নতুন দেশের নতুন রবি
উঠবে আবার শুভ্র হেসে,
মুক্ত মনে উড়ব আমি
পুবাল হাওয়ায় এলোকেশে।
শিশির জলে শিউলি ভিজে
বকুল দেবে সুবাসরাশি,
কাশফুলেদের দোলায় দোলায়
বাজবে আবার মোহন বাঁশি।
আঁধার রাতের কালো মেঘে
উঠবে ফুটে তারার মেলা,
সবুজ শ্যামল মাটির বুকে
মায়ের হাসির দেখব খেলা।
মরা নদীর ভরাট বুকে
গানের সুরে ভাসবে তরী,
সবুজ ছায়ার শীতল পরশ
জুড়িয়ে দেবে হৃদয় ভরি।
আমন ধানের মঞ্জুরিতে
পড়বে রাতের জোছনা আলো,
মায়ের মতো আপন করে
দূর করব আঁধার-কালো।
প্রকাশকাল: মার্চ ২০২৫



