দ্বৈত খেলা
উপকরণ : রঙের গুটি, ছয়টি রঙের কাগজ
বন্ধুরা, আশা করি ভালো আছো! আজ তোমাদের মাঝে আরেকটি নতুন খেলা নিয়ে হাজির হলাম। এটি দ্বৈত খেলা মানে দুইজন নিয়ে খেলা যাবে। এ খেলার মাধ্যমে কিছুটা শারীরিক ব্যায়ামও হবে। খেলার শুরুতে একটি কেন্দ্রবিন্দু ঠিক করে কেন্দ্রের দু’পাশে (ডান-বাম) সমান সংখ্যক প্লাস্টিক কাপ পরপর সাজিয়ে রাখা হবে এবং দু’জন সদস্য মাঝখানে মুখোমুখি দাঁড়াবে। এবার পরিচালক খেলা শুরুর সংকেত দিলে দুইজন সদস্য যেকোনো এক প্রান্তের শেষ মাথা থেকে একেকটি কাপ সংগ্রহ করে মাঝখানে (কেন্দ্রবিন্দু) কাপের উপরে রাখবে; এভাবে যে সদস্য প্রথমে নিজের ডান ও বাম পাশের সকল কাপ মাঝখানে এনে রাখতে পারবে সে বিজয়ী হবে।
প্রকাশকাল: মার্চ ২০২৫



