় নিয়ে গিয়ে অনেক জিজ্ঞাসাবাদের পর জানা গেল, তাতে ডাবে ফরমালিন মেশানো ছিল।
আমাদের দেশে অনেক জায়গাতেই এরকম খাবারে ফরমালিন মিশিয়ে বিক্রি করে। ডাব ছাড়াও অন্যান্য সকল ফলমূল, মাছ এবং বেশির ভাগ খাদ্যদ্রব্যেই ফরমালিন নামক বিষ মিশিয়ে ব্যবসা করছে। এতে সকলেই নানাভাবে অসুস্থ হয়ে পড়ছে। তাই ব্যাপারে সকলকে সজাগ থাকা প্রয়োজন।

স্কয়ার স্কুল অ্যা- কলেজ, পাবনা

জার্নি টু ব্ল্যাকহোল

গ-৭ গ্রহ থেকে বিদায় নিয়ে স্বনন ও খোগো (স্বননের ভিনগ্রহের নতুন বন্ধু) আরেকটি নতুন গ্রহের উদ্দেশ্যে যাত্রা করে। মহাকাশ ভ্রমণ যেন এক নেশায় পেয়ে বসেছে ওদেরকে। একের পর এক মহাকাশের বিভিন্ন গ্রহ-উপগ্রহে ঘুরে বেড়াচ্ছে ওরা। নিত্য-নতুন আবিস্কারের নেশা মৃত্যু ভয়কে যেন জয় করেছে ওরা। এর মধ্যে যে দু-একবার বিপদে যে পড়েনি, তা নয়। স্বনন একবার বিপদে পড়েছিল। এর আগে ‘বারমুডা ট্রায়াঙ্গল’ থেকে কপালগুণে উদ্ধার পেয়েছে সে। বিশেষ করে ভিনগ্রহের বন্ধুরা না থাকলে ওর কী যে হতো! এ ব্যাপারে ভিনগ্রহের বন্ধু বনবনই ওকে বেশি সাহায্য-সহযোগিতা করেছে। ওরা অনেক বুদ্ধিমান প্রাণি। আচার-ব্যবহারও খুব ভালো।
অত্যাধুনিক নভোযানটি আলোর গতিতে ছুটে চলেছে। কিছুক্ষণ ছুটে চলার পর চারপাশটা কেমন অন্ধকারে ছেয়ে যায়। স্বনন এতক্ষণ গ-৭ -এর বাসিন্দাদের কথা ভাবছিল। কত সুন্দর ওদের ব্যবহার! জীবনযাত্রাও কত উন্নত! প্রযুক্তিতে কত এগিয়েছে ওরা! জ্ঞানে ও প্রযুক্তিতে আমরা কবে ওদের মতো উন্নত হতে পারব? এমন সুন্দর চিন্তার মগ্নতা ওকে ভেঙে দিলো চারপাশের নিকষ-কালো অন্ধকার। এরই মধ্যে চালকবিহীন স্বয়ংক্রিয় নভোযানটি দ্রুত গতিবেগে ছুটে চলছে তো চলছেই।
স্বনন পাশে বসা খোগোকে উদ্দেশ্য করে বলল, এত অন্ধকার কেন?
খোগো বলল, তোমার কি ভয় লাগছে?
অন্ধকারে খোগোর চোখ-মুখ কিছুই দেখা যাচ্ছিল না। শুধু শব্দ শুনে ও জবাব দিলো, ভয় তো লাগতেই পারে, আমরা কোথা দিয়ে যাচ্ছি?
– মনে হচ্ছে ব্ল্যাকহোলের পাশ দিয়ে।
-অ্যা! বলো কী! মানে সেই ভয়ংকর কৃষ্ণ-গহ্বরের চক্রের মধ্যে আমরা ঢুকে পড়েছি? স্বনন যতটা ভয় পেয়েছিল না, তার চেয়ে দশগুণ বেশি ভয় পেয়ে গেল। কম্পিত স্বরে বলল, এখন উপায়?
-এত ভয় পাচ্ছ কেন? ভয়ের তো তেমন কারণ দেখছি না।
তোমরা তো ভয়কে জয় করেছো কিন্তু আমরা তো মানুষ; আমরা এখনো ভয়কে জয় করতে পারে নি।
-সাহস না থাকলে কোনো কিছু জয় করা সম্ভব হয় না। ভাগ্যক্রমে কৃষ্ণ-গহ্বরে যখন ঢুকেই পড়েছি, তখন এর। দেখে ছাড়ব।
-যদি আমাদের নভোযান ধ্বংস স্তুপে পরিণত হয়?
-হবে না। ব্ল্যাকহোল সম্পর্কে আমাদের পূর্বপুরুষদের ভ্রান্ত ধারণা ছিল। তারা মনে করত এর মধ্যে কিছু পতিত হলেই সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। আসলে এর। কোথায় এখনো কেউ জানে না। ধ্বংস হয় নাকি অন্য কোথাও যেয়ে পৌঁছে তা কেউ এ পর্যন্ত জানতে পারে নি। আর আমাদের নভোযানটি অত্যাধুনিক এবং অনেক শক্তিশালী স্বয়ংক্রিয় একটি নভোযান; কাজেই তেমন কিছু হবে না।
– আমার কিন্তু ভালো লাগছে না।
– মনে সাহস সঞ্চার করো। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল এর রহস্য উম্মোচন করা। আজ ভাগ্যক্রমে যখন ঢুকেই পড়েছি তখন এর শেষ দেখেই ছাড়ব। শেষের কথাটি অত্যন্ত দৃঢ়তার সাথে বলে খোগো।
– কী আজগুবি কথা বলছো তুমি। আমরা কৃষ্ণ গহ্বরের হাত থেকে বাঁচতে পারলে তো?
– দ্যাখো বিজ্ঞানী স্বনন, দিনের পর যেমন রাত আসে, অন্ধকারে পর তেমনি আলো থাকে। আমার দৃঢ় বিশ্বাস এই অসীম অন্ধকারের পর অবশ্যই আমরা আলোর সন্ধান পাবো।
– দেখা যাক। হতাশার সুর স্বননের।
স্বননদের স্বয়ংক্রিয় নভোযানটি কি এক অজানা চৌম্বকীয় আকর্ষণে ছুটে চলছে তো চলছেই। কত সময় ধরে চলছে তার কোনো হিসেব নেই। চারিদিকে আলোকহীন এক অসীম শূন্যতা। নভোযানের ভিতরে এবং বাইরের বাতিগুলোর আলোও শুষে নিয়েছে ব্ল্যাকহোলের এই অজানা শক্তি। এ কেমন স্থান? এ থেকে ওরা নিস্কৃতি
পাবে কীভাবে? নভোযানটি চলতে চলতে এক সময় প্রচ- শক্তিতে বিস্ফোরিত হয়। এর পর কে কোথায় যায় নিকষ কালো মৃত্যুর মতো অন্ধকারে কিছুই বোঝা যায় না।
দুই
স্বননের যখন জ্ঞান ফেরে দেখে- চারিদিকে অন্ধকারে আচ্ছন্ন। কোথাও এতটুকু আলো নেই। কোথায় এসেছে ও। ও কি বেঁচে আছে, না মরে গেছে? শুধু মনে আছে কৃষ্ণগহ্বরের মধ্যে ঢুকে পড়েছিল ওদের নভোযানটি। এরপর প্রচ- গতিতে এক বিস্ফোরণ। নিকষ অন্ধকারের মধ্যে হঠাৎ আলোর ঝলকানি দেখা দিয়ে আবার পূর্বের মতোই ভয়াবহ অন্ধকারে ভরে যায়। হঠাৎ কাছেই কেমন যেন অদ্ভুত ধরনের শব্দ হয়। ও কিছুটা ভয় পেয়ে যায়। তাহলে কি মৃত্যু অতি সন্নিকটে চলে এসেছে? স্বনন মনে সাহস সঞ্চার করে বলে, আশেপাশে কেউ আছেন?
স্বননের কথার কোনোরূপ জবাব আসে না। আসলেই কি সে বেঁচে আছে? নাকি দুঃস্বপ্ন দেখছে ঘুমিয়ে ঘুমিয়ে? গায়ে চিমটি কাটে। নাহ্ জেগে আছে ও। কিন্তু যেখানে শুয়ে আছে, জায়গাটিকে তো কোনো বিছানা মনে হচ্ছে না? বেশ শক্ত একটি জায়গা। শুনেছে মৃত্যুর আগে মানুষকে কঠিন এক অন্ধকারের সম্মুখীন হতে হয়। ওর কি তাই হতে চলেছে? হঠাৎ একটু আলোর আভার দেখা পায়। বিদ্যুৎ চমকের মতো আলোর রশ্মিটুকু একটু দেখা দিয়েই আবার মিলিয়ে যায়। ও আবার উচ্চস্বরে জিজ্ঞেস করে, কেউ কি আছেন?
কিছুক্ষণ পর স্বননের গালে প্রচ- শব্দে একটি চড় অনুভূত হয়। সঙ্গে সঙ্গে দুটি আলোকরশ্মি জ্বলে ওঠে। সে আলোয় দেখে একটি কালো ছায়ামূর্তি ওকে চড় বসাল। ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। আলোক রশ্মি দুটো স্থির না হয়ে নিভছে আর জ্বলছে। ওই মৃদু আলোয় স্বনন দেখে- ৯/১০ ফুটের মতো লম্বা এক কালো রঙের প্রাণী। মুখ কালা কুৎসিত, নিচের পাটির দাঁতগুলো ঠোঁটের উপর দিয়ে বেরনো। অন্যান্য প্রত্যঙ্গগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না। স্বনন শুনেছে মৃত্যুর সময় যমদূত নাকি বিভিন্ন ভয়ংকর আকৃতিতে আসে। ভয়ংকর মূর্তি ধরে অজ্ঞান করে জান কবজ করে। স্বনন এবার ভড়কে যায়। মুখ দিয়ে কথা বেরোতে চায় না। তবু মনে সাহস সঞ্চয় করে বলে, কে আপনি?
আলোকরশ্মি দুটো এবার স্থির হয়ে জ্বলতে থাকে। বলে, আমি এখানকার বাসিন্দা নিশাই।
স্বননের মনে একটু সাহস সঞ্চয় হয়, তাহলে এ যমদূত নয়। একটু রাগত স্বরে বলে, তুমি আমাকে মারলে কেন? – এটাই এখানকার অভ্যর্থনার নিয়ম।
স্বনন একটু অবাক হয়, বলে কী! তারপর শান্তস্বরে বলে, এ জায়গারটির নাম কি?
– এটি ব্লাকহোল নামের একটি গ্রহ।
– ব্লাকহোল কি কোনো গ্রহ?
– হ্যাঁ, কোটি কাটি বছর আগে এটির নাম ছিল ‘হটাহট’ নামের একটি গ্রহ। কিন্তু মধ্যাকর্ষণ শক্তির প্রবল প্রভাবে ‘ব্লাকহোল’-এ রূপান্তরিত হয়।
– শুনেছি, ব্লাকহোল হলো এক কঠিন দূর্গম জায়গা। এখানে যে বস্তু ঢোকে তা আর বেরুতে পারে না।
– তা ঠিক। কিন্তু এখানেও তো আলাদা একটা জগত আছে, যা তোমাদের পৃথিবীর কোনো লোক জানে না।
– কী রকম?
– এটা তো এক সময় একটি গ্রহ ছিল। গ্রহটি ব্লাকহোলে পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে এর বাসিন্দারাও পরিবর্তিত হয়ে যায়।
– বুঝলাম না।
– সে অনেক কথা। তবে এটুকু বলা যায়- আমরা এক সময় তোমাদের মতোই আলোকিত বা দৃশ্যমান ছিলাম। আমাদের গ্রহটিতে অন্ধকার নেমে আসার পর অর্থাৎ ব্লাকহোলে রূপান্তরিত হয়ে আমরাও অন্ধকারের জীবে পরিণত হয়েছি।
– তার মানে তোমাদের অবয়ব আছে ঠিকই কিন্তু পুরোপুরি আমরা দেখতে পারছি না।
– হ্যাঁ।
– তোমাদের সব কিছুর সঙ্গে পৃথিবীর কতটুকু মিল আছে?
– খুব কমই মিল আছে। বরং তোমাদের উল্টোটাই বেশি।
– যেমন… ?
– যেমন তোমাদের পৃথিবীতে দিন আছে, রাতও আছে কিন্তু আমাদের এখানে দিনরাত নেই- শুধুই রাত। কেননা আমাদের এখানে কোনো সূর্য নেই। যেটুকু আবছা আলো পাই তা মহাবিশ্বের সুদূর গ্রহ-নক্ষত্র থেকে আসা।
– তাছাড়া…
– তাছাড়া আমরা যুগ যুগ ধরে অন্ধকারের মধ্যে বসবাস করতে করতে অন্ধকারের জীবই হয়ে গেছি। – বুঝলাম না।
– পরে তোমাকে সব খুলে বলব। এখন চলো তোমাকে আমাদের গ্রহটিকে ঘুরে দেখাই। – কীভাবে দেখবো? সবই তো অন্ধকার।
– অন্ধকারেরও এক প্রকার সৌন্দর্য আছে। তোমাদের পৃথিবীর নিশাচর প্রাণিগুলো যেমন রাত্রিতে দেখে তেমনি আমরাও আমাদের সবকিছু দেখতে পাই। তবে তুমি খালি চোখে এখানকার সব কিছু দেখতে পাবে না; এ জন্য তোমার চোখে এক প্রকারের চশমা লাগিয়ে দিতে হবে- তাহলে তুমি আমাদেরই মতো সবকিছু স্পষ্ট দেখতে পাবে।
নিশাই ওর পকেট থেকে একটি গোলাকৃতির চশমা বের করে স্বননের চোখে লাগিয়ে দেয়। চশমা পরার পর স্বনন সামনে তাকিয়ে দেখে নিশাই ১০ ফুটের মতো লম্বা, মুখম-ল নিগ্রোদের মতো কালো, ছাইরঙের দাঁতগুলোর নিচের পাটি ঠোঁটের উপর দিয়ে বেরোনো। চোখের মণি দুটো জ্বলজ্বল করছে, রাত্রি বাঘের চোখ যেমন জ্বলে। কেউ হঠাৎ করে দেখলে ভয় পেয়ে যাবে।
স্বননকে চুপ থাকতে দেখে নিশাই বলে, চলো, আগে তোমার খাওয়ার ব্যবস্থা করি; তারপর আমাদের গ্রহটিকে ঘুরিয়ে দেখানো যাবে।
তিন
নিশাই খাবারে জন্য স্বননকে একটি প্রান্তরে নিয়ে আসে। নিশাইয়ের মতো অনেকেই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। নিশাই এগিয়ে গিয়ে পলিথিনের মতো একটা কাগজে খাবার নিয়ে আসে। খাবারগুলো স্বননের হাতে দিয়ে বলে, খাও।
স্বনন তাকিয়ে দেখে খাবারগুলো নোংরা এবং উচ্ছিষ্ট ধরনের। পৃথিবীর খাবারের সাথে তেমন মিল না থাকলেও খাবারগুলো কেমন ময়লাযুক্ত, খাবারের মধ্যে বিভিন্ন রঙের ছোট ছোট কীট ঘুরে বেড়াচ্ছে। খাবারগুলো দেখে স্বননের গা ঘিন ঘিন করে বমি বমি ভাব হয়। ও বনবনের হাতে খাবারগুলো ফেরত দিয়ে বলে, এমন নোংরা খাবার আমরা খাই না।
নিশাই বলে, আমরা তো এগুলোই খাই। নোংরা-উচ্ছিষ্ট খাবার খেয়েই আমরা অভ্যস্ত। মৃদু হেসে বলে, তোমরাও কিন্তু খাও।
– না জেনে মিথ্যা বলছো কেন? স্বনন হঠাৎ রেগে যায়।
– রাগছো কেন স্বনন? তোমরাও খাও, তবে স্বীকার করবে না তাই।
– কী যে বলো তুমি। স্বনন শান্তস্বরে বলে।
– তোমাদের আর আমাদের মধ্যে এটাই পার্থক্য। তোমরা সত্য গোপন করো আর আমরা সত্য গোপন করি না।
– ঠিক আছে, আমার আর খেতে হবে না।
– না, তুমি আমাদের মেহমান। তোমার উপযোগী খাবারের আমরা ব্যবস্থা করেছি। এ জন্যে তোমাকে আমাদের ফলমূলের বাগানে যেতে হবে।
নিশাই স্বননকে একটা বিশাল ফলের বাগানে নিয়ে আসে। এখানে নানা ধরনের ফল পেকে টসটস করছে। অধিকাংশ ফলই সাদা আর কালো রঙের। পেয়ারার মতো একটি কালো রঙের ফল দেখে স্বননের ভীষণ খেতে ইচ্ছে করে। বলার সঙ্গে সঙ্গে নিশাই ওকে কয়েকটি ফল পেড়ে স্বননের হাতে দেয়। ফলগুলো দেখতে পেয়ারার মতো মনে হলেও খেতে ডাবের শাঁসের মতো নরম এবং মিষ্টি। দুটো ফল খেয়েই ওর পেট ভরে যায়। বাকী ফলগুলো নিশাইয়ের হাতে দিয়ে বলে, এগুলো তুমি খাও।
নিশাই ফলগুলো ফিরিয়ে দিয়ে বলে, আমরা ফল খাই না। এগুলো তুমিই রেখে দাও, পরে কাজে লাগবে।
– কেন? স্বনন একটু অবাক হয়।
– আমরা তো ওই নোংরা খাবারগুলো খাই।
– তাহলে এগুলো কে খায়?
– এগুলো আমাদের পশুপাখি খায়।
– বলো কী!
– হ্যাঁ।
– চলো এবার আমাদের অফিসে যাওয়া যাক।
– হ্যাঁ চলো।
নিশাই স্বননকে একটি বড় হলরুমের মতো জায়গায় নিয়ে এলো। এখানে কিছু টেবিল আছে কিন্তু চেয়ার নেই। টেবিলের পর কিছু ফাইলপত্রও রয়েছে। কিন্তু কেউ কোনো অফিসিয়াল কাজ-কর্ম করছে না। কেউবা দাঁড়িয়ে দাঁড়িয়ে জটলা করে গল্প করছে, কেউবা দৌড়াদৌড়ি করে বিভিন্ন প্রকারের ইনডোর গেম খেলছে। স্বনন অবাক চোখে চেয়ে চেয়ে দেখে এ সব দৃশ্য। তারপর নিশাইকে উদ্দেশ্য করে বলে, কী ব্যাপার, কেউ তো অফিসিয়াল কাজ-কর্ম করছে না।
নিশাই মৃদু হেসে বলল, এগুলোই ওদের অফিসিয়াল কাজ।
– মানে?
– মানে এভাবেই বিনোদনের মাধ্যমে আমরা অফিসিয়াল কাজ করে থাকি।
– তাহলে দেশ চলে কী করে?
– এক অদৃশ্য শক্তির বলে চলে।
– বুঝলাম না।
– এত জানতে চেয়ো না। আস্তে আস্তে সব বুঝতে পারবে। শুধু এইটুকু জেনে রাখো, তোমাদের দেশের সাথে এত মিল নেই আমাদের এখানে। তবে মিল যা আছে সেটা বুঝতে পারছো না হয় তো।
– যাক বোঝার দরকার নেই; তবে তোমাদের আজব আজব কা-কারখানা দেখতে বেশ ভালোই লাগছে।
– এবার তোমাকে আমাদের রাজদরবারে নিয়ে যাবো, যেখানে গেলে তুমি আরো অবাক হবে।
চার
নিশাই স্বননকে একবারে অন্ধবারাচ্ছন্ন একটি জায়গায় নিয়ে আসে। স্বননের চোখে পাওয়ারফুল আলোক-চশমা থাকলেও তেমন কিছুই দেখতে পাচ্ছে না ও। আবছা আলোয় শুধু পথটুকু দেখা যাচ্ছে। অনেকক্ষণ হাঁটার পর এক বিশাল বাগানের মধ্যে এসে থামল ওরা। বাগাানের মাঝখানে ফাঁকা জায়গা। নিশাই স্বননকে বলল, এটাই আমাদের দরবার হল। স্বনন দেখল কোথাও কোনো চেয়ার পাতা নেই। অদূরে শুধু একটি বড় টেবিল পাতা রয়েছে। দু-একজন করে নিশাইয়ের সমগোত্রীয়রা এসে টেবিলটির সামনে পিছন দিক হয়ে দাঁড়াচ্ছে। ধীরে ধীরে জায়গাটি পরিপূর্ণ হয়ে উঠল।
নিশাই বলল, একটু পরেই আমাদের রাজা মহাশয় আসবেন।
স্বনন একটি কথা চেপে রাখতে পারছিল না। ও বলে ফেলল, তোমাদের চেয়ার কোথায়? কেউ তো বসছে না। নিশাই মৃদু হেসে বলল, আমরা তো কেউ বসি না। তাই চেয়ারের প্রয়োজন হয় না।
স্বনন মনে মনে বলল, তাই তো! এতক্ষণ ও তো ওদের কাউকে বসতে দেখে নি। প্রকাশ্যে বলল, এ রকম মিটিং তোমাদের ক’বার হয়?
-তোমাদের হিসেবে মাসে একবার বলতে পারো।
-এখান থেকেই দেশের সবকিছুর সিদ্ধান্ত নেয়া হয়?
-হ্যাঁ।
হঠাৎ এক বিদঘুটে শব্দ হলো হলো। সবাই টেবিলটিকে পাছা উঁচিয়ে অভিবাদন জানাল। স্বনন দেখল- টেবিলের এক ফুট উঁচুতে একটি আলোকরশ্মি জ্বলজ্বল করে জ্বলছে। নিশাইকে উদ্দেশ্য করে বলল, রাজা মহাশয়কে দেখা যাচ্ছে না যে?
নিশাইও ওদের সবার মতো পিছন দিক হয়ে দাঁড়িয়ে ছিল। স্বননের দিকে একটু ঘাড় ঘুরিয়ে বলল, ওনাকে আমরা কেউ এ পর্যন্ত দেখেনি। উনি অশরীরী।
স্বননের আবার অবাক হবার পালা। কিন্তু তোমাদের তো সবাইকে আমি দেখছি।
-এটাই তো রাজা-প্রজার পার্থক্য। উনি অশরীরী জীবে উত্তীর্ণ হতে পেরেছেন বলেই তিনি শক্তিমান। আর শক্তিমান বলেই তিনি আমাদের রাজা হতে পেরেছেন।
-তোমরা অশরীরী হতে পারো না।
– সে বিদ্যা খুব কম লোকেরই আছে। তবে…
সভাসদগণ!
এক বিকট শব্দের বজ্রকণ্ঠ ভেসে এলো টেবিলের ওখান থেকে। স্বনন বুঝতে পারলো রাজা মহাশয়ের কণ্ঠস্বর এটি। তিনি দরবারে চলে এসেছেন। স্বনন একমনে শুনতে লাগলো রাজামহাশয়ের বক্তব্য :
আমরা অনেক চেষ্টা করেও আমাদের এ গ্রহটিকে আলোকময় করে তুলতে পারে নি। প্রকৃতি আমাদের উপর রুষ্ট। আমরা ক্রমান্বয়ে অন্ধকারের জীবে পরিণত হয়েছি। আমাদের মন-হৃদয় প্রকৃতির প্রভাবেই অন্ধকারময় হয়ে উঠেছে। কাজেই আমরা আরো অন্ধকারে নিমজ্জিত হতে চাই।
স্বনন অবাক হয়ে পাশে পিছনফেরা নিশাইকে কনুই দিয়ে গুঁতো মেরে ইঙ্গিত করল, কী বলছে এসব? নিশাইও একটু ঘাড় ঘুরিয়ে স্বননকে চুপচাপ শুনে যাওয়ার ইঙ্গিত করলো।
আজ আমি শুনতে চাচ্ছি গত এক মাসে কে কতটি ভারাপ কাজ করেছো?
এক প্রতিনিধি বলে উঠল, মহাশয়, আমাদের এলাকায় যারা অভাবগ্রস্ত ছিল-তাদের সবাইকে মেরে ফেলে দিয়েছি। যারা বিছানায় পড়ে মৃত্যুর দিন গুণছিল তাদেরকেও গলা টিপে হত্যা করে আত্মার শান্তি দিয়েছি।
-বাহ! সুন্দর তো! আপনি? আরেক প্রতিনিধিকে উদ্দেশ্য করে বললেন রাজা মহাশয়।
-মহাশয়, আমার এলাকায় যারা আলোর জন্য প্রার্থনা করছিল তাদের সবাইকে মেরে ফেলার -কুম দিয়েছি।
-শুধু -কুম! মেরে ফেলো নি?
-এতক্ষণে হয়তো সব মরে ভূত হয়ে গেছে মহাশয়।
-তোমাকে যে দায়িত্ব দেয়া হয়েছিল? আরেকজনকে উদ্দেশ্য করে বললেন রাজা মহাশয়।
-হ্যাঁ মহাশয়, এখন আমাদের লোকালয় ৯০% মিথ্যে কথা বলছে। আগে ৬০% মিথ্যে কথা বলতো। আর ১০% হলেই আমরা একটা ‘মিথ্যার’ স্বর্ণযুগ চালু করতে পারব।
স্বনন সবার বক্তব্য শুনে হতবাক হয়ে যায়। কী বলছে এসব? সে কোথায় এসে পৌঁছেছে? এতো এক অন্ধকার যুগ চলছে এখানে। এ থেকে এরা কীভাবে আলোর দেখা পাবে?
সভাসদগণ!
রাজা মহাশয়ের কথায় স্বনন আবার বক্তব্য শুনকে মনোযোগী হয়।
-শোনো সবাই। আমরা আরো বেশি বেশি খারাপ কাজ করব। মিথ্যে বলব, এতেই আমাদের মঙ্গল ঘনিয়ে আসবে।
-কী বলছে এ সব! স্বনন আর স্থির থাকতে পারে না। নিশাইকে কনুুয়ের মাথা দিয়ে আবার গুঁতো মারে। নিশাইও পূর্বের মতো ইশারায় স্বননকে চুপ থাকতে বলে।
-তোমরা জেনে রাখো, খারাপ এবং মিথ্যের কোনো বিকল্প নেই। এতে হয়তো দু’একজনের মন খারাপ হতে পারে। কেননা এখনো আমরা ১০০% খারাপ হতে পারিনি। কিন্তু আমাদের উদ্দেশ্য ভিন্ন। বিশ্বজগতের সবকিছুরই পরিণতি আছে। একসময় খারাপ আর মিথ্যাতে যখন দেশ পরিপূর্ণ হয়ে উঠবে তখনই হয়তো আমরা ভালো আর সত্যের দেখা পাবো। রাতের পর যেমন দিনের দেখা মেলে তেমনি আমরা অন্ধকারের পর আলোর দেখা পাবো।
-কী অদ্ভুত যুক্তি! স্বনন মনে মনে ফুঁসতে থাকে। নিশাইকে কনুই দিয়ে খোঁচা মেরে চলে যাওয়ার ইঙ্গিত করে। নিশাই ঘাড় ঘুরিয়ে চুপি চুপি বলে, এই তো, কিছুক্ষণের মধ্যে সভার সমাপ্তি ঘোষণা হবে। সত্যি সত্যি কিছুক্ষণের মধ্যে সভা। হয়ে যায়। স্বনন যেন হাঁফছেড়ে বাঁচে।
পাঁচ
স্বনন নিশাই হাঁটছিল আর কথা বলছিল :
-কী অদ্ভুত যুক্তি! তোমরা তাহলে বিশ্বাস করো এভাবেই মুক্তি পাবে? খারাপের পর ভালো আসবে, মিথ্যের পর সত্যের আগমন ঘটবে। এভাবেই তোমাদের নিস্কৃতি ঘটবে?
-তুমি এত উতালা হচ্ছো ক্যানো? আমরা অনেকেই এ অবস্থা থেকে মুক্তি পেতে চাই না। কেননা, সেই প্রাগৈতিহাসিক যুগে আমাদের এই গ্রহটি হয়তো আলোকময় ছিল। তখন হয়তো ভালোমন্দ উভয়ই ছিল। কিন্তু এখন তো আমরা যুগ যুগ ধরে অন্ধকার আর মন্দতে অভ্যস্ত হয়ে পড়েছি। কাছে ভালোমন্দের পার্থক্য অধিকাংশই বুঝতে পারে না।
-তুমি জানো, এমন একটি গ্রহ আছে যেখানে ভালোমন্দের পার্থক্য বোঝা যায়।
-সে গ্রহের নাম কী?
-সেটা আমাদের পৃথিবী।
-সেখানকার বাসিন্দারা কেমন?
-সেখানকার বাসিন্দা মানে আমাদের মানুষের মধ্যে সত্য-মিথ্যা, ভালো-মন্দ দুটোই আছে।
-তাহলে প্রশিক্ষণের জন্য সেখানে আমাদের যেতে হয়।
-অবশ্যই। আমাদের পৃথিবীতে গেলে তোমরা সত্য-মিথ্যা, ভালো-মন্দের পার্থক্য বুঝতে পারবে।
-তা ঠিক; কিন্তু শুধু ভালো বা সত্য বলে কি কোনো জগত বা গ্রহ আছে?
-হ্যাঁ, ‘মঙ্গল’ নামের একটা গ্রহ আছে।
-সেট কোথায়?
-আমাদের পৃথিবীর পাশেই।
-তুমি এতো সব জানো কী করে?
-আমি অনেক গ্রহে ভ্রমণ করেছি।
-এসব গ্রহে গেলে তো অনেক অত্যাধুনিক নভোযান লাগবে। আমাদের এখানে তো সেগুলো নেই।
-তাই তো; এসব কথা আগে ভাবিনি তো।
-তাহলে কী করা যায়?
-তাহলে তোমার কাছে শুনি, এসব গ্রহের গল্পগুলো। এসব গ্রহের বাসিন্দাদের জীবনযাত্রা,আচার আচরণ ইত্যাদি।
-ঠিক আছে। তবে শোনো আমাদের পৃথিবীর কথা-
আমরা মানুষ জাতি এখানে বসবাস করি। মানুষ ছাড়াও তোমাদের মতো এখানে বিভিন্ন জীবজন্তু অর্থাৎ পশুপাখিও আছে। তারা বোবা-নিরীহ প্রাণি। মানুষরাই এখানে উন্নত জীব। তারা সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে ক্রমান্বয়ে সভ্যতা গড়ে তুলেছে পৃথিবীতে।
-তাহলে তোমরা বেশ পরিশ্রম করো?
-হ্যাঁ। পরিশ্রমের মাধ্যমেই উন্নতির শিখরে পৌঁছানো যায়। তোমাদের মধ্যে এই দিকটা খুব কম। তবে আমরা সব মানুষই পরিশ্রমী নয়। অনেকেই অলস।
-বুঝলাম না।
-আমরা অনেকেই কাজ না করে উন্নতি করতে চাই।
-সেটা কেমন? -যেমন নিজে দায়িত্ব পালন না করে বসে থেকে ঘুষ বা উৎকোচ গ্রহণ করি।
-ঘুষ কী?
-সেটা তোমরা বুঝবে না। তোমাদের সমাজে যেটা প্রচলিত নেই- তাই বুঝানো কষ্টকর। ঘুষ হলো নিজ-দায়িত্ব পালন না করে বসে থেকে অবৈধভাবে টাকা উপার্জন করা।
-ও। না বুঝেই নিশাই বলে এটা ভালো না মন্দ কাজ।
-এটা হলো মন্দ কাজ। আমি বলিনি আমাদের পৃথিবীতে ভালোমন্দ দুটোই আছে।
-আরো ভালোমন্দ সম্পর্কে কিছু বলো?
-তোমরা যেমন বিনা কারণে তোমাদের অনেক সাধারণ জীবকে মেরে ফেলো, আমাদের মধ্যে অনেক সময় সেটা হয়ে থাকে; তবে স্বার্থের জন্যই হানাহানি, খুন-খারাবি বেশি হয়ে থাকে। -এটা তো তোমাদের মন্দ দিক না, এবার ভালো দিকগুলো বলো?
-আমাদের নারী জাতির মধ্যে মায়া-মমতা প্রবল। তারা সন্তানকে পাগলের মতো ভালোবাসে। -পাগল কী?
-ওটা একটা কথার কথা। অর্থাৎ তারা সন্তানদেরকে অত্যন্ত ভালোবাসে।
-নিশ্চয়ই ‘পাগল’ বলে কিছু একটা আছে। আমার শুনতে ইচ্ছে করছে।
-পাগল হলো যে সব মানুষের মাথা খারাপ হয়ে যায় অর্থাৎ বুদ্ধি এলোমেলো হয়ে যায়।
-বুঝলাম না।
-তোমাদের মধ্যে তো কোনো পাগল নেই, তাই বুঝতে পারছো না।
-পাগল কীভাবে হয়?
-যখন মানুষের ব্রেনে অত্যন্ত চাপ পড়ে তখন ব্রেন এলামেলো হয়ে যায়।
-যাক বাঁচা গেল! এদিক থেকে আমরা মুক্ত।
-তোমাদের মধ্যে তো তেমন দুঃখ-বেদনা নেই, তেমন ব্রেনের বিকাশও নেই; কাছেই পাগল হওয়ার কোনো লক্ষণও নেই।
-তা ঠিক। কিন্তু তোমরা পাগল হয়েও এত উন্নতি করলে কীভাবে?
-নিশাইয়ের কথা শুনে স্বনন হেসে ফেলে। বলে, আমাদের মধ্যে তো সবাই পাগল নয়। অল্প কিছু পাগল আছে পৃথিবীতে। তবে কিছু পাগল আছে যাদের পাগলামির কারণে অনেক নতুন জিনিস আবিস্কৃতও হয়েছে। জেনে রেখো পাগলামির সংমিশ্রণ ছাড়া কেউ উন্নতি করতে পারে না। এদের মধ্যে অনেকেই সভ্যতা বিকাশে কমবেশি অবদান রাখছে। বুঝলে… আ-আ-আ…
স্বনন কথা বলছিল আর ঝিঁমুচ্ছিল। নিশাই বুঝতে পারছিল না যে স্বনন কেন এমন করছে। ‘স্বনন এমন করছ ক্যানো?’ বলে নিশাই একটা সজোরে ধাক্কা দিলো।
স্বনন চমকে উঠে বলল, আমার ঘুম আসছে; কালকে আবার বাকিটুকু বলব।
ছয়
পরদিন নিশাই আবার স্বননের রুমে আসলো। ওর খুব ভালো লেগেছে স্বননের গল্পগুলো। কত্ত সব নতুন নতুন কথা! আগে কখনো এমন কথা কল্পনায়ও আসেনি। এ মহাবিশ্ব কত রহস্যময়! কত বিচিত্র প্রাণীই না আছে এ মহাবিশ্বে। আজ সে স্বননের কাছে শুনবে ‘গুড প্লানেট’ বা ‘মঙ্গল গ্রহ’-এর কথা।
স্বনন কীভাবে শুরু করবে ভেবে পাচ্ছিল না। কিছুক্ষণ চুপ থাবার পর বলল, ‘গুড প্লানেট’ মানে ‘মঙ্গল গ্রহ’-এর কথা বলছো?
-হ্যাঁ, ওখানে সব কিছুই নাকি ভালো, মন্দের কোনো লেশ নেই।
-ঠিক বলেছো। মঙ্গল গ্রহের সবকিছুই মঙ্গলজনক। তারা যুগে যুগে সততার সঙ্গে কাজ-কর্ম করে আজ উন্নতির এক চরম শিখরে পৌঁছেছে।
-কেমন?
-তারা কখনো মিথ্যে কথা বলে না। সততার সঙ্গে সবাই নিজ নিজ কাজকর্ম করে থাকে। এটা সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে বংশপরস্পরায় চলে এসেছে।
-তাদের মধ্যে কি অন্যায়-অত্যাচার নেই।
-না নেই। ওখানে মিথ্যে বলা সম্পূর্ণ নিষেধ। আর এ কারণেই ওখানে কোনো অন্যায়-অত্যাচার নেই।
-তারা এখন কেমন উন্নত প্রাণী?
-তারা এতই উন্নতির চরম শিখরে পৌঁছিছে যে, শুনলে রূপকথা গল্পের মতো শোনাবে।
-বলো, শুনতে ইচ্ছে করছে।
-মনে করো, তারা ইচ্ছে করলে মহাবিশ্বের যে কোনো গ্রহে অতি অল্পসময়ে যেতে পারবে-এমন অত্যাধুনিক নভোযান তৈরি করেছে। সত্যি কথা বলতে কি জানো, ওরা কিন্তু এ গ্রহের আদি বাসিন্দা নয়। -আগে ওখানে কারা ছিল?
-আগে ছিল রোবট ও মানবজাতি। তবে তারাও এ গ্রহের আদি বাসিন্দা নয়। রোবট আর মানবজাতির মধ্যে এক ভয়াবহ যুদ্ধে সবাই নিশ্চিহ্ন হয়ে যায়। এরপর উন্নত গ্রহের জীবরা গিয়ে ওখানে বসতি গেড়ে প্রভূত উন্নয়ন সাধন করে।
-তারপর?
-তারপর আর কী, ওরা সততা আর মেধা দিয়ে নিজেদেরকে উন্নত থেকে উন্নততর জীবে পরিণত করেছে। -আর?
আরো অনেক কথা বলার আছে ওদের সম্পর্কে, বলতে বলতে হয়তো একটা উপন্যাসই হয়ে যাবে। -উপন্যাসটা আবার কী?
-কী মুশকিল! এটা একটা উপমা দিলাম আর কী।
-তবুও এ সম্পর্কে একটু বলো।
-মূলত উপন্যাস হলো মানুষেরই একটা লিখিত জীবনকাহিনী।
-ও আচ্ছা। ওদের সম্পর্কে আবার বলো।
-ওরা রোগ-ব্যাধি জয় করে দীর্ঘায়ু হয়েছে। অমরত্বের সন্ধানে গবেষণা করছে।
-আর কী কী গুণ আছে ওদের?
-মনে করো, ওদের একটি জিনিস প্রয়োজন হচ্ছে, তা ওরা নড়াচড়া না করে রিমোটের মতো একটি যন্ত্র দিয়ে মুহূর্তের মধ্যে হাতের মুঠোয় নিয়ে আসছে। ওদের এখন খুব একটা দৌড়াদৌড়ি করে কাজ করতে হয় না। ওরা এখন বিভিন্ন ধরনের যন্ত্রপাতির সাহায্যে কাজ করে থাকে। এসব যন্ত্রপাতিকে ছোট ছোট রোবটও বলা যায়।
-রোবট কী? -রোবট হলো যন্ত্রপ্রাণি, যা ঈশ্বরের সৃষ্টি নয়। মানুষ বা মানুষ জাতীয় উন্নত প্রাণীর সৃষ্টি।
-আমরা তাহলে তো অনেক পিছিয়ে আছি।
-হ্যাঁ, তোমাদের সভ্যতা নি¤েœর দিকে ধাবিত হচ্ছে।
-এ থেকে নিস্কৃতির উপায় কী?
-এ থেকে নিস্কৃতির একমাত্র উপায় হলো ব্লাকহোলকে পুনরায় গ্রহে রূপান্তরিত করা।
-সেটা কীভাবে সম্ভব?
সেটা মানুষ বা অন্য কোনো গ্রহের উন্নত প্রাণী দ্বারা পরিবর্তন করা প্রায়ই অসম্ভব। একমাত্র মহাজাগতিক বিপর্যয় ঘটলে হয়তো এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারো।
-মহাজাগতিক বিপর্যয় তো একমাত্র প্রকৃতি বা আল্লাহর ইচ্ছা ছাড়া হবার নয়। তোমাদের মঙ্গলের উন্নত প্রাণীরা পারবে না। নিশাই একটু মনমরা হয়ে বলে।
-বোধহয় পারবে না। তবু গিয়ে শোনা যেতে পারে। কথাটি বলেই স্বননের মনটা হঠাৎ করে খারাপ হয়ে যায়। এতক্ষণ গল্পে গল্পে ওর পৃথিবীতে ফেরার চিন্তা মাথায়ই ছিল না। ও মনমরা হয়ে বলল, আমি পৃথিবীতে যাবো কী করে?
-আমাদের এখানে তো তেমন কোনো উন্নত যান নেই যে তোমাকে পৃথিবীতে পৌঁছে দেবো। নিশাইও ভারাক্রান্ত মন নিয়ে বলল। একটু থেমে বলল, তোমার নভোযানে আর কেউ ছিল?
-হ্যাঁ, আমরা দু’বন্ধু ছিলাম আমি আর খোগো।
-ওর সাথে যোগাযোগ করতে পারো, যদি ও কোনো সাহায্য-সহযোগিতা করতে পারো।
-ও বেঁচে আছে কিনা জানি না। তবুও দেখা যাক। স্বনন পকেট থেকে ইথারযন্ত্রটি বের করে বার কয়েক চেষ্টা করতে থাকে কিন্তু ও পাশ থেকে কোনো সাড়া পাওয়া যায় না। মনমরা হয়ে নিশাইয়ের দিকে তাকিয়ে বলে, হয়তো ও বেঁচে নেই, মরে গেছে।
-মন খারাপ করো না স্বনন। নিশাই সান্তনা দেয়। কিছুক্ষণ পর আবার চেষ্টা করে দেখো।
-তা হয়তো দেখবো খন। কিন্তু আমি আমি কীভাবে ফিরে… স্বননের চোখে অশ্রুতে টলমল করে।
-কেঁদো না স্বনন। উপায় একটা হবেই। নিশাই সান্তনা দেয়। তুমি আর একবার একটু চেষ্টা করে দেখো না।
-ঠিক আছে। স্বনন আবার ইথারযন্ত্রটি মুখের সামনে ধরে কথা বলার চেষ্টা করে কিন্তু যন্ত্রটি থেকে শুধু গোঁ-গোঁ আর বোঁ-বোঁ শব্দ হতে থাকে। স্বনন রাগ করে যন্ত্রটি ঢিল মেরে মেঝেতে ফেলে দেয়। ফেলে দেবার পর পরই মনে হয় একটি তো মেসেজ পাঠানো যায়। ও যদি বেঁচে থাকে তবে নিশ্চয়ই রিপ্লাই আসবে। চেষ্টা করে দেখা যাক-মনে মনে বলে স্বনন সংক্ষেপে মেসেজ লেখে :
খোগো,
তুমি কোথায় আছো? আমি ব্লাকহোলে আটকে আছি। তুমি যদি আমাকে উদ্ধার করে পৃথিবীতে নিয়ে যেতে পারো তবে আমি বেঁচে যেতাম।
ইতি-স্বনন।
মেসেজটি পাঠানোর পর যন্ত্রটি পকেটে রাখতে রাখতে অশ্রুসিক্ত চোখে স্বনন নিশাইকে উদ্দেশ্য করে বলে, আমার বুঝি আর ফেরা হলো না। তোমাদের এখানেই বুঝি সারাজীবন কাটাতে হবে।
-মনখারাপ করছো ক্যারো স্বনন। আমাদেরও বিনোদনের জাায়গা আছে, ওঠো বেড়িয়ে আসি।
সাত
স্বনন ও নিশাই হাঁটতে হাঁটতে একটি পার্কের মতো জায়গায় এসে থামে। স্বননের কাছে মনে হয় এটা কোনো সাফারি পার্ক। বিভিন্ন প্রজাতির জীবজন্তুগুলো স্বাধীন ভাবে ঘুরে বেড়াচ্ছে। পৃথিবীর জীবজন্তুর সাথে এদের চেহারার তেমন মিল নেই। তবে বাঘ বা সিংহের মতো দু-একটা প্রাণী দেখা যাচ্ছে।
নিশাই স্বননকে ভিতরে হাত ধরে টেনে নিয়ে বলে, এসো, পশুগুলোকে খাবার দিয়ে আদর করি। ও একটি বাঘের মতো প্রাণীর সামনে গিয়ে দাঁড়ায়। জীবজন্তুগুলো পৃথিবীর জীবজন্তুর চেয়ে অনেক লম্বা-চওড়া। নিশাই একটি বাঘ জাতীয় ডোরাকাটা প্রাণীর মুখের সামনে একটি ফল ধরে বলে, খাও সোনা, খাও।
স্বনন অদূরে দাঁড়িয়ে নিশাইকে লক্ষ্য করছিল। নিশাই ওকে ডাকতেই চমকে বলে, আরে তোমার ভয় করছে না। দেখে তো মনে হচ্ছে হিং¯্র প্রাণী এগুলো।
নিশাই হেসে ওঠে ওর কথায়। বলে, আমাদের এখানে কোনো হিং¯্র প্রাণী নেই। সবাই নিরীহ প্রাণী। দেখছ না কেউ কাউকে আক্রমণ করছে না। আমরা একে অপরের ক্ষতি করলেও আমাদের প্রাণীগুলো এদিক দিয়ে অনেক ভালো। তারা সবাই এক সাথে মিলেমিশে থাকে।
কথা শুনে প্রথমে স্বনন একটু অবাক হলেও পরে চিন্তা করে পৃথিবীর কোনো বৈশিষ্ট্যের সাথেই তেমন এদের মিল নেই-এটাই স্বাভাবিক। ও এগিয়ে গিয়ে নিশাইয়ের পাশে দাঁড়ায়। হাত দিয়ে প্রাণীগুলোকে আদর করতে যাবে এমন সময় ইথারযন্ত্রটি বেজে ওঠে।
স্বনন একটু সরে এসে ইথারযন্ত্রটি রিসিভ করতেই ওপাশ থেকে খোগোর কণ্ঠস্বর শোনা যায়। স্বনন খুশিতে নেচে ওঠে। বলে, খোগো তুমি কেমন আছো? কোথা থেকে কথা বলছো।
-একরূপ আছি। আমি ‘ইউনিভার্সাল’ নামক এক মহাকাশ স্টেশন থেকে কথা বলছি। -তুমি ওখানে কীভাবে গেলে?
-আমাদের নভোযানটি ধ্বংস প্রাপ্ত হলে আমি একটি ধ্বংসাবশেষের সঙ্গে ভাগ্যক্রমে এই স্টেশনের কাছাকাছি আসলে ওখানকার রোবট বিজ্ঞানীরা চৌম্বকীয় শক্তির বলে আমাকে উদ্ধার করে। পড়ে এখানকার ডাক্তারদের চিকিৎসায় ও বিজ্ঞানীদের সেবায় আমি সেরে উঠি। -আমাকে তুমি এখান থেকে নিয়ে যেতে পারবে?
-হ্যাঁ। এখানে মহাবিশ্বের অনেক অত্যাধুনিক নভোযান এসে নোঙর করে। ব্লাকহোলে যাবার মতো অন্ধকার রশ্মিযুক্ত একটি রূপান্তরিত নভোযানে করে তোমাকে নিয়ে আসবো। -তাই নাকি! কবে, কখন? স্বনন খুশিতে আত্মহারা হয়ে যায়।
-এই তো কিছু সময় পরেই।
কথা। করে নিশাইকে সব কথা খুলে বলে স্বনন। শুনে নিশাইও খুশি হয়। কিন্ত পরক্ষণেই মনমরা হয়ে বলে, সত্যি তুমি চলে যাবে বন্ধু?
-হ্যাঁ। একটু পরেই খোগো নভোযান নিয়ে আসবে।
-আমাদের কী হবে?
-তোমাদের উদ্ধারের জন্য আমরা উন্নত গ্রহের সঙ্গে যোগাযোগ করব। তবে ঈশ্বরকে ডাকো তিনি হয় তো একদিন তোমাদের বিপদ মুক্ত করবেন।
কথা বলতে বলতে স্বনন দেখে- আলোর গতিতে একটি ধোঁয়ার কু-লী এসে স্বননদের অদূরে স্থির হয়। ওখান থেকে একটা স্পেসশিপ ধীরে ধীরে দৃশ্যমান হয়। ভিতর থেকে ক্ষীণদেহী খোগো বেরিয়ে আসে। কাছে আসতেই স্বনন নিশাইকে খোগোর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বেশিক্ষণ সময় না নিয়ে স্বনন ও খোগো নিশাইয়ের কাছে থেকে বিদায় নেয়। স্পেসশিপটি আবার ধোঁয়ার কু-লী পাঁকিয়ে আলোর গতিতে উপরে উঠে যায়। নিশাই একদৃষ্টে সেদিকে তাকিয়ে থাকে।

ব্যাঙ রাজপুত্র

অনেক দিন আগে জঙ্গলে একটা জলাধার ছিল। ওই জলাধারে প্রচুর জলজ উদ্ভিদ, শাপলাফুল ফুঁটে থাকত। আর জঙ্গলের যত ব্যাঙ আছে সবাই ওই জলধারে বাস করত। একটা না, দুটো না প্রচুর ব্যাঙ। ছোট খাটো একটা ব্যাঙ রাজ্য। ব্যাঙের রাজ্যে রাজা আছেন একজন। রাজা মানে হইচই ব্যাপার। রাজা ব্যাঙ্গু আর তার সাত রাণী। রাজা ব্যাঙ্গু সারাদিন রাজকাজে ব্যস্ত থাকতেন। রাণীমারা আর কী বলব। কাজ নেই কাম নেই কারণ প্রাসাদে প্রচুর দাসীবাদী। তাই তো পানের খিলি মুখে পড়ে ঠোঁট লাল করে বাগানে বসে বসে গল্প করতেন আর অকারণেই খিলখিলিয়ে হাঁসতেন। যাক বাবা সে কথা, সাত রাণী একে একে ব্যর্থ হলেন। রাজার একটি ছেলে সন্তান চাই। সে হবে ব্যাঙ রাজ্যের ভবিষ্যৎ রাজা। ব্যাঙ রাজপুত্রের স্বপ্ন দেখতে দেখতে একে একে রাজা সাত রাণী ঘরে আনলেন। কারও সন্তান হল না। রাজা ব্যাঙ্গু সবসময় মন খারাপ করে বসে থাকতেন। কী করবেন। অনেক বদ্দি-কবিরাজ আসলো অন্যান্য ব্যাঙ রাজ্য থেকে। সবাই ব্যর্থ হয়ে ফিরে যেতে লাগল। অবশেষে প্রতিক্ষার অবসান ঘটল। আটতম রাণী কলাবতী সন্তান জন্ম দিলেন। এদিকে সাত রাণী হিংসায় জ্বলে-পুরে ছাঁই। ব্যাঙ রাজপুত্র হাসি আনন্দে বড় হতে লাগল।

দুই
ব্যাঙ রাজপুত্র বলে কথা। ব্যাঙ মন্ত্রী, ব্যাঙ সেনাপতি সবাই রাজপুত্রকে ভয় করেন। তার মন যুগিয়ে চলেন। অবশ্য ব্যাঙ রাজপুত্র সেটা বুঝতে পেরে মুচকি হাসে। একদিনের কথা, সাত রাণী মিলে ষড়যন্ত্র করল, যে করেই হোক মা ও ছেলেকে তারা এরাজ্য থেকে বিতারিত করবে। সাত রাণী তাই সারাদিন রাজা ব্যাঙ্গুর কানে এটা সেটা শুনিয়ে বেড়ান। অবশ্য রাজা ব্যাঙ্গু তাতে বিরক্ত হন না বরং আগ্রহ বাড়তেই থাকে তার। কী জানি হতে পারে। এরা এক একটা ডাইনী কি না। যাক সে কথা। রাণী মা কলাবতী ঘরে বসে আছেন। বসে বসে ছেলের জন্য উল দিয়ে লাল একটা কোট তৈরি করছেন। রাজপুত্র মাকে দেখে ম্লান হাসি দিয়ে বলে, “মা তুমি কি একটু বিশ্রামও করবে না? সারাক্ষণ খালি কাজ আর কাজ”। রাণী ব্যাঙ্গি অর্থ্যাৎ কলাবতী হেসে ফেললেন। বললেন, “না রে খোকা। আমি তোর সাত রাণী মার মতো পান খেয়ে বেহায়ার মতো খালি দাঁত বের করে হেসে বেড়াই না। ওদের কোনো কাজ নেই। তুই বলত খোকা, কাজ না থাকলে কেউ কী তার যোগ্যতা প্রমাণ করতে পারে?” ব্যাঙ রাজপুত্র মন খরাপ করে বলে, “তাই যদি হয় তাহলে বাবা সাত মায়েদের আজেবাজে কথায় কেন কান দেয়?” রাণী কলাবতী সব বুঝিয়ে বললেন ছেলেকে। ব্যাঙ রাজ্য আজ সাত রানীর ষঢ়যন্ত্রের শিকার। মন্ত্রী মশাই, সেনাপতী সবাই ওদের কথায় উঠে বসে। রাণী কলাবতী ছেলেকে বললেন, “শোন বাবা, তোর বয়স অনেক কম। আর সাত রাণী চায় না আমরা এ রাজ্যে থাকি। তাছাড়া তুই ভবিষ্যতে সিংহাসনে বসবি এটা ওরা চায় না। থাক সে কথা। বলত কোটটা কেমন হয়েছে? আগামী জন্মদিনে তোর বয়স ১৫ তে পূর্ণ হবে আর আমি এটা তোকে সেদিন উপহার দিব। খুব মজা হবে তাই না?” ব্যাঙ রাজপুত্র মৃত্যুঞ্জয় খুশি হয়ে বলে, “হ্যাঁ মা তাই”।
তিন
সকাল থেকেই ব্যাঙ রাজ্য উৎসবের আনন্দে মুখরীত। কারণ আজ ব্যাঙ রাজপুত্র মৃত্যুঞ্জয়ের ১৫তম জন্মবার্ষিকী। রাজ প্রাসাদ, বাগানবাড়ী, পুকুর পাড় সব আলোতে ঝলমল করছে। প্রাসাদ নতুন করে রঙ করা হয়েছে। শহর থেকে আনা হয়েছে জন্মদিনের বিশাল কেক। আট রাণীরা নতুন জামদানী শাড়ি, গহনা পড়ে পান খেয়ে ঠোঁট লাল করে বেড়াচ্ছেন। যদিও সাত রাণী মনে মনে হিংসায় জ্বলে যাচ্ছেন। মন্ত্রী, সেনাপতি ও অন্যান্য রাজ কর্মচারীরা তাদের বাচ্চা ও স্ত্রীদের সাথে নিয়ে এসেছেন। মৃত্যুঞ্জয়ের ঘরটা বিভিন্ন লতাপাতা ফুল ও বেলুন দিয়ে সাজানো হয়েছে। বিভিন্ন রঙের মোমবাতি জ্বলছে। বিভিন্ন ব্যাঙ্গরাজ্য থেকে রাজা ও রাণীমারাও এসেছেন। সবাই ব্যাঙ রাজপুত্রের জন্য বিভিন্ন দামীদামী উপঢৌকন নিয়ে এসেছেন। শহর থেকে বিভিন্ন ব্যাঙ কণ্ঠশিল্পীরা এসেছেন গান গাওয়ার জন্য। গোটা ব্যাঙ্গ রাজ্যে উৎসব চলবে সাত দিন ধরে। ব্যাঙ্গ শিশুরা ঘ্যাঙর ঘ্যাং শব্দে জন্মদিনের গান গাইতে লাগল। অবশেষে মৃত্যুঞ্জয় কেক কাটল। প্রথম সে তার বাবা রাজা ব্যাঙ্গু ও তার আট রাণীমাকে কেক খাওয়ালো। তারাও রাজপুত্রকে কেক খাইয়ে দিলেন। কেক কাটা পর্ব শেষ। এবার অভর্থনা ব্যাঙ উপস্থাপক ঘ্যাঙর বলে উঠলেন, “প্রিয় ব্যাঙ রাজ্যবাসী আমাদের প্রিয় রাজপুত্র মৃত্যঞ্জয়ের আজ জন্মদিন। আর কেক কাটা পর্ব শেষ। এবার উপস্থিত মেহমানদের উদ্দেশ্যে গান গাইবেন ঘ্যাচাং শহরের বিখ্যাত কণ্ঠশিল্পী ঘ্যাঙ্গী ও তার দল।” সবাই আনন্দে করতালী দিতে লাগল। কণ্ঠশিল্পী ঘ্যাঙ্গী গান শুরু করলেন,
ঘ্যাং…ঘ্যাং…ঘ্যাং,
রাজপুত্র ব্যাঙ,
সাত রাণী ব্যর্থ হলো,
কলাবতীর ছেলে হলো,
ব্যাঙ রাজা চমকে গেল।
ঘ্যাং…ঘ্যাং…ঘ্যাং…
রাজপুত্র ব্যাঙ্গ।
সাতজনের চক্রান্ত
রাজপুত্র ও আক্রান্ত
দেশ ছেড়ে পালিয়ে
কোথায় যাবে ব্যাঙ
ঘ্যাং…ঘ্যাং…ঘ্যাং….।
গান শেষ হলো। রাজা ব্যাঙ্গু সাত রাণীর দিকে তাকালেন। সাত রাণী রাজাকে দেখে ঢোক গিলল। ভয়ে সাত রাণী মুরমুরি অবস্থা। অভর্থনা পর্বে উপস্থিত সকলের উদ্দ্যেশে রাজা ব্যাঙ্গু ভাষণ দিলেন।
চার
দেখতে দেখতে ১০টা বছর কেটে গেল। ব্যাঙ রাজপুত্র মৃত্যুঞ্জয় ২৫ বছরে পা দিলো। এখন সে তাগড়া জোয়ান। রাজা ব্যাঙ্গুর সময় হয়েছে অবসর নেয়ার। আর ব্যাঙ রাজপুত্রকে সবকিছু বুঝিয়ে দেয়ার। এদিকে এর মধ্যেই ব্যাঙরাজপুত্র প্রজাদের প্রিয়মুখ হয়ে উঠেছে। শুধু কী ব্যাঙ? না কাঁকড়া ও জলজ পোকারাও মৃত্যুঞ্জয়ের সততা, সরলতা আর সাহসের নজির দেখে মুগ্ধ। এদিকে সাত রাণী চুপি চুপি পার্শ্ববর্তী শত্রুরাজ্যের সাথে হাত মিলিয়েছে। যার পরিণতি যুদ্ধ। ভয়ানক রক্তক্ষয়ী যুদ্ধ। ব্যাঙ সেনাবাহিনী অস্ত্রশস্ত্রে সজ্জিত। কাঁকড়া আর জলজ পোকারাও দলবেঁধে যুদ্ধে অংশগ্রহণ করেছে। তিন দিনের মধ্যেই রাজা শংখরাজ ও তার বাহিনী নিয়ে ব্যাঙ রাজ্যে আক্রমন শুরু করল। তারা গোটা রাজ্যে হত্যা, অগ্নিকা- শুরু করে দিলো। রাজা সেনাপতির দায়িত্ব দিলেন ব্যাঙ রাজপুত্রকে। যুদ্ধে রাণীমা কলাবতীও যোগ দিলেন। ব্যাঙ রাজপুত্র মৃত্যুঞ্জয়ের হাতে মৃত্যুবরণ করলো রাজা শংখরাজ। শত্রুপক্ষ ব্যাঙ, কাঁকড়া ও পোকাদের সাথে পেরে উঠল না । সবাই জান নিয়ে পালিয়ে গেল। অবশেষে রাজা ব্যাঙ্গুর কাছে সাত রাণীর চক্রান্ত ফাঁস হয়ে গেল। রাজা সাত রাণীর জন্য শাস্তির ব্যবস্থা করলেন। কিন্তু ব্যাঙ রাজপুত্র তা মানলো না। সে তার সাত মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করল ব্যাঙ আদালতে। অবশেষে সাত রাণীমা ত দের ভুল বুঝতে পেরে শর্ত দিলো,তারা আর কখনো এমনটা করবে না। ব্যাঙ আদালত তাদের আবেদন মঞ্জুর করল। সাত রাণী নির্দোষ সাবস্ত হলো। এবার রাজার পালা। তিনি সাত রাণীকে শর্ত দিলেন, যদি তারা পুনরায় এ রকম করে কিংবা করার চেষ্টা করে তাহলে তিনি তাদের মৃত্যুদ- কার্যকর করবেন।
পাঁচ
মহাধুমধামে ব্যাঙ্গ রাজপুত্রের সিংহাসনে অভিশেখ ঘটল। সিংহাসনের আহরণ করার পূর্বে রাজপুত্র তার বাবা ও আট মাতার পা ছুঁয়ে আর্শিবাদ নিলো। রাজা ব্যাঙ্গু নতুন রাজাকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে আট রাণীমাসহ তীর্থভ্রমণে বের হলেন। এভাবে কেটে যাচ্ছিল বছরগুলো। নতুন রাজা ব্যাঙ রাজ্যের উন্নয়নে সব ধরনের ব্যবস্থা নিলেন। শিশুদের জন্য বিদ্যালয়, খেলার মাঠ, ব্যাঙ হাসপাতাল নির্মাণ, রাস্তাঘাট মেরামত করলেন। ব্যাঙ সেনাবাহিনীকে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত করলেন। বেকার ও গরিব ব্যাঙদের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন। রাজ্য এতটাই উন্নত আর সমৃদ্ধশালী হলো যে, আশেপাশের ব্যাঙরাজ্যগুলো এই রাজ্যকে সমীহ করে চলতে লাগল। দু’বছর পর রাজা ও রাণীমারা রাজ্যে ফিরলেন। অনেকদিন পিতা মাতাদের না দেখে রাজা রাজপুত্র সবসময় মন খারাপ করে থাকতেন। কিন্তু তারা ফিরে আসতে রাজা যেন প্রাণ ফিরে পেলেন। মহাধুমধুামে রাজ্যবাসী রাজা ও রাণীমাদের বরণ করে নিলো।
ছয়
রাজা ব্যাঙ্গু, রাণী কলাবতী ও সাত রাণীর সাথে বৈঠকখানায় বসেছেন। উদ্দেশ্য একটাই। নতুন রাজা মৃত্যুঞ্চয়কে ভালো দেখে বিয়ে দেয়া। কারণ তাদের বয়স হয়েছে। তাড়াতাড়ি নাতী-নাতনীর মুখ দেখতে চান তিনি। কিন্তু‘ কী মুসকিল। যোগ্য রাজকন্যা পাবেন কই? পাশের সব রাজ্যে ঢোল পিটিয়ে দেয়া হলো। নতুন রাজা মৃত্যুঞ্জয়ের জন্য সুন্দরী গুণবতী কন্যা চাই। যে কি না হবে ব্যাঙ রাজ্যের ভবিষ্যৎ রাজমাতা। বিভিন্ন ব্যাঙ রাজ্যে লোক পাঠানো হয়েছে মেয়ে দেখার জন্য। কিন্তু রাজা ব্যাঙ্গুর পছন্দ হচ্ছে না। রাজপুত্র মাদের সাফ সাফ জানিয়ে দিয়েছে তারা যেটা সিদ্ধান্ত নিবেন সেটাই তিনি মেনে নেবেন। অবশেষে ঘটক হরিপদ কাঁকড়া জানালেন পাশের রাজ্য ঘ্যাংয়ের রাজকন্যা মনিমালার কথা। ব্যাঙরাজপুত্র মৃত্যুঞ্চয়ের সাথে বেশ মানাবে।

সাত
অবশেষে বিয়ে ঠিক হলো। মহাধুমধামে বিয়ে শুরু হলো। বিভিন্ন রাজ্য থেকে রাজারা নতুন দম্পতির জন্য নানা রকম সোনা গহনা, হিরে জহরত উপঢৌকন পাঠালেন। সাত দিন ধরে দুই রাজ্যে উৎসব চলবে। হাতিশালের হাতি, ঘোড়াশালের ঘোড়া দিয়ে শোভাযাত্রা করে রাজপুত্র হাতির পিঠে চরে কনের বাড়িতে গেলেন। জলজ পোকারা আনন্দে গান গাইতে লাগল। অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন রাজপুত্র ও রাজকন্যা মনিমালা। বরযাত্রীদের অভ্যর্থনা ও খাওয়া দাওয়াপর্ব শেষ হলে সকাল সকাল তারা কনে নিয়ে ঘ্যাচাং রাজ্যের উদ্দেশ্য রওনা দিলেন। রাজা ধীর্তরাজ ও রাণী মিথিলা কেঁদে একমাত্র মেয়ে মনিমালাকে বিদায় দিলেন। সন্ধ্যার মধ্যে তারা ঘ্যাচাং রাজ্যে পৌঁছলেন। নতুন রাজা ও রাণীকে বরণ করে তাদের কক্ষে নিয়ে যাওয়া হলো।
আট
সুখেই দিন কেটে যাচ্ছিল ব্যাঙরাজ্যের। নতুন রাজার নতুন যুবরাণী মনিমালা। কথায় যেন মুক্ত ঝড়ে। মনিমালা ইতিমধ্যেই আট রাজমাতার ও রাজা ব্যাঙ্গুর মন জয় করে ফেলেছে। রাজ্যবাসীর চোখের তারা যুবরাণী মনিমালা। যুবরাজ মৃত্যুঞ্চয় সারাদিন রাজ কার্য্য সম্পাদন করে বিকেলে বাগানে যুবরাণী মনিমালার সাথে সন্ধ্যা পর্যন্ত গল্প করে কাটান। রাতে সবাই একসাথে রাতের খাবার খায়। মনিমালার নিজ হাতের রান্না। রাজা ব্যাঙ্গু তো আঙুল চাটতে থাকেন। কিছু দিন পর সংবাদ এলো রাজা ধীর্তরাজ ও রাণীমা মিথিলা মেয়েকে দেখতে আসছেন। খবর শুনে মনিমালা তো আনন্দে আতœহারা। কতদিন মা-বাবাকে দেখি না। মা সময়মতো খায় তো? নাকি শুধু বাবার সাথে আমার গল্পই করে, করবেই তো। একমাত্র মেয়ে তাদের। রাজা ধীর্তরাজ ও রাণীমা মিথিলা এলেন। তাদের রাজকীয় সংবর্ধনা দেয়া হলো। তিন দিন তিন রাত থেকে তারা বিদায় নিলেন। আর রাজা ব্যাঙ্গু ও আট রাণীমাকে তাদের রাজ্যে নিমন্ত্রন জানালেন। মা-বাবার বিদায় যুবরাণী মনিমালার মন খারাপ হয়ে গেল। যেন সে কেঁদেই ফেলবে। রাণী মিথিলা মেয়েকে বুঝালেন, বিয়ের পর স্বামীর ঘর হলো মেয়েদের আসল ঠিকানা। তারা বিদায় নিলো। মনিমালা শুধু তাকিয়ে রইল।

রাজা দেখার শখ

এক বনে বাস কররো এক বনো মহিষ ও তার স্ত্রী। তারা দুজন বেশ সুখেই দিন কাাঁচ্ছিল। সংসারের সুখ দুঃখের কথা দুজন ভাগাভাগি করে বছর দুই পার হয়ে গেলো। হঠাৎ আনন্দের সংবাদ এলো। মহিষীনির বাচ্চা হবে। শুনে মহিষ খুশিতে আপ্লুত। মাস ছয়েক পর মহিষ ছানা জন্ম নেয়। বনো মহিষ মহিষীনি সে কি খুশি নিজের সন্তান কোলে নিয়ে। এভাবেই সুখে কেটে যাচ্ছিল তাদের দিন গুলো। ছোট মহিষ ছানা ও ধীরে ধীরে বড় হতে লাগলো। দিন যায় মাস যায় বছর যায়, এবং এভাবেই কেটে যায় দুবছর। মহিষ পরিবারের। মহিষ ছানা এখন অনেক বড় হয়ে গেছে। বাবা মাকে ছাড়া নিজে নিজেই বনের মাঝে ঘুরে ঘুরে সবুজ ঘাস খেতে শিখেছে। তাই বনো মহিষ ও তার স্ত্রী এখন বেশ চিন্তিত থাকে। না জানি তাদের বুকের ধন মহিষ ছানাটি ঘাস খেতে খেতে কোনদিন বাঘের সামনে গিয়ে পড়ে। এই চিন্তায় তাদের রাতে ঘুম ও ভালো ভাবে হয় না। তাছাড়া তারা মহিষ মহিষীনি এখন বৃদ্ধ প্রায়।

প্রতিদিনের মতো আজও সন্ধ্যায় বাড়ি ফিরে এলো মহিষ ছানা। এসে তার বাবা ও মাকে বলতে লাগলো সে কোথায় কোথায় গিয়েছিল ঘাস খেতে। এবং সে কি কি দেখেছে এ বনের অজানা জায়গায়।
আজ সে বনের উত্তর পাশে ঘাস খেতে গিয়েছিল। কিন্তু সেখানে সে শুধু মৃত পশুদের কঙ্কাল দেখতে পেয়েছে।
কথাটি শুনে বনো মহিষ ও তার স্ত্রী ভরকে যায়। আর সন্তানকে বুকে টেনে জরিয়ে ধরে বলে,বাবা ওদিকে আর কখনো কোনদিন ঘাস খেতে যাসনে। তাদের এমন শাসন দেখে মহিষ ছানাটি জিজ্ঞেস করে। বাবা ও মা বলো না বনের ওদিকে কি আছে? মহিষের স্ত্রী বলে ওদিকে বাঘ থাকে। আচ্ছা মা বাঘ কে? আবার জিজ্ঞেস করে মহিষ ছানাটি। মা উত্তর দেন বাঘ হচ্ছেন আমাদের এ বনের রাজা। মহিষ ছানা কথাটি শুনে খুবই আনন্দিত হলো। এবং বাবা ও মাকে বললো বনের আবার রাজা আছে নাকি? আর যদি থেকে থাকে তাহলে আমি তাকে দেখতে চাই? এটা আমার শেষ কথা।

মহিষ ছানার কথা শুনে মহিষ ও তার স্ত্রী খুবই চিন্তিত হয়ে পড়লো। কিভাবে বুঝাবে তাদের সন্তানকে বনের রাজা একটা পিশাচ। সে বনের সকল নিরীহ প্রাণীকে চিবিয়ে রক্ত খায়। এই ভাবনায় সে রাতে মহিষ ও তার স্ত্রীর একবিন্দু পরিমাণ ঘুম হলো না। পরদিন সকালে মহিষ ছানাটি তার বাবা মায়ের কথা অমান্য করে বের হলো বনের রাজার খোঁজে। খুঁজতে খুঁজতে সে বনের রাজার সন্ধান পেলো। এবং দেখতে পেলো রাজা সাহেব একটি পাথরের উপর বসে আছে। মহিষ ছানাটি মনে মনে ভাবলো। সেতো বনের রাজা বাঘকে চিনেনা, তাই সে কাছে গিয়ে জিজ্ঞেস করবে আপনি কি বনের রাজা?
ভাবতে ভাবতে সে যখন বাঘের সামনে চলে গেলো। বাঘের আনন্দ দেখে কে? বেচারা মহিষ ছানা কেবল মাত্র বলতে যাবে আপনি কি বনের রাজা? অমনি বাঘ তাত ঘাড় মটকে রক্ত খেতে লাগলো।

সাজিদের আনন্দ

বাবা মায়ের একমাত্র ভালোবাসার ধন সাজিদ। সবেমাত্র ক্লাস ফোরে পড়ে। সাজিদ তার বাবা মাকে অনেক দিন ধরে বলে আসছিলো গ্রামে দাদুর বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য। কিন্তু স্কুল খোলা থাকায় বাবা তার কথায় রাজি হননি। এতে তার মন খারাপ হয়ে যায়। কিন্তু সাজিদের মা তা বুঝতে পেরে তাকে বুঝিয়ে বলে, কয়দিন পর তো তোমার স্কুল বন্ধ হয়ে যাবে। তখন তোমাকে নিয়ে দাদুর বাড়ি বেড়াতে যাবো। সাজিদ সেই দিনগুলির অপেক্ষা করতে লাগলো।
সাজিদ গ্রামের মনোহর সবুজ দৃশ্যগুলো দেখতে খুব ভালোবাসে। গ্রামে গেলে ছোট চাচ্চুর সাথে এদিকসেদিক ঘুরে বেড়ায়। দাদা-দাদী পরম ভালোবেসে তাকে আগলে রাখে। এসব সাজিদের খুব ভালো লাগে।
প্রতিদিনের মতো সাজিদ আজও স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আর মাকে বলছে-
-আম্মু! আজ আমাদের স্কুল বন্ধ হয়ে যাবে। গ্রামে কখন যাবো?
-তুমি স্কুল থেকে এসো তারপর বলবো। পরম ¯েœহে মা উত্তর দিলেন।
মায়ের কথা শুনে সাজিদ স্কুলের পথে পা বাড়ালো। সেইসাথে ভাবতে লাগলো ছুটির দিনে দাদুর বাড়ি গিয়ে কী কী করবে। কোথায় কোথায় ঘুরবে। সাজিদের বড়ই ইচ্ছা যেদিকে মন চায় সেদিকেই ঘুরে বেড়াবে। গাঁয়ে রয়েছে সাজিদের পরম স্বাধীনতা। নির্মল আনন্দ। দাদা-দাদীর সামনে সাজিদ অন্যায় কিছু করলেও বাবা মা বকাঝকা দিতে পারে না। একটু কিছু বললেই দাদা-দাদী চেঁচামেচি শুরু করে দেয়। বলে, তোরা আমার একমাত্র নাতিকে বকা দিতে দিতে শুকিয়ে ফেলেছিস। দাদা-দাদীর এমন ভালোবাসা পেয়ে সাজিদও আপ্লুত হয়। সাজিদের আশা সে নদীর তীরে কাশবন দেখতে যাবে। ফড়িংয়ের পিছুপিছু দৌড়াবে। কাশবনে চুপটি করে বসে থাকা কুঁচবকের সাথে ভাব জমাবে। এসব ভাবতে ভাবতে স্কুলে পৌঁছায় সাজিদ।
অন্যদিকে সাজিদের মা গ্রামে যাওয়ার জন্য কাপড়-চোপড় আর ব্যাগ গুছিয়ে নিচ্ছে। অনেকদিন পর গ্রামে বেড়াতে যাবে তাই তার বাবাও দাদা-দাদীর জন্য শপিং করতে বের হলো।
সাজিদ স্কুলে বসে বসে বন্ধুদের সাথে কে কোথায় যাবে আর কোথায় বেড়াবে তা নিয়ে আলোচনা করছিল। এমন সময় রমিজ স্যার ক্লাসে প্রবেশ করলেন। একে একে প্রত্যেকের হাজিরা ডাকলেন। তারপর বন্ধের ঘোষণা দিলেন। তখনই ছাত্ররা চিৎকার আর হইচই শুরু করে দিলো। ছাত্রদের চিৎকার আর হইচই শুনতে শুনতে রমিজ স্যার হেসে হেসে ক্লাস থেকে বের হয়ে গেল। ছুটির ঘণ্টা বাজতেই সাজিদ দৌড়ে ক্লাস থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসলো। দেখল মা সব গুছিয়ে বসে আছে। সাজিদের যেন আর ত্বর সইছে না। সে অস্থির হয়ে বলল,
– গ্রামে কখন যাবো আম্মু?
– এই তো একটু পরেই রওনা হবো। তোমার আব্বু আসতে আসতে তুমি গোসলটা সেরে নাও।
সাজিদ খুব তাড়াতাড়ি গোসল করে নতুন কাপড় পরে নিলো। তখনই তার আব্বু এলো। তারপর ব্যাগ আর দাদাদের জন্য কেনা উপহার সামগ্রী নিয়ে রওনা দিলো গ্রামের উদ্দেশে।
সাজিদ বাসে জানালার পাশে বসে বাইরের দৃশ্যগুলো দেখছে আর একটু পরপর বাবাকে নানা বিষয়ে প্রশ্ন করছে। ওর আব্বুও সব প্রশ্নের উত্তর সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে।
এদিকে তার দাদা-দাদী আদরের একমাত্র নাতি গ্রামে আসছে সেই সংবাদ শুনে নাতির জন্য কী করবে ভেবে কূল পাচ্ছেন না।
সাজিদের ছোট চাচ্চু নারিকেল গাছ থেকে তাদের জন্য কচিকচি ডাব পেড়ে ঠা-া করতে পানিতে ডুবিয়ে রাখল।
দাদা বাজার থেকে লাউ কিনে আনলো মুরাব্বা তৈরির জন্য। তাদের আদরের নাতি মুরাব্বা খেতে খুব পছন্দ করে তা দাদুর আগে থেকেই জানা ছিল।
ছোট চাচ্চুর ডাবপাড়া আর দাদুর মুরাব্বা বানানো শেষ হতে না হতেই সাজিদরা এসে পৌঁছাল। সাজিদকে দেখে দাদু জড়িয়ে ধরে বলল-
– ওমা! আমার সাজিদ দাদুভাই তুমি তো অনেক বড় হয়ে গেছ।
– বড় হয়েছি বলেই তো সবার আগে আদর পেতে তোমার কাছে ছুটে এসেছি।
– তাই নাকি দাদুভাই?
– তা নাহলে আগে ছোট চাচ্চুর কাছে ছুটে যেতাম।
– এতো দেখছি আমার দাদুভাই অনেক পাক্কা হয়ে গেছে।
– হুমম পাক্কা হয়েছি!
সাজিদের উত্তর শুনে দাদু মৃদু হেসে উঠল। সাজিদ তার দাদুর সাথে কথা বলতে বলতে আর হাসাহাসি করতে করতে দু’জন কোথায় যেন হারিয়ে যায়।
এদিকে তার ছোটচাচ্চু ডাবের পানি এনে তার আব্বু আম্মুকে পান করতে দিলো। তারপর তার জন্যেও নিয়ে আসলো। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে তার ছোট চাচ্চু। সেদিকে তাদের কোনো খেয়ালই নেই। একটু পর ছোটচাচ্চু সাজিদকে ডাকল,
– সাজিদ! এই সাজিদ!!
ছোটচাচ্চুর ডাকে সাজিদের কোনো খেয়াল নেই। সে দাদুর সাথে কথা বলছে আর হাসছে। তখন চাচ্চু পেছনে গিয়ে সাজিদকে একটা চিমটি কাটল। তখন সাজিদ ‘উউউ!’ করে চিৎকার দিলো। তারপর পেছনে ফিরতেই চাচ্চুকে দেখে বলল-
– চাচ্চু তুমি?
– হ্যাঁ, আমি।
– চিমটি কাটলে কেন?
– অনেকক্ষণ দাঁড়িয়ে তোমাদের দাদা-নাতির কিচ্ছা শুনতেছি। আমার ডাকে সাড়া দিচ্ছ না, তাই চিমটিটা তোমার পাওনা ছিল!
– হুমমম! আচ্ছা চাচ্চু বল কী বলবে?
– এই নাও তোমার পানি।
– কিসের পানি?
– ডাবের পানি। তোমরা আসবে জেনে পেড়ে রেখেছিলাম।
– তাই নাকি চাচ্চু? আচ্ছা চাচ্চু তোমার সঙ্গে আমাকে বেড়াতে নিয়ে যাবে?
– না।
– কেন?
– তুমি যে দাদুর সঙ্গে গল্পে বসেছ আমার কথা এক্কেবারে ভুলেই গেছ।
– না না চাচ্চু। তোমার কথা ভুলে যাইনি। বল না চাচ্চু তোমার সঙ্গে আমায় নিয়ে যাবে!
– আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো। এখন খাওয়া-দাওয়া করে একটু রেস্ট নাও। বিকেলে আমরা বের হবো। এ বলে ছোট চাচ্চু চলে গেল। সাজিদ বিকেলে বেড়াতে বের হবে, নদী দেখবে, কাশফুল দেখবে, আরো কত কী তা তার মাথায় আনন্দে ঘুরপাক খাচ্ছে।
সময়টা কখন ফুরিয়েছে তা সে টেরও পায়নি। বিকেল হতে না হতেই ছোটচাচ্চু এসে হাজির। ছোটচাচ্চু সাজিদকে নিয়ে বের হলো বেড়াতে। চাচ্চুর সাথে হাঁটতে হাঁটতে সাজিদ হারিয়ে যায় আনন্দের মোহনায়। ক্ষেতের পাশ দিয়ে আঁকাবাঁকা আইল পেরিয়ে যাচ্ছে নদীর দিকে। চার দিকে সবুজ আর সবুজ।
ঝিরিঝিরি দক্ষিণা বাতাস সাজিদের মন কেড়ে নিচ্ছে। গ্রামের এমন রূপে ভরা প্রাকৃতিক শীতল পরিবেশ দেখে সাজিদ খুবই মুগ্ধ।
হাঁটতে হাঁটতে চাচ্চুর সাথে চলে যায় নদীর তীরে কাশবনে। কাশবনে কাশফুলের শোভা দেখে সাজিদের আরো বেশি ভালো লাগছে। এদিকে ছোটচাচ্চু তার বন্ধুদের দেখে বলল-
– চল, আমরা ফুটবল খেলব।
– কিন্তু আমি কী করবো? বলল সাজিদ।
– তুমি বসে বসে আমাদের খেলা দেখবে।
– আচ্ছা ঠিক আছে, চল।
সাজিদ বসে বসে চাচ্চুদের খেলা দেখছিল। খেলায় তাদের চিৎকার আর চেচামেচি সাজিদের আর ভালো লাগছিল না। তাই চাচ্চুকে না বলে চলে গেছে নদীর তীরে কাশবনে। কাশবনে বসে বসে কাঁশের ঢেউ, ফড়িং-প্রজাপতির উড়াউড়ি দেখছে। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। খেলা শেষে ছোটচাচ্চু সাজিদকে না দেখে চিন্তিত হয়ে তাকে খুঁজতে লাগল। অন্য দিকে সাজিদ আনন্দের সাথে বসে বসে এদিক সেদিক তাকাচ্ছে। হঠাৎ তার চোখ পড়ল তার পাশেই একটা সাপ ফণা তুলে তাকিয়ে আছে তার দিকে। সাজিদ চিৎকার দিয়ে দৌড়ে পালাতে যেতেই সাপটি ছোবল মারল সাজিদের পায়ে। সাজিদের চিৎকার শুনে ছোটচাচ্চু দৌড়ে কাশবনের দিকে আসলো। দেখল সাজিদ অজ্ঞান হয়ে পড়ে আছে। চাচ্চু সাজিদের কাছে এসে দেখল পায়ে দু’টি দাগ। ছোটচাচ্চু তখনই বুঝতে পারল সাপের কামড় ছাড়া আর কিছু নয়। তৎক্ষণাৎ নিজ গেঞ্জি ছিঁড়ে তার পায়ে ক্ষতস্থানের ওপরে শক্ত করে বেঁধে দিলো। তারপর তাড়াতাড়ি সাজিদকে কোলে করে বাড়ি নিয়ে এলো। সাজিদের আব্বু ছোটচাচ্চুর কোলে সাজিদের এমন অবস্থা দেখে আঁৎকে উঠলেন। তার আত্মা যেন শুকিয়ে গেল। তড়িঘড়ি এসে জিজ্ঞেস করলেন, কী হয়েছে আমার সাজিদের? ততক্ষণে সাজিদের আম্মু আর দাদী হাউমাউ করে এসে পড়ল সাজিদের পাশে। ছোটচাচ্চু সব খুলে বলতেই হাউমাউ করে কেঁদে উঠল সবাই। সাজিদের দাদু ছুটল উত্তরপাড়ার মল্লিক ওঝার বাড়ি। তৎক্ষণাৎ ওঝা এসে সাজিদের শুশ্রƒষা শুরু করল। সাজিদের কোনো নড়াচড়া নেই। তার আম্মা অন্দরঘরে গিয়ে জায়নামাজ বিছিয়ে সেজদায় পড়ে সন্তানের জন্য আল্লাহ্র দরবারে দু’চোখে পানি ছেড়ে দিলো। সাজিদের দাদীও কেঁদে কেঁদে আল্লাহ্র দরবারে ফরিয়াদ জানাতে লাগল। এদিকে মল্লিক ওঝা তার সবরকম মন্ত্র, তদবীর, গাছড়া ওষুধসহ তার সমস্ত প্রচেষ্টা প্রয়োগ করতে লাগল সাজিদের ওপর। এভাবে অনেকক্ষণ পর সাজিদের জ্ঞান ফিরল। সাজিদ চোখ মেলে তাকাতেই সকলের অশ্রু সিক্ত নয়নে খুশির ঝিলিক খেলে গেল। সাজিদের দাদু আল্লাহ্র শুকরিয়া স্বরূপ দু’রাকাত নামাজ আদায় করলেন।
এরপর কেটে গেল কয়েকটা দিন। সাজিদ এখন অনেকটা সুস্থ। আজ তারা শহরে চলে যাচ্ছে। তার ছোটচাচ্চু অশ্রুসিক্ত চোখে সাজিদের দিকে তাকিয়ে আছে। সাজিদও ভেজা চোখে চেয়ে রইল তার দাদা-দাদী আর ছোটচাচ্চুর দিকে।