বৃষ্টি নামে

বৃষ্টি নামে ঝমঝম
শব্দ যেন কম কম।
টিনের চালে বিষ্টি
লাগতো বেশ মিষ্টি।

এখন ফ্লাটের ছাদে
শব্দ বিহীন কাঁদে
কংক্রিটে রয় চুপ সে
গড়িয়ে যায় চুপসে।

বৃষ্টি পড়ে টুপটুপ
ইটের খাঁজে চুপচুপ।
ঢল নামানো বৃষ্টি
লাগায় অনাসৃষ্টি।

দেশে আনে বন্যা
বিপদে ঘর কন্যা
বৃষ্টি কি তা বোঝে!
মেঘ বালিকা ও যে!

প্রকাশকাল: আগস্ট ২০২৪