ছোট্ট কুঁড়ির ভাবনা

চিন্তা শত ছোট্ট মনি
ছোট্ট কুঁড়ির মনে,
মন ছুঁয়েছে সপ্ত আকাশ
চাঁদের দেশের কোণে।

পাল তোলা নাও ছুটে চলে
হাওয়ার টানে দূরে
আকাশ-পাতাল রহস্য
ঝঞ্ঝা বনে ঘুরে।

শীতের ছোঁয়া উষ্ণ কেনো
কাঠফাটা রোদ মাঠে?
গল্প কথন অসীম আঁকা
গহীন নদী তটে।

অজানাকে জানার নেশায়
জ্বলছে চোখে তারা,
রূপকথার ওই নায়ক যেন
বিশ্ব মাঝে সাড়া।

প্রকাশকাল: জুন ২০২৫