মজার হবে ঈদের ঘ্রাণ

শাওয়াল চাঁদে পুলক জাগে
চতুর্দিকে খুশির বান,
খুশবু ভরা ভোরের বাতাস
বাজছে হৃদে ঈদের গান।
সবার সাথে সবার বাড়ি
ঈদের খুশির ভাগাভাগি
খেলার সাথী পারুর সাথে
করবো না আর রাগারাগি।
নতুন জামা নতুন জুতো
কোরমা পোলাও গোশত রুটি
মিলেমিশে গ্রামের বাড়ি
কাটবে ভালো ঈদের ছুটি।
লাল জামাটা নীহার দিবো
নীহা পাবে নতুন প্রাণ,
মজার হবে মজার হবে
নতুন চাঁদের ঈদের ঘ্রাণ।

প্রকাশকাল: মার্চ ২০২৫