বন্ধু তুমি মুখ গুঁজে ফেসবুকে
যাচ্ছো টিপে ট্রেন্ডি মুডের নাড়ি
ফ্যান্টাসি ফান সুখের ছুতোনাতা
কিংবা জ্ঞানের অগাধ সিন্দুকে
ঘাঁটছো বিপুল বিশ্বলোকের পাতা
আমি নাচার, ভার্চুয়ালের পাড়ি
তাই ধরিনি, কিলিং মিশন ভাল্লাগে না
হাতছানি দেয় যা কিছু নয় চেনা
ঢেউয়ের ফেনা, ঝড়ের শিরস্ত্রাণ
জাপটে ধরে, দেখার উড়ো গাড়ি
পাকড়ে, তাবৎ অচিহ্নিত স্থান
ঢুড়বো নিজে আজ করেছি প্ল্যান
যাবে বন্ধু? নামটি দিও টুকে
লিস্টি বিরাট, ভরেছে নোট খাতা।
প্রকাশকাল: মার্চ ২০২৫


