উপকরণ : টেনিস বল
ধরন : একক
এই খেলাটি মনোযোগ, সতর্কতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বাড়ানোর জন্য একটি মজার ও শিক্ষণীয় খেলা। এটি দুইজন নিয়ে খেলা যাবে। প্রথমে দুইজন মুখোমুখি দাঁড়াবে। প্রথম সদস্য তার দুই হাতের তালুতে একটি করে টেনিস বল রাখবে, আর দ্বিতীয় সদস্য তার দুই হাত প্রথম সদস্যের হাতের ওপর হালকা করে রাখবে।
পরিচালক যখন খেলা শুরুর সংকেত দেবে, তখন প্রথম সদস্য হঠাৎ করে এক বা দুইটি বল ছেড়ে দেবে। দ্বিতীয় সদস্য খুব দ্রুত সেই বল ধরার চেষ্টা করতে হবে। যদি সে বল ধরতে পারে, তাহলে একটি পয়েন্ট পাবে; আর না পারলে কোনো পয়েন্ট পাবে না। এভাবে কয়েক রাউন্ড খেলা চলতে থাকবে, এবং শেষে যে সদস্য বেশি পয়েন্ট সংগ্রহ করতে পারবে, তাকেই বিজয়ী ঘোষণা করা হবে।
খেলাটি শুধু আনন্দদায়ক নয়, বরং মনোযোগ ধরে রাখা, লক্ষ্য ঠিক করা এবং মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক।
প্রকাশকাল: ডিসেম্বর ২০২৫



