জিততেই হবে এমন ভাবনা
আছে রে ভাই যার,
জিতেই সে জন লড়ে যখন
হেরেও বারবার।
যে জন কেবল জেতার লক্ষ্যে
হয়ে থাকে উন্মুখ,
লড়ার মাঠে যায় কি দেখা
তাহার অলস ঘুম-মুখ?
সে যে লড়ে অকাতরে
জেতার তীব্র আশায়,
সব জড়তা যায় মাড়িয়ে
কে আর তাকে শাসায়?
বুকের মধ্যে তৃষ্ণা কেবল
জয় করে থৈ থৈ,
জয়টাকে সে কাড়েই কাড়ে
বাধিয়ে হৈ চৈ!
কিন্তু যে জন জেতার আগে
পথেই বসে হেরে,
সে কখনো জিতে না ভাই
তাবিজ-তুমার গেড়ে।
প্রকাশকাল: ডিসেম্বর ২০২৪



