হেমন্ত এলো তাই

0
7

মাঠে মাঠে পাকা ধান
কৃষকের খুশি প্রাণ
ধান কাটা হলে সারা
গ্রামে গ্রামে পড়ে সাড়া।

হিমহিম কুয়াশায়
পথঘাট ঢেকে যায়
সুমধুর সুরে পাখি
গাছে করে ডাকাডাকি।

ছাতিমের ফোটে ফুল
সুরভিতে কী অতুল
ঘরে ঘরে পিঠে পুলি
খেয়ে যাই মন খুলি।

খেজুরের রস গুড়
কী যে মিঠে ভুর ভুর
হেমন্ত এলো তাই
এ সবের দেখা পাই।

প্রকাশকাল: অক্টোবর ২০২৪