শরতের ছড়া

0
4

সাদা মেঘ উড়ে যায়
কোথা যায় জানি না
শরৎ এলেই বাড়ে
মেঘেদের আনাগোনা।

কাশফুল দেয় দুল
কী যে অপরূপ সৃষ্টি
সাত রঙে রাঙা রংধনু
কেড়ে নেয় দৃষ্টি।

এই মেঘ এই রোদ
লুকোচুরি খেলা
মাঝে মাঝে বৃষ্টি রাতে
জোনাকির মেলা।

প্রকাশকাল: অক্টোবর ২০২৪