
স্বৈরাচারের ১৫ বছর, জনগণের ১ মাস,
১ মাসে তার বেহাল দশা, উঠছে নাভিশ্বাস।
‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’,
শহিদের শক্তিতে আমরা যে নির্ভয়।
শহিদের তালিকায় নয় শুধু ছাত্র,
কুলি-মুটে, ডাক্তার, আরো শত-শত।
কত যে শহিদ আছে অজানার জগতে,
বেওয়ারিশ লাশগুলো গেল গণকবরে।
প্রাইভেট, পাবলিক, সাধারণ জনতা,
রাষ্ট্রের মেরামতে নেইকো অলসতা।
ইন্টারনেট ব্ল্যাকআউট, কমপ্লিট শাটডাউন,
কারফিউ, ব্লক রেইড-দিশেহারা ফেরআউন।
শত শত মামলা, হাজারো গ্রেফতার,
বুকে গুলি করে আর-হবে নাকো কারবার।
চোখে-মুখে লাল ফিতে, বিক্ষোভ-গ্রাফিতি,
৯ দফা বনে গেল ১ দফা আরকি!
গণভবন ঘেরাও হলো, নির্মূল ফ্যাসিবাদ,
স্বাধীনতার সুঘ্রাণে মুখরিত জনপদ।
প্রকাশকাল: জুলাই ২০২৫



