ভাগ্যচক্র

দলীয়

উপকরণ : মার্বেল/ ছক্কার গুটি, চক/চুন (দাগ টানার জন্য)

বন্ধুরা, কেমন আছো সবাই? আজ তোমাদের যে খেলাটির বিষয়ে বলবো সেটি অল্প সময়ে খেলার জন্য অনেক আকর্ষণীয় আর এর মাধ্যমে দৌড়ানোর ব্যায়ামও হবে। এ খেলার জন্য একটি বড় সার্কেল আঁকতে হবে এবং ভেতরে ছোট ছোট আরও ৩/৪টি সার্কেল এঁকে এর মধ্যে ৪/৫/৩ নাম্বার লিখে রাখতে হবে। খেলার সদস্য সংখ্যার সাথে মিল রেখে ভেতরের সংখ্যাগুলো ঠিক করতে হবে। এবার পরিচালক খেলা শুরুর সংকেত দিলে সদস্যরা দাগের উপর দিয়ে চতুর্দিকে ঘুরতে থাকবে আর পরিচালক হাতে থাকা মার্বেল/ছক্কার গুটি কিছুক্ষণ নাড়ার পরে ‘স্টপ/গো হোম’ বলার সাথে সাথে সদস্যরা পছন্দমতো যেকোনো নাম্বারের ঘরে গিয়ে দাঁড়াবে। এবার পরিচালক মার্বেল/ছক্কার গুটি থামানোর পরে যে নাম্বারটি উঠলো (ধরি: ৩) সে নাম্বারের ঘরে যারা যারা থাকবে তারা সবাই আউট হয়ে যাবে। বাকিরা আবার দাগের চতুর্দিকে ঘুরতে থাকবে ও একইভাবে খেলা চলতে থাকবে। সর্বশেষ যে/যারা আউট হবে না তারা বিজয়ী হবে।
ছক্কার গুটি দিয়ে খেললে যদি ভেতরে সার্কেলে ৪/৫ সংখ্যা পর্যন্ত থাকে তাহলে ৬ উঠলে কেউ আউট হবে না আবার খেলা শুরু হয়ে চলতে থাকবে।

প্রকাশকাল: এপ্রিল  ২০২৫