বৃক্ষলতা হাওড় বিলে
আমার গ্রামটি ঘেরা
বিশাল মাঠে সবুজ ঘাস
রূপে বিশ্ব সেরা।
বিলের বুকে শাপলা ফোটে
হাওড় জুড়ে পাখি
নদীর বুকে নৌকা দেখে
যায় জুড়িয়ে আঁখি।
মাঠে মাঠে সোনার ফসল
মুখে মিষ্টি হাসি
মাঝির ছেলে পাল তুলেছে
রাখাল বাজায় বাঁশি।
এমনি কতক চিত্রশালা
ভেসে ওঠে চোখে
ইট পাথুরে শহর জীবন
কষ্ট বাড়ায় বুকে।
প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৪
