ছোট মাছ

0
0

ছোট ছোট মাছে আছে
বুদ্ধি বাড়ার জুৎ
পড়াশোনা সহজ হবে
হাড় হবে মজবুত।

ছোট মাছের মাথা খাবে
মজা পাবে খুব
ছোট মাছে নেচে নেচে
জলে মারে ডুব।

ছোট মাছের চাষ করলে
আয়ও বাড়ে হা
ছোট মাছটা খেতে পারে
পাখপাখালির ছা।

ছোট হলেও ছোট মাছের
কদর করো ভাই
বড়ো মাছের সাথে যেনো
ছোট মাছও খাই।

প্রকাশকাল: ডিসেম্বর ২০২৪