পায় কি শ্রমিক সঠিক মূল্য

0
0

শ্রমজীবী মানুষ যারা
রক্ত করে ক্ষয়
আয় উপার্জন করেন তারা
মনে থাকে ভয়।

নুন আনতেই পান্তা ফুরায়
চলে না সংসার
টানাপোড়েন লেগেই থাকে
বাড়ে ঋণের ভার।

গরিব শিশু কর্ম করে
ক্ষুধা নিবারণে
তার পরিবার শ্রমজীবী
সমাজ আচরণে।

শ্রমের মূল্য দিতে হবে
সবারই স্লোগান
পায় কি শ্রমিক সঠিক মূল্য
স্বীকৃতি ও মান।

প্রকাশকাল: মে ২০২৫