“জ্ঞান মেধা আর দক্ষতায়
নিজকে গড়ি সততায়”
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৩০তম ন্যাশনাল ক্যাম্প-২০২৬ গত ২১, ২২, ২৩ ও ২৪ এপ্রিল কৃষিবিদ সিটি, বিরুলিয়া, সাভারে অনুষ্ঠিত হয়েছে।
প্রথম দিবসে বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (REHAB) এর প্রেসিডেন্ট ড. আলী আফজাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসরের কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) জয়নুল আবেদীন আজাদ। আরও উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান পরিচালক হাসান মুর্তাজা।
ক্যাম্পে বিভিন্ন সেশন, প্রেজেন্টেশন, হাতে কলমে শিখি, মাঠের কাজ, ট্রেজার হান্ট, কুইজ, মেধাযাচাই সহ শিক্ষামূলক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়িত হয়।
চার দিনব্যাপী এই ক্যাম্পের আনুষ্ঠানিক কুচকাওয়াজের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জনাব এ. এফ. এম. আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল এ কে এম মুজাহিদ উদ্দিন (অব.), প্রতিষ্ঠাতা সভাপতি, দ্য আর্থ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিমকোর্ট।
সামাপনী অধিবেশনে আসরের প্রাক্তন সভাপতি মরহুম বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের ছেলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আরশাদুর রউফ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ও ফুলকঁড়ি আসরের খেলাধুলা ও ব্যায়াম উপদেষ্টা অ্যাডভোকেট এ. কে. এম. বদরুদ্দোজা। এছাড়াও উপস্থিত ছিলেন আসরের প্রাক্তন প্রধান পরিচালক মোহাম্মদ মুহিবুল্লাহ, এস. এম. মিজানুর রহমান, আহসান হাবিব, এম. এ. কে. শাহিন চৌধুরী, অ্যাডভোকেট অলী ইব্রাহিম, আবরারুল হক ও সাইফুল ইসলাম।
৩০তম ন্যাশনাল ক্যাম্পের ক্যাম্প চিফ ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম। ফিল্ড ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম। ডেপুটি ফিল্ড ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক আরিব মাহমুদ ও শিশু দক্ষতা উন্নয়ন সম্পাদক ইমরান জাবির।
ফুলকুঁড়ি আসরের প্রাক্তন উপদেষ্টা সভাপতিবৃন্দ ও স্মরণীয় ব্যাক্তিদের স্মরণ করে তাদের নামে ৩০তম ন্যাশনাল ক্যাম্পের ৬টি রেজিমেন্টের নামকরণ করা হয়। রেজিমেন্টগুলো হলো- সানাউল্লাহ নূরী, ইঞ্জিনিয়ার আবুল ফয়েজ, এম. এ. রশিদ চৌধুরী, বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, আল মাহমুদ, এবং আবু জাফর সবুজ রেজিমেন্ট। সংগঠক রেজিমেন্টের নামকরণ করা হয় আসরের প্রাক্তন সাহিত্য সম্পাদক আহমদ হিমেলের নামে।
ক্যাম্পে চারদিনের কার্যক্রমের উপর নির্ভর করে শ্রেষ্ঠ রেজিমেন্ট মনোনীত হয় বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ রেজিমেন্ট। আনুষ্ঠানিক কুচকাওয়াজে প্যারেড কমান্ডার ছিলেন ঢাকা মহানগরী দিশারী শাখার সংগঠক মাহমুদুল হাসান নায়ীম এবং বেস্ট ডেলিগেট মনোনীত হন কক্সবাজার শহর শাখার সহকারী পরিচালক অগ্রপথিক তাসরিফুল ইসলাম।
ক্যাম্পে সারাদেশ থেকে একাদশ থেকে অনূর্ধ্ব মাস্টার্স শ্রেণির প্রায় ১৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।



