সেরা এ দেশ

সকল দেশের সেরা এ দেশ
এ দেশ পরিপাটি
অনেক ভালোবাসি আমি
প্রিয় দেশের মাটি।
ষড়ঋতুর এ দেশ পেয়ে
আছি অনেক সুখে
মাতৃভূমির গল্প শুনি
বিশ্ববাসীর মুখে।
গাছে গাছে পাখি ডাকে
প্রাণে লাগে দোলা
ফুলে-ফলে ভরা এ দেশ
দেখে আত্মভোলা।
মাঠে ভরা সোনার ফসল
মনটা আমার কাড়ে
নদীর দৃশ্য দেখি যখন
শান্তি মনে বাড়ে।
প্রিয় দেশের ধুলামাটি
গায়ে আমি মাখি
ইচ্ছে হলেই রং তুলিতে
দেশের ছবি আঁকি।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৪