টুনটুনি টুনটুনি
যাস কোথা বল শুনি,
একটু ফিরে দেখ
ছড়াগুলো লেখ
তালগাছের উঁচু ডালে
বাবুই পাখির বাসা
নিজ ঘরে দোল খায়
দেখতে লাগে খাসা
সকালে চোখে পড়ে যদি
শালিক এক জোড়া,
দিনটি খুব ভালো যাবে
যদিও মন গড়া
আকাশে উড়ে বেড়ায়
কালো কালো কাক,
একটি মরে যদি
জড়ো হয় এক ঝাঁক।
প্রকাশকাল: ডিসেম্বর ২০২৪


