Home Blog Page 140

যাদের আকাশে দুটো সূর্য

আজ থেকে পাঁচ কোটি বছর পর।
পৃথিবীর তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে। বাতাসে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছে। তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ পৃথিবী নিজ কক্ষপথ থেকে অনেকখানি সূর্যের দিকে সরে গিয়ে সূর্যকে প্রদক্ষিণ করছে। এর ফলে পৃথিবীর আহ্নিক গতি বেড়ে ৩০ দিন হয়েছে। তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে এন্টার্কটিকার বরফ গলে পৃথিবীতে ভয়াবহ জলোচ্ছ¡াসের সৃষ্টি হয়ে অনেক জীবজন্তু ও মানুষ মারা গিয়েছে। পরবর্তীতে বেশিরভাগ সাগর-মহাসাগর শুকিয়ে গেছে। বর্তমানে সমগ্র পৃথিবীতে লাখখানেক মানুষ বেঁচে আছে।
পৃথিবীতে হাতে গোনা যে কয়েকজন বিজ্ঞানী বেঁচে আছেন তাদের মধ্যে জরুরি মিটিং চলছে। তারা সকলেই চিন্তিত। সবার মাথায় একই চিন্তা কীভাবে মানবজাতির অস্তিত্ব রক্ষা করা যায়। প্রধান বিজ্ঞানী মি. সন্ধান বলেন, আমরা এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছি। এরপর আর কোনো বিপর্যের মুখে পড়লে আমাদের অস্তিত্বই হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে। এদিকে পৃথিবীর প্রায় সব সম্পদই ধ্বংস হয়ে গেছে। প্রতিবেশী গ্রহ থেকে প্রায় সবকিছু আমদানি করে আমাদের চলতে হচ্ছে। আচ্ছা, মানুষকে কোথায় স্থানান্তর করা যায়- এ ব্যাপারে আপনাদের মতামত দিন।
এতক্ষণ সবাই প্রধান বিজ্ঞানীর কথা মনোযোগসহকারে শুনছিলেন। কে কী উত্তর দেবেন ভেবে পাচ্ছিলেন না। অনেকক্ষণ নীরব থাকার পর তরুণ বিজ্ঞানী অদম্য বলেন, এতদিন চাঁদ থেকে পেট্রল-ডিজেলসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস আমদানি করে আমাদের যাবতীয় প্রয়োজন মেটানো হতো। মঙ্গল থেকেও কিছু জিনিস আনা হয়েছে।…
– আমি জানতে চাচ্ছিলাম মানুষকে কোথায় স্থানান্তর করা যায়, কোন গ্রহটি মানুষের নিরাপদ বসবাসের উপযোগী। বিজ্ঞানী সন্ধান অদম্যকে থামিয়ে দিয়ে একটু কড়া মেজাজে বলেন।
– একমাত্র চাঁদই হলো মানুষের নিরাপদ বসবাসের উপযোগী মহামান্য।
– আর কোনো গ্রহ?
– মঙ্গলে কিছু ইতর জীবের বসতি আছে কিন্তু এখনো মানুষের বসবাসের উপযোগী হয়ে ওঠেনি।
– কেন?
– ওখানে তাপমাত্রা আমাদের চেয়ে কম হলেও বায়ুর পরিমাণ আরো কম। ফলে পৃথিবীতে আমাদের যেমন অক্সিজেন সিলিন্ডার পিঠে চাপিয়ে চলতে হয় তেমনি ওখানেও চলতে হবে। তবে তাপ-নিরোধক কোনো পোশাক পরতে হবে না।
– আর চাঁদে?
– চাঁদে প্রাচীন পৃথিবীর মতো স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। ওখানে মানুষ পূর্বের পৃথিবীর মতোই সুখ-স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে। এ ছাড়া চাঁদে পর্যাপ্ত খনিজ সম্পদও রয়েছে।
– দেখুন, আপনারা কেউ মন খারাপ করবেন না। পৃথিবীর পরিবেশ বিষাক্ত হওয়া সত্তে¡ও আমাদের অনেকেরই এখান থেকে চলে যেতে কষ্ট হবে। মাতৃভূমির টান বড় টান! কিন্তু যুগে যুগে অনেকবার এমন বিপর্যয় ঘটেছে। ইতিহাস থেকে আমরা জানতে পারি, সেই প্রাগৈতিহাসিক যুগে পৃথিবীতে একবার মহাপ্লাবন হয়েছিল। তখন নোয়া নামে একজন মহান ব্যক্তি বিশাল এক নৌকা তৈরি করে পৃথিবীর মানুষসহ বিভিন্ন প্রাণীদের রক্ষা করেছিলেন। এ ছাড়া আমরা তো এখানকার স্থায়ী বাসিন্দা নই। কাজেই…
– কী বলছেন মহামান্য! হঠাৎ আরেক বিজ্ঞানী মি. স্মরণ চমকে ওঠেন।
– হ্যাঁ, সেই প্রাগৈতিহাসিক যুগেরও বহুকাল আগে আমাদের পূর্বপুরুষেরা অন্য গ্রহ থেকে পৃথিবীতে এসেছিলেন।
– এ ইতিহাস তো আমরা জানতাম না। কেন এসেছিলেন মহামান্য?
– হয়তো আমাদের মতোই তারাও কোনো মহাবিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন। তা যাই হোক, তাহলে চাঁদেই পৃথিবীর মানুষদের স্থানান্তরের ব্যবস্থা করা যাক।
প্রধান বিজ্ঞানী মি. সন্ধানের কথায় সকলে সম্মতি প্রকাশ করেন। বিজ্ঞানী মিটিং সমাপ্ত ঘোষণা করেন।

আরো পাঁচ কোটি বছর পর।
পৃথিবী থেকে আগত মানুষদের বংশধরেরা এখন চাঁদে স্থায়ীভাবে বসবাস করছে। চাঁদ সেই আদিম পৃথিবীর মতোই সুজলা-সুফলা। খনিজ সম্পদেরও কোনো কমতি নেই। চাঁদের জনসংখ্যা মাত্র তিন কোটি। জনসংখ্যার তুলনায় সম্পদের পরিমাণ অফুরন্ত। চাঁদের মানুষেরাও জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। তারা সৌরজগতে বাইরে নিত্যনতুন গ্রহের সঙ্গে যোগাযোগ করছে। বেশ চলছিল চাঁদ।
হঠাৎ একদিন চাঁদের ওপরেও নেমে আসে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। এতে অনেক মানুষ ও জীবজন্তু মারা যায়। সম্পদেরও ক্ষয়ক্ষতি হয় অনেক। স্বাভাবিক হতে কেটে যায় কয়েক বছর। একদিন এক লোক লক্ষ করল, তার দু’টি ছায়া। এমনকি প্রতিটি বস্তুর ছায়াও দুটো করে। আগে তো এমনটি ছিল না। আগে তো একজন মানুষের একটি ছায়াই পড়ত।
পরের দিন সকালে লক্ষ করল- তাদের আকাশে সূর্য একটা নয়, দুটো। কী অবাক কাÐ! কেন এমন হচ্ছে? চারিদিকে হইচই পড়ে গেল। সাধারণ মানুষেরা ছুটে এলো বিজ্ঞানীদের কাছে। মহাকাশ বিজ্ঞানীরা আকাশের দিকে টেলিস্কোপ স্থাপন করে দেখতে পেলেন- তাদের চাঁদ দুটি সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এতদিন চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরত কিন্তু সূর্যকে কেন্দ্র করে ঘোরেনি কখনো। হয়তো ইতোপূর্বে ঘটে যাওয়া মহাজাগতিক বিপর্যয়ের কারণে এমনটি হয়েছে কিন্তু আরেকটি সূর্য কোত্থেকে এলো? আর পৃথিবীই বা কোথায় গেল? বিজ্ঞানীরা হাতেনাতে প্রমাণের জন্য বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতিসহ মহাশূন্যে পাড়ি জমালেন।
মহাকাশ যান থেকে তারা টেলিস্কোপ লাগিয়ে দেখতে পেলেন- চাঁদ পূর্বের মতোই নিজ অক্ষে ঘুরছে এরপর বৃহত্তর কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে। কিন্তু পৃথিবী কোথায় গেল? দুটোই তো সূর্য!
অনেক পরীক্ষা-নিরীক্ষার পর বিজ্ঞানীরা জানতে পারলেন- চাঁদ আগের মতো পৃথিবীকে কেন্দ্র করেই ঘুরছে কিন্তু পৃথিবী আর আগের মতো নেই সূর্যের মতো জ্বলন্ত অগ্নিপিÐে পরিণত হয়েছে।

একুশের শহীদেরা

ভাষা আন্দোলন বায়ান্নর সূর্য-বিস্ফোরণের দিন একুশে ফেব্রæয়ারি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। কারণ, সেদিন আন্দোলনের শুরুতেই পুলিশের গুলিবর্ষণের ফলে উপস্থিত কয়েকজন ছাত্র-অছাত্র শাহাদত বরণ করেন, যে ঘটনার পুনরাবৃত্তি ঘটে বাইশে ফেব্রæয়ারি শুক্রবার। এইসব শহীদের স্মৃতি অমর করে রাখতে গড়ে ওঠে শহীদ স্মৃতিস্তম্ভ তথা শহীদ মিনার। সব কিছু মিলে শহীদ দিবসের মর্যাদা ও তাৎপর্য নিয়ে একুশে ফেব্রæয়ারি আমাদের চেতনায় উপস্থিত।
আমরা জানি কি যে শহীদ দিবস নিয়ে আমাদের এত গর্ব, এত অহঙ্কার, সেই প্রথম সফল গণতান্ত্রিক আন্দোলনে ঠিক কতজন শহীদ হয়েছেন এবং কারা সেই শহীদ, কী তাদের পরিচয়? জানি কি কোথায় কিভাবে পাকিস্তান শাসকের নির্দেশে পুলিশ খুন করেছিল এদের? কোথায় ঝাঁপিয়ে পড়েছিল হাজার হাজার ছাত্র জনতার ওপর? এদের সম্পর্কে তথ্য খুবই সামান্য, এমনকি অনেক শহীদের রেকর্ড পর্যন্ত নেই! কিন্তু এদের জীবন সম্পর্কে জানার দায় কি আমাদের নেই!
সেদিন একুশে
২১ ফেব্রæয়ারি বেলা ১টায় শুরু হলো পুলিশ ও জনতার হামলা ও পাল্টা হামলা। ছত্রভঙ্গ করার জন্য পুলিশ মাঝে মাঝে লাঠিচার্জ করছে, ছুড়ছে টিয়ার শেল। ছাত্রজনতা একবার পিছু হটছে লাঠিচার্জ ও টিয়ার শেল থেকে বাঁচতে, আবার একদল এগিয়ে যাচ্ছে সামনে। কয়েকজন যুবক ভেজা কাপড়ে পুলিশের পক্ষ থেকে আসা টিয়ার শেল তুলে নিয়ে আবার মারছে পুলিশের দিকে। চারদিকে ধোঁয়া। পুলিশ বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের প্রাঙ্গণে ঢুকেও ছাত্র-জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। ১৪৪ ধারা ভেঙে ছাত্ররা ছড়িয়ে পড়েছে মেডিক্যাল হোস্টেলে।
প্রথম শহীদ : মানিকগঞ্জের রফিক
মেডিক্যাল হোস্টেলের সামনে বড় রাস্তায় পুলিশের অবস্থান। সেখান থেকেই তারা ছুড়ছে টিয়ার শেল। হঠাৎ ফাঁকা গুলি। প্রথমে সবাই ভাবল এটা হয়তো টিয়ার শেল। পরের রাউন্ডে বুঝল এটা গুলির শব্দ। কেউ কেউ দৌড়ে ভেতরের কক্ষে ঢুকল। কেউ শুয়ে পড়ার নির্দেশ দিলো। মুহূর্তেই পুলিশের নিশানা গেল পাল্টে। এখন পুলিশের লক্ষ্যবস্তু উচ্ছৃঙ্খল ছাত্রজনতা! প্রথমে রাস্তার ওপর থেকে এরপর হোস্টেলের গেটে প্রবেশ করে গুলি চালাল পুলিশ। তার সাক্ষ্য এখনো বহন করছে হোস্টেলের ১২, ১৩, ১৪, ২০ নং শেডের দেয়াল।
২০নং শেডের সামনে রাস্তায় একজনের লাশ। দুজন মেডিক্যালের ছাত্র এগিয়ে এসে দেখল, গুলিটা লেগেছে মাথায়। লোকটার খুলি উড়ে মগজ বেরিয়ে গেছে। ছাত্ররা দৌড়ে স্ট্রেচার এনে কোনো রকমে তুলে নিয়ে গেল জরুরি বিভাগে। এরপর অ্যানাটমি হলের সামনে তাকে রাখা হলো, তার ছবি তোলা হলো। এই খুলি উড়ে যাওয়া মানুষটি শহীদ রফিক। পুরো নাম রফিক উদ্দিন।
কোঁকড়া চুলের এই তরুণের জন্ম ১৯২৬ সালের ৩০ অক্টোবর মানিকগঞ্জ জেলার পাবিল বলধারা গ্রামে। বাবা আব্দুল লতিফ কলকাতায় ব্যবসা করতেন। দেশ ভাগের পর ঢাকায় আসেন। মা রাফিজা খাতুন। পাঁচ ভাই ও দুইবোনের মধ্যে রফিক বড়। ছেলেবেলা থেকেই প্রাণবন্ত ও দুষ্টু ছিল রফিক। নানাভাবে মাকে জ্বালাতন করত সে। একবার তো গাছ থেকে পড়ে পা ভেঙে ফেলেছিল রফিক। বাবার ইচ্ছে ছেলেকে পড়াশুনা করাবেন। তাই ভর্তি করা হয় স্বনামধন্য কলকাতার মিত্র ইন্সটিটিউনে। কলকাতা থাকতে রফিক যুক্ত হন একটি ক্লাবের সাথে। এ ক্লাবের প্রথমে সদস্য পরে এজিএমও নির্বাচিত হন। রফিক প্রবেশিকা পাস করেন মানিকগঞ্জের বয়ারী স্কুল থেকে। এরপর ভর্তি হলেন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে, বাণিজ্য বিভাগে। দুই বছর পর পড়াশোনার ছেদ ঘটে। পরে তার বাবা তাকে ভর্তি করান জগন্নাথ কলেজে। এ সময় তার বাবার কমার্শিয়াল প্রিন্টিং প্রেসের কাজেই রফিক সহযোগিতা করত। ’৫১ সালের নভেম্বর মাসে তার গ্রামের পানুবিবির সাথে বিয়ে ঠিক হয়। কথা ছিল ফেব্রæয়ারিতে বিয়ে হবে। বিয়ের আয়োজন করার জন্য তার বাবা গিয়েছিলেন গ্রামে। কিন্তু সে বিয়ে আর হয়নি। রফিকের রক্তাক্ত দেহ আর উড়ে যাওয়া খুলি স্পর্শ করে সেদিন ছাত্ররা শপথ নিয়েছিল। বাংলাভাষার দাবি তারা আদায় করবেই। পাকিস্তানি শাসকের বর্বরতার বদলা তারা নেবেই।
বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতের রক্ত!
জরুরি বিভাগে এর মধ্যেই চারজন লোক ধরাধরি করে একজন লম্বামতো লোককে নিয়ে ঢুকে পড়ে। লোকটার তলপেটে গুলি লেগেছে হোস্টেলের ১২ নং শেডের সামনে। তার পরনে রঙিন শার্ট ও খাকি প্যান্ট। তার রক্তে ছাত্রদের শার্টও ভিজে গেছে। এই যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান, এম এ শেষ বর্ষের ছাত্র আবুল বরকত। বাবার নাম শামসুজ্জোহা। মুর্শিদাবাদ জেলার, পাবনা গ্রামে ১৬ জুন ১৯২৭ সালে জন্মগ্রহণ করেন। ৪৫ সালে তালিবকুর স্কুল হতে প্রবেশিকা পাস করেন। ভর্তি হন বহরমপুরের কৃষ্ণনাম কলেজে। ছোটবেলা থেকে মেধাবী ও মনোযোগী ছাত্র ছিলেন বরকত। ইচ্ছে ছিল দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হবার। তার ইচ্ছে পূরণ হয় ’৪৮ সালে। তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ’৫১ সালে বিশ্ববিদ্যালয় থেকে ২য় শ্রেণিতে ৪র্থ হয়ে অনার্স পাস করেন বরকত। বিনয়ী, ভদ্র ছাত্র হিসেবে তার পরিচিতি ছিল। ’৫২ সালে তিনি সদ্য এম এ এর ছাত্র। প্রত্যক্ষ রাজনীতির সাথে যুক্ত হননি। কিন্তু খোঁজখবর রাখেন। ২১ তারিখে সমাবেশে তিনি যোগ দিয়েছেন সচেতনভাবেই।
মায়ের কাছে জাব্বার
ওই সময় ময়মনসিংহের গফরগাঁও থানার পাচুয়া গ্রামের কৃষক আবদুল জাব্বার ঢাকায় এসেছিলেন হাসপাতালে তার অসুস্থ মাকে ভর্তি করাতে। মায়ের দেখাশুনার দায়িত্ব নিয়ে তিনি অবস্থান করেছিলেন ঢাকা মেডিক্যালে। গ্রামের এক পরিচিত ছেলে ঢাকা মেডিক্যালের ছাত্র। তিনি হোস্টেলের ২০ নং শেডের ৮ নং কক্ষে থাকতেন। ২১ তারিখে তার সাথে দেখা করতে রুমে এসেছিলেন জাব্বার। বাইরে প্রচÐ শেল ও গুলির আওয়াজ শুনে রুম থেকে বেরিয়ে আসেন তিনি। ২০ নং শেডের সামনে গুলিবিদ্ধ হন জাব্বার। তার লুঙ্গি রক্তে ভিজে যায়। ছাত্ররা দ্রæত তাকে জরুরি বিভাগে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর জাব্বার মারা যান।
সে অচেনা তরুণ
মেডিক্যাল গেটের উল্টো দিকে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের এক পাশে দাঁড়ানো পয়ঃপাম্পের সামনে গুলি চালায় পুলিশ। এক তরুণের পেটে গুলি লাগে। বয়স আনুমানিক ২০-২২ বছর। তার পরনে ছিল সাদা শার্ট আর পায়জামা। মিছিলের কয়েকজন তাকে ধরাধরি করে মাঠের পূর্ব দিকের গেট দিয়ে হাসপাতালে নিয়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণে সন্ধ্যায় তিনি মারা যান। এই অজ্ঞাতনামা তরুণের রক্তেভেজা শার্টই ছিল ২২ ফেব্রæয়ারি শোক দিবসে মিছিলের পতাকা।
জানা-অজানা শহীদেরা
আব্দুস সালাম, ডাইরেক্ট রেট অব ইন্ডাস্ট্র্রিজ- এর পিয়ন একই দিনে আহত হন। তবে দীর্ঘদিন চিকিৎসার পর ৭ এপ্রিল মারা যান। ২১ ফেব্রæয়ারিতে হতাহত এবং শহীদের সংখ্যা স্পষ্টভাবে বলা যায় না। বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে একজন কিশোরের মৃত্যু আর ১৭ জন আহত হবার খবর পাওয়া যায়। ৮-৯ বছরের কিশোর; নাম অহিউল্লাহ। তার লাশ পাওয়া যায় রাস্তার ওপারে। সাপ্তাহিক নতুনদিনে কিশোরের পরিচয় প্রকাশিত হয় দুই দিন পর। তার পিতার নাম হাবিবুর রহমান। তিনি একজন রাজমিস্ত্রি।
দৈনিক আজাদ থেকে প্রকাশিত আহতদের তালিকা থেকে জানা যায় কয়েকজন কিশোর সেদিন গ্রেপ্তার হয়েছিল। এদের মধ্যে ১০ বছরের আবদুর রাজ্জাক, ১৬ বছরের মনসুর আলী, বদিরউদ্দিন আহমেদ, মাসুদুর রহমান, ১৪ বছরের আবদুর রশিদ এবং ১১ বছরের আখতারুজ্জামান। ২১ ফেব্রæয়ারি গভীর রাতে পুলিশ শহীদের লাশ হাসপাতাল থেকে তুলে নেয়। বরকত ও রফিকের আলাদা কবর দেয়া হলেও অন্যদের কোনো সমাধি নেই।
শফিউরের ফেরা হয়নি
২২ ফেব্রæয়ারি। আগের দিনের হামলার পর সারা শহর নিস্তব্ধ। অফিস, দোকানপাট বন্ধ। রাস্তা খালি। সেদিন সকালে শফিউর সাইকেল নিয়ে বাইরে বেরোচ্ছিলেন। শহরের অবস্থা ভালো নয়, তাই স্ত্রী, ছোটভাই বেরোতে নিষেধ করল তাকে। শফিউর জবাব দেন, অফিসে একটু কাজ আছে, আর শাহনাজের জন্য জামা কিনব। তাড়াতাড়িই বাসায় ফিরব। চিন্তা কোরো না। মেয়ের নাম শাহনাজ।
পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি গ্রামে ১৯১৮ সালের ২৪ জানুয়ারি জন্মগ্রহণ করেন শফিউর। কলকাতার কমার্শিয়াল কলেজ থেকে আই এ পাস করেন। বাবার আর্থিক অবস্থা ভালো না থাকায় পড়াশোনা আর করা হয়নি তার। চাকরি নেন। দেশ বিভাগের পর স্ত্রী আকিলা বেগম এবং পরিবারসহ আসেন পূর্ববাংলায়। হাইকোর্টের সামান্য কর্মচারী শফিউরের ফুটফুটে এক কন্যা শাহনাজ। তার জন্য জামা কিনতে শফিউর বের হয়েছিল ২২ ফেব্রæয়ারি। নবাবপুর রোডে মরণচাঁদ মিষ্টির দোকানের সামনে তার পিঠে গুলি লাগে। কিছু দূর পা চালিয়ে চলার চেষ্টা করে খোশমোহর রেঁস্তরার সামনে পড়ে যান তিনি। ঢাকা মেডিক্যালে ভর্তি করানো হয় তাকে। সেখানে পরিবারের সবাই হাজির হন। অপারেশন থিয়েটারে ঢোকার আগে ইশারায় মাকে জড়িয়ে ধরেন। এরপর স্ত্রী ও কন্যার দিকে তাকান। অপারেশন শেষে ডাক্তার জানায়, আর বাঁচানো যাবে না শফিউরকে। কান্নায় ভেঙে পড়েন পুরো পরিবার। শফিউরের মৃত্যুর তিনমাস পর তার পুত্রের নাম রাখা হয় শফিকুর রহমান।
আরো কয়েকজন
২২ ফেব্রæয়ারি একটি মিছিলকে তাড়া করেছিল পুলিশের ট্রাক। ট্রাকের নিচে পড়ে যায় রিকশাচালক আব্দুল আওয়াল। তবে পাকিস্তান সরকারের ভাষ্যমতে, এটা একটা সাধারণ রোড অ্যাক্সিডেন্ট। ২২ ফেব্রæয়ারি গুলি হয়েছিল বেশ কিছু জায়গায়। নবাবপুর রোডের সামনে এবং হাইকোর্টের সামনেসহ বেশ কিছু জায়গায়। পরদিন আহত ও নিহতদের সংখ্যাও বেশি। কিন্তু এদের নাম প্রকাশিত হয়নি। এদের লাশও গুম করেছে পাকিস্তান সরকার। শুধু তাই নয় কোনো নথিও রাখা হয়নি। বিভিন্ন পত্র-পত্রিকা থেকে জানা যায় নবাবপুরে ৪ জন, কার্জন হলে ২ জন এবং রেলওয়ে কলোনিতে ১ জন পুলিশের গুলিতে মারা যান। আহত ছিল শতাধিক।

বায়ান্নের সকল ভাষাশহীদরা আমাদের অহঙ্কার। সালাম, বরকত, রফিক, শফিউর, জাব্বারসহ নাম না জানা আরো অনেকের আত্মত্যাগের ফলে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলার অধিকার। তাই তো মহান ভাষার মাসে ভাষাশহীদদের জানাই গভীর শ্রদ্ধা ও অভিবাদন। পরিশেষে বলতে ইচ্ছে করেÑ
‘সাক্ষী বাংলার রক্তভেজা মাটি
সাক্ষী আকাশের চন্দ্রতারা,
ভুলি নাই ভাষাশহীদদের কোনো স্মৃতি
ভুলব না কিছুই আমরা।’
নবম শ্রেণি, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকা

লোভী

এক রাজার একটি বাগান ছিল। বাগানে অনেক পাখি ছিল। শালিক পাখি বাগানের গুরুত্বপূর্ণ একজন। যেকোনো মিটিং হোক, শালিক পাখির তলব। আসতে হয়, নইলে রাজাপাখি বড় কষ্ট পান। সেই কষ্ট লাঘবের জন্য হলেও রাজদরবারে ঢুঁ মারতে হয়। শালিক পাখি ভালো মনের, বড় উদার। কেউ আঘাত পেলে, বিপদে পড়লে উদ্ধার করার জন্য ছুটে যায়। যেকোনো সময় যেকোনো প্রয়োজনে শালিক পাখি হাজির। এ জন্য শালিক পাখি সবার দৃষ্টি কাড়ে। রাজাপাখি শালিক পাখিকে উত্তম ব্যবহারের জন্য হিরের আংটি উপহার দিয়েছেন। বিশ্বস্ত হওয়ায় প্রাইভেট সহ-সেক্রেটারি নিযুক্ত করেছেন। এ থেকে সবাই চায়, শালিক পাখির মতো হতে।
সময়ের পরিক্রমায় রাজাপাখির খুব কাছের একজন হয়ে যায় শালিক পাখি। শালিক পাখির এখন অনেক দায়দায়িত্ব। নিয়ম করে অফিস আসতে হয়, যেতে হয়।
এর মাঝেই কাক মহোদয়ের আগমন। দশ দিন ধরে তিনি রেস্টে ছিলেন। অনেক কাজের চাপ। ছুটি না নিয়ে চলে গেছেন। অসুখও ছিল বটে। তাই রাজাপাখি কাক মহোদয়কে কিছু বলেননি। সব ভুল ক্ষমা করে দিয়েছেন। রাজাপাখির মনটাও খুব উদার।
যেহেতু কাক মহোদয় সেক্রেটারি, তাই তার প্রতি শালিক পাখির বড় রিসপেক্ট। যখন যেভাবে হুকুম করে ঠিক সেভাবে শালিক পাখি নিজ কর্তব্য পালন করার চেষ্টা করে। অল্প সময়ের মধ্যে কাক মহোদয়ের প্রিয় বন্ধু হয়ে ওঠে। ঠিকঠাক চলছে সব। শালিক পাখির সহ-সেক্রেটারি পদে নিযুক্ত হবার এক বছরের মাথায়।
কিন্তু শালিক পাখির ইদানীং কেমন যেন মনে হয়। কাক মহোদয়কে আর পছন্দ হয় না। আজকাল একটু লোভের বশে বিভিন্ন ক্রাইমে জড়িয়ে পড়েছে। রাজাপাখি জানলে চাকরি নট করে দেবেন। সঙ্গে চরম শাস্তিও দেবেন। শালিক পাখি একজন সৎ ও দক্ষ কর্মকর্তা। তার মাঝে জবাবদিহিতায় কোনো ভুল খুঁজে পাওয়া যায় না। কিন্তু কাক মহোদয়ের অনেক সমস্যা থাকে। শালিক পাখি প্রায় সমাধান করে দেয়।
সে জন্য বারবার বেঁচে যায়।
শালিক পাখি মনে মনে ভাবে।
বিষয়টি রাজাপাখির কানে দেবো। না না রাজাপাখির কানে গেলে হয়তো প্রিয় বন্ধুর চাকরি চলে যাবে। পরিবার পরিজনকে নিয়ে কেমন করে থাকবে সে। পথে পথে ঘুরবে তখন। ধৈর্য ধরি, আপনাআপনি যদি ঠিক হয়ে যায়। এ ভেবে সব কিছু গোপন রাখল।

একদিন রাজাপাখি কাক মহোদয়কে মোটা অঙ্কের অর্থ রাখতে দিলেন। কাক সেই অর্থগুলো অনায়াসে খরচ করে। আর চালাকি করে শালিক পাখির সিক্রেট ড্রয়ারে কিছু রেখে দেয়। এটা শালিক পাখি জানত না। রাজাপাখির জরুরি তলব। কিছু অর্থ প্রয়োজন। দ্রæত কাক মহোদয়কে ডাকো। কাক মহোদয় হাজির। রাজাপাখি অর্থ চাইতেই গম্ভীর কণ্ঠে বলে, অর্থ সব লুট হয়ে গেছে আমার ড্রয়ার থেকে।
– কী বলো এসব?
– জি রাজাপাখি আপনাকে বিষয়টা আরো আগে অবগত করা উচিত ছিল। কিন্তু দেরি হয়ে গেছে।
– মানে?
আপনার বিশ্বস্ত শালিক পাখি এ কাজ করেছে। তার খুব লোভ রাজাপাখি।
– কী বলো এসব? না এমন হতে পারে না। তোমাদের ভুল হচ্ছে কোথাও। ভালো করে দেখো।
– না রাজাপাখি আমি স্বচক্ষে দেখেছি লুট করতে।
– ডেকে আনো শালিক পাখিকে।
– রাজাপাখি আমায় ডেকেছেন।
– হুম, আমার বিশ্বস্ততার সুযোগ নিয়ে এত কিছু?
– কী বলছেন রাজাপাখি? আমি কি কোনো ভুল করেছি?
রাজাপাখি বললেন, শুধু ভুল? ভুল না। তুমি বড় অন্যায় করেছ। বিশ্বাসঘাতক। কাক মহোদয়কে দেয়া অর্থ সব লুট করেছ।
– ছি! ছি! আস্তাগফিরুল্লাহ্! আস্তাগফিরুল্লাহ্
কী বলেন রাজাপাখি? আমি?
– হ্যাঁ তুমি।
– না, আমি লুট করিনি, বিশ্বাস করুন।
– আর বিশ্বাস। তাহলে অর্থ গেল কোথায়। এ সময় কাক মহোদয় বলল, হুজুর অফিস রুম সার্চ করা হোক।
রাজাপাখি বললেন, হুম, তাই করা হোক।
শালিক পাখি বলল- আচ্ছা বেশ, সার্চ করুন।
সার্চ করে শালিক পাখির সিক্রেট ড্রয়ারে পুরো অর্থই পাওয়া গেল। বড়ই আহাম্মক বেচারা। শালিক পাখির কিছুই বলার ছিল না। শালিক পাখির আর বুঝতে বাকি রইল না। কাজটি প্রিয় বন্ধু কাক মহোদয়ের।
বন্ধুর দিকে হাসিমুখে চেয়ে, হ্যাঁ সূচক মাথা নাড়ল। সবাই জেনে গেল শালিক পাখি লোভী।

শীতের পোশাক

বিকেল পাঁচটা।
সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে পূর্ণভাবে। কিছুক্ষণ পরেই সূর্য অস্তমিত হবে। বেলা গড়ালেও বেলতলী শিশুপার্কে ছেলে মেয়েদের খেলাধুলা আর হইচই যেন শেষ হচ্ছে না আজ। রিহান আর অমিতও খেলছে সবার সাথে।
রিহান আর অমিত চাচাতো ভাই। বয়সে রিহান অমিতের চেয়ে বড়। রিহান তৃতীয় ও অমিত দ্বিতীয় শ্রেণির বার্ষিক পরীক্ষা দিয়েছে এবার। ওদের কোনো তাড়া নেই আজ। গতকালই বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। শীতের ছুটি চলছে এখন। আজ মন খুলে খেলা করছে ওরা । খেলা শেষ করতে করতে আঁধার ঘনিয়ে এলো। সবাই যে যার খেলা শেষ করে বাড়ি ফিরলেও রিহান আর অমিত পার্কের বেঞ্চে বসে আছে। ওরা বাসায় যেতে ভয় পাচ্ছে বকুনির জন্য। একদিকে তো এত আঁধার ঘনিয়ে এলো তবুও বাসায় ফেরা হয়নি, অন্য দিকে সাথে ওরা কেউই শীতের পোশাক নিয়ে আসেনি, যার ফলে ওরা দুজনেই শীতে বেশ কষ্ট পাচ্ছে। শীতের কষ্ট নিয়ে ওদের ভাবার সময় নেই এখন। ওরা বাবা মাকে কী বলবে সেটাই ওদের প্রধান চিন্তা হয়ে দাঁড়িয়েছে।
এর মধ্য অমিত এর বাবা এসে হাজির। অমিত তার বাবাকে দেখে থতমত খেলেও ওর বাবা ওদের কিছু না বলে ওদের সাথে নিয়ে বাড়ির দিকে হাটতে লাগল। তিনজনই নীরব। হালকা কুয়াশা সাথে মৃদু বাতাস যেন শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে।
নীরবতা ভেঙে রিহান বলে উঠল, আচ্ছা কাকু! রাস্তার ওই পাশের ছেলেগুলো খালি গায়ে বসে আছে কেন? ওরা আগুন জ্বালিয়ে কী করছে?
হামিদ সাহেব সেদিকে তাকালেন এবং বললেনÑ ওরা অসহায়, ওদের জামা কেনার সামর্থ্য নেই। তাই তারা আগুন জ্বালিয়েছে যাতে শীত কম লাগে।
অমিত সব কিছু শুনে বেশ আস্তে করেই বলল, আমার বেশ শীত লাগছে। আর কোনো দিন শীতের পোশাক না নিয়ে খেলতে আসবো না। আচ্ছা বাবা! ওরা তো প্রতিদিন এমন কষ্ট করে রাত কাটায় তাই না?
Ñ হ্যাঁ, শীতে আসলেই ওরা অনেক কষ্ট পায়।
রিহান একদম চুপচাপ হাঁটছে, মনে হচ্ছে গভীর কোনো ভাবনায় মগ্ন আছে ও। হঠাৎ করে বলে উঠল, আচ্ছা কাকু একটা কথা বলি? আমার গত বছরের অনেক শীতের পোশাক এই বছর আর আমার গায়ে হচ্ছে না, আমি যদি ওদেরকে ওসব পোশাক দেই, ওরা কি নেবে?
মুচকি হেঁসে হামিদ সাহেব বললেন, হ্যাঁ তুমি তো ভালো কথা বলেছ। তোমার পোশাক দিলে ওরা নিশ্চয়ই নেবে। আর শীতেও ওরা অনেক কম কষ্ট পাবে।
তাহলে আমার পুরনো পোশাকগুলোও দিয়ে দেবো ঠিক আছে আব্বু?
হামিদ সাহেব এবারও মুচকি হেসে অমিতের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বললেন, অবশ্যই দেবে।
সেদিন সারারাত মাহিন ও অমিত শীতের পোশাক নিয়ে ভেবেছে। সেদিনের ঠিক পরদিন সকালের কথা।
ওরা দুজনেই দুজনের সব পুরনো পোশাক একসাথে বের করে। তারপর ওর আম্মুকে বলে পরিষ্কার করে দিতে। সেদিন সকালে ওরা বাসা থেকে বের হয় না। দুজনে মিলে কিছুক্ষণ পর পর কাপড় উল্টিয়ে দেয়, যাতে দুপুরের মধ্যে কাপড় শুকিয়ে যায়। কাপড় দুপুরের মধ্যেই শুকিয়ে যায়।
কাপড়গুলো দুইটা ব্যাগে ভরে দুইজন দুইটা ব্যাগ হাতে নিয়ে বিকেলে রাস্তায় বের হয়। রাস্তার পাশে থাকা ছোট ছোট শিশুদের খুঁজে তাদের সাথে গল্প করে। গল্প শেষ হলে তাদেরকে পোশাক দেয়, ঠিক তখনি অমিত পকেট থেকে একটা করে চকলেটও দেয় ওদের।
রিহান অবাক হয়ে বলে তুই চকলেট কোথায় পেলি?
ভাইয়া আব্বুকে বলায় আব্বু চকলেট কিনে দিছে যাতে ওরা চকলেট দিলে খুশি হয়ে আমার সাথে তাড়াতাড়ি বন্ধুত্ব করে।
অমিতের যুক্তি শুনে রিহান হেসে দিয়ে বললÑ ভালো বুদ্ধি তোর।
অনেক পথ হেঁটে পোশাক দিতে গিয়ে আজও আঁধার ঘনিয়েছে। দুজনেই দ্রæত হেঁটে বাড়ির দিকে চলে। তবে গতকালের মতো আজ ওদের কারো চোখে নেই কোনো চিন্তার ছাপ। যা আছে তা কেবল আনন্দের হাসি, আছে তৃপ্তির পূর্ণ ছোঁয়া যা তাদের চোখেমুখে ফুটে উঠেছে।

ঘুড়ি

ঘুড়িরা উড়িছে বন মাথায়।
হলুদে সবুজে মন মাতায়।
গোধূলির ঝিকিমিকি আলোয়
লাল-সাদা আর নীল কালোয়।
ঘুড়িরা উড়িছে হালকা বায়।

ঘুড়িরা উড়িছে হালকা বায়,
একটু পড়িল টান সুতায়
আকাশে ঘুড়িরা হোঁচট খায়।।
সামলে তখন রাখা যে দায়,
উঠিছে নামিছে টালমাটাল।
ভারি যে কঠিন ঘুড়ির চাল।

ভারি যে কঠিন ঘুড়ির চাল,
সাধ্যি কি চিল পায় নাগাল!
প্যাঁচ লেগে ঘুড়ি কেটে পালায়
আকাশের কোথা কোন কোণায়।
ঘুড়িরা পড়িছে হাতেতে কার,
খবর রেখেছে কেউ কি তার?

ঘুড়ি উৎসব জমে উঠেছে

বিজয় মাসে নানা ধরনের উৎসবের কথা ভাবতে ভাবতে হঠাৎ ঘুড়ি উৎসবের কথা মনে পড়ে গেল। ঘুড়ি উৎসব হয় সাধারণত জানুয়ারি মাসের মাঝামাঝিতে। আর এ মাসটা যেহেতু বছরের প্রথম মাস তাহলে তো আনন্দ উৎসবের কথা বলা যেতেই পারে। মাত্র বিজয়ের মাস শেষ হলো। তাতে আমরা অনেক আনন্দ ও উৎসব করেছি। মহামারী করোনা আমাদের উৎসব ও আনন্দকে ব্যহত করতে পারেনি। শহরে অথবা হাটে-মাঠে-ঘাটে যেখানেই গিয়েছি সেখানে গণমানুষকে কাজের মাঝে বা উৎসাহ ও উদ্দীপনার মাঝে জীবন অতিবাহিত করতে দেখেছি। সেখানেই শুনেছি এবারো ঘুড়ি উৎসব হবে।

সামনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। অর্থাৎ আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তি হবে মার্চ মাসের ২৬ তারিখে। এর মাঝে আমরা দুঃখ-কষ্ট বিষাদের মধ্যে কাটাতে চাই না। আমরা আনন্দের মাঝে জীবনের অর্থ খুঁজে পেতে চাই।

ঠিক আছে। এ মুহূর্তে আমরা ঘুড়ি উৎসব নিয়ে কথা বলি। সবাই মিলে যেন ঘুড়ি উৎসবের আয়োজন করতে পারি এসো সেদিকেই আমরা এখন মনোযোগ দেই।
তোমাদের মতো বড় হয়ে জেনেছি এই ঘুড়ির নাম ঘুড়ি। খুব মজার খেলা এটা। প্রথম খেলেছি ১৯৫৭ সালে বিরাট এক মাঠে। যাদের বড় বড় বাড়ি ছিল, তাদের কেউ কেউ ছাদে খেলা খেলতো। পরের বছর ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে গিয়েছিল একজন। সে অনেকদিন হাসপাতালে ভর্তি ছিল। এ নিয়ে শহরে বেশ আলোচনাও হয়েছিল। যার কারণে মহকুমা অফিসার ছাদে ঘুড়ি ওড়ানো নিষেধ করে দিয়েছিলেন। আবার সুতা কাটা ঘুড়ি ধরতে গিয়ে ঠাকুরগাঁও প্রাইমারি স্কুলের আরেকজন ছাত্র ট্রাকের ধাক্কায় আহতও হয়েছিল।
এই ঘটনাটা ঘটে টাঙ্গন নদীর পাশের হাঁড়িপাড়ায়। এটা মজার খেলা হলেও এ খেলায় কিছুটা রিস্ক-ও আছে। বিশেষ করে সুতা কাটা ওই ঘুড়ি সংগ্রহের সময়। বাতাস বেশি থাকলে ঘুড়িটা কোথায় গিয়ে নোঙর করবে কেউ জানে না। সাধারণত শিশুকিশোররা কোনো বাঁধ মানে না।
বিভিন্ন দিক থেকে ওরা দৌড়াতে থাকে। দৌড়ানোর সময় রাস্তাঘাট, বনবাদার, কোনো কিছুকেই তারা ভ্রুক্ষেপ করে না। পৌষ মাসের শেষে উত্তরবঙ্গে তো প্রচণ্ড শীত থাকে। শীতে ঠাণ্ডা লেগে শিশুরা অসুস্থ হয়ে যেতে পারে। একারণে আব্বা এই খেলায় বেশিক্ষণ আমাদের থাকতে দিতেন না।

ও ভুলেই তো গেলাম। গুড্ডি বা ঘুড়িটি কিভাবে বানানো হয় তা তো তোমাদের বললাম না। পৌষ মাসের শেষের দিকে বিভিন্ন দোকানে ঘুড়ি পাওয়া যেত। রঙিন কাগজের সাথে থাকত বাঁশের কঞ্চি। আঠা দিয়ে বা স্কচটেপ দিয়ে ঘুড়িটা বানানো হতো। ঘুড়ির সঙ্গে সংযুক্ত করা হতো সুতায় লাটাই। ঘুড়িটা শুন্যে ছেড়ে দিয়ে লাটাই থেকে সুতা ছেড়ে দিতে হয়। বাতাসের মধ্যে হেলেদুলে ঘুড়িটা আকাশের দিকে চলে যায়। অনেকটা ছিপ দিয়ে মাছ ধরার মতো। ছিপের গোড়াতে থাকে সুতা। আগায় থাকে মাছ ধরার জন্য খাবারসহ ধারালো বাঁকানো আংটা। ছিপের কাজ হলো মাছ ধরা। আর ঘুড়ির কাজ হলো অন্য ঘুড়ির সুতা কাটা। যে ঘুড়ি অন্য ঘুড়ির সুতা কাটবে সেই ঘুড়ি বিজয় লাভ করবে। এর মধ্যেও আবার কিছু নিয়মকানুন আছে। সবটা এখন আর আমার মনে নেই। যারা ঘুড়ি কাটবে তারাই যে কাটা ঘুড়ির মালিক এমনও নয়। যে কাটা ঘুড়ি পাবে সে তো ঘুড়িটা নিয়েই যাবে। সবাইকে তো আর নিয়ন্ত্রণে আনা সম্ভবও হয় না। এখানে আমরা দেখছি যে বিজয়টা দুজনের বা দু’গ্রুপের। সে যা-ই হোক, আসল বিজয় তো যে বা যারা ঘুড়িটা কাটলো।
এখানে এসেই বাংলাদেশের বিজয়ের আরেকটা বড় বা মহৎ কথা আমার মনে পড়ে গেল। যেমনÑ স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন। তাদের কিছু অংশ তো সাথে সাথেই হতাহত কিংবা শহীদ হয়েছেন। কিন্তু স্বাধীনতার সুফল আমরা যারা যুদ্ধ করিনি তারাই বেশি ভোগ করছি। যে ঘুড়িটা কাটলো সে হয়তো ঘুড়িটা পেল না, পেল আরেকজন। যুদ্ধ করল একজন ফল পেল আরেকজন। যে অধ্যাবসায় করবে, পরিশ্রম করবে, সাধনা করবে, জীবনপণ চেষ্টা করবে সেই যে সুফল বা এর ফলাফল ভোগ করবে এমনটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। ফলটা ভোগ করে ক্ষেত্রবিশেষে মানুষ ও পশুপাখি। যেমন একটা আমগাছ কেউ লাগাল সে-ই শুধু আমটা খায় না। মানুষ আর পশুপাখিরা সেই গাছের আমও খায়।

ছোটবেলায় আমাদের বাসার সামনেই পৌষ মাসের শেষের দিকে বড় ভাইয়ের সঙ্গে আমরা যখন ঘুড়ি উড়াই তখন সাথে ছিল আমার ছোট দুইবোন নীলু ও বুলু, যারা এখন অতি বয়স্কা। আমার তখন বয়স ছিল মাত্র ৯-১০ বছর। বড় ভাইয়ের বয়স ছিল ১৫-১৬ বছর। কী কারণে জানি না ঘুড়িটা শাঁ শাঁ করে আকাশের দিকে উড়ছিল। ছোটবোন নিলু বলে উঠল গুড্ডিটা কি আল্লাহর কাছে যায়? আমিও খেয়াল করলাম তাই তো! আমার মনে আছে তখন আমি জানতাম ওই আকাশের ওপরেই থাকেন মহান আল্লাহ। হয়তো তার কাছে ছুটে যাচ্ছে আমাদের ঘুড়িটা। তবে কি আল্লাহ ঘুড়িটাকে ডাকছেন। আগে জানলে তো ওখানে কিছু লিখে দিতাম। ভাইকে বললাম। ভাই মজা করে বললেনÑ কী লিখতে? খুব বেশি হলে জানাতাম আল্লাহ আমাকে এক বস্তা লজেন্স দাও। আমি এক ঘণ্টায় সব খেয়ে ফেলি। এখন মনে পড়ছে ভাই জানতেন আমি লজেন্স বা লেমনচুষ মুখে অনেকক্ষণ ধরে রাখতে পারি না। কড়মড় করে খেয়ে ফেলি। এসব কথা আর চিন্তার মধ্যেই কে যেন আমাদের ঘুড়ির সুতাটা কেটে দিলো। সেই ঘুড়িটার আর আল্লাহর কাছে যাওয়া হলো না!

যখন কলেজে পড়ি, তখন কথাসাহিত্যিক শাহেদ আলীর আল্লাহর কাছে ঘুড়ি যাওয়া সংক্রান্ত একটি মহান গল্প পড়ি। এ গল্পটি আমাকে যেমন আনন্দ দিয়েছে তেমনি বিস্বাদও দিয়েছে। বড় হলে তোমরাও ওই গল্পটি পড়ে নেবে।
মূলত ঘুড়ি উৎসব ছিল পাড়ামহল্লায় গ্রামবাংলার একটি চিরায়ত লোকজ সংস্কৃতি। গ্রামবাংলায় যেসব প্রতিযোগিতা হতো তার মধ্যে অন্যতম ছিল ঘুড়ি উৎসব। এক সময় শরৎ, হেমন্তে বিকেলের আকাশ ছেয়ে যেত ঘুড়িতে। লাল, নীল, সবুজ, হলুদ, বেগুনি কত রঙের ঘুড়িতে আকাশ ছেয়ে যেত। দেখে মনে হতো, নানা রঙের মেলা বসেছে আকাশজুড়ে। গ্রামের প্রতি পাড়ামহল্লার লোকজন জেগে থাকত। গ্রামের কিশোরদের সঙ্গে এ উৎসবে যুব, বৃদ্ধরাও যোগ দিতেন। ঘুড়ি উড়ানোর উৎসব ছিল গ্রামীণ মানুষের জীবনে এক অফুরন্ত আনন্দের উৎসব, যা এখন প্রায় বিলীন হয়ে যাচ্ছে।
ঢাকায় এসেছি ১৯৬৯ সালে। পুরনো ঢাকায় বসবাস করতাম। ১৯৬৯ ও ১৯৭০ সালে পৌষ মাসের শেষ দিন ঘুড়ি উড়ানোর বিশাল আয়োজন দেখেছি। অধিকাংশ ঘুড়িই উড়তো ছাদের ওপর থেকে। ছোটকালের কথা মনে পড়তো। ঘুড়ি উড়াতে গিয়ে যদি ওরা ছাদ থেকে পড়ে যায়! পুরনো ঢাকার হাটে-মাঠে-ঘাটে সবখানে ঘুড়ি উড়ানো হতো। এখনো হয়।

মজার ব্যাপার কী জানো? বিশ্বজুড়েই এই ঘুড়ি উৎসব আছে। তবে সব জায়গায় ঘুড়ির উপাদান একরকম নয়। নানা আকার ও প্রকৃতির ঘুড়ি আছে। তবে যেসব দেশে এটা উৎসব বলে বিবেচিত তার মধ্যেÑ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তÍান রয়েছে। বাংলাদেশসহ বিভিন্ন দেশে ঘুড়ির বিভিন্ন নাম আছে। বাংলাদেশে যেসব নাম প্রচলন আছে তার মধ্যেÑ চারকোণা আকৃতির বাংলা ঘুড়ি, বক্স ঘুড়ি, মৌচাক ঘুড়ি, কামরাঙা ঘুড়ি, চরকি লেজ ঘুড়ি, পাল তোলা জাহাজ ঘুড়ি এবং জাতীয় পতাকা আকৃতির ঘুড়ি ইত্যাদি।

ধারণা করা হয়, দুই হাজার আটশত বছর আগে চীন দেশে ঘুড়ির সর্বপ্রথম উৎপত্তি হয়। পরবর্তীকালে এটি এই উপমহাদেশসহ জাপান ও কোরিয়ায় ছড়িয়ে পড়ে। এছাড়া প্রায় ষোলোশত বছর আগে ইউরোপে এ খেলার প্রচলন শুরু হয়। প্রথম দিকে ঘুড়িতে ব্যবহৃত হতো রঙিন কাগজ, সিল্কের কাপড়, বাঁশের কঞ্চি ও নরম কাঠ ইত্যাদি। এখন অবশ্য সিনথেটিক জাতীয় পদার্থের প্রচলন ঘটেছে ঘুড়িতে।
২০১১ সালে অনুষ্ঠিত ব্রিস্টল ঘুড়ি উৎসব শেষে সবচেয়ে বড় ঘুড়িটি প্রায় ২০ মিনিট আকাশে অবস্থান করে। এটি ভূমির প্রায় ১১ হাজার বর্গফুট জায়গা দখল করেছিল।

মহামারী ভাইরাস বাঙালিকে এখনো পুরোপুরি কাবু করতে পারেনি বলেই মনে হয়। তার প্রমাণ মিলে গ্রামাঞ্চলে আকাশে তাকালে। আধুনিক সভ্যতার কল্যাণে তরুণদের এক বিরাট অংশ যেখানে স্মার্টফোন, ফেসবুক, কম্পিউটার গেমসে ব্যস্ত থাকত তারা এখন ব্যস্ত ঘুড়ি তৈরিতে। প্রতিযোগিতা হচ্ছে কে কত বড় ঘুড়ি উড়াতে পারে। কেউ একটি করে ঘুড়ি, কেউ একাধিক ঘুড়ি উড়াচ্ছে। আবার ঘুড়ি তৈরিতেও আছে বৈচিত্র্য। কেউ পলিথিন, কেউবা ঘুড়ি তৈরি করছে কাগজ দিয়ে। পলিথিনের ঘুড়ির ক্ষেত্রে তাতে দেওয়া হচ্ছে নানান আকার। আবার কাগজের ঘুড়ি তৈরিতে অনেকেই ব্যবহার করছেন রঙিন কাগজ। কেউ তাতে আবার যুক্ত করছে নকশা।
স্কুল বন্ধ থাকায় শিশুকিশোররা মেতে উঠেছে ঘুড়ির এ উৎসবে। রাতে ঘুড়ি উড়ানোর জন্য ঘুড়িতে যুক্ত করেছে ব্যাটারি চালিত বাতি, যা রাতে উড়ানো ঘুড়িতে জ্বলছে। বড়দের কেউ কেউ ঘুড়ি বানাতে পারলেও শিশুকিশোররা বেশিরভাগই ঘুড়ি কিনে ওড়ায়। আবার যাদের ঘুড়ি উড়ানোর সুযোগ নেই তারা দূর থেকেই অন্যের ঘুড়ি উড়ানো দেখে আনন্দ উপভোগ করছে। ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে বিক্রি হচ্ছে ঘুড়ি তৈরি করার উপকরণও।

সুতরাং আমাদের এখন উচিত হাজার বছরের সেই গৌরবকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা। আমরা যদি এসব গ্রামীণ উৎসব বা সংস্কৃতি রক্ষা করতে পারি তাহলে প্রাণ ফিরে পাবে আমাদের এই লোকজ সংস্কৃতি।
এবার এই মাসে সবাই ঘুড়ি ওড়াবে বা উৎসবে অংশ নেবে এটাই কামনা।