বন্ধুত্বের শিকল

0
3

খেলার নিয়ম :
আজ আমরা জানবো দারুণ এক দলীয় খেলা। এই খেলায় ৪ বা ৫ জন করে কয়েকটি দল থাকবে। প্রতিটি দলের সদস্যরা প্রথমে গোল হয়ে দাঁড়িয়ে, পেছন দিক দিয়ে একজনের হাত অপর জনের কনুইয়ের ভেতর ঢুকিয়ে শক্ত করে ধরবে, যেন সবাই মিলে একটা শক্ত বাঁধন হয়ে যায়। এই বাঁধন বা শিকল ভাঙা যাবে না—এটাই খেলাটির সবচেয়ে বড় মজা!

মাঠের অন্য প্রান্তে রাখা থাকবে কয়েকটি ঝুড়ি। প্রতিটি ঝুড়িতে থাকবে রঙিন বল— যতজন সদস্য খেলায় অংশ নিচ্ছে, ঠিক ততগুলো বল। পরিচালক যখন খেলা শুরুর সংকেত দেবেন, তখন সব দল একসাথে ঝুড়ির দিকে এগিয়ে যাবে। হাত না ছাড়িয়ে, দল বেঁধে সবাইকে একটি করে বল নিতে হবে। সব বল নেওয়া শেষ হলে, আবার সেইভাবেই একসাথে দৌড়ে নিজের জায়গায় ফিরে আসতে হবে।
যে দল হাত না ছেড়ে সঠিকভাবে ও সবার আগে সব বল নিয়ে ফিরে আসতে পারবে, তারাই হবে খেলাটির বিজয়ী দল। খেলাটিতে জিততে হলে একা নয়—সবাইকে একসাথে চলতে হবে আর একে অপরকে সাহায্য করতে হবে।