বুক পেতে গুলি খেতে শিখে গেছি আমি
জীবনের চেয়ে বেশি স্বাধীনতা দামি।
জীবনের চেয়ে বেশি ভালোবাসি মরণ
গুম, খুন, জেল-জুলুম করি আমি বরণ
দেশটারে নির্মাণে রাজপথে নামি।
যতবার স্বাধীনতা হাতছাড়া হয়,
ততবার লড়ে যাবো নেই কোনো ভয়
অধীনতা, ফ্যাসিজম চাই না তো ফের
এই দেশ নয় কোনো খুনি জালিমের।
দ্বিতীয় এ স্বাধীনতা আমাদের গরব
স্বাধীনতা রক্ষায় থাকবো সরব।
জীবনের বিনিময়ে গড়বো আগামী।
প্রকাশকাল: জুলাই ২০২৫



