বৃষ্টি পড়ে টাপুর টুপুর গাঙে এল বান
খোকাখুকুর মন কেবল করে যে আনচান।
বৃষ্টি ভেজার আনন্দে মনটা ভরে থাকে
মাটির ঘরের বারান্দা আর টিনের চালের ফাঁকে।
বৃষ্টির দিনে রাস্তাঘাট পানিতে যায় ভরে
স্কুল কলেজ যেতে সবার মন কেমন করে।
রাস্তায় বের হলেই নানান রঙের ছাতা
জামা জুতো যায় ভিজে বাঁচাই শুধু মাথা।
বাইরে যাওয়ার সুযোগ কম বৃষ্টি ঝুমঝুম
টিনের চালে বৃষ্টি নূপুর যায় ছুটে ঘুম।
বৃষ্টির দিনে কষ্টে তারা দিন আনে দিন খায়
কঠিন আবহাওয়ায় তারা কষ্টে করে আয়।
প্রকাশকাল: জুন ২০২৫



