চলো সবাই মিলে

পর্ব-১০৪

0
2

উপকরণ : প্রয়োজন নেই
ধরন : দলগত

খেলার নিয়ম :
এই খেলায় চার জন করে একেকটি গ্রুপ গঠন করতে হবে। খেয়াল রাখতে হবে— গ্রুপের সদস্যদের উচ্চতা যেন প্রায় সমান হয়।

প্রতিটি গ্রুপে দুই জন সদস্য আরম্ভ রেখায় মুখোমুখি দাঁড়িয়ে দুই হাত দিয়ে একে অপরের হাত ধরবে। বাকি দুই জন সদস্য প্রথম দুইজনের দুই হাতের নিচে হাত ধরে মুখোমুখি বসে থাকবে। একইভাবে অন্যান্য গ্রুপও নিজেদের অবস্থান নেবে। মাঠের অপর প্রান্তে একটি গন্তব্য রেখা (প্রান্ত সীমা) টানা থাকবে।
পরিচালক খেলা শুরুর সংকেত দিলে, দাঁড়িয়ে থাকা সদস্যরা হাত ধরে সামনের দিকে সামান্য এগিয়ে বসে পড়বে (যতটুকু স্বাভাবিকভাবে যাওয়া যায়)। তাদের বসা শেষ হলে, এবার বসে থাকা সদস্যরা দ্রুত দাঁড়িয়ে একইভাবে হাত ধরে সামনে এগিয়ে বসবে।

এইভাবে একবার দাঁড়িয়ে, একবার বসে—পরপর সবাই সামনে এগোতে থাকবে। যে গ্রুপ সবচেয়ে আগে প্রান্ত সীমায় পৌঁছাবে, সেই দলকেই বিজয়ী ঘোষণা করা হবে।

এই খেলার মাধ্যমে শিশুরা একতা, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক প্রতিযোগিতা শিখবে।

প্রকাশকাল: নভেম্বর ২০২৫