নামটা বলো

0
17

একটা পাখি ডাকে
সবুজ পাতার ফাঁকে
সকাল বিকেল ডাকে
ডেকে ডেকে সারা সময়
খোঁজে কি তার মাকে?

বুকের দিকে ধূসর ধূসর
লেজের দিকে কালো
দেখতে লাগে ভালো।
সাদা কালোর মিশেল দেয়া
সেই পাখিকে চেনো?
পাও যদি কেউ সেই পাখিকে
আমার কাছে এনো।

মিষ্টি গলার সেই সে পাখি
খোকার বেজায় প্রিয়
দেখলে তাকে একটুখানি
খবরটুকু দিও।

খোকা তাকে বাসবে ভালো
নিত্য খাবার দেবে
সেই পাখিটার নামখানা কী
তোমরা বলো ভেবে।

প্রকাশকাল: মার্চ ২০২৫