ফুল ফুটানোর গান

0
0

কপাট খোলো গন্ধ নিবো
ভেজা মাটির গন্ধ,
আজকে আমার কলম জুড়ে
লাল জুলাইয়ের ছন্দ।

আজকে আমি পথ রাঙাবো
ফুটবে আলোর ফুলকি,
শাহবাগে মিছিল হবে
লাগবে প্রাণে দুলকি।

আজকে আমি হাত উঁচিয়ে
রোদের ভেতর নামবো
অলস ঘুমের আঁধার ভেঙে
শহিদ মিনার থামবো।

ঘুম লুটিয়ে চুম রাঙাবো
আর হবো না আলসে,
নতুন দিনের নাবিক হবো
ফুল ফুটাবো লালচে।

প্রকাশকাল: জুলাই ২০২৫