হেমন্ত কি শীতের পূর্বাভাস?
হাঁটতে গিয়ে চমকে উঠি
ভেজা দুর্বাঘাস।
হেমন্ত কি সুবাস মাখা ফুল?
শিউলি আর কামিনীরা
খুশিতে মশগুল।
হেমন্ত কি রোদের প্রজাপতি?
আমলকি আর চালতা বনে
দেখায় নতুন গতি।
হেমন্ত কি পাখির কন্ঠে গান?
ক্ষেতের পরে ক্ষেত ছড়িয়ে
দুলছে পাকা ধান।
হেমন্ত কি কৃষক মুখের হাসি?
কবির মতো এদেশটাকে
আরো ভালোবাসি।
হেমন্ত কি মিষ্টি আলোর চাঁদ?
বাড়ি বাড়ি পিঠা পায়েস
আনন্দ সংবাদ।
প্রকাশকাল: অক্টোবর ২০২৪



