দিনের পরে দিন যে আসে
রাতের পরে রাত,
সূর্য ওঠে আবার ডোবে
এইতো ধারাপাত।
ক্যালেন্ডারের পাতা ঝরে
মাস মাহিনা যায় গড়িয়ে,
জুলাই মাসে তপ্ত দিবস
দ্রোহের আগুন যায় ছড়িয়ে।
হিসেব ছাড়া যোগ মিলে না
নীতির আছে মান,
ভঙ্গ হলে দ্রোহ আসে
ক্ষমতা খানখান।
লড়াই করেই মানুষ বড়
হয় যে বিশাল কর্মগুণে,
ফ্যাসিবাদের পতন শেষে
সাজবে স্বদেশ এই ফাগুনে।
প্রকাশকাল: জুলাই ২০২৬



