
‘ফুলকুঁড়িতে লিখি, লেখালেখি শিখি’ স্লোগানকে সামনে রেখে শিশুকিশোর মাসিক ফুলকুঁড়ির আয়োজনে গত ১৭এপ্রিল, শুক্রবার বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে প্রয়াত কবি মনসুর মুজাম্মিলকে নিবেদিত ৪১৩তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। মাসিক ফুলকুঁড়ির সহ-সম্পাদক আরিব মাহমুদের সঞ্চালনায় সাহিত্য সভায় সভাপতিত্ব করেন মাসিক ফুলকুঁড়ির সম্পাদক আহমদ মতিউর রহমান। লেখা আলোচনা করেন মাসিক ফুলকুঁড়ির নির্বাহী সম্পাদক নাঈম আল ইসলাম মাহিন। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔপন্যাসিক নাসীমুল বারী ও গল্পকার শাওন আসগর।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করে ফুলকুঁড়ি বন্ধু আহনাফ জারিফ। সঙ্গীত পরিবেশন করেন সাব্বির আহমেদ সাদ। এরপর শুরু হয় লেখাপাঠ পর্ব। এ পর্বে লেখা পাঠ করেন শাহজাহান মোহাম্মদ, আতিক রহমান, বজলুর রহমান, শিমু বুলবুল, মৌসুমি মৌ, সাহেদ বিপ্লব, আজগর হোসেন, তৌহিদুল ইসলাম কনক, মোস্তাফিজুর রহমান, রোহান আহম্মেদ, ইকবাল হাসান সিদ্দিকী, আব্দুল মাজেদ, ইসমাইল বিন ইউসূফ, তানভীর ইসলাম, হেফাজুর রহমান, ইব্রাহিম খলিল, নকিবুর রহমান, আব্দুল্লাহ আল আরমান, নাহিয়ান ইসলাম রাফি, পিয়াল হাসান, নিবিড় আহমেদ, আরাফাত হোসেন, সিফাতুল ইসলাম, মো. ইয়ামিন খান, সাদিকুল ইসলাম, মিনহাজ, সাইফুল ইসলাম মমিন, হুমায়ুন কবীর, শিমুল মোড়ল, আরমান খান ছামির, মিফতাহুল ইসলাম আবরার, আলিফ নূর রুহান প্রমুখ। লেখা পাঠের মাঝে সংগীত পরিবেশন করে মিহফাজ উদ্দিন আত তাসদীক ও আব্দুল্লাহ আল মাহদী।
অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন রাদিয়াত ইসলাম, অগ্রপথিক এস এম রাকিবুল ইসলাম ও নাঈম সরকার। শিশুকিশোরদের প্রাণবন্ত উপস্থিতি ও অংশগ্রহণে সাহিত্য সভাটি ছিল আনন্দমুখর।


