ভোর সকালে হিম হিমসারা বাংলা জুড়ে
হেমন্তের হাওয়া বেয়ে
হিমটা এলো উড়ে।
হিমটা এলো উড়ে—
কুয়াশার
ছাতা মেলে
ওই হিমালয় ঘুরে।
হিমেল ধোঁয়া ওই যে ভাসে
গাছ-গাছালি দূর্বা ঘাসে
সবুজ পাতা ফুঁড়ে,
হেমন্তের চাদরখানি
সবই নিল মুড়ে।
হেমন্তের হাওয়া—
সে যে আমার বোনের নোলক
নতুন চালের ভাতের বোলক
আপন করে পাওয়া।
প্রকাশকাল: অক্টোবর ২০২৫


