লাঠির ভারসাম্য যাত্রা

পর্ব-১১১

0
1
          খেলার ধরন : দলীয় + সৃজনশীল অ্যাক্টিভিটি
       বয়স : ৫-১২ বছর
       সময় : ১০-১৫ মিনিট
         উপকরণ : লাঠি/ পিভিসি পাইপ

খেলার নিয়ম :
এই খেলাটি খুবই মজার এবং ভারসাম্য ও সমন্বয়ের চমৎকার অনুশীলন। খেলাটি দুইজন করে একেকটি দল গঠন করে খেলতে হবে। প্রতিটি দলের দুই সদস্য পাশাপাশি একটি আরম্ভ রেখায় দাঁড়াবে এবং তাদের পায়ের মাঝখানে একটি লাঠি এমনভাবে আটকে রাখবে, যাতে লাঠিটি পড়ে না যায় এবং দু’জনের পায়ের চাপে স্থির থাকে।
এবার একটি নির্দিষ্ট শুরু লাইন ও শেষ লাইন নির্ধারণ করতে হবে। পরিচালক খেলা শুরুর সংকেত দিলে প্রতিটি দল ধীরে ধীরে পা ফেলে সামনে এগুতে থাকবে। খেয়াল রাখতে হবে, লাঠিটি যেন পায়ের মাঝখান থেকে পড়ে না যায় এবং দলটির দুইজন সদস্য একসাথে তাল মিলিয়ে হাঁটে। যদি কোনো দলের লাঠি পড়ে যায়, তাহলে তারা সেই জায়গা থেকেই আবার শুরু করবে। এভাবে যে দলটি সবার আগে লাঠি না ফেলে নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারবে, সেই দলই হবে বিজয়ী।

এই খেলাটি, ভারসাম্য ও শরীরের নিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধি করে এবং দলীয় সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা শেখায়।

প্রকাশকাল: জুন ২০২৬