
‘ফুলকুঁড়িতে লিখি, লেখালেখি শিখি’ স্লোগানকে সামনে রেখে শিশুকিশোর মাসিক ফুলকুঁড়ির আয়োজনে গত ১৫ মে, শুক্রবার বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে ৪১৪তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। মাসিক ফুলকুঁড়ির সহ-সম্পাদক আরিব মাহমুদের সঞ্চালনায় সাহিত্য সভায় সভাপতিত্ব করেন মাসিক ফুলকুঁড়ির সম্পাদক আহমদ মতিউর রহমান। লেখা আলোচনা করেন মাসিক ফুলকুঁড়ির নির্বাহী সম্পাদক নাঈম আল ইসলাম মাহিন। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔপন্যাসিক নাসীমুল বারী ও ছড়াকার জাফর আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করে ফুলকুঁড়ি বন্ধু সাইফুদ্দিন মাসুম। সঙ্গীত পরিবেশন করেন অগ্রপথিক এস এম রাকিবুল হাসান। এরপর শুরু হয় লেখাপাঠ পর্ব। এ পর্বে লেখা পাঠ করেন কবি কামাল হোসাইন, শাহজাহান মোহাম্মদ, বজলুর রহমান, সুমন রায়হান, শিমু বুলবুল, সাহেদ বিপ্লব, আবুল খায়ের নাঈমুদ্দীন, শেখ সাদী, শাখাওয়াত হোসাইন, এইচ এম মনিরুজ্জামান, আরমান খান ছামির, আলিফ নুর রুহান, রোহান আহম্মেদ, আব্দুল্লাহ, সিদনান, আহনাফ ওয়াফী, রুদাইফ হাসান, আব্দুল্লাহ আল মাহমুদ, রুয়াইফি হাসান, আব্দুল্লাহ, আসহাজ প্রমুখ। লেখা পাঠের মাঝে সংগীত পরিবেশন করে ত্বহা আব্দুল্লাহ ও আরশান সাইফী।
অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন রাদিয়াত ইসলাম, অগ্রপথিক এস এম রাকিবুল ইসলাম ও নাঈম সরকার।
শিশুকিশোরদের প্রাণবন্ত উপস্থিতি ও অংশগ্রহণে সাহিত্য সভাটি ছিল আনন্দমুখর।



