
‘ফুলকুঁড়িতে লিখি, লেখালেখি শিখি’ স্লোগানকে সামনে রেখে শিশুকিশোর মাসিক ফুলকুঁড়ির আয়োজনে ২৬ জুন, শুক্রবার বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে শিশুকিশোর মাসিক ফুলকুঁড়ির ৪১৫তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। মাসিক ফুলকুঁড়ির সহ-সম্পাদক আরিব মাহমুদের সঞ্চালনায় সাহিত্য সভায় সভাপতিত্ব ও লেখা আলোচনা করেন মাসিক ফুলকুঁড়ির সম্পাদক আহমদ মতিউর রহমান। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি জাফর আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আরিফুল ইসলাম। এরপর শুরু হয় লেখাপাঠ পর্ব। এ পর্বে লেখা পাঠ করেন বজলুর রহমান, সাহেদ বিপ্লব, মুনীরুল ইসলাম, মিযানুর রহমান জামীল, কৌমুদী নার্গিস, ওয়াহেদুজ্জামান, আহমাদ আনাস আব্দুল্লাহ, আরিফুল ইসলাম, মাহমুদ আল মুহিত সাওম, সাইফুদ্দিন মাসুম, মুহা. হাবিবুল্লাহ প্রমুখ। লেখা পাঠের মাঝে সংগীত পরিবেশন করেন ত্বোহা আব্দুল্লাহ।
অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন রাদিয়াত ইসলাম, অগ্রপথিক এস এম রাকিবুল ইসলাম ও নাঈম সরকার। শিশুকিশোরদের প্রাণবন্ত উপস্থিতি ও অংশগ্রহণে সাহিত্য সভাটি ছিল আনন্দমুখর।



