সুয়াবিলে শরৎ

0
6

শরতকালের আকাশ নীলে
হরেক রঙের উড়ছে ঘুড়ি
গানের ভেলায় প্রাণের আশা
প্রথম আলোয় ফুটছে কুঁড়ি;
আসা-যাওয়ার সকল পথে
টুটলো বাঁধন আপন মনে
চোখের পাতায় ভাবের জালে
আটকে পড়ি শিউলি ক্ষণে।
নদীর পাশে কাশের দোল
হালদা মাঝি বাজায় বাঁশি,
শিশির ছোঁয়া দোলন লাগে
স্বপ্ন আশ্বিন সাজায় আসি।
প্রজাপতি রং ছড়ালো
দোয়েল দোলে সুরের ভিড়ে
পূর্ণিমা চাঁদ আকুল হেসে
ফুলের মালা গাঁথছে নীড়ে।
শরৎ রাতে উল্লসিত জ্যোৎস্না আঁচল, নৃত্যে মাতে,
শরৎ রাতে রিনিঝিনি স্মৃতির আভাস সাঁঝের সাথে।
অধীর নীলে আকাশ ডাকে
মুন্সীবাড়ির আঙিনায়
সৃষ্টি সুরে লুটিয়ে পড়ে
হরহামেশা গানটি গায়।
শরতকালে ভাবনা ভাসে
তা থৈ থৈ উঠল ধারা;
শরতকালে সুয়াবিলে
মনের কোণে দেয় যে নাড়া।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৫