পিঠাপুলি

0
0

শীতের দিনে খুব সকালে
ঘুম থেকে সব জেগেছে,
খেজুর রসের পিঠা নিয়ে
মাতামাতি লেগেছে।

রসে ভেজা মুড়ির মজা
খায়নি যে সে বুঝবে না,
যে পেয়েছে শীতের মজা
অন্য কিছু খুঁজবে না।

পাটিসাপটা বিবিখানা
আরো আছে বেশ পিঠা,
তালের পিঠা পাকড়া পিঠা
মালাই পিঠাও খুব মিঠা।

নকশি পিঠার নকশা যতো
বলবো কত আমি আর,
স্বাদে গন্ধে মন উতলা
যায় না ভুলা সুবাস তার।

পিঠাপুলির হরেক মজা
একই সাথে খেতে ওই,
শীতের সকাল মিষ্টি সকাল
সেই মজা আজ গেলো কই?

প্রকাশকাল: জানুয়ারি ২০২৫