পুতুল বিয়ে By ডলি আক্তার - September 25, 2026 0 0 আমরা দুটি বোন থাকি ঘরের কোণ, ঘরের ভেতর পুতুল খেলার করছি আয়োজন। পুতুল বিয়ে আজ আছে অনেক কাজ, রংবেরঙের কাগজ কেটে সাজাই বিয়ের সাজ। বাজে খুশির বীণ মন নাচে তা ধিন, পুতুল যাবে শ্বশুরবাড়ি ফিরবে পরের দিন। প্রকাশকাল: ডিসেম্বর ২০২৪