বল থ্রো

খেলার ধরন : একক
উপকরণ : বল-১টি

সবাই আশা করি ভালো আছো! আজ তোমাদের সাথে যে খেলাটির বিষয়ে আলাপ করবো তা অল্প সংখ্যক বন্ধুদের নিয়ে খেলার জন্য দারুণ আকর্ষণীয়। এই খেলার সদস্য সংখ্যা ১০ বা এর অধিক হলে ভালো হয়। সদস্যরা সবাই প্রথমে একটি সার্কেলে দাঁড়াবে এবং যেকোনো একজনের হাতে একটি বল থাকবে। এবার পরিচালক খেলা শুরুর সংকেত/বাঁশি দিলে বল হাতে থাকা সদস্যটি যেকোনো একজনের হাতে বলটি আস্তে করে ছুঁড়ে দেবে। যে সদস্যের হাতে বলটি দেবে সে তা ধরার পর পর তার ডানে-বামে দাঁড়ানো দুইজন সদস্য সাথে সাথে বসে যাবে। এবার বলটি অপর একজনের হাতে দেয়ার পর একইভাবে ডানে-বামে থাকা সদস্যরা বসে যাবে। এভাবেই খেলা চলতে থাকবে। যদি বল হাতে থাকা সদস্যের পাশে দু’জন সঠিক সময়ে বসতে না পারে বা বসতে ভুলে যায় তাহলে ভুল করা সদস্য/সদস্যরা আউট হয়ে যাবে। এভাব সর্বশেষ যে তিনজন থাকবে তারা বিজয়ী হবে।

প্রকাশকাল: জুন ২০২৫