Home Blog Page 139

হারিয়ে যাওয়া কাজের মেয়ে

একটা কাজের মেয়ের খুব দরকার পড়ে গেল।
কোথায় পাওয়া যায় ভালো কাজের মেয়ে। আজকাল গরিব লোকেরাও মেয়েদের লেখাপড়া শেখাতে স্কুলে পাঠায়। স্কুলে পুষ্টিকর বিস্কুট আর উপবৃত্তির টাকা দেয়া হয়। সে কারণে কেউ পেটের দায়ে অন্যের বাড়িতে আদরের মেয়েকে রাখতে চায় না। একটা কাজের মেয়ে জোগাড় করতে না পেরে বড়ো মুশকিলে পড়লাম। জানাশোনা সবাইকে বললাম একটা কাজের মেয়ে খোঁজ করে এনে দেয় যেন। একা একা বাসার কাজ সামাল দেয়া সায়লার জন্য বেশ কষ্টকর হচ্ছে। একজন বলল, হাসপাতালে অনেক মহিলা ওষুধ নিতে আসে। ওদেরকে বলবেন, ওরাই কাজের মেয়ে খুঁজে এনে দিতে পারবে। ভাবলাম কথাটা মন্দ নয়। আউটডোরে রোগী দেখার ফাঁকে অনেককে বলে ফেললাম কথাটা। তারা বলল, অবশ্যই চেষ্টা করে দেখবে।
সেদিন মনে হয় শনিবার ছিল। সকাল থেকে হচ্ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তার সাথে তাল মিলিয়ে বয়ে যাচ্ছিল এলোমেলো বাতাস। তখন বুঝি আশ্বিনের শেষ। এমন বাদলা দিনে একটা দশ বছরের মেয়ে ভেজা কাপড়ে কাঁপতে কাঁপতে আমার চেম্বারে এসে ঢুকল। প্রবল জ্বরে তার গা পুড়ে যাচ্ছে। সাথে কোনো লোক নেই। সে এতটা বেসামাল ছিল যে ভালো করে কথাও বলতে পারছিল না। তার সাথে কথা বলে পরিচয় জানবার চেষ্টা করলাম। সে জ্বরের ঘোরে অস্পষ্ট উচ্চারণে বলল, তার বাড়ি কুলাঘাট বাজার। মা নেই। বাবা আবার বিয়ে করেছে। সৎমা তাকে ভালো করে খেতে দেয় না। তার ওপর যখন তখন নানান অজুহাতে মারধর করে। বাবা তার কোনো খোঁজ নেয় না। দুদিন ধরে সে কিছুই খায়নি। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে এসেছে। তার শরীরে প্রচÐ জ্বর। এখানে সে কেমন করে এসেছে কিছুই বলতে পারে না।
ভাবলাম ভালোই হলো। এমন অনাথ মেয়েরই তো প্রয়োজন আমার। খাবে দাবে আর ঘরের টুকটাক কাজ করবে। বড় হলে একটা ছেলে খুঁজে বিয়ে দিয়ে দিলে চুকে যাবে লেঠা। ওকে মোটরসাইকেলে তুলে বাসায় নিয়ে এলাম। শুকনো কাপড় পরিয়ে ওষুধ খাইয়ে দিলাম। খাবার খাইয়ে বিছানায় শোবার ব্যবস্থা করলাম সায়লাসহ। একটানা ঘুম দিয়ে রাত নয়টায় জেগে সে চলাফেরা করতে লাগল। সায়লা যেন হাতে সোনার চাঁদ পেল। অনেক রাত যাবৎ সে মেয়েটার সাথে কথা বলে তার ঘরবাড়ির খোঁজখবর নিতে লাগল। ওর কষ্টের কথা শনে খুবই ব্যথিত হলো সায়লা। মা-হারা মেয়ে। কম কষ্টে বাড়ি ছাড়েনি। ওর সৎমা’টা মানুষ না, ডাইনি!

পরের দিনই সায়লা মেয়েটার জন্য আলাদা বিছানার ব্যবস্থা করল। আমার কাছ টাকা নিয়ে ওর জন্য তেল, সাবান, ছোট আয়না, টেলকম পাউডার আরো কত কী কিনে আনল। মেয়েটার নাম শেফালি। সায়লা তার নতুন নাম রাখল শেফা। পাশের বাসার লেমনের মাকে সাথে নিয়ে মোল্লা মার্কেট থেকে শেফার জন্য একটা বড়সড় ফ্রকও কিনে আনল সায়লা। তারপর নিজ হাতে পরিয়ে দিয়ে দেখতে লাগল গায়ের সাথে মিলেছে কি না। সায়লা আক্ষেপ করে বলতে লাগল, এর তো বাবা থেকেও নেই। সব সময় সৎমায়ের অত্যাচার।
সব সৎমা তো একরকম নয়। যারা মানুষ তারা পরের বাচ্চাকেও আপন করে নেয়। নরম সুরে বললাম আমি।
– ওসব কথা তুমি অন্যখানে বলো গিয়ে। সৎমা কোনোদিন আপন হয় না।
– মানলাম। এখন কী করতে চাও তুমি?
– মনে করো এখন থেকে আমরাই ওর বাবা-মা।
– ও কি তা কোনো দিন মনে করবে?
– কেন মনে করবে না। আমরা ওকে পড়তে শেখাব। অসুখ হলে চিকিৎসা করবো।
– কাজের মেয়েকে কত বড় বিদ্বান বানাতে চাও?
– মেয়েমানুষের জন্য যতটুকু লাগে শেখাব। মৌলভি ডেকে ওকে আমি আরবি পড়া শুরু করাতে চাই।

ওর মাথায় তেল ঘষে লাল ফিতায় ফুল বানিয়ে দেয় সায়লা। মন্দ হলো না মেয়েটি দেখতে। আমাকে সে খালু বলে ডাকতে লাগল। প্রতিদিন বিকেলে সায়লা ওকে নিয়ে প্রতিবেশীদের বাড়ি বেড়াতে যায়। বারান্দায় বসে হাতের কাজ শেখাতে শেখাতে গল্প করে। মজা করে টেলিভিশন দেখে।
– শুনছো, শেফার নামে একটা ডিপিএস খুলব। কলকলিয়ে বলে সায়লা।
– লোকে শুনলে হাসবে। নিজের বাচ্চার কথা নেই কাজের মেয়ের ডিপিএস।
– কেন ওর বিয়ে দিতে হবে না। তখন কোথায় পাবে অত টাকা?
– অত উড়ছ কেন? ধীরেসুস্থে সিদ্ধান্ত নাও। ওর মনোভাব দেখা যাক না।
– তোমাকে অত ভাবতে হবে না। ওকে আমার বোঝা হয়ে গেছে। জীবনে কোনোদিন ও আমাদের ছাড়বে না।
আমার কথায় সায়লা খুব ব্যথিত হয়। মুখ ভার করে বলে, আমি বুঝি উড়ছি! মেয়েটা হাতছাড়া হলে তখন বুঝবে। আমরা যদি ওর সব ব্যবস্থা করে দেই তাহলে সে কোনোদিনই এখান থেকে চলে যাবার কথা মুখে তুলবে না। ওর সাথে আমার কথা হয়েছে। আমি ওর জন্য কী কী করব সব বলে দিয়েছি। শুনে ও আমার গলা জড়িয়ে বলেছে আমাকে ছাড়া ও কোথাও যাবে না।

কী জানি মেয়েটা বিগড়ে যায় এই ভয়ে তাকে কোনো কাজের চাপ দিতে চায় না সায়লা। পারে যদি সে তাকে হাতে তুলে ভাত খাওয়ায়। বলা চলে সে তাকে মাথায় তুলে রাখল। আমি কিছু বললে সায়লা আমাকে উল্টো দু’কথা শুনিয়ে দেয়। সায়লার কাÐ দেখে আমার খুব হাসি পায়। সব কাজ যদি ও নিজে করে তবে কাজের মেয়ের কী দরকার। কাপড় কাচা রান্নাবান্না সব কাজ নিজ হাতে করেও সায়লা ক্লান্ত হয় না এখন। বাসায় কাজের মেয়ে আছে এটাই মনে হয় বড় সান্ত¡না। এসব দেখে আমি একদিন বলেই ফেলি, সব কাজ যদি তুমিই করো তবে ওকে রেখে লাভ কী?
– আচ্ছা তুমি কেমন মানুষ। তোমার শরীরে কি দয়ামায়া নেই?
– দয়ামায়া না থাকার কী দেখলে। তোমার আরামের জন্যই তো ওকে আনা হয়েছে।
– মেয়েটা এতবড় একটা অসুখ থেকে উঠল, ওকে সেরে ওঠার সময় দিতে হবে না?
– সময় তো বেশ দেয়া হয়েছে। দুই সপ্তাহ ধরে তো বসে বসে খাচ্ছে।
– বাড়ি ছেড়ে চলে আসার একটা শোক আছে না। মনটা বসতেও তো কিছু সময় লাগবে।
– হইচই করে খেলছে, টেলিভিশন দেখছে ঘণ্টার পর ঘণ্টা। এত করেও শোক কমছে না মনের?
– বাচ্চা মানুষ। এই বয়সে কতবড় ধাক্কা পেয়েছে। থাক না কিছুদিন আয়েশ করে।
– কাজ না করে যেন আলসে ধরে না যায়।
– তুমি দেখো, আমি ওকে মনের মতো করে গড়ে তুলব।

ক’দিন পরে ভাইয়ের বিয়ে খেতে বাবার বাড়ি গেল সায়লা। শেফাকেও সে সাথে করে নিয়ে গেল। আমার সাথে ধান্দা করে শেফার জন্য মনের মতো কাপড় চোপড় কিনে নিয়ে সাজিয়েগুজিয়ে সে চলে গেল বাবার বাড়ি। অফিসের কাজের ব্যস্ততায় আমি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও সায়লা খুব একটা মন খারাপ করল না। শেফা তার সাথে আছে এতে তার অন্তর আনন্দের ঢেউয়ে টালমাটাল হয়ে গেছে। সারাদিন হইচই ঘুরেফিরে সুস্থির হয়ে আমাকে ফোন করে সায়লা,
– হ্যালো, ফার্মেসিতে আছো না বাসায় ফিরেছ?
– এখন কটা বাজে? এত রাতে ফার্মেসিতে থাকব?
– এখনো খাওনি?
– এইতো খাওয়া সেরে নিলাম।
– কী খেলে?
– দোকান থেকে পরোটা এনেছি। ফ্রিজের গোশত দিয়ে খেলাম।
– শেফা কী করেছে জানো?
– কী করেছে?
– বাড়ির সবার মন জয় করে ফেলেছে। সবাই বলে এটা সায়লার মেয়ে।
– ভালোই হয়েছে। ফিরে এসে ওকে স্কুলে দিয়ে দাও। নিজের কাজ নিজে করবো।
– তুমি যে এমন হুটহাট করে বলতে পারো না।

ভাইয়ের বিয়ে থেকে ফিরে এসে সত্যি সায়লা ওকে স্কুলে ভর্তি করার জন্য তৈরি হলো। আমি একটুও আপত্তি করলাম না। সংসার জীবনে বুঝেছি সায়লার মাথায় বায়ুর দোষ আছে। কোনো কাজে ওর মন বিগড়ে গেলে সামাল দিতে দু-তিন সপ্তাহ লেগে যায়। অতএব কাজ কী বায়ুরোগের মহিলার সাথে তাল দিয়ে। দেখা যাক কতদিন এমন করে চলে। বাসায় কোনো লোক এলে সালাম দেয়া, ফকির মিসকিনকে দান করা, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা, ল্যাট্রিনে বাম পা দিয়ে প্রবেশ এবং ডান পা দিয়ে বের হওয়া ইত্যাকার সব ধরনের আদব কায়দা শেফাকে রপ্ত করাতে সায়লা বেশ তৎপর হয়ে উঠল। শেফা সে বিষয়ে কিছুটা গুরুত্ব দিলে সায়লা আমাকে বলে, কিছু বুঝতে পারছ?
– কিসের কথা বলছ? রোগীপত্তর যা অবস্থা। বাজার করার পয়সা মিলছে না।
– তুমি তো আছো এক গান নিয়ে। বলি মেয়েটার দিকে নজর রাখছ?
– নজর। বেশ নজর রাখছি। দেখছি তো আরামে খেয়ে দেয়ে বেড়াচ্ছে।
– আর কিছু নজরে পড়ছে না?
– একটানা আয়েশ আর পর্যাপ্ত ভোজন ছাড়া তো কিছু চোখে পড়ছে না।
– চোখ থাকলে দেখতে।
– চোখ নেই মানে?
– বাথরুম. বারান্দা, বেসিন, বসার ঘরের কোনো পরিবর্তন নজরে পড়ছে না?
– আমি তো দেখি সব আগের মতো।
– মেয়েটা জানপ্রাণ দিয়ে ঘষেমেজে ঝকঝকে করছে। তোমার চোখে পড়ে না। তুমি কেমন মানুষ?

শেফা আমাদের বাসার কাজের মেয়ে নয়। ওকে নিজের মেয়ে বলে পরিচয় করিয়ে দেয় সায়লা। ও নাকি আমাদের কুড়িয়ে পাওয়া মেয়ে। শেফাকে নিয়ে অনেক স্বপ্ন সায়লার। এর মধ্যে সে শেফার ভেতর অনেক সম্ভাবনার আলামত পেয়েছে। সায়লা নাকি এক রাতে স্বপ্নে দেখে যে, সে সাপের দংশনে মারা গেছে। শেফাই ওকে আল্লাহর দরবারে প্রার্থনা করে বাঁচিয়ে তুলেছে। সে বেদনাময় দৃশ্যের কথা ভুলতে পারে না সায়লা। সাপটাকে ধরে শেফা এমন আছাড় মেরেছে যে মুহূর্তেই সেটা পটোল তুলেছিল। আরেক দিন প্রচÐ জ্বরে সায়লা কাবু হয়ে পড়েছিল। শেফা তাকে যতœ করে সুস্থ করে তুলেছে। সেই থেকে রাতদিন সায়লা শেফা শেফা করতে থাকে। তাছাড়া পর পর দুটি পুত্রসন্তান প্রসব করার পর একটি কন্যা লাভের আশায় সে সব সময় আল্লাহর দরবারে দানসাদকা করে থাকে। শেফার মধ্যে সে হয়তো তার অনাগত কন্যা সন্তানের প্রতিচ্ছবি দেখতে পায়। সে আমাকে বলে, আল্লাহ আমার মনের বাসনা পূরণ করেছে।
– কীভাবে!
– একটা মেয়েবাচ্চার আশা করেছি। সেটা আমার পুরণ হয়েছে।
– পরের মেয়ে দিয়ে কি সে আশা মেটে।
– কেন মেটে না। ধৈর্য ধরলে মেটে! আমার ওতেই চলবে।
– তুমি তো বুড়ি হয়ে যাওনি। তোমাকেও হয়তো আল্লাহ কন্যাসন্তান দেবেন।
– আমি আর মেয়ে চাই না। ও আমার কষ্ট বোঝে। ওকে বুকে ধরেই আমি সুখী হব।
সায়লাকে আমি কিছুতেই বোঝাতে পারি না। সে যদি শেফাকে নিয়ে পরিতৃপ্ত থাকতে পারে আমার সমস্যা কোথায়। এ নিয়ে আমি কোনো কথা বলি না। খাইদাই আর অফিসের কাজে মনোযোগ দেয়ার চেষ্টা করি।

হঠাৎ একদিন সকালে ঘুম থেকে জেগে দেখি মেয়েটা নেই। জামা-কাপড়, জুতা-স্যান্ডেল, বাচ্চাদের খেলনা, সোনার চেন, নগদ টাকা এবং একটা থ্রি ব্যান্ড রেডিও নিয়ে সটকে পড়েছে। কোথায় গেল মেয়েটা। মটরবাইক নিয়ে কতখানে হন্যে হয়ে খুঁজলাম। কোনোখানে সন্ধান পেলাম না। ক্ষোভে দুঃখে সায়লা সারাটা দিন মুখ গোমড়া করে বসে থাকল। আমিও খুব ব্যথা পেলাম শেফার আচরণে। ওকে তো অসুস্থ অবস্থায় আমিই বাসায় এনেছিলাম। এই অপত্যস্নেহের বিনিময়ে সে কেমন করে এতবড় আঘাত দিয়ে চলে যেতে পারল। ও কি সত্যিই সৎমায়ের নির্যাতনের স্বীকার হয়েছিল? তা যদি হতো তাহলে সায়লার ¯েœহমমতাকে পায়ে ঠেলে পালিয়ে গেল কেমন করে।
পৃথিবীতে এমন-ও মানুষ থাকতে পারে যে নিজের ভালো বোঝে না! এর পর থেকে সায়লাকে আমি কাজের মেয়ের প্রতি অতটা পাগলপারা হতে কোনোদিন দেখিনি। বরং সে নিজের সংসারের কাজ যতটা পারে কষ্ট করে সামলে নেয়।

ডায়েরির পাতা হোক স্মৃতির খাতা

কথায় আছে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। সেকেন্ড সেকেন্ড সময় মিলেই ঘণ্টা, দিন, সপ্তাহ, মাস আর বছর গড়ে ওঠে। এই সময়ের বর্ণনা ধরে রাখতে পারলে তা হয়ে ওঠে স্মৃতি। আর এর মাধ্যম হলো ডায়েরি লেখা।
পৃথিবীতে যত বিখ্যাত ব্যক্তি আছেন তাদের প্রায় সবারই স্মৃতি রচনা আছে। তাদের স্মৃতিগুলো তারা লিখে রেখেছেন সময়ের সাথে সাথে বিভিন্ন ঘটনার সাথে মিলিয়ে। অনেক ক্ষেত্রে স্মৃতির টুকরোগুলোই অমর সাহিত্য হয়ে উঠেছে। একটি ডায়েরিই হয়ে উঠেছে বিশ^ সাহিত্যের অমরকীর্তি। যেমন ধরা যায়Ñ আনা ফ্রাঙ্কের ডায়েরি। একটি কিশোরীর দিনলিপি, টুকরো টুকরো স্মৃতি, অভিজ্ঞতা, আশংকার ধারাবাহিক বর্ণনা সারা পৃথিবীর পাঠকদের নাড়া দিয়েছে। সবাই সেই কিশোরীর ডায়েরি পড়লেই দ্বিতীয় বিশ^যুদ্ধের দিনগুলোতে পরিভ্রমণ করে আসে কিছুক্ষণের জন্য। সেই দুঃসহ দিন পার করেছে অনেক কিশোর কিশোরী, প্রাপ্তবয়স্ক এবং অনেক শিক্ষিত মানুষও পার করেছে তাদের জীবন। কিন্তু তাদের দিনগুলো মানুষের মাঝে বেঁচে নেই, হারিয়ে গেছে বিস্মৃতির অতলে। আনা ফ্রাঙ্কের নাম আমরা এখনো জানি একারণেই যে সে ডায়েরিতে প্রতিদিনের স্মৃতিগুলো, অনুভ‚তিগুলো লিখে রাখতো। আজ থেকে প্রায় আশি বছর আগের লেখা সেই ঘটনাগুলো আমরা এখনো পড়ি, শিহরিত হই, আনা ফ্রাঙ্ককে স্মরণ করি।
দ্বিতীয় বিশ^যুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন স্যার উইনস্টন চার্চিল। তিনি ছিলেন অসাধারণ লেখক এবং তুখোড় বক্তা। তিনি প্রতিদিনকার কাজগুলো ডায়েরিতে টুকে রাখতেন। এসব স্মৃতির সঙ্কলন করে তিনি বেশ কয়েকটি বই লিখেছেন। যার মধ্যে আছেÑ গু বধৎষু ষরভব, ঞযব জরাবৎ ডধৎ, ওধহ ঐধসরষঃড়হ’ং গধৎপয, খড়হফড়হ ঃড় খধফুংসরঃয ারধ চৎবঃড়ৎরধ, ঞযব ঝবপড়হফ ডড়ৎষফ ডধৎ ইত্যাদি। এছাড়া তিনি তাঁর পূর্বপূরুষকে স্মরণ করেও কিছু বই লিখেছেন যেমনÑ গধৎষনড়ৎড়ঁময: ঐরং ষরভব ধহফ ঃরসবং, খড়ৎফ জধহফড়ষঢ়য ঈযঁৎপযরষষ. এগুলো সবই হচ্ছে স্মৃতির সঙ্কলন। আর এই সঙ্কলনগুলো গড়ে ওঠে দিনলিপি বা ডায়েরি লেখার মধ্য দিয়ে। চার্চিলের এইসব স্মৃতির সঙ্কলন যুক্তরাজ্যের ইতিহাস এবং বিশ^যুদ্ধের ইতিহাসের অসামান্য দলিল হয়ে উঠেছে। ইতিহাসভিত্তিক সাহিত্যে তাঁর এই অবদানের জন্য ১৯৫৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর ব্যক্তিজীবন এবং রাজনৈতিক জীবন নিয়ে অনেক মতপার্থক্য থাকতে পারে কিন্তু তাঁর সাহিত্য বা লেখালিখির প্রশংসা করতেই হবে। সাংবাদিক পল জনসন তাঁর ব্যাপারে বলেছেন যে চার্চিল প্রায় চল্লিশটি বই এবং হাজারের বেশি নিবন্ধ লিখেছেন। প্রতিদিনের লেখালিখির ফলেই তাঁর এত সমৃদ্ধ রচনা তৈরী হয়েছে। সুতরাং বুঝতেই পারছো যে ডায়েরি লেখা কতটা গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের প্রেক্ষাপটে আসি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটি বই প্রকাশিত হয়েছে। একটি হলো অসমাপ্ত আত্মজীবনী, আরেকটি কারাগারের রোজনামচা। দুটি বইয়ের ভিত্তিই হলো স্মৃতি লেখা। কারাগারে বসে তিনি তাঁর শৈশব, কৈশোর, শিক্ষাজীবন এবং রাজনৈতিক জীবন নিয়ে লিখেছেন। তাঁর লেখা স্মৃতি এখন বাংলাদেশের ইতিহাসের অমূল্য সম্পদ। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ তরুণ বয়সে নিয়মিত ডায়েরি লিখতেন। ১৯৪৬-১৯৫৬ সাল পর্যন্ত তার ডায়েরি ছিল বলে জানা যায়। ১৯৪৬-১৯৫২ সাল পর্যন্ত তাঁর লেখা ডায়েরির সংকলন ৪টি খন্ডে বই হয়ে বেরিয়েছে। সেসময়কার ইতিহাসের জন্য অত্যন্ত নির্ভরযোগ্য দলিল এই বই, যা শুধু ডায়েরির পাতা থেকেই তৈরী হয়েছে।
মাদাম মারি কুরির নাম তো অবশ্যই শুনেছ। দুইবার তিনি নোবেল পুরস্কার জিতেছেন। রেডিয়াম এবং পোলোনিয়াম আবিস্কারের সাথে যুক্ত থাকায় তিনি নোবেল জিতেন। মারি কুরি তার গবেষণার কিছু দিক লিখে রেখেছেন তার ডায়েরিতে। সেই ডায়েরি এখনো সংরক্ষিত আছে ফ্রান্সের প্যারিসের জাদুঘরে। লিওনার্দো দা ভিঞ্চিও ডায়েরি লিখতেন। তার লেখা ডায়েরিও সংরক্ষিত আছে বিভিন্ন মিউজিয়ামে।
কবি-সাহিত্যিকদের নিয়মিত চর্চার মধ্যে ডায়েরি লেখা অন্যতম। এর কারণ হলো ডায়েরি লিখলে লেখার হাত চালু থাকে। সাহিত্যজগতে একটি টার্ম আছে- রাইটার্স বøক। এর মানে হলো লেখার জড়তা। যখন লেখক লিখতে চাচ্ছেন কিন্তু তার লেখা আসছে না, তার ভাব প্রকাশ করতে পারছেন না। এমন সমস্যা সমাধান করা কঠিন হয়ে যায়। তাই লেখকদের নিয়মিত কিছু না কিছু লিখতে হয়। একবার জড়তা এসে গেলে আবার লেখার গতি এবং সমৃদ্ধি আনা কঠিন কাজ।
এখন কথা হলো ডায়েরি লিখে কী লাভ? তুমি কি বিখ্যাত কেউ হতে পারবে? বা তোমার লেখার মধ্যে এমন গুরুত্বপূর্ণ কী থাকবে যা পরবর্তী মানুষের পড়ার বস্তু হয়ে দাড়াবে? অথবা কেউ না পড়–ক, লিখলে তোমার কী কাজে লাগবে ? প্রথম কথা হলো ডায়েরি লিখলে তোমার দৈনন্দিন কাজের একটি রেকর্ড দাড়াবে। প্রতিদিন তোমার নতুন কিছু করতে ইচ্ছে হবে। প্রতিদিন নতুন অনুভ‚তি জাগবে। এক সপ্তাহ বা এক মাস পর তোমার ডায়েরি পড়লে তুমিই মজা পাবে। এক বছর পর পড়লে আরো বেশি মজা লাগবে।
ডায়েরিতে তুমি আসলে কী লিখবে? সহজ উত্তর হলোÑ যা ইচ্ছে করে, তা-ই লিখবে। যদি লিখতে ইচ্ছে না করে, তাহলে আঁকিবুকি করবে। তবুও ডায়েরির পেছনে প্রতিদিন কিছু সময় দিবে। কোন তারিখে কী কাজ আছে, কোন অনুষ্ঠান আছে সেটা সেই তারিখে উল্লেখ করে রাখো। সারাদিনে লেখার মতো কিছু ঘটেনি? তাহলে আজকে তোমার মন কেমন, সেটা লেখো। অথবা নতুন কিছু নিয়ে তোমার ভাবনা লেখো। অথবা তোমার কোনো বন্ধু, শিক্ষক, আত্মীয়, চাচাতো, মামাতো ভাই-বোনকে নিয়ে লেখো। প্রতিবেশী বা ঘরের দারোয়ানকে নিয়ে লেখো। স্কুলের পিয়ন, কেরানি, স্কুল বাসের ড্রাইভার, বাইরের মুড়িওয়ালা, লাইব্রেরির দোকানদার, চটপটি বিক্রেতাকে নিয়ে লেখো। খেলার মাঠ নিয়ে লেখো। বাসা থেকে স্কুল পর্যন্ত রাস্তার বর্ণনা লেখো। তোমার বাসার ছাদ থেকে শহরটাকে কেমন দেখা যায়? সেই বর্ণনা লেখো। তোমার বাসায় যদি বিড়াল থাকে সেটাকে নিয়ে লেখো। বারান্দার ফুলের গাছ নিয়ে লেখো। বাবা মা নতুন কিছু কিনে দিয়েছে? মজার কোনো খাবার এনেছে? সেটা নিয়ে লেখো। কোথাও বেড়াতে গেছো? তা নিয়ে লেখো। নতুন কোনো বই পড়েছো? গেমস খেলেছো? সেটা নিয়ে লেখো। আজকে মসজিদে গিয়ে কেমন লেগেছে? সেটা লেখো। বাসায় আব্বু আম্মু কী বিষয়ে আলাপ করলো, সেটাও লিখে রাখতে পারো। ছোট ভাই-বোন দুষ্টুমি করে কী করেছে, তা লিখে রাখো। বড় ভাই-বোন তোমাকে আদর করে কী খেতে দিয়েছে বা উপহার দিয়েছে বা কী করতে বলেছে তা লিখে রাখো। স্কুলে কোন অনুষ্ঠান, মেলা, প্রতিযোগিতা চলছে? কী হয়েছে? কারা অংশগ্রহণ করলো? অতিথি হিসেবে কারা এসেছেন তা লিখে রাখো। স্কুলে যাবার পথে একটা ভিক্ষুক ভিক্ষা করে, তার সম্পর্কে লেখো। এসব কোনো কিছুই লেখার নেই? তাহলে দুই লাইনের ছন্দ মিলিয়ে ছড়া-কবিতা লেখো। কারো বলা উপদেশবাক্য বা কোনো ভালোলাগার কথা লিখে রাখো। কেউ তোমাকে খুব কষ্ট দিয়েছে বা কোনো কারণে তোমার মন খুব খারাপ আছে? খুব অভিমান করে আছে, কাউকে বলতে পারছো না? সেটা বিস্তারিত লিখে রাখো। দেখবে লিখে ফেললে কষ্ট কিছুটা কমে যাবে। এভাবে লিখতে লিখতে একটা সময় তোমার লেখায় সমৃদ্ধি আসবে। লেখার জন্য অনেক উপকরণ পাবে তখন।

আরেকটি কথা, ডায়েরি হলো একটা ব্যক্তিগত বিষয়। নিজে অন্যের ডায়েরি তার অনুমুতি ছাড়া পড়বে না। আবার তোমার ডায়েরিও সযতনে সংরক্ষণ করবে যাতে যে কেউ তোমার অজান্তে সেটি নিয়ে যেতে না পারে।
সুতরাং আর দেরি না করে একটি ডায়েরি সংগ্রহ করো। আজই লেখা শুরু করো দিনলিপি। প্রতিদিনের স্মৃতি মিলে তোমার সংগ্রহ বাড়তে থাকুক। এক বছর পর এই ডায়েরি তোমার অতি প্রিয় একটি বিষয় হয়ে উঠবে।

পুত্র শোকেবিলাপ জননী

শিমুল কাঁকনডাঙ্গা গ্রামের ছেলে। ঢাকা শহরে এসেছে পড়ালেখা করতে। সে বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্র। ছাত্রাবাসে থেকে পড়ালেখা করে। ১৯৫২ সালের ২৭ জানুয়ারি। ঠিক মধ্যাহ্নে শিমুল তার পড়ার টেবিলে বসে তার মাতৃভাষা ও মাতৃভাষা আন্দোলনের কথা ভাবছে। স্বৈরাচারী পশ্চিমা পাকশাসক গোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য উঠেপড়ে লেগেছে। যেখানে পাকিস্তানে উর্দু ভাষী লোকের সংখ্যা মাত্র ৩.২৭। আর বাংলাভাষী লোকের সংখ্যা ৫৬.৪০। সংখ্যায় উর্দুভাষী লোকের সংখ্যা অত্যন্ত কম হওয়া সত্তে¡ও পাক শাসক গোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য আদাজল খেয়ে নেমেছে। সাধারণত ন্যায়সঙ্গত বিষয় হচ্ছে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষাই হবে রাষ্ট্রভাষা। কিন্তু পাক শাসক গোষ্ঠীর চিন্তাভাবনা হচ্ছে উল্টো। না , না, কিছুতেই পাক শাসকগোষ্ঠীর এই অন্যায় দাবিকে মেনে নেয়া যায় না। যে করেই হোক পাক শাসকগোষ্ঠীর অন্যায় দাবিকে প্রতিহত করে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করতে হবে। ওরা আমার মায়ের ভাষায় কথা বলতে দেবে না। ওরা আমাদের টুঁটি চেপে ধরে ওদের উর্দুকে আমাদের ওপর চাপিয়ে দিতে চায়। না না, তা হয় না। বাংলাই হবে একমাত্র রাষ্ট্রভাষা। একথাগুলো ভাবতে ভাবতে সে উত্তেজিত হয়ে পড়ে। ঠিক সেই মূহূর্তে ডাকপিয়ন এসে তার জানালার সামনে হাঁক দিলো, জনাব শিমুল আহমেদ কে? তার চিঠি এসেছে। চিঠি, চিঠি এসেছে। ডাকপিয়নের ডাক শুনে শিমুল আহমেদের ভাবনায় ছেদ পড়ে। সে দ্রæত ডাকপিয়নের কাছ থেকে পত্র গ্রহণ করে তার ঘরে গিয়ে বসে। পত্রটি খুলে দেখল তার মায়ের চিঠি। মায়ের চিঠি হাতে পেয়ে শিমুল মহা খুশি। খুশিতে মায়ের চিঠির গায়ে কয়েকটা চুমু দিয়ে চিঠিখানা পড়া শুরু করল। চিঠি পড়ে সে জানতে পারল যে, সে এবার বাড়িতে আসেনি বলে তার মা এবং তার পারিবারের লোকেরা শীতের পিঠা পায়েস খায়নি। পৌষ মাস থেকে তারা শিমুলের অপেক্ষায় আছে কিন্তু শিমুল না আসাতে মাঘও প্রায় যায় যায়। তার মা পিঠার ধান থেকে চাল করে তা রোদে শুকিয়ে পুত্রের জন্য অপেক্ষায় আছে। পত্র পাওয়া মাত্র তাকে বাড়ি আসতে বলেছে। কিন্তু এই অবস্থায় শিমুলের বাড়ি যাওয়া সম্ভব নয় বলে সে তার মাকে পত্র লিখে জানিয়ে দিলো যে, এখন সে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ আন্দোলনে ব্যস্ত আছে। এই রাষ্ট্রভাষা আন্দোলন সফল না করে সে বাড়ি যাবে না। এই আন্দোলন শেষ হলেই সে বাড়ি আসবে। এই পত্র তার মায়ের কাছে পৌঁছলে তার মা পত্র পাঠ করে অপেক্ষায় রইল আর মনে মনে ভাবল যে, এই তাড়াতাড়ি কয়েক দিনের মধ্যে শিমুলের ভাষা আন্দোলন শেষ হয়ে যাবে। আর তার ছেলে ফিরে আসবে। ছেলের প্রতীক্ষায় মা রোজ পিঠার চাল রোদে শুকান আর গাঁয়ের পথের দিকে চেয়ে থাকেন, আর মনে মনে ভাবেন এই হয়তো তার ছেলে বাড়ি ফিরে এলো। উঠানে দাঁড়িয়ে তাকে মা বলে ডাক দিয়ে বলবে যে, মা আমি এসেছি। তুমি কেমন আছো? শিমুলের মা অনেক রাত পর্যন্ত ঘুমায় না। কান খাড়া করে রাত জেগে থাকে। কখন তার ছেলে বাড়িতে আসে। উঠানে কারো পায়ের শব্দ পেয়ে দ্রæত ঘরের দরজা খুলে দেখে তার পুত্র এসেছে কিনা! ঘরের দরজা খুলে যখন দেখে তার পুত্র আসেনি তখন আশাহত মনে আবার পুত্রের অপেক্ষায় প্রহর গুনতে থাকে। এভাবে কাটে তার প্রতিটা রাত-দিন।

৩১ জানুয়ারি আওয়ামী মুসলিম লীগের সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এ সভায় ২১ ফেব্রæয়ারি দেশবাসী ধর্মঘট, জনসভা ও বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নেয়। এ সময় হঠাৎ করে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিন ঢাকা শহরে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ বিক্ষোভ মিছিল নিষিদ্ধ করে। সরকারি এ ঘোষণা পাওয়া মাত্র সারা ঢাকা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশেষ করে ছাত্ররা এই ১৪৪ ধারা মেনে নিতে পারেনি। ২০ ফেব্রæয়ারি সন্ধ্যায় আওয়ামী মুসলিম লীগের কেন্দ্রীয় কার্য়ালয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের বৈঠক বসে। সে বৈঠকে ১৪৪ ধারা অমান্য করবার সিদ্ধান্তে দ্বিমত দেখা দিলেও পরিশেষে ১৪৪ ধারা ভাঙার সিদ্ধান্ত গৃহীত হয়। মধ্য রাত থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরের দিন ২১ ফেব্রæয়ারি সকাল বেলা ঢাকায় রাস্তার মোড়ে মোড়ে আর অলিতে গলিতে পাক সরকার পুলিশ মোতায়েন করে। ঢাকা শহরজুড়ে থমথমে ভাব। ২১ ফেব্রæয়ারি সকাল ১১টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা [বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ চত্বরে] ছাত্রদের বিশাল জনসভা জনসমুদ্রে পরিণত হয়। ঢাকার বিভিন্ন স্কুলকলেজের শিক্ষার্থীরা এই সমাবেশে যোগ দিল। শিমুলও অন্য ছাত্রদের সাথে এই সমাবেশে যোগ দিলো। সেই ছাত্র সমাবেশে শিক্ষার্থীরা ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ বলে আকাশভেদী ¯েøাগান দিতে লাগল। ছাত্র-ছাত্রীদের তেজস্বী কণ্ঠের ¯েøাগানে বিশ্ববিদ্যালয়ের এলাকা কেঁপে উঠল। ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ ¯েøাগান দিতে দিতে ছাত্র ছাত্রীরা মিছিল বের করল। সেই মিছিলে পাক সরকারের বর্বর পুলিশ লাঠিচার্র্জ করল, কাঁদানে গ্যাস ছুড়ল। কিন্তু কিছুতেই ছাত্র-ছাত্রীরা দমল না। বরং তারা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামেরÑ ‘আমরা শক্তি আমরা বল, আমরা ছাত্র দল’ গান কণ্ঠে উচ্চারণ করে দ্বিগুণ শক্তি আর সাহস তাদের মনে সঞ্চয় করে বর্বর পাক পুলিশের প্রতি চড়াও হয়ে তাদের ওপর ইট, পাটকেল নিক্ষেপ করা শুরু করে। যখন ঝঞ্ঝার গতিতে তারা গণপরিষদের দিকে এগিয়ে যাচ্ছে তখন পুলিশ মিছিলে গুলি চালাতে থাকে। সেই গুলিতে রফিক, জব্বার, বরকত, সালাম মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পরদিন ২২ ফেব্রæয়ারি শহীদদের শোক প্রকাশের জন্য গণমিছিল হয়। সে মিছিলেও পাক মিলিটারি ও পুলিশ লাঠি ও বেয়োনেট ব্যবহার করে। যখন তারা দেখল মিছিলে লাঠিচার্র্জ করে ও বেয়োনেট ব্যবহার করে মিছিল দমন করা যাচ্ছে না, তখন তারা নিষ্ঠুরের মতো গুলি চালায় মিছিলের ওপর। সেই গুলিতে শফিউর রহমানসহ অনেকেই শহীদ হন। ওই মিছিলে শিমুলও ছিল। বর্বর পাক পুলিশের গুলি তার বুকে লাগলে সে হাত দিয়ে বুক চেপে ধরে দৌড়িয়ে তার ছাত্রাবাসের ভেতর এসে পড়ে গিয়ে দাপাদাপি করতে করতে শহীদ হন। লাশ পরের দিন বন্ধুরা তার গ্রামের বাড়ি নিয়ে আসে। তখন ছিল দুপুর। তার মা উঠানে রোদে দেয়া পিঠার চাল নেড়েচেড়ে দিচ্ছিল। উঠানের মাঝখানে শিমুলের লাশের খাটিয়া এনে নামিয়ে তার বন্ধুরা যখন জানাল যে, এই খাটিয়ায় শিমুলের লাশ। তখন মা খাটিয়ার কাছে এসে ছেলের মুখ দেখে উচ্চস্বরে চিৎকার দিয়ে খাটিয়ার পাশে পড়ে বেহুঁশ হয়ে গেলেন। জ্ঞান ফিরলে ততক্ষণে লাশের দাফনকাফন সমাপ্ত হয়ে গেছে।

এরপর যত দিন শিমুলের মা বেঁচে ছিলেন ততদিন তিনি পুত্রের শোকে সর্বদা নির্বাক ছিলেন। পুত্রকে পিঠা তৈরি করে খাওয়াতে পারেননি বলে বাকি জীবনে কোনো দিন আর পিঠা খাননি তিনি। এমনকি যদি কখনো কাউকে পিঠা তৈরি করতে দেখতেন তাহলে পুত্রের শোকে বিহবল হয়ে পড়তেন। তার পুত্র শিমুল শহীদ হওয়ার পর থেকে তিনি বাকি জীবনে প্রতিটি ক্ষণ পুত্রশোকে শোকাহত
থাকতেন ও কখনো উচ্চস্বরে আবার কখনো নীচুস্বরে পুত্রের জন্য বিলাপ করতেন।

রাগ আসলে কী?

বন্ধুরা, এখন পর্যন্ত যা জানা গেছে তাহলো, মস্তিষ্ক থেকেই রাগের নির্দেশ আসে। কিন্তু সে আদেশকে নিয়ন্ত্রণ করে আমাদের শরীর এবং সমাজও। রাগ ও অ্যাংগার এই শব্দ দু’টির সঙ্গে আমরা পরিচিত। কিন্তু এটা কি কখনো ভেবে দেখেছি, মস্তিষ্কের কোন জায়গাটায় কোনো রাসায়নিক বা শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে গেলে মানুষ রেগে যেতে পারে? এর পেছনের বিজ্ঞানটা কি এখনো মানুষের আয়ত্তে এসেছে, যাতে করে অঙ্ক কষে বলে দেওয়া যায় এই মানুষটি এতটা রাগী। নাকি আমাদের আচরণ বা ব্যবহার কিংবা কোনো মানসিক অবস্থার বহিঃপ্রকাশ হচ্ছে এই রাগ বিষয়টি। রাগ আসলে কী?
রাগের সঙ্গে বিজ্ঞান যেমন জড়িয়ে। তেমনই সেই বিজ্ঞানের পিছনেও রয়েছে কিছু সামাজিক কারণ। কাজেই বিষয়টা সমাজবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে দেখা যেতে পারে। রাগের উদ্রেগ হওয়ার একটা বড় কারণ বাইরের হুমকি কিংবা কাজের জায়গায় হুমকি। যেমন ধরা যাক, কেউ বন্দুক দেখিয়ে আক্রমণ করবে বলে ভয় দেখাল কিংবা ঘাড়ের কাছে বন্দুক এনে ঠেকাল। তখন তো একটা ভয় অনুভব করব। সেখান থেকে রাগের উদ্রেক হতে পারে। মস্তিষ্কের অ্যামিগডালা অংশ থেকে এটি সক্রিয় হয়। রাগের জৈবিক কারণ বলা যেতে পারে এটাকে। এই রাগের আবেগটি নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কের ফ্রন্টাল কর্টেক্স থেকে।
দ্বিতীয়ত হতাশা। আমরা কোনো কাজ করার পর তার পুরস্কার চাই। সেই পুরস্কার না পেলে একধরনের হতাশা তৈরি হয় আমাদের মনে। এটাই মানব প্রকৃতি। যেমন কোনো ছাত্র বেশি খাটল, কিন্তু তার পরিশ্রমের দাম পেল না। কিংবা অফিসে বা সৃজনশীল ক্ষেত্রে কেউ ভালো কিছু করল, কিন্তু কোনো প্রশংসা পেল না। এই হতাশা থেকে রাগের উৎপত্তি হয়।
মানবিক আচরণ, প্রত্যাশা এবং তার পরিপূরণ পরস্পর সম্পর্কিত। ধরা যাক, স্বামী স্ত্রীর সম্পর্কে একটা চাহিদা পূরণের ফাঁক থেকে যাচ্ছে। অথবা অন্যেরা চাইছে, কেউ একটা তাদের কথা মেনে কিছু করুক। মা হয়তো চাইছে, ছেলে পড়াশোনা করুক। এইগুলো হচ্ছে রাগ সৃষ্টির সামাজিক-¯œায়ুতান্ত্রিক-জৈবিক কারণ।
আমাদের মস্তিষ্কের ফ্রন্টাল লোব নানা অসুখের কারণে কাজ করা বন্ধ করে দেয়। সেটা কখনো স্ট্রোক, মৃগিরোগ বা ডিমেনশিয়ার কারণে হতে পারে। এক্ষেত্রে ফ্রন্টাল লোব ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারে না। আবার মানসিক সমস্যা যেমন, স্কিৎজোফ্রেনিয়া, এডিএইচডি কিংবা সাবস্ট্যান্স ইউজের ফলেও ফ্রন্টাল লোব কাজ করতে পারে না। বিশেষ করে নেশা-করা বা সাবস্ট্যান্স ইউজের ফলে তো ফ্রন্টাল লোবের ডোপামিন কমে যায়। যার ফলে রাগের উদ্রেক হতে পারে।
এছাড়া আছে পিটিএসডি (পোস্ট ট্রমাটিক স্ট্রেট ডিজঅর্ডার) আগের কোনো ঘটনা বারবার মনে পড়তে থাকলে, তার থেকে থ্রেট অনুভব করলেও মানুষের রাগ হতে পারে। বর্ডারলাইন পার্সোনালিটি ডিজঅর্ডারের ক্ষেত্রেও রাগ একটা বড় জায়গা। যারা আবার অপরাধ-মনস্ক হয়, তারাও নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না।
বন্ধুরা, বেশ কিছু এমন মেন্টাল কন্ডিশন বা মানসিক পরিস্থিতি আছে, যার সঙ্গে রাগ জড়িত। অর্থাৎ আমাদের যদি সেই ধরনের মানসিক অসুখের মধ্যে দিয়ে যেতে হয়, আমরা রেগে যেতে পারি। অনেক ক্ষেত্রেই সেটা হয়। বেশ কয়েকটি এমন রোগ রয়েছে, যার সঙ্গে রাগ চলে আসে। যেমন ধরা যাক, স্কিৎজোফ্রেনিয়া। এই ধরনের রোগীদের ক্ষেত্রে দেখা যায় তারা খুব রেগে যাচ্ছেন। কিংবা এপিলেপ্সি বা মৃগিরোগ। সবসময়ই যে মৃগি রোগীরা জ্ঞান হারান তা কিন্তু নয়, এমন অনেক সময় আসে যখন তাঁরা খুব রেগে যান। বাইপোলার ডিসঅর্ডারের ক্ষেত্রেও এটা দেখা গেছে। এ রকম আরো কয়েকটি ক্ষেত্রে রাগের বহিঃপ্রকাশ দেখা যায়। তাহলে কি রোগের সঙ্গে রাগের সম্পর্ক আছে? তা হয়তো আছে, কিন্তু সেটা নিশ্চিত হতে গেলে আমাদের ঠিকমতো রোগনির্ণয় করতে হবে। ডায়াগনোসিস ঠিকমতো হলে, সেই অনুয়ায়ী চিকিৎসারও ব্যবস্থা করতে হবে।
বন্ধুরা, উসকানিমূলক এবং অ-উসকানিমূলক আচরণকে মনস্তত্তে¡ খুবই গুরুত্ব দিয়ে বিচার করার চেষ্টা করা হয়। রাগও এই দু’ধরনের আচরণগত ধরনের মধ্যে পড়ে। অর্থাৎ আমরা যে ব্যবহারটা যে সময় করার কথা, তখন কতটা করছি। কেউ হয়তো প্রচÐ রেগে যাচ্ছে। অথচ তার কিন্তু তেমন কোনো মানসিক পরিস্থিতি নেই। আবার কেউ রেগে যাচ্ছে মানসিক অসুস্থতার কারণে। যেমন স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে। কেউ কারো ওপরে চিৎকার করছে। তার মধ্যেও উসকানিমূলক এবং অ-উসকানিমূলক দিক থাকতে পারে। সেটা বিচার করার জন্য ডায়াগনোসিস প্রয়োজন। হয়তো দেখা যেতে পারে, কারো পারিবারিক ইতিহাস রয়েছে রেগে যাওয়ার। অনেকেই বলেন, রাগী বংশের লোক। বলেন, এটা জেনেটিক। কিন্তু রাগ বা অ্যাংগার বিষয়গুলো হচ্ছে অনেকটাই শেখা আচরণ। তার সঙ্গে জিনের সম্পর্ক তেমনভাবে প্রতিষ্ঠিত হয়নি। উসকানিমূলক আচরণের ক্ষেত্রে সমস্যার কিছু নেই। যদি তা অ-উসকানিমূলক হয়, অর্থাৎ সেটা কোথাও রয়ে গেছে মনের মধ্যে ধিকধিক করে জ্বলা আগুনের মতো, তাহলে কিন্তু কোনো মানসিক রোগের সঙ্গে সম্পর্কিত বলে ধরে নেওয়া যেতে পারে।
লিম্বিক লোবের কারসাজি : রাগ এবং রাগের সঙ্গে জড়িত বিজ্ঞানের সঙ্গে নিশ্চিতভাবেই আমাদের মস্তিষ্কের সম্পর্ক আছে। মস্তিষ্কের লিম্বিক লোব থেকে ফ্রন্টাল লোবের দিকে যখন আমাদের নির্দেশগুলো আসতে থাকে, তখন যদি ব্রেকফেল হয়, তাহলে যে অবস্থা হবে, রাগও সেরকম। শুধু রাগ নয়, আবেগগত ভারসাম্যহীনতা, তা সে যে কোনো রকমের হোক, এই ব্রেকফেলের কারণেই হয়। কাজেই ওই অংশেই হয়তো লুকিয়ে রয়েছে রাগের রহস্য। তবে একটা বিষয় অনেকেই ভুল জানেন, তা হলো বেশি রাগী বা কম রাগী মাপার যন্ত্র এখনো আবিষ্কার হয়নি। অর্থাৎ যেমন করে আমরা বুদ্ধ্যঙ্ক বা ইন্টেলিজেন্স কোশেন্ট দিয়ে বুদ্ধিমত্তা পরিমাপ করতে পারি, তেমন করে রাগ মাপা সম্ভব নয়। হ্যাঁ, অবশ্যই তার কম-বেশি তারতম্যের ওপর অনেক কিছু নির্ভর করে তো বটেই। লিম্বিক লোব আমাদের কর্টেক্সের মধ্যে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। লিম্বিক লোবের মধ্যে অ্যামিগডেলা, হিপোক্যাম্পাসের মতো অংশ রয়েছে, যা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সঙ্গে জড়িত। অ্যামিগডেলাকে বলা হয় ‘আবেগগত স্মৃতির গুদাম’। এও বলা হয়, এখান থেকেই আমাদের মস্তিষ্ক সিদ্ধান্ত নেয়, ‘ফাইট অর ফ্লাইট’-এর। অর্থাৎ, আমাদের স্বাভাবিক সারভাইভ্যাল ইনস্টিংক্ট এই অংশের মধ্যে থেকেই জন্ম নেয়। যখন কেউ রেগে যাচ্ছে, তার মানে তার লিম্বিক সিস্টেম প্রচÐভাবে কাজ করতে শুরু করেছে। সেই রাগের বহিঃপ্রকাশের অর্থ, সে কর্টেক্স-এর (যেখানে ভাবনাচিন্তা তৈরি হয়) ব্যবহার করতে পারছে না, সে শুধুই লিম্বিক সেন্টারের নির্দেশই মানছে। কর্টেক্স হলো, আমাদের ‘লজিক’ বা ‘জাজমেন্ট’ তৈরি করার জায়গা। সেই জায়গাটি কাজ না করলেই আমরা আতিশয্য দেখাব। রেগে যাব, অহেতুক চেঁচাব বা এমন ব্যবহার করব যার মধ্যে কোনো যুক্তি নেই।
অর্থাৎ রাগের সঙ্গে শরীরের সম্পর্কটা অনেক বেশি প্রতিষ্ঠিত। তবে এই যে কারণগুলো বলা হলো, বা রাগের নির্ধারক হিসেবে মস্তিষ্কের লিম্বিক লোবের কথাও যে বলা হল, তার অনেকটাই কিন্তু এখনো গ্রে-এরিয়ায়, অর্থাৎ, ধূসর এলাকায়। আমরা হয়তো জানি, যে এই কারণে রাগ হয় বা ওই কারণে হয়। জানি, কোন ধরনের ব্যবহার বা মানসিক পরিস্থিতির সঙ্গে রাগের কতটা সম্পর্ক থাকতে পারে, উসকানিমূলক বা অ-উসকানিমূলক পরিস্থিতির কথাও বলা হয়। কিন্তু এক্ষেত্রে একটাই কথা বলা দরকার, সবটাই কিন্তু খানিকটা কোভিড-১৯’এর পরিস্থিতির মতো। আমরা জানি, বয়স্করা বেশি অরক্ষিত, কাদের ভয় আছে কাদের ততটাও নেই। কিন্তু তার বাইরেও তো এমন ঘটনা ঘটছে, যা আমাদের ভাবনাচিন্তার বাইরে। রাগও সে রকমই। কোন অংশের সঙ্গে এর যোগ, তা এখনো পর্যন্ত নিশ্চিত করে বলার উপায় নেই। রাগের বিজ্ঞান নিয়ে এখনো অনেক গবেষণাই বাকি।

ভেনাস : সম্ভাবনাময় বাসযোগ্য গ্রহ

রাতের আকাশে আমাদের পৃথিবী থেকে সবচেয়ে উজ্জ্বল যে তারা দেখতে পাই, সেটাই হচ্ছে ভেনাস বা শুক্রগ্রহ। সৌরব্যবস্থার গবেষকদের কাছে এই শুক্রগ্রহ দীর্ঘকাল থেকেই ছিল এক আকর্ষণীয় গবেষণার বিষয়। প্রাচীনকালে মানুষ ভাবত ভেনাস হচ্ছে দুটি আলাদা তারাÑ মর্নিং স্টার ও ইভনিং স্টার অর্থাৎ, ভোরের তারা ও সন্ধ্যাতারা। এই গ্রহটার নাম দেয়া হয়েছে রোমান ভালোবাসা ও সৌন্দর্যের দেবী ভেনাসের নামানুসারে। চাঁদের পর এটাই রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল প্রাকৃতিক বস্তু। সূর্য ওঠার ও ডোবার ঠিক পরপরই ভেনাসকে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায়। এ কারণেই ভেনাসকে বলা হয় মর্নিং স্টার বা ইভনিং স্টার।
ভেনাসের আকার এবং আমাদের পৃথিবীর আকার প্রায় সমান। এটা টেরিস্ট্র্রিয়াল প্ল্যানেট শ্রেণিভ‚ক্ত। অন্য কথায় এটা পৃথিবী সম্পর্কিত একটা গ্রহ। কখনো কখনো এটাকে বলা হয়Ñ ‘আর্থ’স সিস্টার প্ল্যানেট। কারণ, এর আকার ও মাধ্যাকর্ষণ বল প্রায় একই এবং গঠিতও একই ধরনের বস্তু দিয়ে। এটা প্রাকৃতিক আলোর দ্বিতীয় উৎস হওয়ায় এই গ্রহটা নিয়ে প্রত্যাশার মাত্রা ছিল খুবই উঁচু। ভেনাস ঢাকা আছে এক আলোনিরোধক বা ওপেক স্তর দিয়ে। এই স্তরটা হচ্ছে খুবই বেশি প্রতিফলনযোগ্য সালফিউরিক অ্যাসিডের মেঘ। এই মেঘই দৃশ্যমান আলোতে মহাকাশ থেকে এটাকে দেখতে বাধা দিচ্ছে। আমাদের সৌরজগতের সব টেরিস্ট্র্রিয়াল প্ল্যানেটের মধ্যে ভেনাসের বায়ুমÐল হচ্ছে সবচেয়ে ঘন। এর বায়ুমÐলে সবচেয়ে বেশি হারে রয়েছে কার্বন-ডাই-অক্সাইড।
গত ১৪ সেপ্টেম্বর, ২০২০-এ প্রকাশিত এক বৈজ্ঞানিক গবেষণা রিপোর্টে দেখা গেছে, ভেনাসের বায়ুমÐলে রয়েছে ফসফাইন। এটা ভেনাসে প্রাণের অস্তিত্ব থাকার একটা সম্ভাব্য স্বাক্ষর। ‘ন্যাচার অ্যাস্ট্রোনমি’র সাম্প্রতিক এক সংখ্যায় প্রকাশিত ভেনাসের রসায়ন সম্পর্কিত এক প্রবন্ধে এ কথা জানা যায়।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছেÑ গবেষকেরা এটুকু স্পষ্ট করেছেন যেÑ ভেনাসের বায়ুমÐলে এই ফসফাইন পাওয়ার বিষয়টা সরাসরি এ গ্রহে প্রাণের সন্ধান পাওয়া নিশ্চিত করে না। ফসফাইন হচ্ছে বাজে গন্ধযুক্ত বিষাক্ত গ্যাস, যা তৈরি হয় একটি ফসফরাস ও তিনটি হাইড্রোজেন অণুর (চঐ৩) সমন্বয়ে। এই ফসফাইন আবিষ্কার হয় ভেনাসের বায়ুমÐলের মধ্যম স্তরে। ভেনাসে সত্যিকার অর্থে রিপোর্টে উল্লিখিত পরিমাণে ফসফাইনের উপস্থিতি থাকলে (প্রতি শতকোটি ভাগের ২০ ভাগ কনসেনট্রেশন), তাহলে ভেনাস সম্পর্কে আমরা আরো অনেক গভীর তথ্য জানার সুযোগ পাবো। রসায়নবিদেরা এখন চেষ্টা চালাবেন বিকল্প উপায়ে, কোনো জৈবিক উৎস নিয়ে নয়, যা পর্যাপ্ত পরিমাণে ফসফাইন উৎপাদন করে। তারা যদি সফল হন, আমরা নতুন কিছু জানতে পারবো ভেনাস ও অন্যান্য গ্রহ সম্পর্কে।
ভেনাসে কোনো কার্বনচক্র নেই। এর ফলে কার্বন পাথরে আটকা পড়ে না। এর নেই কোনো জৈবপ্রাণ, যা এই কার্বন শোষণ করবে এর বায়োমাসে। বায়োমাস হচ্ছে নবায়নযোগ্য জৈবপদার্থ, যেমনÑ কাঠ,
কৃষিবর্জ্য ও শহুরে বর্জ্য। বায়োমাস সরাসরি পুড়িয়ে ফেলা যায়, কিংবা প্রক্রিযাজাত করে জৈবজ্বালানিতে রূপান্তর করা যায়। সে যা-ই হোক এমন ধারণাও করা হয়, আদিম যুগে ভেনাসের সাগরগুলো অতি তাপের ফলে শুকিয়ে যায়। এই গ্রহের উপরিভাগ ধূলিময় ও শুষ্ক। এতে আছে প্রচুর পাথর। সেখানে আগ্নেয়গিরির ফলে এসব পাথরের সৃষ্টি। বিজ্ঞানীদের বিশ্বাস, পৃথিবীর মতো ভেনাসেও কোনো চুম্বকক্ষেত্র নেই। চুম্বক ক্ষেত্র না থাকায় সৌরবায়ুর মাধ্যমে হাইড্রোজেন অবশ্যই চলে আন্তঃগ্রহ মহাকাশে। শুক্রের উপরিভাগে বায়ুমÐলীয় চাপের পরিমাণ পৃথিবীর তুলনায় ৯২ গুণ।
ন্যাশনাল পাবলিক রেডিওর নেল গ্রিনফিল্ডভয়েসের অভিমতÑ সার্বিক বিবেচনায় মনে হচ্ছ, ভেনাসে প্রাণের সম্ভাবনা খুবই কম। তা সত্তে¡ও, ‘ন্যাচার অ্যাস্ট্রোনমি’র নতুন রিপোর্ট নিয়ে জ্যোতির্জীবজ্ঞিানী ও গ্রহবিজ্ঞানীরা কথা বলছেন। দুটি আলাদা সময়ে আলাদা দুটি টেলিস্কোপ ভেনাসে দেখতে পেয়েছে এমন কেমিক্যাল সিগনেচার, যা অনন্য ফসফাইন। যদি এই গ্যাস সেখানে থাকে, তাহলে ভেনাসে হয়তো এমন ভ‚তাত্তি¡ক নয়তো রাসায়নিক কর্মকাÐ ঘটেছে, যা কারো বোধগম্য নয়। এবং গ্রহটাতে প্রাণের সম্ভাবনা আবিষ্কারের অপেক্ষায়।
এর পরও এসব তথ্য-উপাত্ত এখনো সিদ্ধান্তসূচক নয়। ফসফাইন সিগনেচার হতে পারে ভুল। আর সব বিজ্ঞানের মতো, বিষয়টা আলাদা আলাদাভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা দরকার। নয়তো অন্যান্য বিজ্ঞানীর বিষয়টা অস্বীকার করা দরকার।
অন্য বিজ্ঞানীরা পরীক্ষায় নামলে দুটি সম্ভাবনা সামনে আসতে পারে : আমাদের অজানা ও বোধের বাইরের কোনো ভ‚-তাত্তি¡ক প্রক্রিয়া এই গ্রহটাতে ঘটে চলেছে, অথবা ভেনাসে ফসফরাস ও হাইড্রোজেন সমন্ব^য়ে গঠিত আমাদের পৃথিবীর মতো কোনো প্রাণের অস্তিত্ব রয়েছে এই গ্রহে। যদি পরীক্ষা সফল না হয়, তবে বিজ্ঞানীদের ব্যাপক পরীক্ষা-নিরীক্ষায় নামতে হবে শুক্রের বায়ুমÐল সম্পর্কে জানতে। প্রতিটি ব্যর্থতার পর সম্ভাবনা থাকে সত্যটা উদঘাটনের। পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা আমাদের জানান দেবে শুক্রগ্রহে প্রাণ আছে কি নেই।
আরেকটি প্রশ্ন হচ্ছে: ভেনাস গ্রহটা কি বসবাসের উপযোগী? এর জবাব জানতে পারব, যখন জানতে পারব ভেনাসের বায়ুমÐলের পদ্ধতি-প্রক্রিয়া আসলেই আমাদের বোধের বাইরে কি না। অথবা সেখানে প্রাণের কোনো সম্ভাব্য চিহ্ন আছে কি না। তা জানতে আমাদের চালাতে হবে ভিন্ন কোনো মিশন। এ ধরনের সর্বশেষ মিশনটা ছিল ১৯৮৯ সালের। এ ধরনের আরো কয়েকটা মিশন নিয়ে এখন আলোচনা চলছে। ক্ষুদ্রতর পরিসরে নাসার একটা মিশন হচ্ছেÑ উঅঠওঘঈও+, এর প্রস্তাব হচ্ছে গ্রহটার বায়ুমÐলের গভীরে পরীক্ষা চালানো। অনুমোদন পেলে এটা চালু করা হবে ২০২১ সালে। এটা এক্সট্রাসোলার প্ল্যানেটারি সিস্টেমে অধিকতর উদঘাটন অভিযান চালাবে। নাসা, ইউরোপীয় মহাকাশ সংস্থা এবং রাশিয়াও ভেনাসে প্রাণের সন্ধানে অভিযান চালানোর বাপারে আগ্রহী। যদি প্রাণের সন্ধান মেলে তবে মহাবিশ্ব সম্পর্কে আমাদের অনেক পুরনো প্রশ্নের উত্তর মিলবে। গত ১৪ সেপ্টেম্বর ভেনাসকে যুক্ত করা হয়েছে সৌরজগতের সম্ভাবনাময় ‘বসবাসযোগ্য’ গ্রহের তালিকায়। এর ফলে নিশ্চয় এই গ্রহ নিয়ে গবেষণার মাত্রা আরো জোরদার হবে। সেই সূত্রে এ গ্রহটা সম্পর্কে আমাদের জানার পরিধিও আরো প্রসারিত হবে।

পদ্মাপাড়ের বিলু (পর্ব ৪)

নানাবাড়ির পথে-১

আর সবার মতো বিলুরও নানাবাড়ি আছে। তবে তা কাছে পিঠে নয়Ñ তার নানাবাড়ি সেই সুদূর সিরাজগঞ্জ শহরে। বাড়ির নাম বাণীকুঞ্জ। সিরাজগঞ্জ পাবনা জেলার মহকুমা শহর। নানা-নানী কাউকে বিলু দেখেনি। কারণ, তার জন্মের পঁচিশ বছর আগে নানা ও জন্মের পাঁচ বছর আগে নানী মারা গেছেন। বাড়িতে বাইরের কেউ এলে মার সাথে তাদের কথা বলার সময় কখনো কখনো নানার কথা ওঠে। মা তার আব্বার কথা বলেন তাদের কাছে। তা থেকেই বিলু জানতে পারে যে তার নানা ছিলেন একজন বিখ্যাত মানুষ, সৈয়দ ইসমাইল হোসেন শিরাজী। বিলু পরে জেনেছে, তিনি ছিলেন বিশ শতকে বাঙালি মুসলিম জাগরণের অন্যতম অগ্রদূত, ইংরেজবিরোধী স্বাধীনতাকামী বিশিষ্ট নেতা, কবি ও ঔপন্যাসিক। ভীষণ প্রত্যয়দৃপ্ত মানুষ ও খুব নাম করা বক্তা ছিলেন তিনি। ইংরেজরা দেশের মানুষকে পরাধীন করে রেখেছে। তাদের বিরুদ্ধে তিনি আগুন ঝরানো বক্তৃতা করতেন। বাঙালি মুসলমানদের জাগিয়ে তোলার জন্য জ¦ালাময়ী ভাষায় কবিতা লিখেছেন। ১৯০০ সালে ‘অনল প্রবাহ’ নামে একটি কাব্য প্রকাশিত হয় তাঁর। সে কাব্যের নানা কবিতায় তিনি ইংরেজদের বিরুদ্ধে কথা বলেন। মুসলমানদের স্বাধীনতা লাভের জন্য সংগ্রাম করার আহবান জানান। সে কারণে ইংরেজ সরকার তাকে দু’বছরের জেল দেয়। তিনি যেমন ছিলেন সাহসী তেমনি মাথা উঁচু করে রাখা মানুষ। সে সময় বাংলার মুসলমানদের বেশির ভাগ মানুষ ছিল দরিদ্র ও কৃষিজীবী। তাদের মেয়েরা কেউই স্কুলে যেত না, আর ছেলেদের মধ্যেও হঠাৎ দু’একজন লেখাপড়া শিখত। শিরাজী সাহেব সেকালে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, যশোর, পাবনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, বগুড়া, রাজশাহী, নোয়াখালী, কুমিল্লা, কুষ্টিয়া, ফরিদপুরসহ দেশের আনাচে কানাচে গিয়ে সভায় মুসলমানদের জেগে ওঠার আহŸান জানাতেন। ছেলেমেয়েদের লেখাপড়া শেখাতে স্কুলে পাঠানোর জন্য মানুষকে উৎসাহিত করতেন। মুসলমানদের জন্য তাঁর ছিল ভীষণ দরদ। বুদ্ধি হওয়ার পর থেকে বিলু মায়ের কাছে নানার লেখা দু’টি বই দেখেছে। একটি হলো কাব্য ‘অনল প্রবাহ’, অন্যটি ‘রায়নন্দিনী’ নামের উপন্যাস। মা বই দু’টি যতেœর সাথে বাক্সের মধ্যে রাখেন। গণ্যমান্য কেউ এলে বের করে দেখান। বিলুর মা তার আব্বাকে ডাকতেন বাপজান বলে। সাংসারিক ঝামেলা ও দূরত্বের কারণে তার মা নানা বাড়ি যেতে পারতেন খুব কম। চেষ্টা করতেন বছরে একবার যেতে। তবে সব বছরেই যাওয়া হয়ে উঠত না।
বিলুর স্মৃতিতে কয়েকবার নানাবাড়ি যাওয়ার কথা মনে আছে। প্রতিবারই তারা যেত ফাল্গুন মাসে। তার নানার ইন্তেকালের পর তাঁর বড় ছেলে মানে বিলুর বড় মামা সৈয়দ আসাদ উদ্দৌলা শিরাজী সংসারের প্রধান হন। তিনিও প্রথম জীবনে তরুণ নেতা হিসেবে ইংরেজবিরোধী আন্দোলন করে জেল খেটেছেন। নামকরা বক্তা ও শক্তিশালী লেখক ছিলেন। তাঁর কাব্য ও প্রবন্ধগ্রন্থ এবং গজল-গানের কয়েকটি বই আছে। মাঝবয়সে তিনি আধ্যাত্মিক সাধনার দিকে মনোনিবেশ করে পীর হিসেবে খ্যাতি লাভ করেন ও চিশতিয়া তরিকার একজন পীর হন। দেশের বৃহত্তর রংপুর ও ময়মনসিংহ অঞ্চল এবং ভারতের কুচবিহার ও আসামে তার বহু মুরিদ ছিল। বড় মামা প্রতি বছর বাংলা সনের ২৩, ২৪ ও ২৫ ফাল্গুন এ তিন দিন বাণীকুঞ্জে জাঁকজমকের সাথে ওরস আয়োজন করতেন। মাকে ওরসে যাওয়ার জন্য প্রতি বছরই চিঠি পাঠাতেন বা লোক মারফত খবর দেন। তবে মা সব সময় ওরসে যেতে পারেন না। প্রথমবার নানা বাড়ি যাওয়ার স্মৃতি হিসেবে ১৯৬২ সালের কথা মনে পড়ে বিলুর। তখন বয়স ছয় বছর। সে সময় তার আব্বা বেঁচে ছিলেন। কোন পথে কিভাবে তারা সিরাজগঞ্জ গিয়েছিল তার সব মনে পড়ে না। তবে তারা ফিরেছিল সিরাজগঞ্জ থেকে ট্রেনে ঈশ^রদী। সেখান থেকে পাবনা শহরে এসে পদ¥াতীরের ঘাটে পৌঁছেছিল। তাদের এলাকা বরাবর পদ্মার উত্তর পাড়ে পাবনা জেলায়, দক্ষিণ পাড়ে কুষ্টিয়া জেলা। এ হিসেবে তাদের গ্রামের প্রায় উল্টো দিকে খানিকটা উজানে পাবনা শহর। অবশ্য নদীর ঘাট থেকে পাবনা শহরের অবস্থান মাইল তিনেক উত্তরে । যাহোক, নৌকায় পদ্মা পাড়ি দিয়ে এসে তারা নেমেছিল তাদের ঘাটে। বিলুরা পদ্মাপাড়ের মানুষ। নদীর ঘাট থেকে পোয়ামাইল দূরেই তাদের বাড়ি।
অন্য আরেকটা পথ আছে। সেটা হল সিরাজগঞ্জ থেকে খুলনা মেইলে ইশ^রদী হয়ে পোড়াদহে এসে নামা। তারপর খুলনা-গোয়ালন্দ লোকাল ট্রেন ধরে তাদের স্টেশন খোকসায় এসে নামতে হয়। সেখান থেকে ঘোড়ার গাড়িতে করে তাদের গ্রাম ধোকড়াকোলে ফিরতে হয়। ওই পথে আরো বেশি ঝামেলা বলে আব্বা পাবনা হয়ে ফেরাই ভালো মনে করেছিলেন বলে বিলুর মনে হয়।
বিলুর আব্বা মারা যাওয়ার পর থেকে তার মা সিরাজগঞ্জ গেলে ছোট ছেলে বিলুকে সাথে নিয়ে যান। দ্বিতীয় বার সিরাজগঞ্জ যাওয়ার স্মৃতি বিলুর মনে অনেক উজ্জ্বল। প্রায় সবই মনে আছে। সে ১৯৬৫ সালের কথা। বিলু তখন ক্লাস ফাইভে পড়ে। বড় মামা সেবার চিঠি লিখে মাকে যেতে বললেন। বিলুর দু’ বছরের বড় ভাই হেলাল। ভারি দুরন্ত। সে বলে দিলো যাবে না। মা গ্রামের এক বয়স্কা বিধবা এন্তার মাকে ঠিক করলেন। তার ছেলের নাম এন্তাজ, তাই তার নাম হয়ে গেছে এন্তার মা। ছেলে বিয়ে করেছে। বেটার বৌ-ই সংসার দেখে। তাই সংসারে তার দায়িত্ব কম। বিশ^স্ত। একটাই সমস্যা। সারাক্ষণ কথা বলে সে। এটা তার রোগ। মা না ফেরা পর্যন্ত বিলুদের বাড়ি থাকবে সে, দেখাশোনা করবে, ভাইকে রান্না করে দেবে। মা যাবার তারিখ ঠিক করলেন ২১ ফাল্গুন। এবার যাত্রার ব্যবস্থা। বিলুকে গিয়ে ও পাড়ার সোনা গাড়েলকে (গাড়িয়ালের গ্রাম্য কথ্য রূপ) খবর দিয়ে আসতে বললেন। ভোর রাতে তার মোষের গাড়িতে করে খোকসা স্টেশনে নিয়ে যাওয়ার কথা ঠিক করতে হবে। সেখান থেকে সকাল ৭টায় ট্রেন ধরতে হবে তাদের। সুতরাং রাত সাড়ে তিনটার মধ্যেই গাড়ি রওনা হতে হবে বাড়ি থেকে। তাদের বাড়িতে ঘড়ি নেই। পাড়ায় মাত্র দু’জন লোকের হাতঘড়ি আছে। আর মাত্র একজনের বাড়ি আছে একটা দেয়াল ঘড়ি। দু’জনের বাড়িই তাদের বাড়ি থেকে কয়েকবাড়ি দূরে, পাড়ার মাঝামাঝি। অত রাতে তাদের ঘুম ভাঙিয়ে সময় জানা সম্ভব নয়। তবে গাঁওগেরামের মানুষদের ঘড়ির তেমন দরকার হয় না। তারা দিনে সূর্য ও রাতে চাঁদ বা তারার অবস্থান দেখে সময়ের আন্দাজ করে নেয়। আর তা প্রায় ঠিকঠাকই হয়। বিলুর মা সোনা গাড়েলকে বারবার বললেনÑ
বাবা, সময়মতো গাড়ি নিয়ে চলে আসবা কিন্তু। গাড়ি ফেল হয় না যেন।
সোনা গাড়েল অভয় দিয়ে বললেনÑ আপনে চিন্তা করবেন না চাচি। আল্লাহর মর্জি আমি ঠিক সময়মতো আপনারে নিয়ে যায়া গাড়ি ধরা দেবোনে।
বিলু ভাবে, কি যে দীর্ঘ আর ভোগান্তি ভরা সেই সিরাজগঞ্জ যাত্রা! মোষের গাড়ির গতি ভীষণ রকম ধীর। তাদের বাড়ি থেকে খোকসা রেল স্টেশনের দূরত্ব পাঁচ মাইল। পায়ে হেঁটে গেলে লাগে সোয়া ঘণ্টা। মোষের গাড়িতে গেলে লাগে কমপক্ষে তিন ঘণ্টা। রাতে ঘুম প্রায় হলো না বিলুর। মা এটা ওটা গুছিয়ে সময় পার করলেন। এক সময় সোনা গাড়েল এসে ডাকলÑ চাচি, আমি আইছি। চলেন।
শেষবারের মতো এন্তার মাকে ঠিকঠাক মতো থাকতে বলে আর হেলালকে নিয়মিত স্কুলে যেতে বলে গাড়িতে উঠলেন মা। তার সাথে বিলুও। গাড়ি ছাড়ল।
চারপাশ ছেয়ে আছে আঁধারে। সোনা গাড়েল গাড়ির ছইয়ের সামনে একটি হারিকেন ঝুলিয়েছে। তার সামান্য আলোতে কি আর আঁধার কাটে! পরিচিত পথে মোষ দু’টি মন্থর গতিতে গাড়িটা টেনে নিয়ে চলে। খানিকক্ষণ চলার পর এলো মাদার তলার মাঠ। উত্তর-দক্ষিণে বিছিয়ে থাকা বিশাল মাঠ তো নয়Ñ যেন প্রান্তর। মাঠের পুবদিকে জয়ন্তীহাজরা গ্রাম, পশ্চিমে ডাঙ্গিপাড়া। মাঝখানটা পুরো ফাঁকা। মাঠের ভেতর দিয়ে চলে যাওয়া পথ এ প্রান্তরকে দু’ভাগ করেছে। রাতের বেলা এ মাঠ পাড়ি দিতে অনেকেই ভয় পায়। সেই নিস্তব্ধ শেষরাতে, তখনো ফজরের আজান হয়নি, বিলু তাকিয়ে রইল মাঠের দিকে। চারদিকে আঁধারের কালো চাদর বিছানো, কিছুই দেখতে পেল না সে। এই শেষ ফাল্গুনের ভোর রাতে বইতে থাকা শীতল বাতাস খুব ভালো লাগে তার। দু’একবার মুখ ফিরিয়ে হারিকেনের সামান্য আলোয় মাকে দেখল সে এক মনে তসবিহ জপে চলেছেন।
খোকসা স্টেশনে তারা পৌঁছলো সূর্য ওঠার সময়। সোনা গাড়েল স্টেশন ঘরের কাছে বিরাট নিমগাছের তলায় গাড়ি রাখল। খোকসা স্টেশন ঘরটা বেশি বড় নয়। পূর্ব-পশ্চিমে লম্বা ঘরের ঠিক মাঝখান দিয়ে স্টেশনে ঢোকা ও বেরনোর পথ। পুব দিকের অংশে স্টেশন মাস্টারের অফিস ঘর, পশ্চিমের অংশে খোলা জায়গা। সেখানে একটি মাত্র সিমেন্টের বেঞ্চি। মেয়ে যাত্রীরা সেখানে বসে। তবে ৪-৫ জনের বেশি জায়গা হয় না। বিলু দেখল, দু’জন মহিলা বেঞ্চে বসে আছে। তার মা তাদের পাশে বসলেন। সোনা গাড়েল মার বাক্স নিয়ে এলো। এ সময় ঘণ্টা হলো ট্রেনের। মা হাতের বটুয়াটা খুলে তার হাতে ভাড়ার পাঁচটি টাকা দিলেন। বললেনÑ
আমাদের জন্য দোয়া করো বাবা যেন সহিসালামতে পৌঁছতে পারি।
Ñ হ চাচি, দোয়া করি। তয় আমি আপনেরে দুইজনের গাড়িতে তুলে দিয়ে যাবোনে।
মা খুশি হয়ে বললেনÑ আচ্ছা বাবা।
ঘণ্টা হওয়ার পরপরই টিকেট ঘরের জানালা খুলে গেছে। মা দশ টাকার একটা নোট দিলেন বিলুর হাতে। বললেনÑ গিয়ে বল যে সিরাজগঞ্জ বাজারের দুটা টিকেট দেন।
সাত-আটজনের পিছনে লাইনে দাঁড়াল বিলু। কয়েক হাত দূরে জাল ঘেরা জানালার পিছনে টিকেট বিক্রেতা। সে জানালার একেবারে নিচে টাকা ঢোকানোর মতো ফোকর আছে। কেউ টিকেট চাইলে টিকেট বিক্রেতা সে স্থানের ভাড়া অনুযায়ী টাকা চাইছেন। টাকা দেয়ার পর পাশের ছোট ছোট খোপ থেকে নির্দিষ্ট টিকেট বের করে আনছেন। তারপর একটা যন্ত্রের মধ্যে সেটা ঢুকিয়ে চাপ দিচ্ছেন। খট করে শব্দে টিকেটের গায়ে তারিখ বসে যাচ্ছে। তারপর খুচরো টাকা-পয়সাসহ যাত্রীর হাতে তিনি টিকেট ধরিয়ে দিচ্ছেন। এতে বেশ সময় লাগছে। বিলু যখন টিকেট পেল তখন স্টেশনের বেশ কাছে চলে এসেছে ট্রেন।
তৃতীয় শ্রেণির একটি বগিতে উঠে পড়ে বিলুরা। বাক্সটা ভেতরে বাংকের ওপর তুলে দিয়ে নেমে গেল সোনা গাড়েল। বসার জায়গা পেয়ে গেল তারা। মা জানালার পাশে বসলেন। তার পাশে ভিতরের দিকে বিলু। ছাড়ার ঘণ্টা পড়ল। কয়লার ইঞ্জিনের ট্রেন। একরাশ ধোঁয়া ছেড়ে চলতে শুরু করল। বিলু জানালা দিয়ে বাইরে তাকিয়ে। ট্রেনে উঠলেই জানালা দিয়ে তাকিয়ে বাইরের দৃশ্য দেখা তার নেশা। সে ভেতরে ভেতরে একটু উত্তেজিত। কারণ বুদ্ধি হওয়ার পর দীর্ঘ ট্রেন যাত্রা তার এই প্রথম। এর আগে এক দু’বার আব্বার সাথে কুষ্টিয়া এসেছে। কিন্তু এবারের গন্তব্য সিরাজগঞ্জ বাজার। যেতে অনেক ঝামেলা। শিলিগুড়ি ট্রেন কুমারখালি-চড়াইকোল-কুষ্টিয়া-কুষ্টিয়া কোর্ট-জগতি হয়ে যাবে পোড়াদহ জংশনে। সেখানে এ ট্রেনের দিক পরিবর্তন হবে। যে ট্রেন এখন পশ্চিমে যাচ্ছে তা পোড়াদহে গিয়ে ইঞ্জিন কেটে এসে দিক বদলে রওনা হবে উত্তরে ঈশ^রদী অভিমুখে। ইঞ্জিন কাটা মানে পোড়াদহে পৌঁছে এ ট্রেনের ইঞ্জিন সামনে থেকে চলে আসবে পেছনে। গাড়ি ঠেলে পিছনে নিয়ে যাবে। এবার উল্টোমুখ ইঞ্জিন ট্রেন নিয়ে উঠে আসবে ঈশ্বরদীগামী লাইনে। তারপর ভেড়ামারা হয়ে হার্ডিঞ্জ ব্রিজ পেরিয়ে ঈশ^রদী। ততক্ষণে দুপুর ১২টা বেজে যাবে। ঈশ্বরদী পৌঁছে এ গাড়ি থেকে নামতে হবে। শিলিগুড়ি লোকাল কয়লা ও পানি ভরা নতুন ইঞ্জিন নিয়ে রওনা হবে পার্বতীপুরের উদ্দেশ্যে। আর তারা ওভারব্রিজ পেরিয়ে পুব দিকের আরেক প্ল্যাটফর্মে গিয়ে উঠবে সিরাজগঞ্জ ঘাটগামী লোকাল ট্রেনে। সেই ট্রেনে সিরাজগঞ্জ পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। তার মানে এ ট্রেন যাত্রা সারাদিনের।
চলবে…