খেলার ধরন : অ্যাক্টিভিটি + টিম বিল্ডিং বয়স : ৫-১২ বছর
সময় : ১০-১৫ মিনিট
খেলার উপকরণ : কোনো উপকরণ লাগবে না
খেলার নিয়ম :
আজ আমরা খেলব এক মজার নীরব খেলা। এই খেলায় সবাইকে ৫-৬ জন করে কয়েকটি দলে ভাগ করা হবে। প্রতিটি দলের বন্ধুরা আলাদা আলাদা লাইনে দাঁড়াবে। লাইনের একদম প্রথম বন্ধুকে পরিচালক চুপিচুপি একটি সহজ কাজ বা শব্দ দেখিয়ে দেবেন— যেমন: ‘পাখি’, ‘গাছ’, ‘নামাজ’, ‘ফুল তোলা’, ‘বল ছোড়া’ ইত্যাদি।
এবার প্রথম বন্ধু কোনো কথা না বলে, শুধু হাত-পা বা মুখের ভঙ্গি দিয়ে তার পেছনের বন্ধুকে কাজটি বুঝিয়ে দেবে। সে আবার একইভাবে পরের বন্ধুকে বুঝাবে। এভাবে বার্তাটি নীরবে শেষ বন্ধুর কাছে পৌঁছাবে। লাইনের শেষ বন্ধু বুঝে যা মনে করবে, সেটি জোরে বলবে বা করে দেখাবে।
যদি শেষ বন্ধুর বলা বা করা কাজটি ঠিক হয়, তাহলে পুরো দল জিতে যাবে। ভুল হলে সবাই আবার নতুন রাউন্ড শুরু করবে। এখানে জেতার চেয়েও মজা আর দলবদ্ধতা বেশি গুরুত্বপূর্ণ।
প্রকাশকাল- এপ্রিল ২০২৬



