Home Blog Page 150

কুরবানির ঈদ

তোমরা কি বলতে পারোÑ ত্যাগের মহিমা কী? ত্যাগের মহিমা ছাড়া দুনিয়ায় বড় কিছু করা যায় না। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আ: ও হযরত ইসমাঈল আ: ত্যাগের যে মহিমা দেখিয়েছেন কেউ কি আর তা দেখাতে পারবে? বিশ্ব ইতিহাসে এ ঘটনার অন্ত নেই। কিন্তু এমন ধরনের চমকপ্রদ ঘটনা আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। মনকাড়া হৃদয়স্পর্শী তুলনাহীন ঘটনা আর ঘটবে কি না তাও জানি না। আল্লাহর প্রতি আনুগত্যের কাহিনী বিশ্ব ইতিহাসে অনেক রয়েছে। কিন্তু এমন নিখাঁদ পরিপূর্ণ আত্মসমর্পণের কাহিনী দ্বিতীয়টি তোমরা খুঁজে পাবে না।
ত্যাগের মহিমায় আমাদের অতীত, সত্যি, সমুজ্জ্বল, আলোকিত, প্রাণবন্ত। তবুও আমরা কাল বা সময়কে আলোকিত করতে পারিনি।
ত্যাগ, শুধু ত্যাগই নয়, আল্লাহর পথে ত্যাগ। আল্লাহর পথে ত্যাগ বা কুরবানি ছাড়া মানবতার মুক্তি পাওয়া যায় না। আমরা যে গরু কুরবানি করি এই গরুর চামড়া, পশম বা গোশত কিছুই আল্লাহর কাছে পৌঁছাবে না। আল্লাহর কাছে পৌঁছাবে আমাদের ত্যাগ। আল্লাহর দেখানো পথে ত্যাগ স্বীকার করলে দুনিয়াতে শান্তি নেমে আসবে, আখিরাতেও মুক্তি পাওয়া যাবে। এ পথ ভোগের পথ নয়, কুরবানির পথ। যার সাধ্য ও সামর্থ্য যত বেশি, সে তত বেশি কুরবানি করবে। এই কুরবানির ফলে দুনিয়ার জীবন থেকে অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার, দরিদ্রতা, অনাচার, অবিচার দূর হয়ে যাবে। দুনিযার জীবনটা শান্তি সুষমায় ভরে উঠবে।
কুরবানি করার অর্থ নিজের স্বার্থ ত্যাগ করা। আমরা যদি নিজ নিজ স্বার্থ ত্যাগ করি তাহলে প্রকারান্তরে অন্যদের স্বার্থও সংরক্ষিত হবে। সুতরাং একজনের ত্যাগের মাধ্যমে আরেকজনের প্রাপ্তি। এই প্রাপ্তি যোগই দুনিয়ার মানুষকে দরিদ্রতা, অজ্ঞতা ও মূর্খতা থেকে মুক্তি দিতে পারে।
আমরা কুরবানির গোশতকে ভাগ করে নিজের পরিবার, দীনদরিদ্র, আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীর মধ্যে ভাগ করে থাকি। আমাদের সমস্ত মেধা, উদ্যোগ, শ্রম ও সম্পদ যদি কুরবানির গোশতের মতো ভাগ করে বিতরণ করতে পারি তাকেই সম্পদের বিকেন্দ্রীকরণ হবে। তা হলেই তো সমাজে হানাহানি, মারামারি, হিংসা-বিদ্বেষ থাকবে না। আমার মনে হয় এটাই হওয়া উচিত ও কুরবানির শিক্ষা। হযরত ইব্রাহিম আ: ও ঈসমাইল আ: সর্বশ্রেষ্ঠ ত্যাগের মাধ্যমে আমাদের জন্য এই শিক্ষাই রেখে গেছেন। আসলে এই শিক্ষাটাই সবার আগে আমাদের বুঝা উচিত। আর তা বুঝতে হলে আমাদের জানতে হবে কুরবানির কাহিনী। এবার চলো কুরবানির কাহিনীটা কি আমরা তা জানার চেষ্টা করি।
হযরত মুহাম্মদ সা: হলেন আমাদের শেষ নবী। কিন্তু তাঁর আগে পৃথিবীতে এসেছিলেন অনেক নবী। তাদের একজনের নাম ছিল হযরত ইব্রাহিম আ:। এক রাতে হযরত ইব্রাহিম আ: স্বপ্নে দেখলেন, আল্লাহ তাকে লক্ষ্য করে বলছেনÑ ‘ইব্রাহিম কুরবানি করো’। পরদিন সকালে তিনি কয়েকটি দুম্বা কুরবানি করলেন। কিন্তু দ্বিতীয় রাতেও তিনি আবার স্বপ্নে দেখলেন, আল্লাহ তাকে বলছেনÑ ‘ইব্রাহিম! কুরবানি করো’। পরদিন সকালে তিনি একশত উট কুরবানি দিলেন।
তৃতীয় রাতে তিনি আবার স্বপ্নে দেখলেন, আল্লাহ বলছেনÑ ‘ইব্রাহিম! তোমার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করো’। ঘুম থেকে উঠে ইব্রাহিম আ: মহা ভাবনায় পড়ে গেলেন। সবচেয়ে প্রিয় বস্তু কী হতে পারে? অনেক ভাবলেন। তারপর দেখলেন পূত্র ঈসমাঈল ছাড়া তার কাছে প্রিয় আর কিছু নেই। আল্লাহ নিশ্চয়ই ইসমাঈলকেই কুরবানি করতে নির্দেশ দিয়েছেন। তিনি ছেলেকে ডাকলেন, স্বপ্ন এবং আল্লাহর ইচ্ছার কথা খুলে বললেন। বাবার মুখে আল্লাহর ইচ্ছার কথা শুনে ছেলে ইসমাঈল আ: বললেন, বাবা আমি রাজি। আপনি আল্লাহর হুকুম পালন করুন। হযরত ইব্রাহীম আ: তখন ছেলেকে নিয়ে জনমানবহীন এক জায়গায় নিয়ে গেলেন। তারপর ধারালো ছোরা ছেলের গলায় চালাতে লাগলেন। হঠাৎ শব্দে শুনতে পেলেন। আল্লাহ তাকে বলছেন, ইব্রাহীম ছুরি ফেলে দাও। ছেলেকে কুরবানি দিতে হবে না। পরীক্ষায় তুমি জয়ী হয়েছ’’।

হযরত ইব্রাহিম আ: আল্লাহর উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তিনি দেখলেন পাশেই দাঁড়িয়ে আছে একটি দুম্বা। দাঁড়িয়ে থাকা এই দুম্বাটি তিনি কুরবানি করলেন। হযরত ইব্রাহিম আ: এর এই আত্মত্যাগের সেই স্মৃতিকে জীবন্ত রাখার জন্যই আমরা প্রতিবছর কুরবানি করে থাকি।
এখন তাহলে দেখো, কুরবানির ঈদ কি শুধু পশু জবাই করা, হইচই আর আনন্দ করার জন্য? না ! কুরবানি হলো আল্লাহর ইচ্ছার কাছে নিজের সব চাইতে প্রিয় জিনিসকে বিলিয়ে দেয়া। এ কথাটি বোঝার মধ্যেই লুকিয়ে আছে আমাদের জাতীয় জীবনের একটি সেরা উৎসবের তাৎপর্য।

অভিমানী মন

কৈশোর বয়সটাই এমন যে বড় ও না আবার একেবারে শিশুও না। এর মাঝামাঝি একটা অবস্থা। অর্থাৎ কোনো কিছুর দায়িত্ব নাই আবার দায়িত্বের বাইরেও থাকা যায় না। সেকারণে নিজের আচার আচরণের মধ্যে একটা দোলাচল বা দোটানা ভাব থাকে। কোনো কাজ করতে গেলে মনে হয় এটা করার অধিকার কি আমার আছে? অথবা মনে হয় এই কাজটা আমি না করলে কে করবে? আবার মনে হয় এই কাজটা আমাকে কেন করতে হচ্ছে?
শৈশবে যেকোনো ধরনের মানসিক প্রতিক্রিয়া দেখানো যায়। কিন্তু কৈশোরে এসে নিজেকে খানিকটা দায়িত্ববাদী আচরণ করতে হয়। তাই সব ধরণের প্রতিক্রিয়া দেখানো যায় না। সেজন্য শিশুরা রাগ করে আর কৈশোরে এসে শুরু হয় অভিমান করা। অর্থাৎ রাগ পুষে রাখা। একটি শিশু রাগ করে চিৎকার চেঁচামেচি করবে, ঘরের জিনিসপত্র ওলট পালট করবে এটাকে স্বাভাবিক ধরে নেয়া হয়। কিন্তু যখনি তুমি কৈশোরে পা দিচ্ছো তখন নিজের কাছেই মনে হবে; আরে আমি তো আর শিশু নই। রাগ প্রকাশ না করে এক ধরনের ভদ্র রাগ করো তুমি তখন। সেটির নাম অভিমান। যখনি নিজের ইচ্ছের বিরুদ্ধে কাজ করতে হয়, বা কেউ তোমার ওপর কোনো কাজ চাপিয়ে দেয় কিংবা খারাপ আচরণ করে তখন অভিমান জাগে নিজের মধ্যে। অভিমানের সাথে মান জড়িত। নিজের মান বা সম্মান কিছুটা লঙ্ঘিত হয় যদি কোনো কিছু নিজের ইচ্ছেমতো না হয়। যদি নিজের চাওয়াটা পূরণ না হয় তখনি আমরা মনে করে নিই আমাকে সম্মান দেয়া হলো না। সেটা থেকেই অভিমানের জন্ম।
অভিমান হলো অপ্রকাশিত নি¤œমাত্রার রাগ। অভিমান জমে থাকে মনের মধ্যে। জমতে জমতে সেটি ক্ষোভের আগুনের জন্ম দেয়। ক্ষোভ হচ্ছে ছাইচাপা আগুনের মত। এটি মনকে পোড়াতেই থাকে। পুড়তে পুড়তে মন বিদ্রোহী হয়ে ওঠে। সে বিক্ষোভে ফেটে পড়ে। আর সেটাই পরিণত হয় দূর্ঘটনায়। আমাদের চোখের সামনের শান্তুশিষ্ট মানুষটি ভয়ানক হয়ে ওঠে তখন। অনাকাক্সিক্ষত পরিস্থিতির জন্ম নেয় তখন।
কোন কোন কাজে অভিমান হয়?
সামান্য বিষয় থেকেই অভিমানের জন্ম। যেমন খেতে বসেছ। এক ভাইকে বড় মাছের টুকরা/ মুরগির রান দিয়েছে। আর তোমাকে ছোটটা দিলো। ব্যাস, অভিমানের শুরু। অথবা একজনের জন্য গিফট এনেছে তোমার জন্য আনেনি। অভিমানে গাল ফুলে গেল। কিংবা দুজনের জন্যই গিফট এনেছে। কিন্তু তোমার গিফটটা একটু কম আকর্ষণীয় মনে হচ্ছে। শুরু হলো অভিমান। অভিমান হয় আবদার পূরণ না হলে, বাবা মা বকা দিলে, পরীক্ষায় খারাপ করে শিক্ষকের বকা শুনলে। অভিমান হয় পাড়াপ্রতিবেশিদের কান ঝালাপালা করা উপদেশ শুনলে। অভিমান হয় খেলতে না দিলে, ছুটিতে বেড়াতে নিয়ে না গেলে। এমন আরো কতভাবে যে অভিমান হয় প্রতিদিন সেটা বলার অপেক্ষা রাখে না। মনে করে দ্যাখো কী কী বিষয়ে তুমি অভিমান করেছিলে।
অভিমান অতি সামান্য বিষয় হলেও এর পরিণত ভয়াবহ হয় বলেই আজকে এ বিষয়ে আলোচনা করছি। অভিমান থেকে আত্মহত্যা করলো ভিকারুন্নেসা স্কুলের ছাত্রী অরিত্রী। ক্লাস সেভেনে পড়া অরিত্রী যে এমন ভয়াবহ সিদ্ধান্ত নিয়ে নেবে সেটা কি কেউ ভাবতে পেরেছিল? প্রতিবছর ঈদ বা পূজাতে দেখা যায় স্কুল পড়–য়া মেয়ে আত্মহত্যা করছে সামান্য একটা নতুন ডিজাইনের জামা না পাবার অভিমান থেকে। শুধু তাই না, মোবাইল কিনে না দেয়া, সাইকেল কিনে না দেয়া, স্কুলে বকা দেয়া বা শাস্তি দেয়া এ ধরনের ঘটনা থেকে বিরাট বিরাট দূর্ঘটনা ঘটে যাচ্ছে আমাদের সমাজে। কিশোর বয়সের অনুভূতিপ্রবণ সময়ে সামান্য ঘটনা থেকেই এসব ভয়ানক ঘটনার জন্ম নিচ্ছে। তাই অভিমান নিয়ে সচেতন হওয়া দরকার।
তুমি বলতে পারোÑ আমি কি অভিমানও করতে পারবো না!! অবশ্যই পারবে। প্রতিদিন আশেপাশের মানুষের আচরণে কিংবা চাওয়া পূরণ না হবার ঘটনায় তোমার অভিমান জন্মাবেই। তবে সেই অভিমানগুলোকে জমিয়ে জমিয়ে পাহাড় বানানো চলবে না। তাহলে কী করতে হবে? অভিমান খরচ করে ফেলতে হবে। কিভাবে? কোন কোন ঘটনায় তুমি অভিমানী হয়েছো সেগুলো লিখে ফেল কাগজে। তারপর কাগজ টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলো। তারপর সেগুলো পুড়িয়ে দাও কিংবা পানিতে ভাসিয়ে দাও। ব্যাস অভিমান খরচ হয়ে গেল। এবার অভিমান প্রতিরোধী ব্যবস্থা নাও। সেটা কেমন? কোন কোন কাজে তোমার অভিমান হয় সেটা মনে রাখো। এমন ঘটনা সামনে এলেই সাবধান হয়ে যাও। মনে মনে বলোÑ এই ঘটনায় আমি অভিমান করবো না।
নিজের চাওয়াকে সবসময় যুক্তি সংগত রাখবে। বাবা মায়ের কাছে এমন কিছু চাইবে না যেটা কিনে দেয়া তাদের আয়ের অনুপাতে ব্যয়সাপেক্ষ। বন্ধুবান্ধবদের যা আছে তার সবই তোমার থাকতে হবে এমন কোনো কথা নেই। খেয়াল করলে দেখবে কয়েকবছর আগে যে জিনিস কেনার জন্য তুমি কান্নাকাটি করে বায়না ধরেছিলে এখন সেই জিনিসটিই তোমার কাছে গুরুত্বহীন। বায়নার জিনিস বেশিরভাগ সময় আকর্ষণীয় হয় কিন্তু কাজে লাগে কম। আর যেসব জিনিস তোমার লাগবেই সেসব জিনিসের গুরুত্ব বাবা মায়ের কাছে তুলে ধরো। তারা কবে কিনে দিতে পারবে সে বিষয়ে খোলামেলা আলাপ করো। তারা নিশ্চিতভাবেই তোমার কথার গুরুত্ব দিয়ে দ্রুত তোমার প্রয়োজন পূরণের ব্যবস্থা করবেন।
বকা শুনলে অভিমান জন্মে। এটা খুব স্বাভাবিক। কিন্তু মনে রাখবে বেশিরভাগ ক্ষেত্রে তোমার শুভাকাক্সক্ষীরাই তোমাকে বকে। তারা তোমার মঙ্গল কামনা করেন, তোমার সাফল্য কামনা করেন বলেই বকা ঝকা করেন। তাই বকাঝকার শব্দগুলো ভুলে গিয়ে কোন কাজের জন্য বকেছেন সেই কাজটা ভালোভাবে করার চেষ্টা করো। তোমার সাফল্য সহজেই হাতে ধরা দিবে।
এই বয়সে অভিমানের একটি অন্যতম উপলক্ষ হলো তথাকথিত প্রেমরোগ। প্রাইমারি থেকে হাইস্কুলে উঠলেই মনের মধ্যে এক ধরনের অনুভূতির সূচনা হয়। অনেক কিছুই ভালো লাগতে থাকে চোখে। মিডিয়া, নাটক আর সিনেমার অনুকরণে নিজের জীবনটাকেও রোমান্টিক, কল্পনার বহু রঙে রঙিন মনে হয়। তথাকথিত বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড ছাড়া জীবন অচল এমন ভাবনা কাজ করবে মনে। সবার আছে আমার নেই কেন? আমার বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড কবে হবে? এই ধরনের চিন্তা মাথায় প্রশ্রয় দেয়া চলবে না। সাবধান! জীবন ধ্বংসের জন্য এই সময়ের ভুল চিন্তায় জড়াবে না। অমুককে না পেলে বা অমুককে ছাড়া তোমার জীবন বৃথা এই ধরনের ফালতু ডায়ালগে বিশ্বাস করবে না। লক্ষ্য করে দ্যাখো সিনেমায় যেসব রোমান্টিক নায়ক নায়িকারা এসব ডায়লগ দেয় তাদের নিজেদের জীবনেই কোনো শান্তি নেই। তাদের পারিবারিক জীবনে বিচ্ছেদ আর বিচ্ছেদ। বরং সফল হবার পথে একাগ্র হও। প্রেমের ফাঁদে পড়ে বাবা মায়ের সাথে অভিমান করে কোনো ধরনের বাজে সিদ্ধান্ত নেবে না। তোমার মনের অনুভূতিগুলো শেয়ার করতে পারো বাবা মায়ের সাথে। বড় ধরনের সিদ্ধান্ত নেয়ার আগে তারাই তোমাকে সহযোগিতা করবেন, বিপদ থেকে বাঁচাবেন।
নিজকে গড়ার পথ খুব সহজ নয়। সাফল্যের পথে অনেক দূরত্ব পাড়ি দিতে হবে। সেই পথে ছোটখাটো বিষয়ে অভিমান করলে পথচলা গতিহীন হয়ে পড়বে। সুতরাং চলো অভিমানী মনকে অভিমান মুক্ত করে নতুন কিছু করার স্বপ্নে উৎসুক করে তুলি।

দাদাভাইয়ের ঈদ আসর

‘বর্ষার ঝরঝর
সারাদিন ঝরছে,
মাঠ-ঘাট থৈ থৈ
খাল বিল ভরছে।’

আমিরার কাব্যচর্চা শুনে আরিজ ভাইয়া চিৎকার করে ওঠে-
খুব তো ছড়া কাটছো, আজ যে শুক্রবার মনে আছে? একটু পরতো মিলন ভাইয়া, শাহিন ভাইয়া, নিজাম ভাইয়া, গোফরান ভাইয়া, ইব্রাহিম ভাইয়া, রোমান ভাইয়া আসবে। সে কথা কি মনে আছে?
– মনে আছে, মনে আছে আমার সব মনে আছে। তুমি কিচ্ছুই জানো না। আজকে বাইরে থেকে
আসবে মাত্র চার জন। এরপর আমি, তুমি আর দাদাভাই থাকবে। তাহলে কয়জন হলো বলতো?
ওরা দুজনেই ইংরেজিতে শুরু করে-
‘‘১, ২, ৩, ৪, ৫, ৬, ৭’’

– জানো না এখন ‘সোশ্যাল ডিস্টেন্স’ চলছে? ৩ ফুট দূরে দূরে বসতে হবে। চেয়ারগুলো নতুন, ফাঁক
ফাঁক করে সাজাতে হবে’’।

আরিজ রাগত স্বরে বলছে-
– সবতো তুমি একাই জানো, অন্য কেউ আর তো কিছু জানে না। তাহলে আবার ছড়া কাটছো কেন? দশটা বাজতে তো আর মাত্র পনের মিনিট বাকি।

আমিরা হে হে করে হেসে বলল, মিলন ভাইয়া তো আসতে পারবে না। সে তো থাকে রূপনগরে।
জেবু দাদির বাসার পাশে। আসবে মাত্র তিন জন। আর যা বৃষ্টি! সবাই একটু দেরি করবেই।
হে-হে-হে-হে।

আরিজ বলে, একটা বিষয় তুমি বলতে পারনি। বলতো সেটা কি?

আমিরা মাথা চুলকায়। ভাঙ্গা ভাঙ্গা দাঁতগুলো কেলিয়ে বলে,
হুম, আমি তো কিছু বুজতে পারছি না।
– পারবে কি করে? খালি তো গান গাবে আর ছড়া কাটবে। এই তো কিছুক্ষণ আগেও ছড়া কাটছিলে-
‘আয় বৃষ্টি ঝেপে,
ধান দেবো মেপে’।
তোমার কি ধান আছে? তুমি ধান দেখেছো? ধান চেনো?
আমিরার চোখ, মুখ লাল হয়ে যায়। আসলেই তো সে ধান চেনে না। খুব লজ্জা পায় সে।

আরিজ হাসতে হাসতে বলে, তাহলে এই যে ছড়ার মাধ্যমে তুমি মিথ্যে কথা বলছো, তুমি বলাতেই তো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে বৃষ্টি
এলো। এখন ধান দাও’।
আমিরা চুপ করে থাকে।
আরিজ বলে, সেদিন দাদাভাই বলেছিলেন না, খালি কলসি বাজে বেশি। জরপব চেনো জরপব?
এবার আমিরা হে হে করে হেসে ওঠে।
– জরপব চিনবোনা কেনো, প্রতিদিন দু’বার করে জরপব খাই।
আরিজ বলে ওঠে, বোকা, তুমিতো একটা আস্ত বোকা। আরে বোকা চধফফু থেকেই তো জরপব হয়। অনেক দিন আগে আমরা নানুর বাড়ি বিক্রমপুরে গিয়েছিলাম না? তখন তো আমরা চধফফু ঋরবষফ দেখেছিলাম। খোসাসহ জরপব হলো চধফফু। খোসা বাদ দিলেই হয় জরপব বেরিয়ে আসে।

আমিরা হে হে করে হেসে বলে, ও বুঝেছি বুঝেছি। প্যাকেজিংসহ জরপব হলো চধফফু, আর প্যাকেজিং ছাড়া জরপব হলো জরপব। আর জরপব এর বাংলা হলো চাল।

বৃষ্টি একটু থেমেছে। ওরা ভাইবোন মিলে ড্রয়িং রুমটা সাজাতে যায়। জানালাগুলো বন্ধ করে এসি ছেড়ে দেয়। ছ’টা চেয়ার দূরে দূরে সাজায়। স্যানিটাইজারের ছোট ছোট শিশিগুলো টেবিলের ওপর রাখে। ব্লিচিং পাউডারের পানি দরজার বাইরে রাখে। ‘দয়া করে জুতাগুলো বাইরে রাখুন’-ছোট সাইনবোর্ডটি ঝেড়ে মুছে আবার সুন্দর করে বাইরের দরজায় ঝুলিয়ে দেয়। আর মাত্র ৫ মিনিট বাকি।

এর মাঝেই কলিং বেল বেজে ওঠে। প্রবল বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে আসে মিজান ভাইয়া, শাহিন
ভাইয়া আর ইব্রাহিম ভাইয়া। দরজা খুলতেই ওরা একে অপরকে ঐঁমমরহম করতে এগিয়ে যায়।

আমিরা চিৎকার করে বলে ওঠে, ভাইয়ারা, ঐঁমমরহম করা যাবে না আবার ঐধহফংযধশব ও করা যাবে না।
দূরে দূরে বসতে হবে।
আমিরা সবাইকে আস্সালামু আলাইকুম বলে।

সবাই বলে, আমরা তো অনেক আগেই তোমাকে সালাম দিয়েছি। তুমিতো আমাদের সালামের জবাব দাওনি। আমরাতো তোমার ওপর খুব রেগে আছি’’।

– আমার ওপর রেগে কি লাভ হবে, আমিতো ছোট মানুষ। ছোট মানুষের ওপর কেউ রাগ হয়?
জানো না সেদিন দাদাভাই কি বলেছেন? বলেছেন- যারা ছোটদের ভালোবাসে না, তারা ভালো মুসলিম নয়। হে-হে-হে, তোমাদের মুসলিম থেকে নাম কাটা যাবে। তখন আর আমাদের আসরে আসতে
পারবা না।
সবাই হো হো করে হেসে ওঠে।
শাহিন ভাইয়া বলে, আমাদের বুড়িআপুটা সুন্দর সুন্দর কথা বলে।
– আচ্ছা ভাইয়া, তুমি যেন কি বলতে চেয়েছিলে? তারপর আবার সব ভুলে গেলে।
সে আরিজ ভাইয়ার দৃষ্টি আকর্ষণ করে।
আরিজ ভাইয়া বলে, হুম, আমিতো ভুলতেই বসেছিলাম। আমরাতো আজ মসজিদে যাবো না।
এখানেই জুম্মার নামাজ পড়বো।

এরই মধ্যে দাদাভাই পাঞ্জাবি, পাজামা ও টুপি পড়ে আসরে হাজির হয়ে যান। সবাই ওঠে দাঁড়িয়ে তাকে সালাম জানায়। সালামের জবাব দিয়ে বলেন, দাঁড়ানোর প্রয়োজন নেই। তোমরা যার যার জায়গায় বসো।

এরপর তিনি সবার খোঁজখবর নেন। কারা কারা করোনায় আক্রান্ত হয়েছে এবং কারা
ইতোমধ্যে ভালো হয়েছে তাদের সবার খোঁজ-খবর নেন এবং বলেন, এসো আমরা করোনায় আক্রান্ত মানুষদের জন্য দোয়া করি। সবার জন্য দোয়া করা হলো। ফুলকুঁড়ি আসরের ভাইয়াদের জন্যও দোয়া করা হলো।

তিনি বললেন, ইব্রাহিম ভাইয়া, তুমি কুরবানির গল্পটা আমাদের একটু শোনাও তো।
ইব্রাহিম ভাইয়া খুব সুন্দর করে কুরবানির গল্পটা শুনালেন।
দাদাভাই শাহিন ভাইয়ার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা শাহিন ভাইয়া, তুমি বলোতো হাজেরা বিবির আসল নামটা কি?
শাহিন ভাইয়া বললেন, হাজর।
দাদাভাই বললেন, মিজান ভাইয়া, তুমি বলতো এই করোনা মহামারীর মধ্যে আমরা কোরবানির
ঈদটা কি করে করতে পারি, কীভাবে করতে পারি?

মিজান ভাইয়া বললেন, এবার তো যেখানে সেখানে গরু, ছাগলের হাট বসছে না। যেখানে গরু-ছাগলের হাট বসানো হচ্ছে, সেখানে গরু-ছাগলগুলোকে দূর দূর অবস্থানে রাখা হচ্ছে। যাতে মানুষের সাথে মানুষের দুরত্ব বজায় থাকে। তাছাড়া অনলাইনে গরু, ছাগল ও ভেড়া বিক্রি হচ্ছে। এমনও ব্যবস্থাপনা করা হয়েছে যে, কুরবানি হবে খামারে। গোশতগুলো প্যাকেট করে যার যার বাড়িতে পৌঁছে দেয়া হবে। এরমধ্যে আলেমরাও বলেছেন, যাদের ওপর কুরবানি ওয়াজিব হয়েছে, এবার তারাই যেন শুধু
কুরবানি দেয়। যাদের হাতে টাকা পয়সা নেই, তারা যেন ঋণ করে কুরবানি না দেয়। বর্তমান
আর্থিক পরিস্থিতি ও আলেমদের আহ্বানের কারণে মনে হয় কুরবানির সংখ্যা কিছুটা কম হবে।
আমরা যখন সৌদি আরবে ছিলাম, তখন আমরা কুরবানির দৃশ্য দেখতে পাইনি। কুরবানি দেয়ার
জায়গাই ছিল আলাদা। আমরা শুধু সেখানে টাকা পৌঁছে দিয়েছি। বাকি কাজটা ওরাই করে দিয়েছে।
এতে পরিবেশ সুস্থ ও সুন্দর থাকে। সিরিয়ালি সবার কুরবানি বিকেলের মধ্যেই হয়ে যায়।

দাদাভাই, আরিজ ভাইয়াকে জিজ্ঞেস করে, তোমরা কুরবানিকে কেন্দ্র করে কী পরিকল্পনা
নিয়েছো?

আরিজ বলে, সেটা তো আমার চেয়ে তুমিই ভালো জানো। তোমার নির্দেশেই তো সবকিছু হচ্ছে।
তুমিইতো বাবাকে বলে দিলে গ্রামে যে গরু-ছাগল জবেহ হবে তার গোশত ঢাকা শহরে আনার কোনো প্রয়োজন নেই। গ্রামে যারা এবার কুরবানি দিতে পারছে না, তাদের প্রতি ঘরে ঘরে কুরবানির গোশত পৌঁছাতে হবে। গ্রামে সবার গোশত একত্র করে (গরীবদের জন্য বরাদ্দকৃত) সেই গোশত সবার কাছে
পৌঁছাতে হবে। শহর ও গ্রামের ধনী ব্যবসায়ীরা এবার বেশি করে কুরবানি দিবেন বলে আশা করা যায়।

আমিরা বলল, এবার আমরা ঠিক করেছি এই ঈদে আমরা নতুন কোনো জামা কাপড় কিনবো না বা পরবো না। সেই টাকাটা আমরা গরীবদের মধ্যে বিলি-বণ্টন করে দেবো। অন্যান্য বছরের তুলনায় এবার আমরা বেশি ত্যাগ স্বীকার করবো।
দাদাভাই বললেন, এবার আমরা বেশি করে আল্লাহমুখী হবো। আল্লাহর রাসূল সা: যেভাবে নির্দেশ দিয়েছেন, সেভাবে কুরবানির ঈদটি প্রতিপালন করবো ইনশাল্লাহ।

আরিজ ও আমিরা নাশতা নিয়ে আসে। ঠাকুরগাঁয়ের মিষ্টি, আম ও কাঁঠাল। সবাই সরস আলাপে মেতে ওঠে।

সোলমেট ও শায়লা

অবিশ্বাস্য ব্যাপার। আমি ভাবতেই পারছিনা আমার ছোট মেয়ের কান্ড কারখানা। মাত্র এগারো বছরের মেয়েটা এমন যুদ্ধংদেহী হতে পারে ভাবতেই আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। কিন্তু তারপরও আমাকে বিশ্বাস করতে হচ্ছে। কারণ বাস্তবেই ঘটে চলেছে ব্যাপারটা।
আমি বিছানায় শুয়ে একটা উপন্যাস পড়ছিলাম। পাশের রুমে মেয়েটা কি সব আঁকাআঁকি করছিল। পড়ন্ত বিকেল। ওর আম্মু বাইরে কোথাও গ্যাছে। বড় মেয়েটা এখনো ফেরেনি কলেজ থেকে। ছেলেটা তার রুমে ল্যাপটপ নিয়ে ব্যস্ত। এর মাঝেই মেয়েটার ভয়ঙ্কর চিৎকারে আমি দৌড়ে যাই ওর রুমে।
গিয়ে দেখি ও কাউকে আক্রমণ করার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। দু’হাতের ভংগি খামচে কিছু ধরে ফেলার মতো। চিৎকার করে বলছে, আমি তোকে শেষ বারের মতো বলছি চলে যা এখান থেকে। নয়তো আমি তোকে গলা টিপে মেরে ফেলবো। ও যেদিকে ফিরে কথাগুলো বলছে সে দিকে তাকিয়ে অবাক হয়ে যাই। বিশ্বাস করতে কষ্ট হয় নিজের চোখকে। একটা কিম্ভূত দর্শন মনুষ্যরূপী জন্তু মেয়েটার দিকে তাকিয়ে হাসছে খ্যাক খ্যাক করে আর ওকে ধরার চেষ্টা করছে। কিন্তু মেয়ের যুদ্ধংদেহী ভঙ্গী কিংবা অন্য কিছুর জন্য এগোতে সাহস পাচ্ছে না।
মেয়েটা আমার উপস্থিতি টের পেয়ে প্রায় আদেশের সুরে বললো, আব্বু ওকে মেরে ফেলো, মেরে ফেলো।
আমি মুহূর্ত মাত্র অপেক্ষা করে ঝাঁপিয়ে পড়লাম জন্তুটার ওপর। আমার হাতে কেউ যেন একটা পাকানো মোটা শক্ত বাঁশের লাঠি ধরিয়ে দিলো। আমি সেই লাঠি দিয়ে বেদম পেটাতে লাগলাম জন্তুটাকে। কি আশ্চর্য, কিছুক্ষন মার খাওয়ার পর একদম হাওয়া হয়ে গেলো জন্তুটা। আমি মেয়ের দিকে তাকিয়ে বললাম, মেরে ফেলেছি ওটাকে আমি। তোমার কোন ভয় নেই মা।
না আব্বু ওটা মরে নি, পালিয়েছে। আবার আসবে আমাকে আক্রমণ করতে।
আমি ওকে অভয় দেই, না মা আর আসবে না। যে মার খেয়েছে! বলে হাতের লাঠিটার দিকে তাকাই। বলি, এই লাঠিটা আসলো কোত্থেকে তোমার রুমে। আমি তো এমন কিছু ঘরে রাখি নি!
মেয়েটা লাঠিটার দিকে তাকিয়ে থেকে বললো, ওটা আমার সোলমেট দিয়েছে তোমাকে। এখুনি আবার নিয়ে যাবে।
ওর কথা শুনে আমি বোকা বনে যাই। আবার তাকাই লাঠিটার দিকে। আর কি আশ্চর্য, আমার হাত থেকে ওটা কেউ যেন টেনে নিয়ে গেলো হঠাৎ। তারপরই অদৃশ্য হয়ে গেলো বাতাসে। যেন কোন যাদুমন্ত্র মঞ্চস্থ হলো।

দুই
আমার ছোট মেয়েটার নাম শায়লা। সে অসম্ভব মেধাবী। দু’বছর বয়স থেকেই সে অদ্ভূত সব কা- করতে থাকে। সেই বয়সেই একবার বাসার দরজা খোলা পেয়ে হুট করে বেরিয়ে যায়। সেদিন আমাদের বাড়ীঘর ওলট-পালট করে পরিচ্ছন্নতার কাজ চলছিল। এরই ফাঁকে কখন যে সে বেরিয়ে যায়, টের পায় না কেউ। আমি এক বন্ধুর সাথে একটু বাইরে ছিলাম। ঘন্টাখানেক পর বাসায় ফিরেই খোঁজ করলাম ওকে। কিন্তু পেলাম না কোথাও। আমার বাসা তখন দোতলায়। মাঝে মাঝেই সে একা একা সিঁড়ি বেয়ে উপরে উঠে যেত। চোখে চোখে রাখতে হতো তাকে। হাঁটতে শেখার পর থেকেই ও সব সময় চেষ্টা করতো একা একা সব কিছু করতে। খাইয়ে দেয়া পছন্দ করতো না, নিজ হাতে খেতে চাইতো। কোথাও গেলে কোল থেকে নেমে হাঁটতে শুরু করতো। রিমোট কেড়ে নিয়ে তার প্রিয় চ্যানেল চালিয়ে কার্টুন দেখতো। কেউ চ্যানেল ঘোরালেই চেঁচাত তারস্বরে।
আমরা ওকে খুঁজতে খুঁজতে অস্থির হয়ে যাই। পাই না কোথাও। অলি-গলি শেষ করে মেইন রোডে খোঁজা শুরু করলাম সবাই। যোহর নামাযের পর মাইকে ঘোষণা দেওয়া হলো। এরপরই মেইন রোড সংলগ্ন মসজিদের মুয়াজ্জিন আমাদের একটা মোবাইল নাম্বার দিয়ে বললো, একটা লোক ছোট একটা বাচ্চা পেয়ে এই মোবাইল নাম্বার দিয়ে গেছে আমাকে। লোকটি নাকি দোকানে দোকানে ঘুরে বাচ্চাটার বাসার সন্ধান করেছে, কিন্তু পায় নি। তাই নিয়ে গ্যাছে তার বাসায়।
আমরা সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে সে আমাদের সাথে দেখা করতে চাইলো। আমরা ভাবলাম ছেলেধরা কিনা! সেজন্য দোলাইরপাড় বাসস্ট্যান্ডে লোকটি আসার সাথে সাথেই ঘিরে ধরলাম তাকে।
তখন পড়ন্ত বিকেল। হারিয়েছে দশটা-এগারোটার দিকে। লোকটি আমাদেরকে নিয়ে গেলো মুরাদপুরের এক গলির ভেতর।
গিয়ে দেখি আমার শায়লা আরাম করে ঘুমুচ্ছে ভাঙ্গা বেড়ার ঘরের ফ্লোরে বিছানো পরিচ্ছন্ন বিছানায়। লোকটির দিকে তাকালাম সপ্রশ্ন।
লোকটি এবার একগাল হেসে দিয়ে বললো, এই যে হাউজ দেখতাছেন, এইহানথেক মগ দিয়া পানি লইয়া ইচ্ছামত লাফালাফি করছে আমার মাইয়্যার লগে। গোসল শেষ হইলে আমার বউ ওর গায়ে শইষ্যার তেল মাইখ্যা ভাত খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দিছে। ওর আরামের ঘুম ভাঙতে চাই নাই দেইখা আপনেগো ডাইক্যা আনছি।
কৃতজ্ঞতায় আমার মনটা ভরে গেলো। জড়িয়ে ধরি লোকটিকে।
শায়লার মাথায় আঙ্গুল বুলিয়ে ডাক দিতেই ঘুম ভেঙ্গে যায় ওর। আমার দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাত বাড়িয়ে দেয় কোলে ওঠার জন্য।
লোকটির কাছেই শুনলাম ওকে পাওয়ার ঘটনা।
লোকটি পেশায় সিএনজি ড্রাইভার। তার গাড়ির একটা পার্টস খুঁজতে খুঁজতে সে দোলাইরপাড় মোড় থেকে দয়াগঞ্জ নতুন রাস্তা ধরে হাঁটতে থাকে। নবীনগর মোড়, খালপাড় বাজার পার হয়ে সামনে এগোতেই দেখে ছোট্ট মেয়েটা রাস্তা দিয়ে দৌড়াচ্ছে একা একা। দৌড়াতে দৌড়াতে কখনো কখনো রাস্তার মাঝে চলে গেলে কেউ তাকে ধাক্কা দিয়ে ফুটপাতের দিকে ঠেলে দেয়। লোকটির চোখে পড়ার পর থেকে সে খেয়াল করে শিশুটির সাথে কেউ নেই। তার সন্দেহ হয় শিশুটি রাস্তা হারিয়ে ফেলেছে। তারপরও নিশ্চিত হওয়ার জন্য সে তার পিছু পিছু হাঁটতে থাকে। লিটুর বাড়ির মোড় পার হলে এক মহিলা ওকে কোলে নিতে গেলে ধমকে ওঠে সে- এই এই আমার মাইয়ারে তুমি ধর কেন? আমি লগে আছি।
মহিলা চলে যায়। তখন লোকটি তাকে কোলে নিয়ে ফিরতি পথে দোকানে দোকানে জিজ্ঞেস করে কেউ চেনে কিনা। হতাশ হয়ে তাকে কোলে নিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। তারপর মুয়াজ্জিনের কাছে নিজের মোবাইল নাম্বার দিয়ে যায়। সেই সূত্র ধরেই ওকে ফেরত পাই আমরা।
ওকে ফিরে পাওয়ার আনন্দে আমরা সবাই আত্মহারা। কিন্তু ওর কোন ভাবান্তর নেই। সবাই ওকে দেখতে আসছে দেখে যেন মজা পায় খুব। আনন্দে লাফ-ঝাঁপ করে।
আমাদের দু’জনের মাঝখানে ঘুমাতে সে। একদিন মাঝরাতে ঘুম ভাঙতে দেখি ও নেই। ওর মাকে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করি, এই শালু কোথায়? ওকে যে আমরা শালু ডাকা শুরু করেছি কবে থেকে মনে নেই।
আমরা দু’জনে এ ঘর ও ঘর খুঁজে না পেয়ে ড্রইং রুমে এসে দেখি ও বসে বসে টিভি দেখছে। ডোরেমন দেখছে আর হাসছে আপন মনে। আমি বিরক্ত হয়ে বলে উঠি, কি পেয়েছে চ্যানেলের ব্যাটারা, চব্বিশ ঘন্টা এক ডোরেমন চালিয়ে রাখবে।
শালু ততদিনে কথা বলতে শুরু করেছে পুটুর পুটুর করে। সবচেয়ে অবাক কা- হলো, অন্য শিশুদের মতো আধো আধো বাক্য বলে না, যাই বলে পূর্ণ বাক্যে বলে। যেমন, ডিম পোচ দিয়ে নাস্তা দিলেই আনন্দ প্রকাশ করে- কি মজা, আমার কুসুম ভাঙে নি। আব্বু আমি কিন্তু কুসুম আস্ত খাব, ভাঙবে না কিন্তু।
ডিমের সাদা অংশ রুটি দিয়ে খাওয়া শেষ হলে ঘাড় কাৎ করে বড়ো হা করবে আর আমি আস্ত কুসুম ওর মুখে তুলে দিলে গাল ফুলিয়ে সাবধানে খেয়ে ফেলবে, যাতে একটুও পড়ে না যায়।
এর ক’দিন পরই একদিন সকাল থেকে সে হিন্দিতে কথা বলা শুরু করে সবার সাথে। হুবহু ডোরেমনের হিন্দি ভাষা। বাংলা বলেই না। আমরা সবাই মিলে ওকে বাংলা বলানোর চেষ্টা করি। কিন্তু কিছুতেই ও বাংলা বলে না। আমরা বাংলায় বললে ও জবাব দেয় হিন্দিতে। আমাদের কাছে কিছু চাইলেও হিন্দিতে চায়। অদ্ভূত ব্যাপার!
আমি ওকে নিয়ে যাই আমার খুব প্রিয় এক শিক্ষকের কাছে। উনি ওর সাথে মজা করে হিন্দিতে কথা বললেন। প্রশংসা করলেন খুব। বললেন, তোমার মেয়ে অনেক জ্ঞানী হবে। বিদেশী ভাষা রপ্ত করা চাট্টিখানি কথা না। ও যখন আয়ত্ব করেছে, করতে দাও। একাধিক ভাষা জানলে ও অনেক এগিয়ে যাবে। দোয়া করি ওকে।

তিন
শালুর আট বছর পূর্ণ হলো যেদিন সেদিন আজব ঘটনা ঘটলো। আমাদের খাটের নিচ থেকে সুন্দর একটা গিফট্্ প্যাক বের করলো শালু। খুলে তো আমরা সবাই অবাক। সুন্দর দামী একটা বিদেশী খেলনা। জিজ্ঞেস করি কোত্থেকে পেলে এটা? ও বললো, জানি না, খাটের নিচে পেলাম। কিন্তু ব্যাপারটা রহস্যময় হয়ে রইলো। খুব হৈ চৈ হলো ক’দিন। বড় মেয়ে বললো, আম্মুর মোবাইলে একটা ম্যাসেজ এসেছে- রোমান হরফে লেখা- তোমার গিফট্্টা পছন্দ হয়েছে খুকি? আমি তোমার জন্য জাপান থেকে নিয়ে এসেছি এটা। ভালো থেকে- তোমার সোলমেট। মজার ব্যাপার হলো, শায়লা মাঝে মাঝেই ওর মা’র মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতো। ম্যাসেজ লিখতো, ম্যাসেজ পড়তো মনোযোগ দিয়ে।
এই ঘটনায় আমি বেশ অবাক হই। সেদিনই প্রথম সোলমেট শব্দটা শুনি। পরিবেশ হালকা করার জন্য বলি, এটা কারো চালাকি। সারপ্রাইজ দিয়েছে আমাদের।
বিষয়টা চাপা পড়ে যাচ্ছিলো। হঠাৎ একদিন ভর সন্ধ্যায় শালু ওর নানুবাড়ির ছাদ থেকে ভয় পেয়ে দৌড়ে নেমে এলো। ওর মা ওকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা?
ও হাঁপাতে হাঁপাতে বললো, একটা মহিলা আমাকে ভয় দেখাতে এসেছিলো ছাদে।
এ্যা, বলে কি! কেমন দেখতে মহিলা?
ময়লা কালো কাপড় পরা, বড় বড় নোখ, চোখগুলো ইয়াব্বড় আর ঘোলা ঘোলা। বড় বড় দাঁত আর মুখ দিয়ে লালা পড়ছিলো।
ওর মা ওকে জড়িয়ে ধরে, না মা তুমি ভুল দেখেছো।
ওর নানু দোয়া-কালাম পড়ে গায়ে মাথায় ফুঁ দিয়ে বললো, আর কোন সময় হাইঞ্জা বেলা ছাদে যাইওনা নানু। তাইলে জিন-ভুতে তোমার ক্ষতি করবো।
আমি বিষয়টা শালুর কল্পনা বলে উড়িয়ে দিলোম। কিন্তু তারপরও শুনলাম শালু নাকি ওই বিচ্ছিরি মহিলাকে প্রায়ই দ্যাখে। কখনো দ্যাখে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। কখনো দেয়ালের আড়াল থেকে উঁকি দিচ্ছে। শালু যখন সবার সাথে থাকে তখনও দ্যাখে এইসব দৃশ্য, আর দৌড়ে সবার সাথে মিশে যায়।
ওর নানু বাড়ি আমাদের বাড়ি থেকে রিক্সা দূরত্বের পথ। একদিন আমিসহ সবাই ওর নানুবাড়ি থেকে বাসায় ফিরছিলাম। তখন বিকেল বেলা। একটা গলি পার হয়ে পিছনের মেইন রোডে উঠলে রিক্সা পাওয়া যায় বলে সে পথেই ঢুকেছি। হঠাৎ তাকিয়ে দেখি শালু একটু পেছনে আমাদের উল্টোদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমি কাছে গিয়ে ওর মাথায় হাত দিয়ে বললাম, চলো আম্মু।
আব্বু, ওই যে মহিলাটা দাঁড়িয়ে আছে। বলে গলির মুখের দিকে ইশারা করলো। আমি তাকিয়ে দেখলাম কেউ নেই ওখানে। ভালো করে তাকালাম। কিছুই দেখতে পেলাম না। শালু তবুও তাকিয়ে আছে। আমি শালুর দৃষ্টিপথে আবার তাকালাম। কিছুই দেখলাম না। কিন্তু মনে হলো গলির মুখে আবছা পর্দার মতো কিছু একটা দুলে উঠলো। আমার চোখের ভুল হয়তো সেটা। কিন্তু তারপরই শালু আমার হাত আঁকড়ে ধরে বললো, চলে গেছে ওটা, তোমাকে দেখে মনে হয় ভয় পেয়েছে।
কি জানি বাপু, কি সব অদ্ভূত কথা!
চার.
শালু এবার পঞ্চম শ্রেণিতে। পিএসসি পরীক্ষা শেষে ওর অখ- অবসর। ওকে আমি চোখে চোখে পাহারা দেয়ার চেষ্টা করছি। কিন্তু সম্ভব হচ্ছে না। দিনের বেলা বেঘোরে ঘুমাবে, আর মাঝ রাত অবধি জেগে থেকে গল্পের বই, রহস্য উপন্যাস ইত্যাদি পড়ে কাটাবে। খাতার পর খাতায় পেন্সিল স্কেচে কমিক্স লিখতে ওস্তাদ সে। কমিকসের ডায়লগ সব ইংরেজি কিংবা জাপানী ভাষায় লেখা। জাপানী ভাষা ও কি করে আয়ত্ব করল বুঝতে পারছি না। জাপানী ভাষা কতটুকু হয় তা বোঝার ক্ষমতা আমার নেই। কিন্তু ইংরেজি ডায়ালগ পড়ে দেখেছি, অসম্ভব পরিণত ডায়ালগ ওগুলো। সবগুলো সাজালে ভালো কমিক্সের বই হতে পারে।
সেদিন রাত তিনটা-চারটার দিকে প্রচ- শব্দে আমাদের সবার ঘুম ভেঙে যায়। আমরা সবাই চোখ কচলাতে কচলাতে ওর রুমে গিয়ে দেখি, ও মেঝের ওপর যোদ্ধার ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। ওর হাতে ধরা সেদিনের মতো একটা পাকানো লাঠি। মুখে বিজয়ের হাসি।
আমরা সবাই ওকে ঘিয়ে দাঁড়িয়েছি। ও আমাকে লক্ষ্য করে বলে ওঠে, আব্বু ওটাকে মেরে ফেলেছি। আমি আর সোলমেট ওটাকে পিটিয়ে মেরে ফেলেছি। সোলমেট ওকে ধরে আগুনের রশি দিয়ে বেঁধে ফেলেছিল, তাই সে পালাতে পারে নি। এই যে দ্যাখো, এখনো ওর তাজা রক্ত ফ্লোরে লেগে আছে। আমার সোলমেট অনেক শক্তিশালী, ফেরেশতার মতো। আমার আর ভয় নেই আব্বু, আর কোন ভয় নেই।
আমরা সবাই বোকার মতো হা করে তার কথা শুনছি। ফ্লোরের দিকে তাকিয়ে দেখি ভিজে জবজবে হয় আছে ফ্লোরটা।

নীল বোতল

মঙ্গলগ্রহকে দেখাচ্ছে শুকনো, খটখটে। সাদা নুড়ি পাথর ছড়ানো। আকাশে কোনো পাখি নেই। শুকিয়ে গেছে সমুদ্র। সমুদ্রের তলাকে মনে হচ্ছে ধূ-ধূ মরু প্রান্তরের মতো।

এই ভয়াবহ পরিবেশ দেখলে মনে হয় কোথাও যেন লুকিয়ে আছে পুরোনো দিনের বিলুপ্ত হওয়া কাহিনী। সময় যেন সেখানে থমকে রয়েছে। পুরো এলাকাটির বুকে একটা অশরীরি ছায়া কাঁপছে।

হঠাৎ করে সেই নিস্তব্ধতা ভেদ করে একটা পোকার ডাক ভেসে এলো দূর থেকে। একটানা ডেকে চলেছে। শব্দটা প্রতিধ্বনি তুলছে। দূরের দারুচিনি পাহাড়ের গায়ে শব্দটা ধ্বনিত হচ্ছে। সূর্যের আলোতে চারদিক গনগনে।

একটু পর থেমে গেল শব্দটা। নীরব দুপুর। একটি পুরোনো গাড়িতে বসে আছে বেগ আর লেনাড..। ওদের সামনে একটি মৃত শহর।যেখানে কোনো শব্দ নেই। শহরটা বুঝি ওদের কন্ঠস্বরের অপেক্ষায় রয়েছে।
– হেই।
ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তার মধ্যে স্ফটিকের তৈরি একটা গম্বুজ ভেঙে পড়লো।
– এখানে কে?
আরেকটি গম্বুজ ভাঙলো।
বেগ চিৎকার করছে। একটার পর একটা গম্বুজ ভেঙে পড়ছে। সামনে বিরাট সব প্রসাদ। পাথুরে জন্তু জানোয়ারের মূর্তি। আর কোনো গম্বুজ ভাঙছে না।
– এখন যাওয়াটা কি নিরাপদ?
বেগ মাথা নুইয়ে সায় দিল।
– বুঝতে পারছি না একটা বোতল নিয়ে এতো মাথা ঘামাচ্ছো কেন? সবাই কেন কোতলটা চাচ্ছে? গাড়ি থেকে নামলো বেগ।
– বোতলটা যারা খুঁজে পেয়েছে তারা এর উত্তর দেয়নি। তাই জানা যায়নি। বোতলটা খুব পুরানো। যেনো এই মরুভূমির মতো। মরা সমুদ্রটার মতো। কত কি থাকতে পারে ওতে। উপ-কথায় এ ধরনের কাহিনী আছে। যেহেতু যা কিছুই থাকতে পারে বোতলটা তাই মানুষ হন্যে হয়ে খুঁজছে।
– তোমার দরকার হয় খোঁজো। আমি শুধু একটু ঘুরতে এসেছি
বলল লেনাড।

একমাস আগে বেগের সাথে যোগ দিয়েছে লেনাড। মঙ্গলগ্রহের প্রথম অভিযানে ছিল বেগ। তখন গাড়িতে চড়ে মঙ্গলের নানা শহরে ঘুরেছে। লেনাড ও ঘুরেছে।
– পাঁচ কি দশ হাজার বছর আগে মঙ্গল গ্রহের অধিবাসীরা বানিয়েছিল নীল বোতলটা। মঙ্গলের কাচ দিয়ে ওটা বানানো হয়। বানানোর পরই ওটা বারবার হারিয়ে যায়। আবার খুঁজেও পাওয়া যায়। এরকম কাহিনী শুনেছি।
বেগ তাকালো মৃত শহরটার দিকে। হঠাৎ ওর নিজের জীবনের কথা মনে হলো।
সারা জীবন ও কিছুই করেনি। অনেকেই গেছে বৃহস্পতি, বুধ আর বাইরের গ্রহে। বেগ যায়নি কোথাও। নীল এই বোতলটা যদি পায় তবে ওর জীবনটাই যাবে বদলে। যেভাবেই হোক ওকে বোতলটা পেতে হবে।
গাড়ি ছেড়ে হাঁটতে শুরু করলো। লেনাড চলেছে পেছনে। লেনাড জিজ্ঞেস করে,
দশ বছর ধরে বোধহয় বোতলটা খুঁজছো, সবসময় বোধহয় বোতলের কথা ভাবে। ঘুমের মধ্যেও তোমাকে চমকে উঠতে দেখেছি। অথচ জানো না কি আছে বোতলটায়?

ওরা দুজন মৃত শহরের মাঝ দিয়ে এগিয়ে যাচ্ছে। চারিদিকে ধূলো স্তুপ। মঙ্গলগ্রহে প্রাণির নানা পাথুরে মূর্তি ছড়িয়ে আছে। ধূলোতে ঢাকা।
– কে ওখানে?
চিৎকার করে উঠলো বেগ।
প্রতিধ্বনি ছড়িয়ে গেল চারপাশে। সাথে সাথে কয়েকটি থাম ঝুরঝুর করে ভেঙে পড়লো। এ শহরের এক আশ্চর্য ব্যাপার। সামান্য কথার আঘাতেই সব ভেঙে পড়তে থাকে।
খানিক পর সব থেমে গেল। ধূলো উড়ছে না। বেগ বললো, সত্যি, বোতলটা যদি পাই তাহলে তো দারুণ ব্যাপার হবে।
– ওতে যদি তৃষ্ণা মেটাবার কিছু থাকে তাহলে আরো ভালো হয়।
– ভালো করে খুঁজতে থাকো।
প্রসাদে মোট সাতখানা ঘর। ঝকমক করছে। ঘরের মেঝেতে নানা রকম জিনিস। লাল, হলুদ, বেগুনি, গোলাপি আর কালো কাচের তৈরি। বেগ এগিয়ে গিয়ে সব ভেঙে গুঁড়ো করে ফেললো। এরপর ঢুকলো পরের ঘরটায়। বোতলটা খুঁজছে আঁতিপাঁতি করে। সেই নীল বোতল। বোতলটা খুঁজে পেলেই ওর আর কোনো কাজ থাকবে না। দশ বছর আগে প্রথম শুনেছিল এই বোতলের কথা। তাকে বলেছিলো আগুন ভ্রমণকারীরা। শোনার পর থেকেই তার জীবনের ধারা পাল্টে গেছে। মনে মনে ভাবছিলে বেগ যেন বোতলা না পায়। তাহলে হয়তো আরো ত্রিশ বছর খোঁজার পালা চলবে। একটা চাপা শব্দ পাওয়া গেল। অদ্ভুত আকারের একটি সাইকেল এসে থামলো। সাইকেরের রঙ ধূসর। মোটা একটা লোকএসেছে সাইকেলে করে। মাথা ভতি লাল চুল। এই লোকটাও এসেছে বোতল খুঁজতে। প্রচুর লোক এই বোতল খুঁজছে।

– কি পেলে কিছু?
– না এখনো পাইনি। একটা গন্ধ পাচ্ছো?
– না তো।
অনেকটা বুঁরবো সিরাপের মতো।
হেসে উঠলো লেনাড।
– বুঝেছি। ওই গন্ধটা আসছে আমার কাছ থেকে।
– মানে?
– ওই ঘরে একটা বোতল ছিল। সেটা থেকে ঢেলে আমি খেয়েছি। অনেক বোতল। শুনে বেগের শরীর থরথর করে কাঁপছে। বিস্ময়ের ধাক্কায় সে শিউরে ওঠেছে।
– মঙ্গলে একটা বোতলে বুঁরবো! জলদি করে আমাকে দেখাও।
আরে এমন করছো কেন?
– এখনি বোতলটা দেখাও আমাকে।
ঘরের এক কোণেই ছিল বোতলটা। আকাশী নীল কাঁচে বানানো। এ কাঁচ মঙ্গলের।
বেগ বোতলটা নিয়ে ঝাঁকাতে লাগলো। বোতলটাকে রাখলো টেবিলে। সূর্যের আলো পড়েছে। বোতল থেকে নীলাভ ছটা বেরুচ্ছে। মনে হয় আকাশের তারা বুঝি নেমে এসেছে এখানে। সমুদ্রের নীল রঙও যেন এর কাছে হার মানবে।
শান্ত গলায় বেগ বললো,
– এটাই হলো সেই বোতল। আমার কোনো ভুল হয়নি। আমার বোতলটা খুঁজে পেয়েছি।
– সত্যি বলছো। ওতে কোনো কিছু নেই।
– বেগ ভালো করে বোতলটা পরীক্ষা করতে লাগলো। পেছনের দরজায় শব্দ। ওরা চমকে তাকায়। সেই সাইকেল আরোহী মোটা লোকটা। হাতে বন্দুক ধরা। ওদের দিকে বন্দুকটা তাক করা। কেমন রুক্ষ গলায় সে বললো, বোতলটা আমার হাতে তুলে দাও।
তারপর আবার শুরু হবে মারামারি। খোঁজাখুঁজি। তারপর কেটে যাবে পাঁচ সাত বছর।
মোটা লোকটা বন্দুক তুলে ধরলো,
– এটা চালাতে কিন্তু আমি পিছপা হবো না। বন্দুকটা দাও।
বেগ লোকটার হাতে বোতলটা তুলে দিলো। মোটা লোকটা খুব আশ্চর্য হয়ে গেল। এতো সহজে বোতলটা পেয়ে গেল এ যে ভাবাই যায় না।
লোকটা বোতল নিয়ে ছুট দিলো।
মঙ্গলের জোড়া চাঁদের আলো ছড়িয়ে পড়েছে মৃত শহরটার উপর। ধূলো ভরা ফ্যাকাশে একটি শহর। একরাশ ঠান্ডা যেন গুঁড়ো গুঁড়ো হয়ে মিশে আছে। এগিয়ে চলেছে ওদের গাড়িটা। চারদিকে ভাঙা মূর্তি। ধাতুর পাত। শুনশান করছে।

লেনাড বলল, লোকটাকে আর খুঁজে পাবো না। কি বিচ্ছিরি রাস্তা। এর মধ্যে সে অনেক দূর পালিয়ে গেছে। হঠাৎ সামনে পড়লো মঙ্গলের অতীতকালের সোনালি রঙের কিছু টালি। বেগ গাড়ি থামায়।
– ওই যে সেই লোকটা।
একটা গর্তের পাশে লোকটা পড়ে আছে। চোখ দুটি বিস্ফোরিত। মারা গেছে লোকটা।
– বোতলটা কোথায়?
লেনাড এদিক ওদিক তাকায়। বেগ গাড়ি থেকে নেমেই মাটি থেকে বন্দুকটা তুলে নেয়।
– লোকটা মরলো কিভাবে?
– জানি না। আঘাতের কোনোরকম চিহ্ন নেই।
– বোতলটা অদৃশ্য হয়ে গেল। কেউ নিশ্চয়ই এসেছিল।
চারিদিকে ধিকধিকে অন্ধকার। মনে হলো দূরে কেউ যেন নড়ছে। বেগ ইঙ্গিত করে,
– ওই দেখো তিনটে লোক হেঁটে যাচ্ছে।
ওরাই তাহলে…
গর্তের কাছে পড়ে থাকা সেই মোটা লোকটার শরীর জ্বলে উঠে তখন গলতে আরম্ভ করেছে। আগুনের শিখায় ওর মুখটা লাল হয়ে জ্বলতে শুরু করেছে। মনে হচ্ছে লোকটার শরীর যেনো বিরাট একটা কাঁচের তৈরি। গলে যেতে শুরু করেছে। মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল দেহটা।
– নিশ্চয়ই, ঐ
লেনাড আতঙ্কিত স্বরে বললো, তিনজন কিছু করেছে।
– না, এরকম আগেও হয়েছে। যারাই বোতলটা পেয়েছে তারাই কিন্তু অদৃশ্য হয়ে গেছে।
– ওদের অনুসরণ করবে?
বেগ কোনো উত্তর দিলো না। গাড়ির দিকে ফিরে চলল। সামনে বিশাল ধূ-ধূ প্রান্তর। বেগ আপনমনে বলল,
– কাজটা বড্ড কঠিন হবে। তবে যেতে পারবো। নীল বোতলটায় কি আছে বুঝতে পারছি না। ওটা আমারই অপেক্ষায় আছে।
– আমি কিন্তু যাচ্ছি না। তিনজনের কাছেই অস্ত্র।
লেনাডকে ভীত মনে হয়।
– যাবে না?
– আমি বেঁচে থাকতে চাই। ওই বোতল নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমি কোনো ঝুঁকি নেবো না।
বেগ গাড়ি নিয়ে ঘন অন্ধকারে মিশে গেল। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে গাড়ির ছাদে। হিমশীতল রাত নেমে এলো চারদিকে। বেগ চলছিল একটি নদী খাদের ওপর দিয়ে। পথে নুড়ি পাথর ছড়ানো। জোড়া চাঁদের আলো ঘ্রাণ হয়ে ছড়িয়ে পড়েছে।

কেমন এক রহস্যময় পরিবেশ। কয়েকটা পাথর গড়িয়ে পড়লো। গাড়ি ঝাঁকাতে ঝাঁকাতে চলেছে সামনের দিকে। বেগের পুরোনো দিনের কথা মনে হচ্ছে। সেই যুবক বয়সের কথা। পৃথিবীতে যে কি দুঃখের জীব ছিল। ২১৩০ সালের কথা। ভয়ঙ্কর নিষ্ঠুর এক সময়। যুদ্ধ, দুর্ভিক্ষ দাঙ্গা। শুধু অভাব। তারপরেও অন্যগ্রহে চলে গিয়েছিল। এবার ও অন্ধকার ছেড়ে আলোর দিকে যাচ্ছে। কি হয়েছিলো ওই মৃত লোকটার?
ওতো নীল বোতলটাকেই খুঁজছিল। কিন্তু বোতলের মধ্যে কী পেয়েছিলো লোকটা?
তাড়াতাড়ি গাড়ি থামালো বেগ। বন্দুক হাতে লাফিয়ে নামলো। সামনের খাদটা দিকে ছুটে গেল। ওর সামনে ঠান্ডা বালি। পাশাপাশি পড়ে আছে সেই তিনজন লোক। পৃথিবীর মানুষ রোদে পোড়া তামাটে মুখ। ছেঁড়া পোশাক। ওদের মাঝে সেই নীল বোতলটা পড়ে আছে। আকাশের তারার আলো এসেছে পড়েছে বোতলটার ওপর।

বেগ বিস্মিত চোখে তাকিয়ে দেখছে। ওর সামনেই পড়ে থাকা শরীরগুলো হঠাৎ গলে যেতে লাগলো। এক সময় মিলিয়ে গেল বাষ্প হয়ে। বেগের শরীরের ভেতর দিয়ে একটা ঠা-া ¯্রােত কুলকুল করে নামছে। মনে হচ্ছে লেনাডের কথা। কোনো নতুন অস্ত্র বোধ হয় না। সেই নীল বোতল। সবাই যা চায় তা পেতেই ওই তিনজন তাই পেল। এখন বোঝা যাচ্ছে কেন বোতলটা একজন থেকে অন্যজনের হাতে চলে যেত।
আর সবাই যেত অদৃশ্য হয়ে।
নীল বোতলটা খুললো বেগ। ওর চোখ জ্বলজ্বল করছে। হাত কাঁপছে। তাহলে এটাই আমি এতদিন ধরে খুঁজছিলাম। সবাই যেমন খোঁজে। এটার জন্যেই মানুষের মনে এত কৌতূহল! আগ্রহ। কিন্তু কি আছে এই বোতলে? মৃত্যু? কিন্তু লেনাড? না, লেনাড এটা চায়নি। ও বেঁচে থাকতে চায়।

জোনাই

এই আপু, এই ম্যাথটা একটু দেখিয়ে দাও না!
আহ্, বলেছি আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছে! এখন রেখে দে, পরে দেখিয়ে দেবো। বিছানায় পাশ ফিরে শুলো মনিরা।
রিডিং টেবিল আর শোয়ার খাট পাশাপাশিই দু’ভাইবোনের। পড়তে বসার মিনিট খানেক পরেই বিছানায় শুয়ে পড়েছে মনিরা।
জিসানের মনটা আরও খারাপ হয়ে গেল। এমনিতেই আজ স্কুলে যা ঘটেছে তা নিয়ে সারাদিন খুব বিচ্ছিরি কেটেছে। তার উপর আপুটাও শুয়ে পড়ল। ধুর, ভাল্লাগে না কিছু।
টেবিলে খোলা বইটার ওপর হাত দু’টো রেখে মাথাটাও রাখল তার ওপর। ছোট্ট মাথাটার মধ্যে অনেক কথাই ঘুরপাক খেতে লাগল।
একটু ঝিমুনি মতো এসেছিল জিসানের, হঠাৎ কোত্থেকে একটা জোনাকি পোকা ওর হাত গলে চোখের সামনে গিয়ে মিটমিট করতে লাগল। তড়াক করে সোজা হয়ে গেল ও। একটু ভয়ও পেয়েছে।
খোলা বইটার উপর মিটমিট করছে জোনাকি পোকাটা।
এই, তুমি কোত্থেকে এলে? অনেকটা ফিসফিস করেই প্রশ্নটা করল জিসান।
জোনাকি কি আর কথা বলতে পারে যে ওর কথার জবাব দেবে? জিসান আবারও জিজ্ঞেস করল, বাইরে থাকতে বুঝি ভালো লাগছে না? জানো, আজ না আমার মনটা খুউব খারাপ! কেন জানো? জানো না বুঝি? ঠিক আছে বলছি শোনো, আজ হয়েছে কি…
হঠাৎ ওর কথার মাঝে কথা বলে উঠল জোনাকিটা, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে।
চমকে উঠল জিসান। আরে, জোনাকিটা দেখি মানুষের মতো কথা বলছে। ওকে পছন্দ হয়েছেও বলছে।
আমি জানি তোমার মন খারাপের বিষয়টা। আবারো বলল জোনাকি, লাবিব তোমাকে আজ স্কুলে মার খাইয়েছে, সেই জন্যেই তোমার মন খারাপ।
জিসান ওপরনিচ মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু তুমি জানলে কীভাবে? জোনাকিটা ওর কথার সরাসরি উত্তর না দিয়ে বলল, আমাকে তোমাদের জোনাকি পোকার মতো দেখতে হলেও আমি কিন্তু তা নই। তবে আমাকে তুমি ‘জোনাই’ বলে ডাকতে পারো।
আরো ঘাবড়ে গেল জিসান। কী বলে এই পুঁচকে জোনাকি পোকাটা? ও নাকি জোনাকি পোকাই না। তাহলে কী?
‘কী, ভাবনায় পড়ে গেলে, তাইতো?’ যেন ওর মনের কথা বুঝতে পেরেই বলল জোনাই। জোনাই যখন কথা বলছে, তখন পিট পিট করে একটা শব্দও বের হচ্ছে ওটা থেকে। ‘তোমাদের পৃথিবীর মতোই একটা গ্রহে বাস আমাদের। আমাদের ওখানে সবাই একই সাইজের হয়। ঠিক আমার মতো। আমাদের জানা ছিল না যে তোমাদের এই পৃথিবীতে আমাদের মতো একটি প্রাণী আছে যাকে তোমরা জোনাকি পোকা বলো। এটা অবশ্য তোমাদের পৃথিবীতে আসার পর তোমার কাছে আসতে গিয়ে বাঁশবাগানের ওদিকটাতে দেখে এলাম। এ তথ্য আমি আমাদের মহামান্য প্রাণিবিজ্ঞানীকে ইতোমধ্যেই জানিয়ে দিয়েছি।’
জিসান জোনাইয়ের কথাগুলো শুনছে না, যেন গিলছে। হাঁ হয়ে গেছে ওর মুখটা। এমনিতেই ও মোটামুটি সাহসী। তাই ও যে ভয় পেয়েছে, সেটা এই ভিনদেশী আজব প্রাণীটার কাছে প্রকাশ করতে চায় না। তাই বুকে একটু সাহস সঞ্চয় করে বলল, ‘কিন্তু তুমি আমার কাছে কেন এসেছো?’
‘সেটাও বলব তোমাকে। আসলে আমি এসেছি তোমাদের এখানকার আবহাওয়া নিয়ে গবেষণা করার জন্য। আমরা জানতে পেরেছি পৃথিবীতে এখন আবহাওয়ার বিরূপ প্রভাবটা সবচেয়ে বেশি আলোচিত। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশ। আমাদের মহান প্রাণিবিজ্ঞানী সোহাইল আমাকে নির্বাচন করে এখানে পাঠিয়েছেন সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য যাতে আমরা সতর্ক হতে পারি এবং আমাদের গ্রহে এরূপ কোনো সমস্যা দেখা দিলে তার সমাধান করে ফেলতে পারি। বলতে পারো এটা আমাদের আগাম প্রস্তুতি। কথাগুলো একটানা বলে গেল জোনাই।
জিসান বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল, বুঝলাম। কিন্তু তুমি আমার কাছে কেন এসেছো?
Ñহ্যাঁ, এখন বলছি সে কথা। আসলে তোমাদের নার্ভের চেয়ে আমাদের নার্ভগুলো অনেক বেশি শক্তিশালী এবং দ্রুত সংবাদ গ্রহণ ও প্রেরণে সক্ষম। তাই পৃথিবীতে অবতরণ করেই বুঝে নিয়েছি কোথায় এবং কার কাছে গেলে বেশি উপকার পাওয়া যাবে। আমি জানতে পেরেছি তুমি এই বয়সেই তোমার আশপাশের পরিবেশ নিয়ে বেশ ভাবো। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে তুমি পছন্দ করো। আর সেই সাথে অন্যকেও পরামর্শ দাও নিজের পরিবেশ নিজে গুছিয়ে রাখতে।
এই কথাতে একটু লজ্জা পেল জিসান। ফর্সা মুখটা লাল হয়ে উঠল। বলল, যাহ্ তুমি বাড়িয়ে বলছ!
Ñ মোটেও না। তাছাড়া তোমাকে বেছে নেয়ার পেছনে আরো কয়েকটি কারণ আছে আমার। আমরা বিনিময় ব্যতীত কারোর কাছ থেকে কিছুই নিই না। তোমার কাছ থেকেও নেব না। সত্যি বলতে কি, তোমাদের পৃথিবীতে এসে আমি এক প্রকার হতাশই হয়েছি। অনেক পেছনে আছো তোমরা। বিশেষ করে বৈজ্ঞানিক গবেষণা থেকে। আর এর কারণও আমি আমাদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার কাছ থেকে জেনে নিয়েছি। তোমাদের বিজ্ঞানীরা দেশে থেকে গবেষণা করতে চায় না। তারা অন্য দেশে বসে গবেষণা কার্য পরিচালনা করেন এবং সেখানকার প্রয়োজনে সেগুলো ব্যবহার করেন বা তাদের কাছে অর্থের বিনিময়ে বিক্রি করে দেন।
একটু থামল জোনাই। তারপর আবার বলল, এক কাজ করা যাক চলো, তোমাকে আমার বাইকটাতে চড়িয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তারপর অন্য বিষয়ে আলাপ করা যাবে।
রাজি হয়ে গেল জিসান। বেরিয়ে গেল নতুন বন্ধু জোনাইয়ের সাথে।
মনিরা আপুর কামিনী ফুলগাছটার গোড়ায় দাঁড় করানো ছিল বাইকটা। ওটা দেখে যারপর নাই অবাক হলো জিসান। এটা আবার কেমন বাইক হলো? হ্যান্ডেল, প্যাডেল, চাকা, বসার সিটÑ কিছুই নেই। একটা গোল চাকতি মতো জিনিস পড়ে আছে। জোনাই কিছু একটা করতেই ওটা আকারে বড় হয়ে গেল। না হলে যে জিসান ওটাতে চড়তে পারবে না!
এখন উঠে পড়ো জিসান। চলো, একটু হাওয়া খেয়ে আসা যাক, বলল জোনাই।
জিসান প্রথমটায় একটু দ্বিধা করলেও বাইকটাতে উঠে পড়ল। আশ্চর্য! কোত্থেকে হ্যান্ডেল মতো কী একটা সামনে উদয় হলো, মুহূর্তে। জোনাই হ্যান্ডেল ধরতে বলল হাত দিয়ে। ধরল জিসান। খুবই কোমল একটা অনুভূতি হলো জিসানের। অদ্ভুত এক ভালোলাগায় মনটা ভরে গেল।
কিছু একটা করল জোনাই। মৃদু ঝাঁকি দিয়ে ওপরে উঠতে শুরু করল বাইকটা। তবে নাগরদোলা বা লিফটে উঠলে পেটের মধ্যে যেমন একটা বাড়তি চাপ অনুভূত হয়, এই অদ্ভুত যানটাতে উঠে তার কিছুই মনে হলো না জিসানের কাছে। তারপরও শক্ত করে হ্যান্ডেল ধরে রইল জিসান।
জিসানের এই অবস্থা দেখে জোনাই বলল, এত শক্ত করে ধরার দরকার নেই। আর ভয় পেও নাতো খালি খালি!
রাতের আকাশে ভেসে চলল বাইকটা। যদিও জিসানের কাছে অবাকই লাগছে, এটা বাইক হলো কেমন করে তা নিয়ে।
আকাশে অসংখ্য তারা ফুটে আছে, যেন তারাদের মেলা বসেছে। ঝলমলে পোশাকে সেজেছে আজকে সবাই। কোনো কোনোটা তো মিটমিটও করছে। তা থেকে ঠিকরে পড়ছে আলোর ছটা। উজ্জ্বল হয়ে উঠছে চারপাশটা। আর তারাগুলোর মাঝখানে ঠিক রাজার মতো আসন গেড়ে বসে আছে চাঁদমামা। যেন আলো ঝলমল একটা ইয়া বড় থালা! নীল-সাদা মেঘেরা ভেসে যাচ্ছে চাঁদের গা ছুঁয়ে। ওদের বাইকটার কিনার ঘেষেও কয়েকটা মেঘের টুকরো চলে গেল। খুবই ভালো লাগছে জিসানের।
‘এখন বলো,’ কথা বলে উঠল জোনাই। ‘তোমার কেমন লাগছে?’
‘খুউব ভালো লাগছে।’ উচ্ছ্বাস ঝরে পড়ল জিসানের কণ্ঠে।
‘শোনো জিসান, তোমাদের পড়ার কৌশলটা আমি পর্যবেক্ষণ করেছি। এতো কষ্ট করে পড়া মুখস্থ করো তোমরা?’ বেশ অবাক ভাব নিয়েই বলল জোনাই।
‘তোমাদের ওখানে বুঝি পড়া মুখস্থ করতে হয় না?’ জিসানের কণ্ঠেও বিস্ময়।
‘না। আমাদের ওখানে সবকিছুই সবার জানা। যেটুকু জানতে বাকি থাকে, সেগুলো সফটওয়্যারের মাধ্যমে মগজে ঢুকিয়ে দেয়া হয়। কিছুদিন পর সে সফটওয়্যারও খুলে নেয়া হয়।’
‘আমাকে নিয়ে যাবে তোমাদের ওখানে?’
‘তুমি তো ওখানে যেয়ে থাকতে পারবে না। তোমার আব্বু, আম্মু, মনিরা আপু, লাবিব…’
‘হ্যাঁ জোনাই, তুমি ঠিকই বলেছো। ওদেরকে ছেড়ে আমি কোথাও থাকতে পারবো না। কিন্তু…’
‘তুমি লাবিবের কথা ভাবছো, তাই না?’
জিসান উপর-নিচ মাথা নাড়ে। এই সময় ওদের বাইকটা কলকল সুর তুলে নেমে যাওয়া একটা ঝরনার উপর দিয়ে যাচ্ছিল।
‘তুমি চাইলে আমি তোমাকে একটা জিনিস দিতে পারি। তা দিয়ে তুমি লাবিবকে শুধু না, সবাইকেই চমকে দিতে পারবে।’
‘কী জিনিস?’
‘এটা আমারই একটা আবিষ্কার। এই জিনিসটা কাছে রাখলে কেউ তোমার বিরুদ্ধে মিথ্যা বলতে পারবে না। আজ লাবিব স্কুলে মিথ্যা বলে সালমা ম্যাডামের হাতে তোমাকে মার খাইয়েছে। আমার এই জিনিসটা যদি তোমার কাছে থাকত তাহলে ও মিথ্যা বলতে পারতো না। মিথ্যা বললেও তা সত্য হয়ে বের হতো ওর মুখ থেকে।’
‘ওহ্! তাহলে তো জিনিসটা দারুণ! দেবে আমাকে ওটা?’
‘ঠিক আছে, দেব তোমাকে। আরও একটা কৌশল তোমাকে শিখিয়ে দেব আমি। অবশ্য এটা নিয়ে একটা যন্ত্র আবিষ্কারেরও চেষ্টা করছি আমি। নতুন জ্ঞান মগজে ঢোকানোর জন্য আমরা যে সফটওয়্যারের সাহায্য নিই, সেটা অনেক সময় কষ্টদায়ক হয়। তাই চেষ্টা করছি ওগুলো অন্য কিভাবে ইনস্টল করে নেয়া যায়। তবে আমি তোমার রুমে ঢোকার পর একটা কাজ করে ফেলেছি। তুমি যে বইটা পড়ছিলে, সেটা এখন আমার মুখস্থ।’
‘সত্যি!’ জিসানের চোখজোড়া চিকচিক করে ওঠে। বিশ্বাস হতে চায় না জোনাইয়ের কথা।
‘হ্যাঁ জিসান, সত্যি। কিভাবে করলাম, সেটাই জানতে চাইছো তো? বলছি শোনো।’ একটু দম নিল জোনাই। তারপর আবার বলতে লাগল, ‘আমি বইয়ের লেখাগুলো বারবার আওড়ে গেছি। তোমার সাথে কথা বলার ফাঁকে ফাঁকেও ওগুলো আমি আওড়েছি। তুমিও কৌশলটা কাজে লাগাতে পারো। যেমন ধরো, বাংলা ব্যাকরণের একটা বিষয় তুমি পড়ছো। পড়তে পড়তে খেতে গেলে, কিংবা বাথরুমে গেলে। অথবা ঘুমাতে গেলে। কিন্তু সেই সময়টাও তোমাকে কাজে লাগাতে হবে। মানে মনে মনে পড়ে যেতে হবে। কোথাও বেধে গেলে বই খুলে দেখে নিতে হবে। এভাবে করলে তোমার পড়া অনেকদিন পর্যন্ত মনে থাকবে।’
খুব খুশি হলো জিসান। আর তক্ষুনি খেয়াল করল ওরা যেখান থেকে রওনা দিয়েছিল, সেই কামিনী গাছটার মাথার উপরে চলে এসেছে। নিচে নামছে বাইকটা। হঠাৎ হুড়মুড় করে পড়ে গেল নিচে।
‘এই জিসান, তুই পড়া রেখে ঘুমাচ্ছিস?’
কে যেন জিসানের কানের কাছে বলে উঠল কথাটা।
বার কয়েক চোখ পিটপিট করল জিসান। তারপর বাস্তবে ফিরে এলো ও। নিজেকে আবিষ্কার করল চেয়ারশুদ্ধ উল্টে পড়া অবস্থায়। তবে কোথাও লাগেনি। আসলে ওকে বইয়ের উপর মাথা রেখে চুপচাপ থাকতে দেখে মনিরা ওকে ম্যাথটা বুঝিয়ে দেয়ার জন্য ওর কনুই ধরে একটু নাড়া দিয়েছিল। আর তাতেই হুড়মুড় করে পড়ে গেছে ও।
জিসানের চোখে তখনও জোনাই ও বাইকটার ছবি। যেন এখনও চাঁদ আর তারাদের ভীড়ে জোনাইয়ের সাথে অবাক বাইকটাতে করে উড়ছে ও। উড়ছে…