মিছে শোক

নদীর বুকে ইলিশ কাতল
পলাশ ডাঙার ঝিল
বন্দি খাঁচায় ময়না শালিক
সপ্ত নদীর চিল।

অরণ্য আজ ধুঁকছে মরে
অট্টালিকার ফাঁদ
সবুজ ঘাসের দেশ খেয়েছে
কনক্রিটের এই ছাদ।

মানুষগুলো বিবেক বেচে
হচ্ছে বড়লোক
কালো বেশে আগুন দিয়ে
করছে মিছে শোক।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৪