একক
উপকরণ : বড় লাঠি/বাঁশ, চক/চুন (দাগ টানার জন্য)
সবাইকে শুভেচ্ছা! আজ তোমাদের জন্য নিয়ে এলাম আরেকটি মজার খেলা। এ খেলার জন্য মাঠে একটি বড় সার্কেল আঁকতে হবে; আর সদস্য সংখ্যা দশ বা এর থেকে বেশি হলে ভালো। খেলার পরিচালনাকারীর মধ্যে একজন একটি বড় লাঠি বা বাঁশ নিয়ে সার্কেলের মাঝখানে দাঁড়াবে। এবার পরিচালক খেলা শুরুর সংকেত দিলে মাঝখানের ব্যক্তিটি লাঠি সদস্যদের পায়ের নিচ দিয়ে চতুর্দিকে ঘুরাতে থাকবে ফলে যে সদস্যের পায়ে লাগবে সে আউট হয়ে যাবে। এভাবে মাঝে মাঝে বিরতি দিয়ে খেলা চলতে থাকবে। খেলার অবস্থা অনুযায়ী লাঠি দ্রুতও ঘুরাতে পারবে তবে খেয়াল রাখতে হবে যেনো কোনো সদস্য আঘাত না পায়। এভাবে সর্বশেষ যে বা যারা থাকবে তারা বিজয়ী হবে।
প্রকাশকাল: মে ২০২৫



