একক খেলা
উপকরণ : জুতো/তীর চিহ্ন আঁকা নির্দেশক
আজকে যে খেলাটি নিয়ে লিখছি তার জন্য দু’জন সদস্য হলেই চলবে। আবার যদি একাধিক সদস্য থাকে তাহলে তো আরো ভালো হয় এবং আনন্দও বেশি হবে! আমরা অধিকাংশ সময় যেহেতু মাঠেই খেলি তাই এই খেলার শুরুতে মাঠে এক সারিতে আমাদের পায়ের জুতোগুলোর সামনের দিক বিভিন্ন নির্দেশক যেমন: সামনে, ডানে-বামে বা পেছনের দিকে রাখতে হবে। তার মানে জুতোর সামনের দিকই হলো সদস্যদের জন্য নির্দেশক, সামনের দিক যেদিকে থাকবে সেদিকেই সদস্যদের ঘুরতে হবে। এবার খেলার দু’জন সদস্য জুতোর সারি মাঝখানে রেখে দু’দিকে দাঁড়াবে এবং পরিচালক সামনে এগিয়ে যাওয়ার সংকেত দিলে দু’জনই জুতোর নির্দেশকের আলোকে লাফ দিতে দিতে সামনের দিকে এগুতে থাকবে। যদি কেউ নির্দেশক ভুল করে অর্থাৎ ডান দিকে থাকলে বাম দিকে চলে যায় তাহলে সে আউট হয়ে যাবে এবং দু’জনের মাঝে যে সঠিকভাবে শেষ প্রান্তে যেতে পারবে সে বিজয়ী হবে। জুতোর বদলে তীর চিহ্ন এঁকেও নির্দেশক দেওয়া যেতে পারে।
প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৪



