শরৎ

শরৎ এলো বর্ষা শেষে
ভরলো হৃদয় শুভ্র বেশে।
সকাল, বিকাল, সন্ধ্যাবেলা
নীল আকাশে মেঘের ভেলা।
নানা রকম ফুলের গন্ধে
মন মেতে যায় গানের ছন্দে।
কাশফুল আর শিউলি, টগর
অপরূপ সব ফুলের বহর।
সব মিলিয়ে এমন ব্যাপার,
শরৎ হলো ঋতু মজার।