কুরবানির জন্য কিনবো পশু
গাজীর হাটে গিয়ে
একাকী নয়, খেতে হবে
গরিব দুখী নিয়ে।
দুখীর মুখে ফুটলে হাসি
করবে বিরাজ খুশি,
হাড় চিবিয়ে খাবে আমার
বিড়াল ছানা পুসি।
খুশি হবেন মহান খোদা
পুণ্য হবে ভারী
রোজ হাশরে পাবো তবেই
শান্তি কাড়ি কাড়ি।
প্রকাশকাল: জুন ২০২৫



