রূপবদল

লিড ছড়া

0
3

চড়ুই চায় ঈগল হতে
পিঁপড়ে কাছাকাছি,
আরশোলা চায় ইঁদুর হতে

মৌমাছি মৌমাছি|

ঘোড়া তো চায় হস্তি হতে
বাঘ হতে চায় বানর,
ডলফিন চায় কমপক্ষে
হিংস্র দেঁতো হাঙর|

কুকুর কি চায় প্রভু হতে

শেয়াল হবে বাঘ,
ফড়িং যদি জিরাফ হয়
কেউ করো না রাগ|

তীর হতে চায় ধনুক এবং
তূণ হতে চায় বোমা,
ঘর হতে চায় জলে জাহাজ
তাক ধুমা ধুম ধুমা|

হাতুড়ি চায় কাস্তে হবে
চামচ হবে দাস,
থালারা সব বিপ্লবী আর
খুন্তিরা সন্ত্রাস|

গোলাপ কি চায় পদ্ম হবে
কিংবা সূর্যমুখী,
প্রজাপতি দোয়েল হলে
সারাজীবন সুখী|

মানুষ কিন্তু সব হতে চায়
বৃক্ষ এবং পাখি,
কিন্তু তার মানুষ হওয়ার
আরো অনেক বাকি|

 

এপ্রিল ২০২৬