খুকুর খেলা

0
2

রাতের বেলা তারার মেলা
আকাশ জুড়ে ওই
দেখে দেখে খুকু খোঁজে
পরির দেশটা কই।

স্বপ্ন ভুলে দুচোখ খুলে
তুলে একটা হাই
সকাল হলে খুকু বলে
এখন আমি যাই।

সবার আগে ফুলের বাগে
ফুল কুড়াতে যায়
দুপুর বেলা খুকুর খেলা
নূপুর পরে পায়।

খেলার ছলে বকুল তলে
কুড়িয়ে নেয়া ফুল
গলার মালা হাতের বালা
কানেও পরে দুল।

কদম শাখে পাখির ঝাঁকে
মিষ্টি সুরে গায়
ফুলের বনে অলির সনে
খেলতে খুকু চায়।

প্রকাশকাল: মে ২০২৫